IK. "Drape in Comfort, Shine in Style – IK. Your Fashion Friend." We are determined to give our customers the highest quality service.

01/01/2026

সকলকে নববর্ষের শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার
IK.

16/12/2025

স্বাধীনতা তখনই স্বার্থক হয় যখন মানুষ মুক্তির প্রকৃত স্বাদ পায়। ঐক্যবদ্ধ, শোষনমুক্ত, বৈষম্যমুক্ত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক আমাদের অঙ্গীকার। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।

27/10/2025

স্টাইল, সিম্প্লিসিটি আর ক্লাস—একসাথে চান?
IK. নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইন সমৃদ্ধ পাঞ্জাবি
যা আপনাকে দিবে এক্সট্রা স্মার্টনেস ও রাজকীয় লুক।

✨ ১০০% খাঁটি কটন
✨ স্টাইলিশ প্রিমিয়াম ডিজাইন
✨ নিখুঁত সেলাই ও ফিটিং
✨ সফট ফেব্রিক, গরমে পরার জন্য একদম পারফেক্ট!

ডেলিভারির সময় দেখে সিদ্ধান্ত নিন
পছন্দ না হলে সাথে সাথে ফেরত! (শর্ত প্রযোজ্য)

অর্ডার করতে ইনবক্স করুন পেইজে IK.
WhatsApp: 01967458644





গ্রামে একটা উক্তি আছে, বিয়ে মানি দিল্লির লাড্ডু, যে খায় সে পস্তায়, আবার যে খায়নি সেও পস্তায়। আমি পস্তাচ্ছি কি-না জানি না...
25/10/2025

গ্রামে একটা উক্তি আছে, বিয়ে মানি দিল্লির লাড্ডু, যে খায় সে পস্তায়, আবার যে খায়নি সেও পস্তায়। আমি পস্তাচ্ছি কি-না জানি না, কিন্তু এটা জানতে পেরেছি বউ এক অদ্ভুত প্রাণী ভাই, কখন হাসবে কখন কাঁদবে বুঝতেই পারবেন না। বাচ্চাদের মত জ্বালাবে, এটা ওটা চাইবে, আপনি বিরক্ত হবেন। আবার বিরক্ত না করলেও, বিরক্ত হবেন। আপনার যোগবিয়োগ মিলবে না।

হুদাই রাগ করবে, অভিমান করবে, কখনো কখনো তো নিজেই ভুলে যাবে কি কারণে রাগ বা অভিমান করেছিলো। আপনার কাজ হচ্ছে সেই রাগ, আর অভিমান ভাঙাতে হবে। আপনার কোন দোষ নাই, অপরাধ নাই, তবুও আপনারই রাগ, অভিমান ভাঙাতে হবে। আপনি রাগ করে কোথাও যাবেন, কিন্তু গিয়ে থাকতে পারবেন না, আট ঘন্টা বারো ঘন্টা যেতে না যেতেই আপনার মন বউ বউ করবে। বেহায়ার মত আপনি ঘরে ফিরবেন। এতে কোন সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনি যখন ফিরবেন, আপনার বউ খিলখিল করে হাসবে, সেই হাসি দেখে আপনার মেজাজ সিদ্ধ পানির মত টগবগ করবে, অথচ কিছুই করার থাকবে না, আপনার মনে হবে আপনি পৃথিবীর সর্বোচ্চ লেভেলের বেহায়া।

আপনাকে ভুলিয়ে-বালিয়ে কোনোরকমে মার্কেটে নিয়ে যাবে। বাসা থেকে বেরুবে একটা জামা কেনার জন্য, যাওয়ার পর দেখবেন অন্যকিছু পছন্দ করতে শুরু করছে। আপনার বউ আপনাকে এমনভাবে বলবে, যেন বাজারের সমস্ত সামগ্রী আপনার বউকে হাতছানি দিয়ে ডাকছে, তাদের কিনে ঘরে নিয়ে যাওয়ার জন্য।

ছোটবেলায় নামাজে দাঁড়ানোর পর কেনো জানি দুনিয়ার সমস্ত (আশকাবাসকা) মনে পড়তো আমার। আর বউয়ের ক্ষেত্রে দেখি কেনাকাটা করার সময় সব মনে পড়তে থাকে, বছরে একবার লাগে মাঝেমধ্যে তাও লাগে না, এমন জিনিস ও কেনার জন্য টানতে থাকে। ভাই না কিনে দিলে মনে হয় ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ছটপট করতে থাকে। কিনে দেওয়ার পর এমনভাবে নিঃশ্বাস নেয়, যেন মরুভূমির মাঝে অনেক পথ হেঁটে এসে দুই গ্লাস বরফ মিশানো জল খেলো।

তবুও ভাই আমি বিয়ের পক্ষে, বউয়ের পক্ষে। বিয়ে মানি শান্তি, এসব অত্যাচারের ভেতরেই গভীর শান্তি লুকিয়ে থাকে। দিনশেষে একটা কথা বলার মানুষ, সুখ দুঃখের সাথী। একটা ঘর, দিনশেষে সেই ঘরে ফিরা। আদর আদর হাতে নানারকম সুস্বাদু খাবার রান্না করে রাখা। মাথার চুল টেনে দেওয়া, গল্পগুজব করা, দুঃসময়ে সাহস দেওয়া। মমতা মিশিয়ে ওগো বলে ডাক শোনা। বউ ছাড়া মানসিক শান্তি ভাবা যায় না।

কেউ যদি ভাবেন, ঘরে ফিরতে হবে বলে শেষের দিকে এসে বউয়ের পক্ষ নিলাম তারা ভুল ভাবছেন। খাবার বন্ধ হয়ে যাবে কিংবা ঘরের খিল এঁটে বউ শুয়ে থাকবে, ঢুকতে দিবে না, সেই ভয়ে শেষে এসে প্রশংসা করলাম তারা ভুল ভাবছেন। অবশ্য এসব তারাই ভাবে, যাদের বউ নাই। আর যাদের বউ আছে তারা জানে, আমি বউকে ভালোবেসেই প্রশংসা করেছি।

হে যুবক বিয়ে করুন, প্রয়োজনে লোন তোলে বিয়ে করুন। দরকার IK. থেকে পাঞ্জাবি নিন তাও বিয়ে করুন।
ধন্যবাদ🙂










23/10/2025

রাত দিন এই আওয়াজেই তৈরি হয় সকল কাস্টমারদের পছন্দের নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি...

Black diamond🖤🖤
20/10/2025

Black diamond🖤🖤

09/10/2025

07/10/2025

স্বর্ণের ভরি ২ লাখ ৭২৬
আমার কপালে তো বিধবা আর তালাকপ্রাপ্ত মেয়ে ছাড়া উপায় নাই!

🌿 IK. Premium Panjabi Collection 🌿স্টিজ ভাংচুর কাপড়ের সফট ও আরামদায়ক পাঞ্জাবি— আয়রন করার ঝামেলা নেই, গরমে থাকুন ঠান্ডা ও...
05/10/2025

🌿 IK. Premium Panjabi Collection 🌿

স্টিজ ভাংচুর কাপড়ের সফট ও আরামদায়ক পাঞ্জাবি
— আয়রন করার ঝামেলা নেই, গরমে থাকুন ঠান্ডা ও প্রশান্তিতে! ☀️

🪡 প্রিমিয়াম লুক ও ফিল
তিব্র গরমেও আরামদায়ক, মসৃণ কাপড়
পাকা এমব্রয়ডারি ও স্ন্যাপ বাটন ডিজাইন
যা তৈরি করে একদম রিচ ও প্রিমিয়াম ভাইব!

---

📏 একনজরে – IK. Panjabi Size Measurement

🔹 সাইজ অনুযায়ী মাপ:

M (40) ➤ লং: ৪০", চেস্ট: ৪২"

L (42) ➤ লং: ৪২", চেস্ট: ৪৪"

XL (44) ➤ লং: ৪৪", চেস্ট: ৪৬"

XXL (46) ➤ লং: ৪৬", চেস্ট: ৪৮–৫০"

🔹 ওজন অনুযায়ী সাইজ গাইড:

৪০–৫৫ কেজি ➤ ৪০ সাইজ

৫৬–৬৯ কেজি ➤ ৪২ সাইজ

৭০–৮৫ কেজি ➤ ৪৪ সাইজ

৮৫–৯৭ কেজি ➤ ৪৬ সাইজ

🔹 উচ্চতা অনুযায়ী সাইজ গাইড:

৫'২" – ৫'৫" ➤ ৪০ সাইজ

৫'৬" – ৫'৭" ➤ ৪২ সাইজ

৫'৮" – ৬'০" ➤ ৪৪ / ৪৬ সাইজ

---

🔥 এক্সট্রা অ্যাভেইলেবল সাইজ:

✅ লম্বা ৩৮" এবং ৪৬"
✅ লম্বা ৪৬" ও বডি ৫০"

---

💫 কাপড়ের মানই আমাদের গর্ব!

ছবিতে যতটা সুন্দর দেখছেন, লাইভে তার চেয়ে অনেক বেশি প্রিমিয়াম!
কাপড়ের নরম থলথলে ভাব, কালারের সেড, কাটিং ও ফিনিশিং —
সবকিছুই আপনাকে এক্সক্লুসিভ ফিল দেবে।
👉 একবার ছুঁয়ে দেখলেই বুঝবেন পার্থক্য!

---

🔄 আমাদের Easy Return Policy:

আপনি পণ্য হাতে পেয়ে ট্রায়াল দিতে পারবেন।
ফিটিং, কালার ও কাপড়ের মান দেখে ১০০% নিশ্চিত হয়েই নিন আপনার পাঞ্জাবি!
আমরা চাই — আপনি আত্মবিশ্বাসের সাথেই IK. এর প্রোডাক্ট গ্রহণ করুন 💚

---

📦 সারাদেশে হোম ডেলিভারি সুবিধা আছে।
📞 অর্ডার বা বিস্তারিত জানতে:
👉 WhatsApp / Call: 01967-458644
🌐 Visit: www.ik.com.bd

24/08/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IK. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share