BoiBazar

BoiBazar Welcome to BoiBazar.com, Join us in our mission to cultivate a sympathetic, knowledgeable, and book-loving nation.
(320)

Welcome to BoiBazar.com, your go-to destination for all things books! We are proud to be one of the largest online bookstores in the country, offering a vast collection of books spanning various genres and topics. Our mission is to foster a culture of reading and learning, helping to shape a more knowledgeable and empathetic society. Join us in our journey to promote the love of books and reading across the nation!

ইবনে সিনাঃসংক্রামক রোগ ও যক্ষ্মা: তিনি প্রথম বলেছিলেন যে যক্ষ্মা একটি সংক্রামক রোগ এবং এটি বাতাসের মাধ্যমে ছড়ায়।আল-কানুন...
19/08/2026

ইবনে সিনাঃ

সংক্রামক রোগ ও যক্ষ্মা: তিনি প্রথম বলেছিলেন যে যক্ষ্মা একটি সংক্রামক রোগ এবং এটি বাতাসের মাধ্যমে ছড়ায়।
আল-কানুন ফিত তিব্ব: তার বিখ্যাত চিকিৎসা বিশ্বকোষ The Canon of Medicine শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপ ও এশিয়ার চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে মূল পাঠ্যবই ছিল।
ক্লিনিক্যাল ট্রায়াল: ওষুধ ও চিকিৎসার কার্যকারিতা পরীক্ষার জন্য তিনি সুনির্দিষ্ট নিয়মসহ ক্লিনিক্যাল ট্রায়াল ও মানবদেহে পরীক্ষা চালানোর পদ্ধতি প্রবর্তন করেন।
কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ: রোগ ছড়িয়ে পড়া রোধ করতে তিনি প্রথম কোয়ারেন্টাইন বা পৃথকীকরণের ধারণা দেন।

বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ - বাংলাদেশ ক্রিকেট দল
16/08/2026

বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ - বাংলাদেশ ক্রিকেট দল

16/08/2026
ঈশপ - একজন ক্রীতদাস যিনি (খ্রিস্টপূর্ব ৬২০-৫৬৪) প্রাচীন গ্রীসে বসবাস করতেন। ঈশপ মূলত ছিলেন একজন গল্পকথক। গল্পের পর গল্প ...
12/08/2026

ঈশপ - একজন ক্রীতদাস যিনি (খ্রিস্টপূর্ব ৬২০-৫৬৪) প্রাচীন গ্রীসে বসবাস করতেন। ঈশপ মূলত ছিলেন একজন গল্পকথক। গল্পের পর গল্প সাজিয়ে তিনি তার শ্রোতাদের মুগ্ধ করে রাখতেন। তার গল্পগুলো অন্যান্য গল্পের থেকে একটু ব্যতিক্রম।
প্রতিটি গল্পের একটি উপদেশ বা নীতিকথা থাকে যার মাধ্যমে পাঠককে আদর্শ ও সত্যের শিক্ষা দেওয়াই মূল উদ্দেশ্য। আসুন ঈশপের একটি গল্প পড়িঃ

অতি চালাকের গলায় দড়ি
একদা এক বনে এক গাধা আর এক শেয়াল বাস করতো। ওদের মধ্যে খুবই বন্ধুত্ব হয়েছিল। দুই বন্ধু একদিন বেরোলো। কিছুদূর যাবার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শেয়ালটা নিজেকে বাঁচাবার জন্য সিংহের একেবারে কাছে গিয়ে বললো মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। তবে তার আগে কথা দিতে হবে, আমাকে আপনি ছেড়ে দেবেন। তারপর ফিসফিস করে বললো ঐ গাধাটাকে আপনার একেবারে হাতের মুঠোয় এনে দিতে পারি।

সিংহ বলল বেশ তো তাই হবে। কথা দিলাম আমি। সিংহের এই কথা শুনে শেয়াল গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেললো।

আর এদিকে সিংহ যখন দেখল গাধার আর পালাবার উপায় নেই, তখন প্রথমে শেয়ালটাকেই শেষ করলো, তারপর ধীরে সুস্থে গেল গাধাটার কাছে।

গল্পটির উপদেশ হল- “অপরের সর্বনাশ করার চেষ্টা করলে নিজেরই আগে ক্ষতি হয়।”

আপনার প্রিয় বইয়ের নাম কি?
09/08/2026

আপনার প্রিয় বইয়ের নাম কি?

"শিক্ষা, জীবনের প্রস্তুতি নয়। শিক্ষাই জীবন।"
06/08/2026

"শিক্ষা, জীবনের প্রস্তুতি নয়। শিক্ষাই জীবন।"

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে -১। মানসিক ব্যায়ামঃশ...
03/08/2026

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে -

১। মানসিক ব্যায়ামঃ

শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর বিকল্প নেই তেমনি একইভাবে, আপনার মস্তিষ্ক সচল রাখতে মানসিক ব্যায়াম জরুরি। মানসিক ব্যায়াম না করার ফলে আমাদের চিন্তাশক্তি লোপ পায়।

ধীরে ধীরে মস্তিষ্কের এই ক্ষমতা নষ্ট হতে থাকে। ব্যবহার না করলে এই ক্ষমতা হারিয়ে যাবে। বই পড়া মানসিক ব্যায়াম এর একটি বড় মাধ্যম। আপনার মস্তিষ্ক সচল রাখার জন্য নিয়মিত বই পড়া জরুরি।

২। মানসিক চাপ কমানোঃ

আপনি ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, একাডেমিক কিংবা চাকরিজীবনে যতই মানসিক চাপের মধ্যে থাকেন, এই সকল চাপকে আপনি পাশে সরিয়ে রাখতে পারেন যখন আপনি একটি ভালো বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেন।

একটি ভালো বই আপনার দুশ্চিন্তা ও অবসাদ্গুলোকে পাশে সরিয়ে আপনাকে একটি অন্য দুনিয়ায় নিয়ে যেতে পারবে, যার মাধ্যমে আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে পারবেন।

৩। জ্ঞানঃ

বই পড়লে জ্ঞান বাড়বে - একথা বলাই বাহুল্য। নতুন নতুন তথ্য যা অব্যশই কোন না কোনো দিন আপনার দরকারে আসবে। আপনার জ্ঞানের ভান্ডার যত সমৃদ্ধ হবে, আপনার জীবনের বাধা বিপত্তি গুলো অতিক্রমে আপনি ততটাই শক্তিশালী হবেন।

একটি কথা আমরা সবাই জানি - আপনার চাকরি/ব্যবসায়, আপনার সম্পত্তি, আপনার অর্থবিত্ত, আপনার স্বাস্থ্য - সবই হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার অর্জিত জ্ঞান সবসময়ই আপনার সাথে থাকবে।

৪। শব্দভান্ডার বৃদ্ধিঃ

আপনি যত পড়বেন, তত নতুন নতুন শব্দ শিখবেন। আর এতেই আপনার শব্দভান্ডার সমৃদ্ধ হবে। পারস্পরিক কমিউনিকেশন বা যোগাযোগ আমাদের শিক্ষাজীবন, ব্যক্তিজীবন বা কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তো সুন্দর ভাষা বা ভালো যোগাযোগ দক্ষতার জন্য অনেকে বেশ সমাদৃত হন।

এই দক্ষতা বৃদ্ধিতে আপনাকে সব থেকে সাহায্য করবে, 'বই পড়া'। নতুন শব্দ, এর অর্থ ও প্রয়োগ আপনাকে অনেকের মধ্যে আলাদা করে তুলতে পারে।

৫। স্মৃতিশক্তির উন্নতিঃ

তীক্ষ্ণ স্মৃতিশক্তি আমরা কে না চাই! প্রায়ই আমরা বলে থাকি, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, অনেক কিছু মনে থাকে না। আবার ভালো স্মৃতিশক্তির মানুষকে আমরা শ্রদ্ধার চোখে দেখি।

আপনি যখন একটি বই পড়েন, আপনাকে বইয়ের চরিত্র ও তাদের ভূমিকা, তাদের পটভূমি, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের ইতিহাস, সূক্ষ্মতা স্মরণে রাখতে হয়।

আর মজার ব্যাপার হলো, আপনি যখনই আপনার মস্তিষ্কে নতুন একটি স্মৃতি দেন, তা একটি নতুন পথ তৈরি করে আপনার ব্রেইনে এবং আগের স্মৃতিগুলোকেও শক্তিশালী করে তোলে।

৬। চিন্তাশক্তি দক্ষতা:

দিন দিন একটি শব্দ অনেক জনপ্রিয় হয়ে উঠছে, Critical Thinking বা জটিল চিন্তাশক্তি। কর্ম বা ব্যক্তিজীবনে এই দক্ষতার কদর বেড়েই চলেছে। আমরা বই পড়ার সময় প্রায়ই জটিল কিছু ঘটনার কথা পড়ি, যেগুলো নিয়ে আমরা সচেতন বা অবচেতনভাবে চিন্তা করি। ঘটনাগুলোকে ধাপে ধাপে সাঁজাতে চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি।

অনেক পাঠক তো রীতিমত কাগজ কলম নিয়ে বসে যায় রহস্য গল্প সমাধান করার জন্য। এছাড়াও বই গুলো নিয়ে আমরা অনেকের সাথে আলাপ করি, আমাদের চিন্তা, লেখকের চিন্তা ব্যক্ত করার চেষ্টা করি।

এইসবই কিন্তু আমাদের চিন্তাশক্তিকে বৃদ্ধি করে। এই দক্ষতাকে শক্তিশালী করে তোলে।

৭। একাগ্রতা বৃদ্ধিঃ

আপনি কি খেয়াল করেছেন, ফেসবুকে একসময় আমরা দীর্ঘ বা বড় ভিডিও দেখতাম, কিন্তু সেখান থেকে আমরা ছোট্ট রিলসে অভ্যস্ত হয়ে গিয়েছি? আমরা সারাদিন ফেসবুক ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ মানুষই দিন শেষে বলতে পারবে না, আজকে ফেসবুকে কি কি বিষয় আমরা দেখেছে? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে।

আর আমাদের কাছ থেকে কেঁড়ে নিয়ে গেছে একাগ্রতার মত গুন। যেকোনো কাজে একাগ্রতা অত্যাবশক একটি ব্যাপার। একাগ্রতা দিয়ে অনেক বড় বড় কাজ অতীতে হয়েছে। যা দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে।

যখন আমরা বই পড়ি, তখন আমরা অন্যসব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি, একাগ্রভাবে গল্পের বা বইয়ের মধ্যে ডুবে যেতে পারি। যা আমাদের একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে ব্যাপকভাবে।

৮। ভালো লেখার দক্ষতাঃ

পড়া এবং লেখা একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। পড়ার মাধ্যমে আমাদের ভাষা ও শব্দের জ্ঞান বাড়ে আর এই জ্ঞান আমাদের লেখনীশক্তিকে বৃদ্ধি করে। এই জন্যই বলে, লেখক হতে গেলে আগে অনেক অনেক পড়তে হবে, এরপর লিখতে হবে।

৯। প্রশান্তিঃ

বর্তমান সময়ে বই পড়ার সবথেকে বড় উপকার যদি চিন্তা করেন, বই পড়ার কারণে আমরা যে মানসিক প্রশান্তি পাই, সেটাই অনেক বড়। বই পড়ার সময়ে আমরা হয়তো ডিজিটাল ডিভাইসের পিছনে সময় নষ্ট করতাম, সেটা না করে আমরা যে ভালো কিছু পড়েছি, কিছু শিখেছি, এই চিন্তা এই প্রশান্তির কি অমূল্য নয়?

১০। বিনোদনঃ

বই পড়ে উপরের সবগুলো উপকার তো আমরা পাচ্ছিই, পাশাপাশি এটা আমাদের একটা বিনোদনের মাধ্যম। সবথেকে সস্তা কিন্তু কার্যকরী মাধ্যম। একটি ভাল গল্প, প্রবন্ধ বা উপন্যাস আমাদের মনকে বিনোদিত করে আর এটা বিনোদনের সর্বোত্তম পথ। নির্মল ও শান্তিময় বিনোদন হলো - বই পড়া।

বিঃদ্রঃ অনূদিত।

Address

28/1, Toyenbee Circular Road, Motijheel C/A
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8809611262020

Alerts

Be the first to know and let us send you an email when BoiBazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BoiBazar:

Shortcuts

Share

Category