Asian Tele Shopping

Asian Tele Shopping Right Products Right Now

29/03/2026
18/10/2025

আসলামলাইকুম,গভীর শোক প্রকাশ করছি, এয়ার কার্গো ভিলেজে আন্তর্জাতিক এয়ারপোর্ট শাহজালালে, আগুনে যে সকল ব্যবসায়ী ক্ষয়ক্ষতি হয়েছে তাদের প্রতি জানাই সমবেদনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

ফিলিপাইন এর সকল ব্রান্ড এর কসমেটিকস,স্কিন কেয়ারও বিউটি প্রডাক্ট  আমাদের কাছে পাবেন। খুচরা ও পাইকারী বিক্রয় করা হয়। যে সক...
16/08/2025

ফিলিপাইন এর সকল ব্রান্ড এর কসমেটিকস,স্কিন কেয়ারও বিউটি প্রডাক্ট আমাদের কাছে পাবেন। খুচরা ও পাইকারী বিক্রয় করা হয়।

যে সকল বিউটিশিয়ান আপুরা আছেন তাহারা আমাদের কাছ থেকে পাইকারী মাল ক্রয় করতে পারবেন।

সরাসরি আমদানিকৃত প্রডাক্ট
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন।
Contact : 01799926920. Whatsapp & imo.

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ ঘটিত বিমান দুর্ঘটনায় বাংলালিংক এশিয়ান টেলিশপিং গভীরভাবে শোকাহত।
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ ঘটিত বিমান দুর্ঘটনায় বাংলালিংক এশিয়ান টেলিশপিং গভীরভাবে শোকাহত।

বিশেষ দ্রষ্টব্য 🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ...
16/06/2025

বিশেষ দ্রষ্টব্য
🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদান্তে
Asian Tele Shopping

Asian Tele Shopping Twin Tower Shopping Shantinagar Dhaka, Shop:416,3rd floor, Mo-01799926920
29/04/2025

Asian Tele Shopping
Twin Tower Shopping
Shantinagar Dhaka, Shop:416,3rd floor,
Mo-01799926920

অল্প খরচে সংসার চালানোর স্মার্ট কৌশল!বর্তমানের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের চাপে অনেকেই সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন।...
23/04/2025

অল্প খরচে সংসার চালানোর স্মার্ট কৌশল!

বর্তমানের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের চাপে অনেকেই সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। কিন্তু সঠিক পরিকল্পনা, বাজেটিং এবং সচেতন অভ্যাস গড়ে তুললে অল্প ব্যয়েও সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কিছু কার্যকরী টিপস:

১. সচেতন মানসিকতা গড়ে তুলুন
খরচ নিয়ন্ত্রণের প্রথম শর্ত হলো ইচ্ছাশক্তিকে শাণিত করা। বাজারে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেনাকাটা না করে শুধু প্রয়োজনীয় জিনিসই ক্রয় করুন। লোভ আর লাভ র ফাঁদ এড়িয়ে চলুন।

২. পেট ভরে বাজারে যান:
খালি পেটে শপিং করলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স ও জাঙ্ক ফুড কেনার প্রবণতা বাড়ে। বাজারে যাওয়ার আগে হালকা খাবার খেয়ে নিন – এতে বাজেট ডিসিপ্লিন বজায় রাখা সহজ হবে।

৩. সাপ্তাহিক শপিংয়ের রুটিন:
প্রতিদিন বাজারে গেলে ছোটখাটো খরচ বেড়ে যায়। সপ্তাহে একদিন গোছানো তালিকা নিয়ে বাজার সেরে ফেলুন। লিস্ট থেকে বিচ্যুত না হওয়াই সাফল্যের চাবিকাঠি!

৪. মিলমিশে রান্নার প্ল্যানিং:
সপ্তাহের মেনু আগে থেকে ঠিক করুন। শাকসবজি, ডাল, মাংস ইত্যাদি পরিমাণমতো ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে অপচয় রোধ হবে এবং প্রতিদিনের রান্না হয়ে উঠবে স্ট্রেস-ফ্রি!

৫. ইউটিলিটি বিল কমানোর ফর্মুলা:
- রান্নার আগে সব উপকরণ কেটে-মেপে রাখুন, গ্যাসের ব্যবহার কমবে
- unused রুমের লাইট-ফ্যান বন্ধ রাখুন
- ফ্রিজের দরজা কম খুলুন, বিদ্যুৎ বিলে সাশ্রয় হবে

৬. হাঁটা-সাইকেল চালানোকে প্রাধান্য দিন:
নিয়মিত হাঁটাহাঁটি বা সাইকেল চালানোর অভ্যাস জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি স্বাস্থ্যও ভালো রাখবে। ছোট দূরত্বে গাড়ি ব্যবহার এড়িয়ে চলুন।

৭. বিলাসিতা নয়, প্রয়োজনকে প্রাধান্য দিন:
ব্র্যান্ডেড প্রোডাক্টের চেয়ে স্থানীয় পণ্য কিনুন। মেকআপ বা ডেকোরেশনের ক্ষেত্রে মিনিমালিস্ট অ্যাপ্রোচ গ্রহণ করুন। Quality over quantity নীতিতে বিশ্বাসী হোন।

৮. ডিসকাউন্টের ছলনা চিনুন:
'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' বা সীমিত সময়ের অফারের প্রলোভনে অপ্রয়োজনীয় পণ্য কিনে বাজেট নষ্ট করবেন না। শপিংয়ের আগে নিজেকে জিজ্ঞাসা করুন – "আমার কি সত্যিই এটি দরকার?"

💡 একটু সৃজনশীলতা আর নিয়মানুবর্তিতা আপনাকে ব্যয়বৃদ্ধির এই যুগেও সফলভাবে সংসার চালাতে সাহায্য করবে। মনে রাখবেন, সাশ্রয়ের অর্থ কৃপণতা নয় – বরং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা
Asian Tele Shopping
Right product Right Now

পুরুষের জীবন: এক নীরব যু*দ্ধ!পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হার...
22/04/2025

পুরুষের জীবন: এক নীরব যু*দ্ধ!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ, নতুন এক যু*দ্ধ। তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো, যা বয়ে চলে অজানা গন্তব্যের দিকে।

একজন পুরুষ জানে না, এখন থেকে এক ঘণ্টা পর তার জীবনে কী ঘটবে। প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দেয়, নিজের স্বপ্ন, ইচ্ছা, আরাম—সব ত্যাগ করে। জীবনের প্রতিটি ধাপে তাকে ল'ড়াই করতে হয়, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে।

কিন্তু এই ল'ড়াইয়ের কথা কেউ শোনে না। ব্যর্থতার য*ন্ত্রণা যখন তাকে গ্রাস করে, তখন সে কাউকে বলতে পারে না। কারণ এই সমাজ ব্যর্থতাকে মেনে নেয় না, বরং উপহাস করে। প্রিয়জনরাও অনেক সময় পাশে থাকে না, বরং দূরে সরে যায়। একজন পুরুষ যখন সফল হয়, তখন সবাই তার প্রশংসা করে, কিন্তু যখন সে ব্যর্থ হয়, তখন একা পড়ে যায়।

তবু সে হাল ছাড়ে না। শত ক'ষ্ট, দুঃ'খ, হ'তাশার মাঝেও সে মুখে হাসি রাখে। সে জানে, তার কান্না কেউ দেখতে চায় না, তার য*ন্ত্রণা কেউ বুঝতে চায় না। তাই সে নিজেই নিজের সান্ত্বনা হয়ে যায়, নিজেই নিজের আশ্রয় খোঁজে।

পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প। নিজের ক'ষ্টের কথা কাউকে না বলে, সব লুকিয়ে রেখে, চারপাশের মানুষকে ভালো রাখার এক অনন্ত প্রচেষ্টা। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, চাপা ক'ষ্ট, অব্যক্ত কান্না। কিন্তু সে জানে, তার হাসিটাই সবচেয়ে বড় ঢাল, যেটা দিয়ে সে তার ভালোবাসার মানুষদের রক্ষা করে, সুখে রাখে।

হ্যাঁ, এটাই পুরুষের জীবন—একটা নীরব যু*দ্ধ, যে যু*দ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না। পুরুষ মানুষ অন্যের জন্য বাঁচে, নিজের জন্য না।
Asian Tele Shopping
সংগৃহীত!

19/04/2025

মেসতা, বরন বিভিন্ন ধরনের দাগ দূর করবে,স্কিন গ্লোনেস বাড়াবে, ফর্সা করবে
mo:01799926920

Address

Twin Tower Shopping Complex , Shantinagar, Shop No-416 , 3rd Floor
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Asian Tele Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asian Tele Shopping:

Share