18/05/2026
আশা করি সবাই ভাল আছেন। আমরা আর এন জি মিউজিক দীর্ঘ ১৪ বছর ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসছি।আমরা সবসময় শোরুম ভিত্তিক ব্যবসা করে এসেছি। কিন্তু বর্তমানে ব্যবসায়িক যে পরিস্থিতি, তাতে শোরুম ভিত্তিক ব্যবসাটা করা অনেক কঠিন হয়ে পড়েছে। এর প্রধান কারণ হচ্ছে মাস শেষে একটা বড় অংক চলে যায় দোকান ভাড়ার পেছনে, এছাড়াও দক্ষ কর্মীদেরকে বেতন দেওয়ার একটা হিসাব থাকে। অনেকে হয়তো এই খরচটা তুলতে পারে, কিন্তু আমরা পারিনা। এর প্রধান কারণ হচ্ছে আমরা সবসময় ন্যায্য মূল্যে ন্যায্যপন্যটা দিয়ে থাকি। তাই আমরা এবার থেকে অনলাইনে মূল ফোকাসটা দিতে চাচ্ছি। এর কারণে আমরা আপনাদেরকে সকল ধরনের পণ্য আরেকটু সাশ্রয়ী দামে দিতে পারবো বলে আশা করছি। এখন আসা যাক ওয়ারেন্টি সাপোর্ট এর ব্যাপারটা নিয়ে। আমরা অবশ্যই একটা অফিস রাখছি। যেখানে আসলে আপনারা আপনাদের ওয়ারেন্টি সাপোর্টটা পেয়ে যাবেন। আর যারা আপনারা এসে দেখে নিতে চান, সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন।ঈদের পরে আমরা,জোরালোভাবে এই ব্যাপারগুলো নিয়ে মাঠে নামছি।আর বর্তমানে আমাদের অনলাইন অর্ডার সম্পূর্ণ চালু রয়েছে। আপনারা চাইলে ঢাকা ভেতর বা ঢাকার বাইরে যে কোন পণ্য অর্ডার করে নিতে পারেন। এরপরেও আপনারাই আমাদের সকল আশার উৎস। তাই এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য 💙