Project Tiktaalik

Project Tiktaalik PROJECT TIKTAALIK is a Science Education Project based in Bangladesh, mostly focused on Primary and Secondary level kids.

টিকটালিক কে? টিকটালিক হল গিয়ে এক ধরনের মাছ- নাহ মাছ নয় ঠিক। চারপেয়ে? নাহ তাও না! আসলে টিকটালিকের পরিচয় দেয়া আরেক মুশকিল। আমাদের পৃথিবীতেই চরে বেড়াত সে প্রায় সা-ড়ে সাঁই-ত্রি-শ কোটি বছর আগে!!! সে বহু কাল আগের কথা। আজকের পৃথিবীতে আর ওকে দেখতে পাবেনা!

ওর পরিচয়টা দেয়া যাক এইবেলা। মাছই বলা যেত তাকে, পানিতে সাঁতার কেটে কেটে জীবন কাটিয়ে দিতেই পারত সে অন্য হাজার জাতের মাছে ভীড়ে। কিন্তু টিকটালিকের মনে যে হ

াজার প্রশ্ন- পানির ওপারে ডাঙায় কী আছে? সেই কৌতুহল মেটাতেই প্রথম ডাঙায় উঠে এল সে পানির ওপরের দুনিয়াটা কেমন তা দেখতে! আর মাছের পাখনা দিয়ে তো মাটির পৃথিবীতে হেঁটে বেড়ানো মহা বিপত্তি, কাজেই তার পাখনাগুলো ছিল ঠিক অন্য মাছেদের পাখনার মত নয়, বরং একটু একটু পায়ের মত- অনেকটা চারপেয়ে উভচর আমরা যাদের দেখি তাদের মত। সত্যি বলতে আজকের পৃথিবীতে সমস্ত উভচরের পূর্বপুরুষ হল আমাদের এই বন্ধু- টিকটালিক! তার আগে সকল প্রাণী পানিতেই বেশ ছিল। টিকটালিকের দেখানো পথ ধরেই মাছ থেকে উভচর আর চারপেয়েদের, এমনকি আবির্ভাব ঘটে ধীরে ধীরে আমাদের!

টিকটালিকের দেখানো পথ ধরে কোটি কোটি বছর পার হয়ে গেছে, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে শুধু মাটিতে কি আছে তা দেখেই কিন্তু আমাদের আর আঁশ মিটছে না! বরং আমাদের চারপাশের প্রকৃতির ঘটনাগুলো কেন ঘটে, কীভাবে ঘটে, আমাদের এই পৃথিবীর বাইরেও গ্রহ গ্রহান্তরে কী আছে তাও জানতে চাই আমরা! এই শত শত প্রশ্নের উত্তর খুঁজতে যাদের অসীম কৌতূহল, তাদের জন্যই আমাদের এই প্রজেক্ট-

প্রজেক্ট টিকটালিক!!!

বিজ্ঞান কমিক্স নিয়ে কাজ শুরু করার পর থেকে বিভিন্ন বয়সী টার্গেট গ্রুপের জন্য কাজ করা হয়েছে। কিশোর এবং টিন এজারদের জন্য কা...
14/03/2026

বিজ্ঞান কমিক্স নিয়ে কাজ শুরু করার পর থেকে বিভিন্ন বয়সী টার্গেট গ্রুপের জন্য কাজ করা হয়েছে। কিশোর এবং টিন এজারদের জন্য কাজ করতে করতে এক সময় আবিষ্কার করলাম একদম বাচ্চাদের জন্য বিজ্ঞান নিয়ে তেমন কোন কাজই আমরা করিনি। ক'বছর আগে শিশুদের জন্য জ্যামিতির মৌলিক আকৃতি নিয়ে একটা ইলাস্ট্রেটেড বই করা হয়েছিল "তিন বন্ধু" নামে, তারপর লম্বা বিরতি।

সেই উপলব্ধি থেকেই বছর দেড়েক আগে বাচ্চাদের জন্য বিজ্ঞান কমিক্স অথবা ইলাস্ট্রেটেড বই করার একটা পরিকল্পনা করা হলো। আর মেঘ না চাইতে একেবারে বর্ষাকালের ঝুম বৃষ্টি নেমে এলো যখন স্বয়ং মুহম্মদ জাফর ইকবাল সেটার জন্য গল্প লিখে দিতে রাজি হলেন। পুরনো সিরিজ “মিতু তিতু”-র গল্প, এই সিরিজের বেশ কটা বই আগে বিভিন্ন প্রকাশনী থেকে বেরিয়েছে। এবার আমাদের বিজ্ঞান ফোকাস মাথায় রেখে জাফর স্যার লিখে দিলেন একটা চমৎকার গল্প “মিতু তিতুর ন্যানো কার”। গতবছর মেলাতেই সেই বইটি প্রকাশ হবার কথা ছিল, নানা কারণে পারা যায়নি। এবার স্মরণকালের সবচাইতে বিষণ্ণ, ফ্লপ বইমেলাতেই আমাদের সবচেয়ে প্রিয় বইটি প্রকাশ করা গেলো, সবকিছু ছাপিয়ে এটা আমাদের জন্য একটা মহানন্দের খবর।

“মিতু তিতুর ন্যানো কার” বইটা পাওয়া যাবে একুশে বইমেলায় DHAKA Comics ঢাকা কমিক্সের স্টলে। তবে বইমেলার কালই শেষদিন। মেলার বাইরে ঢাকা কমিক্স বা প্রজেক্ট টিকটালিকের পেইজে অর্ডার দেয়া যাবে। বইয়ের দোকান বা ডিস্ট্রিবিউটার পর্যন্ত পৌঁছানোর পর আরেকবার আপডেট দেব আশা করি।

হ্যাপি রিডিং!

New science comics published in বিজ্ঞানচিন্তা magazine.
23/08/2025

New science comics published in বিজ্ঞানচিন্তা magazine.


এই বইমেলার শেষ (এবং সবচে প্রিয়) প্রজেক্ট, যেটার কাজ এখনো চলছে...
13/02/2025

এই বইমেলার শেষ (এবং সবচে প্রিয়) প্রজেক্ট, যেটার কাজ এখনো চলছে...

Science comics published in Bigganchinta - বিজ্ঞানচিন্তা
19/12/2024

Science comics published in Bigganchinta - বিজ্ঞানচিন্তা

New Science comics published in Bigganchinta - বিজ্ঞানচিন্তা magazine.
17/11/2024

New Science comics published in Bigganchinta - বিজ্ঞানচিন্তা magazine.

অনেকদিন পর বিজ্ঞান কমিক্স, Bigganchinta - বিজ্ঞানচিন্তা পত্রিকার পাতায়...
16/09/2024

অনেকদিন পর বিজ্ঞান কমিক্স, Bigganchinta - বিজ্ঞানচিন্তা পত্রিকার পাতায়...

কেউ বলতে পারেন এটা কী?
08/09/2024

কেউ বলতে পারেন এটা কী?

31/08/2024

বাচ্চাদের জন্য বিজ্ঞান বিষয়ক নতুন কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। কী বিষয় নিয়ে শুরু করা যায় আপনার সাজেশন দিন।

26/05/2023
ওয়েব কনটেন্টের বাইরে প্রজেক্ট টিকটালিক থেকে প্রকাশিত ও মুদ্রিত সব বই। এর মাঝে সাম্প্রতিকতম প্রকাশনা হল এবছরের বইমেলায় প্...
27/05/2022

ওয়েব কনটেন্টের বাইরে প্রজেক্ট টিকটালিক থেকে প্রকাশিত ও মুদ্রিত সব বই। এর মাঝে সাম্প্রতিকতম প্রকাশনা হল এবছরের বইমেলায় প্রকাশিত বই 'তিন বন্ধু'; শিশুদের গল্পের ছলে জ্যামিতির হাতেখড়ি দেয়াই এই বইয়ের মূল উদ্দেশ্য। এই বইটি আমাদের জন্য বিশেষ, কারণ বিজ্ঞান কমিক্সের বাইরে গণিত নিয়ে এটাই আমাদের প্রথম মুদ্রিত প্রকাশনা।

সামনে আমাদের বেশ কিছু নতুন কমিক্স ও ইলাস্ট্রেটেড বই করার পরিকল্পনা আছে, কী কী বিষয়ের উপর হতে পারে এ নিয়ে সবার মতামত চাই!

'গোল্লা, তিনকু, আর চৌকা- তিন বন্ধু। ভালই খেলাধুলা করছিলো তিনজনে, এমন সময় মামীর ফোন। তিনকুর মামার নাকি অনেক জ্বর! কী করা ...
13/03/2022

'গোল্লা, তিনকু, আর চৌকা- তিন বন্ধু। ভালই খেলাধুলা করছিলো তিনজনে, এমন সময় মামীর ফোন। তিনকুর মামার নাকি অনেক জ্বর! কী করা যায়? মামার বাড়ি যেতে তো পথে পড়বে বিরাট নদী, তার পর আবার তেপান্তরের মাঠ? ভাবতে ভাবতে হঠাৎ দেখা মিললো কাঠিদাদুর। সে এসে মাথা চুলকে বললো...'
গল্পের বাকিটা জানতে হলে পড়তে হবে প্রজেক্ট টিকটালিকের নতুন বই 'তিন বন্ধু'! বৃত্ত, ত্রিভূজ আর চতুর্ভূজ- এই তিন জ্যামিতিক আকৃতির বন্ধুত্ব নিয়ে মজার গল্প! মেহেদী হকের গল্পে এবং সব্যসাচী চাকমার আঁকায় এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ঢাকা কমিক্সের স্টলে।
বইয়ের নাম: তিন বন্ধু
পৃষ্ঠা সংখ্যা: ২০
দাম: ১৬০ টাকা
স্টল নম্বর: ২২৯

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Project Tiktaalik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Project Tiktaalik:

Share