26/04/2019
ামদুলিল্লাহ_প্রায়_রমজান_এসে_গেল।
সিয়াম পালন
____________
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো সিয়াম। রমাদানে সিয়াম পালন করা ফরয। সেজন্য রমাদান মাসের প্রধান আমল হলো সিয়াম পালন করা। মহান আল্লাহ্ সুবহানাহু তা'আলা বলেছেন,
﴿فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ ﴾ [البقرة: ١٨٥]
“সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে।” (সূরাহ আল-বাক্বারাহ, আয়াত : ১৮৫)
আল্লাহ্ আরো বলেছেন, "সিয়াম ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, তবে সিয়াম আমার জন্য। আমি নিজে এর পুরষ্কার দিবো।" (বুখারী ও মুসলিম)
তাই বোঝা যাচ্ছে স্বয়ং আল্লাহ্ সুবহানাহু তা'আলার কাছে ও সিয়ামের বিশেষ গুরুত্ব আছে এবং সে অনুযায়ী পুরস্কার ও রয়েছে। সিয়ামের ফযিলত সম্পর্কে রাসূল (সা.) বলেছেন,
«مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ »
‘‘যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে।’’ (সহীহ বুখারী, হাদিস নং ২০১৪)
সিয়ামের শর্তগুলো মেনে আমাদের সবাইকে আল্লাহ্ সিয়াম পালন করার তৌফিক দান করুন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
রমজান মাসের ৩০ টি আমল
রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো
হলো-
▬▬▬▬ ▬
[১] সিয়াম পালন করাঃ
[২] সময় মত সালাত আদায় করা
[৩] সহীহভাবে কুরআন শেখা
[৪] অপরকে কুরআন মাজিদ পড়া শেখানো
[৫] সাহরী খাওয়া
[৬] সালাতুত তারাবীহ পড়া
[৭] বেশি বেশি কুরআন তিলাওয়াত
করা
[৮] শুকরিয়া আদায় করা
[৯] কল্যাণকর কাজ বেশি বেশি করা
[১০] সালাতুত তাহাজ্জুদ পড়া
[১১] বেশি বেশি দান-সদাকাহ করা
[১২] উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা
[১৩] ই‘তিকাফ করা
[১৪] দাওয়াতে দ্বীনের কাজ করা
[১৫] সামর্থ্য থাকলে উমরা পালন করা
[১৬] লাইলাতুল কদর তালাশ করা
[১৭] বেশি বেশি দো‘আ ও
কান্নাকাটি করা
[১৮] ইফতার করা
[১৯] ইফতার করানো
[২০] তাওবাহ ও ইস্তেগফার করা
[২১] তাকওয়া অর্জন করা
[২২] ফজরের পর
সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা
[২৩] ফিতরাহ দেয়া
[২৪] অপরকে খাদ্য খাওয়ানো
[২৫] আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা
[২৬] কুরআন মুখস্থ বা হিফয করা
[২৭] আল্লাহর যিকর করা
[২৮] মিসওয়াক
করা
[২৯] একজন অপরজনকে কুরআন শুনানো
[৩০] কুরআন বুঝা ও আমল করা
আপনি হয়তো বিষয়গুলো আগে জানতেন বা
এখন জানলেন। এবার পোস্টটি শেয়ার করে
অন্যকে জানার সুযোগ করে দিন।