20/04/2026
#প্রি_অর্ডার :
ফ্ল্যাপ:-
পত্রিকায় বিজ্ঞাপন দেখে অনেকটা কৌতূহলী হয়ে নিউ ইয়র্ক থেকে লন্ডনের পুস্তকবিক্রেতা প্রতিষ্ঠান ‘মার্কস অ্যান্ড কো.’-তে দুষ্প্রাপ্য সেকেন্ডহ্যান্ড বই চেয়ে চিঠি লিখেন হেলেন হ্যানফ; যা ছিল এক অবিস্মরণীয় সম্পর্কের সূচনা মাত্র। প্রথমদিকে প্রতিষ্ঠানের কর্মচারী ফ্র্যাঙ্ক ডোয়েলের সাথে লেখিকা বই বেচা-কেনা সংক্রান্ত চিঠি আদান-প্রদান করলেও পরবর্তীতে বাকি কর্মীদের সাথেও লেখিকার চিঠি আদান-প্রদান শুরু হয়। দ্বিতীয় বিশ্বযু দ্ধ পরবর্তী ইংল্যান্ড যখন প্রচণ্ড খাদ্যসংকটে ভুগছে তখন মার্কস অ্যান্ড কো.-এর কর্মীদের খাদ্য পাঠিয়ে পাশে দাড়ান হেলেন হ্যানফ। এভাবেই প্রতিষ্ঠানের কর্মী থেকে তাদের পরিবারের সদস্যদের মন অব্দি পৌঁছে যান লেখিকা। দীর্ঘ কুড়ি বছরে দুপক্ষের ভিতরে অসংখ্য চিঠি আর উপহার দেওয়া-নেওয়া হয়। সেই সাথে চলে হেলেনের লন্ডনযাত্রার তোড়জোড়। কিন্তু ফ্র্যাঙ্ক ডোয়েলের আকস্মিক মৃত্যু, আর্থিক টানাপোড়েন মিলিয়ে হেলেন যতদিনে লন্ডনে পৌঁছালেন, ততদিনে তার প্রিয় বইয়ের দোকানটাই আর নেই। তবুও তার স্বপ্নের লন্ডন উপভোগ করতে কোনো কমতি রাখেননি লেখিকা হেলেন হ্যানফ। তার লন্ডনভ্রমণের সুখস্মৃতি নিয়ে লিখেছেন দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট। প্রাচীন লন্ডনের সৌন্দর্য ছাপিয়ে এই বইতে উঠে এসেছে লন্ডনবাসীর অমায়িক আতিথেয়তা। ভ্রমণ অভিজ্ঞতার আলোকে পুরোনো বন্ধুদের পাশাপাশি হেলেন হ্যানফের জীবনে নতুন কজন বন্ধুত্বের আগমনও বইটিতে প্রাণের সঞ্চার ঘটায়। আর তাই, বিশ বছরের পুরোনো পত্রমিতাদের সাথে হেলেন হ্যানফের স্বপ্নের শহর লন্ডন ঘুরে আসতে পারেন আপনিও।
• বই : দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট
• মূল লেখক : হেলেন হ্যানফ
• অনুবাদ : ফারহানা জাহান
• প্রকাশনী : ইউনিটি পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
💠 প্রি অর্ডার মূল্য: ১৮০ টাকা
✨ প্রি অর্ডারকারী পাঠকদের জন্য থাকছে -
১। ২টি বুকমার্ক
২। রঙিন পুস্তানি
✨ প্রি অর্ডারকারী পাঠকদের জন্য থাকছে -
১। ২টি বুকমার্ক
২। রঙিন পুস্তানি