16/07/2024
যেভাবে ঘরেই বানাবেন মজার চকলেট-
উপকরণ-
তীর চিনি ৩ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, পানি ১ কাপ, মাখন ১/৪ কাপ, ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ।
যেভাবে বানাবেন-
প্রথমে একটি পাত্রে তীর চিনি, কোকো পাউডার এবং গুঁড়া দুধ ভালো করে ছেঁকে মিশিয়ে নিন। একটি সসপ্যানে পানি গরম করতে দিন। পানি ফুটে আসলে সসপ্যানের উপর একটি বাটি বসিয়ে তাতে ১/৪ কাপ মাখন দিন। মাখন গলে গেলে তার সাথে কোকো পাউডারের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স দিন। এরপর পছন্দের শেইপের সিলিকন মোল্ডে মিশ্রণটি ঢেলে সারা রাত ফ্রিজে রাখুন। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন মজাদার চকলেট।
***হোয়াইট চকলেট বানাতে হলে কোকো পাউডার বাদ দিয়ে বাকি উপকরণগুলো ব্যবহার করুন ও একই রেসিপি ফলো করুন। অন্যান্য রঙের চকলেট বানাতে হলে কোকো পাউডারের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফুড কালার ব্যবহার করুন।
🌐 www.grocryxpress.com/product-category/salt-sugar/
☎️ 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬/ 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01789-031199
🚚 𝐅𝐑𝐄𝐄 হোম ডেলিভারি (𝐌𝐢𝐫𝐩𝐮𝐫 𝐃𝐎𝐇𝐒, 𝐒𝐡𝐨𝐩𝐧𝐨𝐧𝐚𝐠𝐚𝐫, 𝐑𝐔𝐀𝐏)
-