14/06/2020
মানুষটার শেষ সিনেমা 'Chhichhore' তে আমাদের শিখিয়েছিল কখনো হেরে যেতে নেই, সুইসাইড কোনোদিন সমাধান হতে পারেনা এটাই ছিল সিনেমার মুল বক্তব্য । আর কি পরিহাস দেখো নিজেই সেই কাজটা করে বসলো। কতোটা ডিপ্রেশনে থাকলে মানুষ এটা করতে পারে। AIEEE তে সপ্তম হয়েছিলো যে, তারপর বলিউডে এতো ভালো একটা জায়গা। কি কম ছিল?
টাকা পয়সা ফেম কিচ্ছু মানসিক শান্তি দেয়না। শুধু খারাপ সময়ে একটা কাধের খুব প্রয়োজন হয় কিছু মানুষের। আমি কল্পনাও করতে পারছিনা কি খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে মানুষটা। ভালো থাকবেন স্যার।
আর মানুষটার শেষ সিনেমার বক্তব্যই তোমাদের আবার বলবো সুইসাইড কোনোদিন সমাধান হতে পারেনা 💔 লড়াই করতে হবে। এই একটা জীবন অনেক দামী।
R.I.P 💔