Boi Fair

Boi Fair Boifair.com

28/05/2025

ভালো বালি চেনার উপায়
========================
নির্মাণ কাজের জন্যে বলতে গেলে বালি ছাড়া কোন কাজ করাই সম্ভব নয়। ঢালাই, ইটের গাঁথুনি, প্লাস্টার ইত্যাদি কাজে বহুলভাবে এটি ব্যবহৃত হয়ে থাকে। এটি মূলত সিলিকা থেকে পাওয়া যায়। সাধারণত সমুদ্র বা নদীর উপকূলে, সমুদ্রের তলায়, নদীয় তলায় বালি পাওয়া যায়। এই বালিকে আমরা তিনভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছেঃ পিট বালি, নদীর বালি, সমুদ্রের বালি। পিট বালি সাধারণত ভরাট করার কাজে ব্যবহৃত হয়। সমুদ্রের বালিতে ক্ষতিকর লবণ থাকায় ব্যবহারের অযোগ্য। তাই নির্মাণকাজে মূলত নদীর বালি ব্যবহার করা উচিৎ। এখানে আমরা প্লাস্টার বা গাঁথুনির জন্য ব্যবহৃত চিকন বালি নিয়ে আলোচনা করব।

১। নির্মাণ কাজে বালি ব্যবহার করার আগে কোন প্রকার ময়লা, কাদামাটি যেন না থাকে তা নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজের পূর্বে বালি ভালভাবে ধুয়ে নিতে হবে যেন বালির সাথে সংযুক্ত কাদা, ময়লা, আগাছা, ডালপালা, নুড়ি বের হয়ে যায়।

২। খুব সহজে কিছু ক্ষেত্র পরীক্ষা দ্বারা ইটের গুণাগুণ চিহ্নিত করা যেতে পারে। যেমনঃ

ক) এক হাতের তালুতে বালি নিয়ে অন্য হাত দিয়ে ঘষলে যদি হাতের তালুতে ময়লা লেগে যায়, তবে বুঝতে হবে বালি ভালো নয়।

খ) সামন্য বালি মুখে নিয়ে লবণাক্ততা পরীক্ষা করা যেতে পারে।

৩। একটি কাচের গ্লাসে ১/৪ ভাগ বালি দ্বারা এবং ৩/৪ ভাগ পানি দ্বারা পূর্ণ করে ঝাঁকানোর পর স্থির করলে যদি বালির স্তর একেবারে নিচে থাকে, তবে বুঝতে হবে বালি ভালো। রঙহীন হলেও ভালো বালি বলে চিহ্নিত হবে।

৪। ৩% কস্টিক সোডা সল্যুশনের সাথে অল্প কিছু বালি যোগ করে একটি বোতলে কিছুক্ষণ ঝাঁকিয়ে ২৪ ঘন্টা ঐ অবস্থায় রেখে দিতে হবে। যদি বোতলে রক্ষিত দ্রব্যের রং পরিবর্তন হয়ে বাদামী হয়, তবে বুঝতে হবে বালিতে রাসায়নিক পদার্থ বিদ্যমান।

৫। আমরা সাইটে বালি ট্রাকে করে নিয়ে আসি। অনেক সময় অল্প শিক্ষিত মানুষ এই বালি গ্রহণ করে থাকে। সেই ব্যক্তিকে বোঝাতে হবে যে এক ট্রাক শুকনো বালির চেয়ে এক ট্রাক ভেজা বালির ওজন অনেক বেশি। তাই রাতের বেলা বালি সাইটে আসলে অবশ্যই তা শুকনো/ভেজা তা দেখে নিতে হবে। কারণ সম্পূর্ণ শুকনো বালিতে পানি মেশালে বালির আয়তন বৃদ্ধি পায়। এই বৃদ্ধির ফলে আমরা পরিমাণে কম বালি পাব।

৬। সাইটে পানি দিয়ে পরিশোধনের পর আগে শুকাতে হবে। ভিজা বালি নির্মাণ কাজে ব্যবহার করলে তা স্থায়িত্ব কমিয়ে দেয়।

৭। ল্যাবরেটরিতে বালির দানার গ্রেডিং নিরূপণ করা হয়। এই পরীক্ষার ফলাফলকে Fineness Modulus (FM) দ্বারা প্রকাশ করা হয়। নির্মাণ কাজের জন্য উপযুক্ত চিকন বালির এফ এম ১.২ থেকে ১.৫ হতে হবে।







ডিজিটাল মার্কেটিং করুন ব্যবসায় প্রসার করুনঃডিজিটাল মার্কেটিং এবং এর পরিকল্পনা যে ভাবে কাজ করে তা আপনার ব্যবসায়ের বিকাশে...
28/06/2021

ডিজিটাল মার্কেটিং করুন ব্যবসায় প্রসার করুনঃ
ডিজিটাল মার্কেটিং এবং এর পরিকল্পনা যে ভাবে কাজ করে তা আপনার ব্যবসায়ের বিকাশে যথেষ্ট প্রভাব ফেলবে।

প্রতিটি পদক্ষেপে এটি আপনাকে গাইড করবে এবং এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনি জানতে পারবেন প্রতিটি মুহূর্তে আপনার কি করা উচিত আর এর মাধ্যমেই আপনি নির্দিষ্ট লক্ষ্যগুলি অর্জন করতে সক্ষম হবেন।

A digital marketing plan that works well will have a considerable impact on the development of your business.

At every step it will guide you and tell you what you should be doing in that moment and by this process you will be able to achieve fixed objectives.

বর্তমান যুগের সাথে তাল মিলাতে আপনাকে অবশ্যই ডিজিটাল সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে। কিভাবে তা জান্তে আমাদের ইনবক্স করুন।

10/05/2021

Address

Shukrabad, Mirpur Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Boi Fair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boi Fair:

Share