Books For Ummah

Books For Ummah সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে।(তিরমিজি, হাদিস :১২০৯)
(1)

লেখক আরিফ আজাদের প্রথম উপন্যাস ও এবারের বইমেলায় প্রকাশ পেতে যাওয়া নতুন বইটি এখন প্রি অর্ডারে ...৩০% ছাড়ে অর্ডার করলেই পা...
16/02/2026

লেখক আরিফ আজাদের প্রথম উপন্যাস ও এবারের বইমেলায় প্রকাশ পেতে যাওয়া নতুন বইটি এখন প্রি অর্ডারে ...
৩০% ছাড়ে অর্ডার করলেই পাচ্ছেন-
🎴সুকুন প্রিমিয়াম উইশ কার্ড
🔖আরিফ আজাদ কোটেড বুকমার্ক
📒স্পেশাল নোটবুক
প্রি-অর্ডার চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

15/08/2025
মুফতি তাকি উসমানি সাহেবকে একবার বাংলাদেশ সফরে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কোন বইটি আমাদের জন্য বেশি উপকারী মনে করেন? তখন...
20/07/2025

মুফতি তাকি উসমানি সাহেবকে একবার বাংলাদেশ সফরে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কোন বইটি আমাদের জন্য বেশি উপকারী মনে করেন? তখন তিনি এ বইটির কথা বলেছিলেন।

এ বইয়ে বিভিন্ন নেক আমলের কথা উদাহরণসহ এমনভাবে আলোচনা করা হয়েছে, যেন পাঠকরা খুব সহজেই বুঝতে পারেন।

সব আলোচনাই কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে।

আশা করছি এটি পাঠকের মধ্যে নেক আমলের প্রতি প্রেরণা জাগিয়ে তুলবে এবং তারা ইসলামি জীবনাচারের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ।

অল্প আমলে বেশি সাওয়াব (হার্ডকভার)
by শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

প্রিয় কিশোর বন্ধু! এ বইটি কেবলই তোমার জন্যে!তোমার জীবনের হিরো কে বলো তো? খেলোয়াড় নাকি তারকা? তুমি কি সেই মানুষটি সম্পর্ক...
11/07/2025

প্রিয় কিশোর বন্ধু! এ বইটি কেবলই তোমার জন্যে!

তোমার জীবনের হিরো কে বলো তো? খেলোয়াড় নাকি তারকা? তুমি কি সেই মানুষটি সম্পর্কে জানো, যাঁর জীবন নিছক কোনো জীবনী নয় শুধু; বরং গোটা পৃথিবীর জন্য আদর্শ।

এ বইটি লেখা হয়েছে সম্পূর্ণ কিশোরদের জন্য। সহজ ও সাবলীল ভাষায়, ভালোবাসার মমত্ব দিয়ে। এখানে স্থান পেয়েছে নবিজির পূর্ণাঙ্গ জীবনী।

তাঁর জীবনের বেড়ে ওঠা, মক্কার অলিগলি ও মদীনার প্রান্তর। অন্ধকার এক নগরীতে এসে কীভাবে আলো জ্বালালেন পুরো পৃথিবী জুড়ে? এ বই আলোকিত করতে তোমার হৃদয়কে।

যদি চাও নবিজিকে চিনতে, জানতে, ভালোবাসতে আর অনুসরণ করতে—তাহলে এ বই তোমার না পড়লেই নয়।

আমার নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম(হার্ডকভার)
by সালাহউদ্দীন জাহাঙ্গীর

বর্তমান বিশ্বে মুসলমানের ওপর যে ঘোর অমানিশা নেমে এসেছে, তার কেন্দ্রবিন্দু আজ ফিলিস্তিন—বিশেষত গাজা। এতটা ভয়াবহ মানবিক বি...
20/06/2025

বর্তমান বিশ্বে মুসলমানের ওপর যে ঘোর অমানিশা নেমে এসেছে, তার কেন্দ্রবিন্দু আজ ফিলিস্তিন—বিশেষত গাজা। এতটা ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে সেখানে, যার সামনে অন্য সব প্রসঙ্গ প্রায় তুচ্ছ হয়ে পড়ে।

বিশ্বরাজনীতির জটিল প্রেক্ষাপটে ফিলিস্তিন সংকট এক দীর্ঘস্থায়ী এবং গভীরতর ট্র্যাজেডি—যা কেবল মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বের কূটনৈতিক ভারসাম্যকে আন্দোলিত করে চলেছে।

বর্তমানে ফিলিস্তিনের পরিস্থিতি এক বিপর্যস্ত বাস্তবতা। গাজা শহরের প্রতিটি গলি, প্রতিটি ভবনের ধ্বংসাবশেষ যেন ইতিহাসের কাছে সাক্ষ্য দিচ্ছে—মানবতার কী ভয়াবহ পতন ঘটে, যখন ন্যায়বিচার নির্বাসনে যায়, আর জুলুমের আগুনে পোড়ে একটি জাতি।

জায়নবাদী বর্বরতা যেভাবে মানুষ নামক প্রাণের ওপর ঝাঁপিয়ে পড়েছে, তা সভ্যতা ও বিবেকের ওপর এক চরম চপেটাঘাত।

রক্তাক্ত ফিলিস্তিন (হার্ডকভার)
প্রকৃত ইতিহাস, নির্মম বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়
by শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী, সাদিক ফারহান (অনুবাদক)
TK. 174

তিন আয়াতের এক সূরায় লুকিয়ে আছে পুরো জীবনের নির্দেশনা!সূরা কাওসার—প্রতিদিন আমরা পড়ি, মুখস্থ রাখি, সালাতে তিলাওয়াত করি। কি...
17/06/2025

তিন আয়াতের এক সূরায় লুকিয়ে আছে পুরো জীবনের নির্দেশনা!

সূরা কাওসার—প্রতিদিন আমরা পড়ি, মুখস্থ রাখি, সালাতে তিলাওয়াত করি। কিন্তু কখনো কি ভেবেছি, এই সূরাটি আমাদের কী শেখায়?

এই বইতে আপনি পাবেন সূরাটির পটভূমি, গভীর তাদাব্বুর এবং জীবনের জন্য জরুরি শিক্ষা। কাওসার শুধু জান্নাতের নদী নয়—এটা মুমিনের আত্মার প্রশান্তি, আল্লাহর অফুরন্ত অনুগ্রহের প্রতিচ্ছবি। কুরআন বুঝে পড়তে আগ্রহী প্রতিটি মুসলিমের জন্য এই বই এক অনন্য উপহার।

সূরা কাওসার অনুধাবন ও শিক্ষা (পেপারব্যাক)
কুরআনিক রিমাইন্ডার সিরিজ
by নোমান আলী খান, শাহরীন হুসেইন তানিয়া (অনুবাদক)

মুসলমান হিসেবে আমাদের ভেতর সর্বদা এই চিন্তা থাকতে হবে যেন আমাদের প্রতিটি কর্ম রাসুলুল্লাহ সা. এর সুন্নত অনুযায়ী করা হয়। ...
21/05/2025

মুসলমান হিসেবে আমাদের ভেতর সর্বদা এই চিন্তা থাকতে হবে যেন আমাদের প্রতিটি কর্ম রাসুলুল্লাহ সা. এর সুন্নত অনুযায়ী করা হয়। ইবাদত, আখলাক, মুয়ামালাত- মুআশারাত, আদাত, চলাফেরা, কথাবার্তা, ওঠাবসা, ভ্রমণ ও অবস্থান, ভোর থেকে রাত পর্যন্ত রাজ্যের সমস্ত কাজের সম্পর্ক রাসুলের সুন্নাতের সাথে জুড়ে থাকবে।

আমাদের ক্ষণিকের এই জীবনের বড় দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের দ্বারা যথাযথভাবে সুন্নতের অনুসরণ হচ্ছে না। অথচ সামান্য মনোযোগ দিলেই প্রতিদিন অসংখ্য সুন্নতের উপর খুব সহজেই আমল করা যেতে পারে। এবং দৈনন্দিনের প্রতিটি কর্মকে আমরা সুন্নত ও ইসলামি আদবের মানদণ্ডে অত্যন্ত সহজভাবে বাস্তবায়ন করতে পারি।

একজন ব্যক্তির জীবনে প্রতিদিন হাজারের থেকে বেশি সুন্নত প্রবেশ করতে পারে। শর্ত হলো আমাদের একটু সৎ সাহস রাখতে হবে এবং নেক নিয়ত করতে হবে। আর এই হিম্মত, উৎসাহ ও নেক নিয়তের ক্ষেত্রে 'সুনান ও আদব' বইটি সহযোগী এবং দৃঢ়তা দানকারী হবে ইনশাআল্লাহ।

মুহাম্মদ পাবলিকেশন এর বই অর্ডার করতে যোগাযোগ করুন 🥳🥳🥳
10/05/2025

মুহাম্মদ পাবলিকেশন এর বই অর্ডার করতে যোগাযোগ করুন 🥳🥳🥳

ইসলামের ইতিহাসের সামগ্রিক ও অখণ্ড চিত্র নিয়ে অনবদ্য বই ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’। ফিরাস আল খতিব লিখিত আন্তর্জাতিক বেস্টসেল...
09/05/2025

ইসলামের ইতিহাসের সামগ্রিক ও অখণ্ড চিত্র নিয়ে অনবদ্য বই ‘লস্ট ইসলামিক হিস্ট্রি’। ফিরাস আল খতিব লিখিত আন্তর্জাতিক বেস্টসেলার এ বইটির বাংলা অনুবাদ ‘লস্ট ইসলামিক হিস্ট্রি : ইসলামের হারানো ইতিহাস’।

‘লস্ট ইসলামিক হিস্ট্রি’র ভাষা প্রাঞ্জল ও সহজবোধ্য। ইসলামের ছোঁয়ায় উদ্ভাসিত প্রায় সব জনপদের ইতিহাসের সাথে পাঠকের একটি সামগ্রিক সংযোগ ঘটিয়ে দেয়ার চেষ্টা আছে এ বইয়ে। পুরো পৃথিবীব্যাপী বিস্তৃত একটি জাতির দেড় হাজার বছরের ইতিহাস মাত্র শ’তিনেক পৃষ্ঠায় খুঁটিনাটিসহ সংকুলান অসম্ভব। এ কারণে লেখক ইতিহাসগ্রন্থের সন-তারিখভিত্তিক বয়ানের গতানুগতিক পদ্ধতি এড়িয়ে ঘটনাপ্রবাহের প্রধান স্রোতকে স্পর্শ করেছেন।

রাসূলুল্লাহ সা.-এর জীবন, খোলাফায়ে রাশেদীনের শাসনকাল, উপমহাদেশের ইতিহাস ইত্যাদি যে-সকল অধ্যায় আমাদের মোটামুটি পরিচিত, সেগুলোর ক্ষেত্রে বইটিকে কিছুটা অপূর্ণ মনে হতে পারে। কিন্তু পরবর্তী সময়ের বিবরণ এবং আফ্রিকা, আমেরিকা কিংবা দূরপ্রাচ্যের মুসলমানদের অজানা ইতিহাস পাঠকদের চমৎকৃত করবে।

লস্ট ইসলামিক হিস্ট্রি’র আরেকটি অসাধারণ দিক হলো, ইতিহাসের ঘটনাপ্রবাহের স্পর্শকাতর ও মতবিরোধপূর্ণ বিষয়াদির বর্ণনায় ভারসাম্য। লেখক সেক্ষেত্রে প্রধান মতগুলোকে অল্পকথায় সামনে এনে একটি সমন্বিত বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। ইতিহাসের গৌরবোজ্জ্বল উদাহরণের পাশাপাশি তুলে এনেছেন বেদনাদায়ক উপাখ্যানও। তাই পাঠক যুগপৎ আনন্দ-বেদনায় সিক্ত হবেন। হীনম্মন্যতা দূরীকরণের পাশাপাশি পাবেন আত্ম-পর্যালোচনার সুযোগও।

এ সময়ের একটি নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী বলা যায় মাসিক আলকাউসার’কে। ২০০৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসা এ ম্যাগাজিনটি ই...
09/05/2025

এ সময়ের একটি নির্ভরযোগ্য ইসলামী সাময়িকী বলা যায় মাসিক আলকাউসার’কে।

২০০৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসা এ ম্যাগাজিনটি ইসলামপ্রিয় মানুষদের কাছে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এতে আছে উলামা, তলাবা ও দ্বীনদার শ্রেণিসহ সংশ্লিষ্টদের জন্য গবেষণাধর্মী প্রবন্ধ-নিবন্ধ। এছাড়াও থাকে সর্বস্তরের মুসলমানদের জন্য বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় লেখা ও দলিলভিত্তিক প্রশ্নোত্তর বিভাগ।

মাসিক আলকাউসার (মে 2025) (পেপারব্যাক)
by মুফতী আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Books For Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Books For Ummah:

Share

Category