Excellent Marketing & Distribution Ltd.

Excellent Marketing & Distribution Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Excellent Marketing & Distribution Ltd., Retail Company, Sadarghat Launch Terminal, Dhaka.

03/05/2026

ডেসটিনির বিনিয়োগকারীদের বিষয়ে
লাইভ অনুষ্ঠান
পর্ব-৮৫

আলোচনার বিষয়ঃ
“ডেসটিনি-২০০০ লিঃ ব্যবসা পুনরায় চালু ও “বিনিয়োগ ফেরত রোডম্যাপ”

মোঃ আবুল হাছান
ব্যবস্থাপনা সম্পাদক-দৈনিক ডেসটিনি ।
পিএসডি (প্রফিট শেয়ার এন্ড ডিস্ট্রিবিউটর)।
ডেসটিনি-২০০০ লিঃ।

তারিখঃ ০৩/০৫/২০২৬
সময়ঃ রবিবার।
রাতঃ ০৯.০০ ঘটিকা।

ডেসটিনি-২০০০ লিঃ ব্যবসা পুনরায় চালু ও “বিনিয়োগ ফেরত রোডম্যাপ”
ডেসটিনি গ্রুপ দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা,আইনি জটিলতা ও কার্যক্রম স্থবিরতার মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে কোম্পানির কার্যক্রম পুনরায় চালু এবং বিনিয়োগকারীদের অর্থ ফেরতের লক্ষ্যে একটি সুপরিকল্পিত রোডম্যাপ প্রণয়ন করেছেন প্রতিষ্ঠানের কর্ণধার ড,মোহাম্মদ রফিকুল আমীন।

ডেসটিনি-২০০০ লিঃ এর দায়িত্ব বুঝে পাওয়ার পর ব্যবসা পুনরায় চালু ও বিনিয়োগ ফেরতে মোহাম্মদ রফিকুল আমীনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন।

ডেসটিনি-২০০০ লিঃ লিমিটেড এর ব্যবসা পুনরায় চালুর রোডম্যাপের সারসংক্ষেপঃ
০১। উচ্চ আদালতের যে আদেশ আছে তা সঠিক ভাবে বাস্তবায়ন করা।
০২। কোম্পানির দীর্ঘ ১২ বছরের অডিট সম্পন্ন করা ও রিটার্ন দাখিল করা।
•ডেসটিনি-২০০০ লিঃ লিমিটেড এর দায় ও দেনা নিরূপণ করা।
•ডিএমসি এস এল ও ট্রি প্ল্যান্টেশনের দায় এবং দেনা চূড়ান্ত করা।
•ডোরা ও আরডিসি আই আরডিসি ডি ডি সি দায় এবং দেনা চূড়ান্ত করা।
•বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে দায় ও দেনা চূড়ান্ত করা।
০৩। ডেসটিনি-২০০০ লিঃ এর ব্যাংক একাউন্ট চালু করা।
০৪। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এম এল এম লাইসেন্স নেওয়া।
০৫। ডেসটিনি-২০০০ লিঃ ব্যবসা চালু করার জন্য সার্ভার চালু করা।
০৬। পন্য প্রস্তুত করা ও আপডেট মার্কেটিং প্ল্যান উপস্থাপন করা।
০৭। ডেসটিনি-২০০০ লিঃ এর সকল স্থাবর ও অস্থাবর সম্পদ সঠিক ভাবে কাজে লাগিয়ে নিয়মিত আয়ের ব্যবস্থা করা।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ (DMCSL)
রোডম্যাপের সারসংক্ষেপ
০১। আস্থা তৈরী (ব্যবস্থাপনা কমিটি গঠন ও দায়িত্ব গ্রহন করা)।
০২। ডিএমসি এস এল অডিট ও এজি এম সম্পন্ন করা।
০২। ডিএমসি এস এল দায় ও দেনা নিরূপণ করা।
০৩। আইনি সমস্যার সমাধান করা।
০৪। ডিএমসি এস এল সভ্যদের নিয়মিত আয়ের ব্যবস্থা করা।
০৫। ধাপে ধাপে বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করা।
০৬। সার্ভার চালু করা (DMCSL এর ই-আর পি)।
০৭। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড (DTPL)
রোডম্যাপের সারসংক্ষেপ
০১। আস্থা পুনর্গঠন (বোর্ড গঠন ও দায়িত্ব গ্রহন করা)।
০২। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড অডিট ও এজি এম সম্পন্ন করা।
০২। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড দায় ও দেনা নিরূপণ করা।
০৩। আইনি সমস্যার সমাধান করা।
০৪। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড সদস্যদের আয়ের ব্যবস্থা করা।
০৫। ধাপে ধাপে বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করা।
০৬। সার্ভার চালু করা (ডিটিপিএল এর ই-আর পি)।
০৭। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
আয় সৃষ্টি (Revenue Generation)
০১। কৃষি ও প্ল্যান্টেশন প্রকল্প চালু
০২। রিয়েল এস্টেট উন্নয়ন
০৩। নতুন ব্যবসা খাত চালু

উপসংহার
এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা
তাৎক্ষণিক নয়, ধাপে ধাপে সমাধান
স্বচ্ছতা + আইন + সঠিক ব্যবস্থাপনা = সফলতা

গুরুত্বপূর্ণ বাস্তবতা
আদালতের অনুমতি ছাড়া কোনো বড় আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়
বিনিয়োগ ফেরত সম্পূর্ণভাবে নির্ভর করবে সম্পদ উদ্ধার ও আয় সৃষ্টির উপর
সময়সাপেক্ষ হলেও একটি বাস্তবসম্মত ও আইনি কাঠামোর মধ্যেই সমাধান সম্ভব।
ডেসটিনিকে নিয়ে কেউ আবেগ নয়, তথ্য নিয়ে কথা বলুন।
কেউ অভিযোগ নয়, প্রমাণ দেখান।
কেউ নেতিবাচক গুজব নয়, আইনগত সত্য সামনে আনুন।

কুমিল্লা কনসোর্টিয়ামের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।
14/03/2026

কুমিল্লা কনসোর্টিয়ামের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।

শোক বার্তাএক্সিলেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড-এর শেয়ারহোল্ডার মোঃ মাহবুবুল আলম সুমন-এর পিতা আজ দুপুর ০২:০০ ঘ...
04/03/2026

শোক বার্তা

এক্সিলেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড-এর শেয়ারহোল্ডার মোঃ মাহবুবুল আলম সুমন-এর পিতা আজ দুপুর ০২:০০ ঘটিকায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের ইন্তেকালে এক্সিলেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড পরিবার গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

অনুরোধক্রমে
এক্সিলেন্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড
পরিচালনা পর্ষদ

ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ এর ইফতার ও দেয়া  মাহফিল ২০২৬ ইং।
27/02/2026

ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ এর ইফতার ও দেয়া মাহফিল ২০২৬ ইং।

ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের আয়োজনেকাস্টমার সার্ভিস এজেন্ট ট্রেনিং ও স্বপ্ন শহর বিজনেস কনফারেন্স অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক...
06/12/2025

ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের আয়োজনে
কাস্টমার সার্ভিস এজেন্ট ট্রেনিং ও স্বপ্ন শহর বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় কচি–কাঁচা মিলনায়তনে শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে “কাস্টমার সার্ভিস এজেন্ট ট্রেনিং ও স্বপ্ন শহর বিজনেস কনফারেন্স”।

দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গ্রাহকসেবা ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খুরশিদ আলম, ম্যানেজিং ডিরেক্টর, স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেড।

তিনি গ্রাহকসেবার দক্ষতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা এবং সেবাদান প্রক্রিয়া উন্নয়নের ওপর জোর দেন।

কর্মসূচির প্রধান প্রশিক্ষক ছিলেন মামুন সিরাজুল মজিদ, সিইও, ব্রিলিয়ান্ট মিডিয়া লিমিটেড এবং চিফ কনসালট্যান্ট, ডেসটিনি মাল্টিপারপাস কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড।

তিনি অংশগ্রহণকারীদের কাস্টমার সার্ভিস, কার্যকর যোগাযোগ কৌশল, ব্যবসা সম্প্রসারণ এবং পেশাদারিত্ব বৃদ্ধির বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও প্রশিক্ষণ দেন মোঃ আবুল হাছান, চেয়ারম্যান, ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ। তিনি বলেন, দক্ষতা ও সেবার মান যত বেশি উন্নত হবে, ততই ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস. এম. আলাউদ্দিন, প্রেসিডেন্ট, ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ। তিনি বলেন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও গ্রাহকসেবা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ।

শোকবার্তাইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ান মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো...
23/11/2025

শোকবার্তা
ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ান মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন সবুজের পিতা আজ আনুমানিক বিকেল ৪টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওনার মৃত্যুতে ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মোঃ আবুল হাছান
চেয়ারম্যান
ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপ

ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের প্রোগ্রাম চলছে। বিস্তারিত আসছে।
07/11/2025

ইউনাইটেড এক্সিলেন্ট গ্রুপের প্রোগ্রাম চলছে। বিস্তারিত আসছে।

Address

Sadarghat Launch Terminal
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Excellent Marketing & Distribution Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category