Worthy Publications

Worthy Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Worthy Publications, Book shop, 27 Shaptak Square, Dhanmondi 27 (Level 7), Dhaka.

অমাবস্যার কালো রাতঅনিক ভট্টাচার্য্য ,  জেবিন জালালীছোটবেলায় মায়েরা বলতো এই আজ অমাবস্যা! সন্ধ্যার পর ছাদে যাবি না, খোলা...
07/01/2026

অমাবস্যার কালো রাত

অনিক ভট্টাচার্য্য , জেবিন জালালী

ছোটবেলায় মায়েরা বলতো এই আজ অমাবস্যা! সন্ধ্যার পর ছাদে যাবি না, খোলা ছাদে ঘুরবি না, খোলা চুল রাখবি না। কতো কাহিনী লুকিয়ে আছে এই আঁধারের মাঝে। অমাবস্যার কালো রাতে কতো কি ঘটে যায়! কখনো একাকী রাতে হাতছানি আসে দূর অজানা থেকে। কখনো ঘুম ভাঙ্গে চেনা কন্ঠে। কিন্তু জেগে দেখে কেউ নেই, কে ডাকে?! কখনো কবরের পাশ দিয়ে শ্মশান ঘাট দিয়ে যেতে শোনা যায় নুপুরের আওয়াজ । যতো রাত কালো হয় ততো কান্না , অশরীরী হাসি গুলো প্রকট হয়! গলায় দড়ি দেওয়া ছেলেটা কে দেখা যায় ঠিক যেন তাকিয়ে আছে “অমাবস্যার কালো রাত" এর বেলায় জানালা দিয়ে। অনেক দিন আগে মরে যাওয়া মা ডাক দেয় "চল আমার সাথে চল !" কখনো ঘুম ভেঙ্গে দেখা যায় নিজের বিছানায় নিজের পাশে নিজের‌ই বিকৃত মুখ করে নিজের মতো দেখতে কেউ হাসছে। অমাবস্যার কালো আঁধারে ঘটে যায় এমন হাজারো জানা অজানার গল্প নিয়ে লেখা “অমাবস্যার কালো রাত"

Order link https://www.rokomari.com/book/530732/omabossar-kalo-raat

ছাড়পত্র জাকের আদিত্যOrder links- https://www.rokomari.com/book/448185/charpotro-1st-paperhttps://www.rokomari.com/book/4...
04/12/2025

ছাড়পত্র জাকের আদিত্য

Order links- https://www.rokomari.com/book/448185/charpotro-1st-paper
https://www.rokomari.com/book/481185/charpotro-part-1
https://www.rokomari.com/book/523717/charpotro-porbo-2
https://www.rokomari.com/book/524489/charpotro-2nd-part

ভিন্ন ভাষার সমকালীন কবিরা কি লিখছে তা জানার প্রবল তৃষ্ণা থেকেই ছাড়পত্রের সূচনা। সাতজন কবির কবিতা অনুবাদ করা হয়েছে এখানে। সাতটি ভাষার সাতজন কবি। প্রত্যেকেই সমকালীন। নিজের ক্ষেত্রে বহুল পরিচিত। মাহমুদ দারবিশ, পাবলো নেরুদা, মায়া অ্যাঞ্জেলো, জুলিও কর্টাজার, বে দেও, বেলা আখামুডিলিনা এবং ন্যাটালি হ্যান্ডাল। ভিন্নতা তাদের ভাষায় অথবা পরিচয়ে। তবু একই আকাশের তারাদের নিচে বেঁচে থাকা মানবিকতার গান দৃপ্ত সাহসে উচ্চারন করেছেন তারা। তাদের সাথে বাংলা ভাষাভাষী পাঠকদের পরিচয় করিয়ে দিতেই এ গ্রন্থের আয়োজন।

Zenmap-সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য মোঃ নুরুল আলম চৌধুরী মুকুটOrder link- https://www.rokomari.com/book/520402/zen...
15/11/2025

Zenmap-সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য
মোঃ নুরুল আলম চৌধুরী মুকুট

Order link- https://www.rokomari.com/book/520402/zenmap-cyber-security-professionalder-jonno

Zenmap-সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য” বইটি, Zenmap-কে কেন্দ্র করে লেখা একটি পূর্ণাঙ্গ গাইড, যার মাধ্যমে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা নেটওয়ার্ক বিশ্লেষণ, দুর্বলতা শনাক্তকরণ এবং নিরাপত্তা অডিটিং প্রক্রিয়াগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন। বইটিতে Zenmap-এর মূল কার্যকারিতা, ইন্টারফেস উপাদান, বিভিন্ন ধরনের স্ক্যানিং কৌশল এবং Nmap কমান্ডের ব্যবহারিক দিক তুলে ধরা হয়েছে।
Zenmap হল জনপ্রিয় ওপেন-সোর্স টুল Nmap-এর গ্রাফিকাল সংস্করণ, যা নতুন এবং অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য সহজলভ্য করে তোলে জটিল নেটওয়ার্ক স্ক্যানিং প্রক্রিয়াকে। বইটিতে স্ক্যানিংয়ের মৌলিক প্রক্রিয়া যেমন Host Discovery, Port Scanning, Service ও OS Detection-এর পাশাপাশি Vulnerability Scan এবং Nmap Scripting Engine (NSE)-এর মতো অ্যাডভান্সড টপিকও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এটি শিক্ষানবিস থেকে শুরু করে পেশাদার সাইবার নিরাপত্তা বিশ্লেষক পর্যন্ত সবার জন্য একটি অনন্য সহায়ক রিসোর্স। বাস্তব উদাহরণ, প্রি-কনফিগারড প্রোফাইল, কাস্টম স্ক্যান সেটআপ এবং স্ক্যান ফলাফল বিশ্লেষণের উপরে বিস্তারিত নির্দেশনার মাধ্যমে বইটি Zenmap ব্যবহারকারীদের জ্ঞানের গভীরতা এবং ব্যবহারিক দক্ষতা বাড়াতে সহায়তা করে।

Erotemes by Kamol KarmakarOrder link- https://www.rokomari.com/book/506630/erotemesAbout the book-  Erotemes by Kamol Ka...
20/09/2025

Erotemes by Kamol Karmakar

Order link- https://www.rokomari.com/book/506630/erotemes

About the book- Erotemes by Kamol Karmakar takes you on a journey through love, pain, hope, and truth—with poems that speak straight from the heart. Some will make you smile, some might break your heart, and others will open your eyes to the world we live in. It’s a mix of real feelings, sharp thoughts, and bold words—meant for anyone who’s ever felt deeply.

Presenting you "We both know how this ends" by the best-selling author Rafeed Elahi Chowdhury. Pre-order through the lin...
19/09/2025

Presenting you "We both know how this ends" by the best-selling author Rafeed Elahi Chowdhury. Pre-order through the link below to get your hands on the copies at the earliest!

Link- https://www.rokomari.com/book/506613/we-both-know-how-this-ends

It never snows in Bangladesh, except this winter, when Tetulia saw its rare third snowfall in history. Shazia Tabassum boards a train to Tetulia, hoping to trade her family drama and the city’s chaos for a snow-covered escape.
She expected the magic of a perfect winter getaway. What she didn’t expect was Ishrak Syed – stubborn, maddeningly impossible, and the kind of man you can’t get out of your head.
Somewhere between Tetulia’s snow-dusted streets and the warmth of firelit evenings, strangers become something more.
But when the snow melts, Dhaka calls her back, to laughter, to light drama, to friends who need her, and to a family learning to find its way again. And Shazia must answer the question she never thought she’d ask: was this just a simple winter memory, or the beginning of something that feels like fate?
This is a story of shattered superstitions, messy families, and two people learning that love is all about finding the courage to fix the mistakes, no matter how many times it takes.

Factorical Zero by Ashik MokamiOrder link- https://www.rokomari.com/book/503423/factorial-zeroআশিক মোকামীর লেখা ফ্যাক্টো...
10/09/2025

Factorical Zero by Ashik Mokami

Order link- https://www.rokomari.com/book/503423/factorial-zero

আশিক মোকামীর লেখা ফ্যাক্টোরিয়াল শূন্য একটি গভীরভাবে দার্শনিক, বিমূর্ত ও আত্মজিজ্ঞাসামূলক উপন্যাস, যেখানে জীবন ও মৃত্যুর সীমারেখা, প্রেম ও বিচ্ছেদ, স্মৃতি ও অস্তিত্বের অর্থ এক রহস্যময় জগতে মিলেমিশে যায়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আশিক—যে লেখকের নামেও প্রতিফলিত—একজন আত্মা, যে মৃত্যুর আগে পৃথিবীর এক মহাদেশ জায়গা থেকে রহস্যময় পরকালের মধ্য দিয়ে যাত্রা শুরু করে, যেখানে শরীর নেই, সময় নেই—শুধু আত্মার ভেসে চলা, স্মৃতির গুঞ্জন আর গভীর উপলব্ধি।

পরকালে আশিকের কাহিনী প্রবাহ শুরু হয় এক উজ্জ্বল বাদামি চোখের মেয়েকে খোজা নিয়ে—যে তার জন্য পুনর্জন্মের প্রতীক। তার এই খোঁজ হয়ে ওঠে আত্মার মুক্তির এক অন্তহীন অনুসন্ধান, যেখানে প্রেম, জীবন ও মৃত্যু এক অভিন্ন কাহিনির পরিণত রূপ। তার প্রবাহে সে আবিষ্কার করে পরকালে তার ব্যক্তি-দুঃখ, একতরফা প্রেম ও আত্মিক নিঃসঙ্গতা। নিজের সাথে লড়াই করতে করতেই আশিক তার প্রেমিকা নাবিলাকে বিয়ে করলেও শীঘ্রই হারিয়ে ফেলে। সেই শূন্যতা তাকে ঠেলে দেয় এক অস্তিত্বগত সংকটে। তার পরকালীন ভাসমানতা তাকে ধীরে ধীরে এক মহামূল্য উপলব্ধির দিকে ঠেলে দেয়—সে উপলব্ধি, প্রেম ও অস্তিত্ব একটি নিরবিচ্ছিন্ন কল্পচক্র, যার কোনো সহজ ব্যাখ্যা নেই।

এই বইটির প্রথম যাত্রায় আশিক প্রেম ও ব্যর্থতার মধ্য দিয়ে মানব অস্তিত্বের এক মহাজাগতিক অঙ্ক মেলাতে চায়, যেখানে প্রতিটি জীবন একেকটি কণা, আর সেই কণাগুলোর সম্মিলনে সৃষ্টি হয় "ফ্যাক্টোরিয়াল শূন্য"—যার মান সবসময় থাকে এক। অংক মিলাতে মিলতেই সে প্রবেশ করে পরকালের আরো অন্তরালের জগতে।

গভীর দর্শন, কবিতার ছন্দ, আত্মোপলব্ধি আর জীবনের পরতগুলোকে চিরে লেখা এই উপন্যাসটি কেবল ব্যক্তিগত নয়—এটি মানবজাতির চেতনার এক মৌলিক অনুসন্ধান।

প্রথম যাত্রায় লেখক আশিক হিসেবে প্রবাহ করলেও, দ্বিতীয় যাত্রায় বাইরে থেকে থেকে দৃষ্টিভঙ্গি তৈরি হয় আশিক আর নাবিলার পরকালে জন্ম নেয়া ছেলে লুকার, যে কিনা আসলেও আশিকের সাথে নাবিলার সমীকরণের মান, এক লুকা। লুকার দৃষ্টিভঙ্গি থাকে তার বাবা-মায়ের দৃষ্টিভঙ্গি থেকে ব্যতিক্রম।

Get the best deal before it ends!
24/07/2025

Get the best deal before it ends!

চলছে,
জুলাই জাগরণ অফার!
৭ জুলাই - ৫ আগস্ট

📚 বইয়ে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!
🛍️ পণ্যে ৫০% পর্যন্ত ছাড়!

৪৫% পর্যন্ত ছাড়ে নিন ওয়ার্থী পাবলিকেশনস এর বই সমূহ।
অর্ডার করতে ক্লিক করুন👉🏻 https://rkmri.to/ENITU56XGNAO
*শর্ত প্রযোজ্য

Presenting The Lighthouse Tales Volume 2 Story 2 set by Sajid Hassan. Order links- https://www.rokomari.com/book/479804/...
09/07/2025

Presenting The Lighthouse Tales Volume 2 Story 2 set by Sajid Hassan.

Order links- https://www.rokomari.com/book/479804/the-lighthouse-tales-volume-2-story-2
https://www.rokomari.com/book/479805/the-lighthouse-tales-volume-2-story-2-extra

Main Story- This Eid, battles rage not just in the skies, but within—against lust, arrogance, and doubt. Guided by strategic insight and Quranic wisdom, the tale journeys from sacred nikahs to philosophical dialogues about leadership, love, and divine governance. The characters are blessed with dominion—but the Author remains tested, voiceless before Allah, striving like the strangers (ghuraba) of this dunya.
As the layers of the Infiniverse fracture, one question remains: Will the Assembler reveal his hand... or let the Architect, the Illuminator, and the Muse speak?
Eid Ul Adha Edition- This Eid, battles rage not just in the skies, but within—against lust, arrogance, and doubt. Guided by strategic insight and Quranic wisdom, the tale journeys from sacred nikahs to philosophical dialogues about leadership, love, and divine governance. The characters are blessed with dominion—but the Author remains tested, voiceless before Allah, striving like the strangers (ghuraba) of this dunya.
As the layers of the Infiniverse fracture, one question remains: Will the Assembler reveal his hand... or let the Architect, the Illuminator, and the Muse speak?

আদাবুল আলিম ওয়াল মুতাআল্লিমOrder link- https://www.rokomari.com/book/476333/adabul-alim-wal-mutaallimআবু মূসা আশ‘আরী (রা...
17/06/2025

আদাবুল আলিম ওয়াল মুতাআল্লিম

Order link- https://www.rokomari.com/book/476333/adabul-alim-wal-mutaallim

আবু মূসা আশ‘আরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

“আল্লাহ আমাকে যে হেদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন, তার উদাহরণ হলো সেই বৃষ্টির মতো যা ভূমিতে বর্ষিত হয়।

কিছু জমি উর্বর—যা পানি শুষে নিয়ে প্রচুর ফসল ও ঘাস উৎপন্ন করে।

কিছু ভূমি অনুর্বর, তবে তা পানি ধারণ করে রাখে। ফলে মানুষ এর মাধ্যমে উপকৃত হয়; তারা সেই পানি পান করে, কৃষিকাজে ব্যবহার করে এবং জীবজন্তুকে পানি পান করায়।

আবার কিছু ভূমি আছে নিষ্ফলা, যা পানি ধরে রাখতেও পারে না, আর কিছু উৎপাদনও করে না।

প্রথম শ্রেণির উদাহরণ হলো—সে ব্যক্তি, যে দ্বীনের ইলম আয়ত্ত করেছে এবং আল্লাহ আমাকে যা দিয়ে পাঠিয়েছেন, তা দ্বারা নিজে উপকৃত হয়েছে এবং অন্যদেরও উপকৃত করেছে।

দ্বিতীয় শ্রেণির উদাহরণ হলো—যে ব্যক্তি ইলম ধারণ করেছে, যদিও নিজে তেমন উপকৃত হতে পারেনি, কিন্তু অন্যদের কাছে ইলম পৌঁছে দিয়েছে, ফলে তারা উপকৃত হয়েছে।

আর তৃতীয় শ্রেণির উদাহরণ হলো—সে ব্যক্তি, যে আমার দেওয়া হেদায়াতের দিকে ফিরেও তাকায়নি, এবং তা গ্রহণও করেনি; সে হলো ওই নিষ্ফলা ভূমির মতো।”

(বুখারি ও মুসলিম)

Address

27 Shaptak Square, Dhanmondi 27 (Level 7)
Dhaka

Opening Hours

Monday 09:00 - 19:30
Tuesday 09:00 - 19:30
Wednesday 11:00 - 19:30
Thursday 09:00 - 17:00
Saturday 11:30 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801921008844

Alerts

Be the first to know and let us send you an email when Worthy Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Worthy Publications:

Share

Category