Desi

Desi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Desi, Shopping Service, 15/3/3, Rojonigondha Lane, Road No. 01, Kallyanpur, Dhaka.

23/12/2025
18/12/2025
17/12/2025

অস্ত্র থেকে জুতা, গাড়ি থেকে ওষুধ! সেনাবাহিনীর পরিচালনায় উৎপাদনে আত্মনির্ভর বাংলাদেশ
Buy BMTF products from Desi
#বিএমটিএফ #সেনাবাহিনী

30/11/2025

Made in Bangladesh

জানেন কি?রংপুরে তৈরি শতরঞ্জি এখন রপ্তানি হয় ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের ৩৬টিরও বেশি দেশে। এই হস্তশিল্প থেকে বার্ষিক আয় প্রা...
06/11/2025

জানেন কি?
রংপুরে তৈরি শতরঞ্জি এখন রপ্তানি হয় ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের ৩৬টিরও বেশি দেশে। এই হস্তশিল্প থেকে বার্ষিক আয় প্রায় ৪০ লাখ মার্কিন ডলার! আজ রংপুরের প্রায় ২০ হাজার নারী এই বুনন শিল্পে হয়েছেন স্বনির্ভর। ঘাঘট নদীর তীরের নিশবেতগঞ্জ যেন এক জীবন্ত কর্মশালা- প্রতিদিন খটখট শব্দে হাতের করঘরে জন্ম নেয় নতুন নকশা, নতুন গল্প।

এখানে কোনো যন্ত্র নেই। বাঁশ, কাঠ, রশি এবং মানুষের হাতের মায়া-
এই চার উপাদান দিয়ে তৈরি হয় এক টুকরো দেশি ঐতিহ্য, এক টুকরো বাংলাদেশ।

আগে সাদা-সিধে ছিল এর রূপ—
এখন নকশায় বৈচিত্র্য, রঙে আধুনিকতা, আর ব্যবহারে বহুমুখিতার কারণে শতরঞ্জি এখন বিদেশি ক্রেতাদের কাছেও সমান পছন্দের। ২০২১ সালে শতরঞ্জি পেয়েছে জিআই (Geographical Indication) স্বীকৃতি।

আর মনে রাখবেন, জিআই মানে শুধু পরিচয় নয়, এটি সম্ভাবনা।
এটি বিশ্ব বাজারে ‘বাংলাদেশ’ নামের মূল্য বাড়ায়।
#দেশি #শতরঞ্জি

এক টুকরো কাপড়, কিন্তু এর ভাঁজে ভাঁজে লুকানো আছে আন্দোলন, আত্মমর্যাদা, স্বাবলম্বন আর শত বছরের সংগ্রামের গল্প…এখন থেকে প্র...
05/11/2025

এক টুকরো কাপড়, কিন্তু এর ভাঁজে ভাঁজে লুকানো আছে আন্দোলন, আত্মমর্যাদা, স্বাবলম্বন আর শত বছরের সংগ্রামের গল্প…

এখন থেকে প্রায় ২৮০ বছর আগে ১৭৪৯ সালে ডেভিড প্যাটারসন নামে এক ইংরেজ কর্মকর্তা কুমিল্লায় ভূমি জরিপে এসে দেখেন এখানকার মানুষ নিজেরাই সুতা কাটে, নিজেরাই কাপড় বোনে এবং নিজেরাই তা পরে। তিনি তার রিপোর্টে উল্লেখ করেছিলেন, এই এলাকার কৃষকরা নিজেদের হাতে তৈরি কাপড় পরে। এটাই ছিল কুমিল্লার খাদির প্রথম নথিভুক্ত ইতিহাস।

এরপর দীর্ঘ সময়...
চান্দিনা, দেবিদ্দার, মুরাদনগর, লাকসাম-প্রায় প্রতিটি ঘরেই তখন চরকা ঘুরত, হাতে সুতা কেটে তাঁতে কাপড় বোনা হত। তখন কুমিল্লার খাদি রপ্তানি হতো কলকাতা ও বোম্বের মতো বড় শহরে।
কিন্তু ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর সেই সমৃদ্ধির যাত্রা ভেঙে পড়ে। হাজার হাজার তাঁতি কাজ হারান।
ধীরে ধীরে প্রায় হারিয়ে যেতে বসেছিল আমাদের গর্ব আর ঐতিহ্যের প্রতীক কুমিল্লার খাদি।

তবে খাদি শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য সামনে আসেন কিছু গুনি মানুষ। তারা শুধু অর্থ নয়- পরিকল্পনা, সংগঠিতকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে খাদিকে আবার দাঁড় করান।

খাদি এখন আবার তার পুরনো রঙ ফিরে পাচ্ছে। কুমিল্লার খাদি এখন জিআই স্বীকৃত পণ্য। অর্থাৎ বিশ্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, “এই খাদি কুমিল্লার, এবং এটি কুমিল্লারই।”

খাদি পরা মানে শুধু ভালো কাপড় পরা নয়, খাদি পরা মানে নিজের দেশের ইতিহাসকে, মানুষকে, শ্রমকে সম্মান করা।

#খাদি #দেশি #কাপড়

Stay with us...
04/11/2025

Stay with us...

Address

15/3/3, Rojonigondha Lane, Road No. 01, Kallyanpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Desi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share