Property Bazaarbd

Property Bazaarbd Residential and Commercial Real Estate Agent.

08/04/2019
19/08/2017
24/06/2017
07/06/2017
ইউটিউব থেকে আয় করবেন ?অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শ...
15/04/2015

ইউটিউব থেকে আয় করবেন ?

অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরি করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়।

নিচে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হলো- আপনি ভিডিও তৈরীর জন্য দুইটি পথ অবলম্বন করতে পারেন। প্রথমটা হলো- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন। আর আপনার যদি কোনও ভিডিও ক্যামেরা না থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। একটা বিষয়কে মাথায় রাখবেন, তা হলো- আপনাকে অবশ্যই মজাদার/ শিক্ষনীয় ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলটিকে টিউটোরিয়ালের নির্ভর করতে চান তবে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন অন্য কিছু নয়। কিংবা যদি ভিডিও গান বা নাটক এর চ্যানেল বানাতে চান তবে তাও বেশ জনপ্রিয় হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন আপনার ভিডিও গুলি আপলোড দেবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দেবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দেবেন। এবার আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। কারণ শুধু আপলোড করে দিলেই হবে না জনপ্রিয় হতে হলে আপনার ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+ ইত্যাদি সমূহে শেয়ার করুন।
আপনার ভিডিওয়ের জন্য ব্যাকলিংক তৈরী করুন। একটা কথা ভাল করে মনে রাখবেন, YouTube ভিডিও পাবলিশিংও এক ধরনের ব্লগিং। তাই, আপনাকে ইউটউব, গুগোল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে ভাল অবস্থানে আসার জন্য অবশ্যই কিছু ব্যাকলিংক তৈরী করতে হবে। শুধু আপনার টপিক রিলেটেড সাইটে লিংক তৈরি করুন। আপনার প্রতিযোগীদের বা আপনার মত কাজ করছেন এরকম লোকদের অনুসরণ করুন। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রতিযোগীদেরকে অনুসরণ করুন। দেখুন তারা কিভাবে সফল হচ্ছেন। তাদের সফলতার ইতিহাসটা পড়ুন।

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন : আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরি করতে পারেন, বা আপনার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশিপ থেকেই একটা অফার পেতে পারেন। ওরা আপনাকে পার্টনার করলে প্রতি মাসে একটা ভাল এমাউন্টের টাকা দেবে। এই লিংকে ক্লিক করে YouTube Partnership ( এখানে ক্লিক করুন https://www.youtube.com/yt/creators/creator-benefits.html) পার্টনারশিপের জন্য আবেদন করতে পারেন। যদি তারা আপনাকে রিজেক্ট করে তাহলে ‍পুনরায় এপ্লাই করার জন্য আপনাকে আরো ২ মাস অপেক্ষা করতে হবে। আর যদি আপনার চ্যানেলকে তারা একসেপ্ট করে তাহলে তো গেল। কারণ, তারা আপনাকে প্রতি মাসে $200 দেবে।

এছাড়াও বিভিন্ন পণ্যের ভিডিও রিভিউ দিয়ে বা বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে দিয়ে আয় করা যায়। এছাড়া ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিংক দিয়ে দি্তে পারেন। কোনও পণ্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন। তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভালো কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন। অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন। যদিও ইউটিউব অফিসিয়ালি এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয়। তবে এটা সময় সাপেক্ষ। মোট কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও ইউটিউব থেকে আয় করতে পারেন বেশ কয়েক হাজার হাজার টাকা।

নিচে আমি কয়েকজন ব্যাক্তির নাম ও তাদের আয়ের পরিমান উল্লেখ করলাম-

1. Shane Dawson (431 million views and earn $315,000)

2. The Annoying Orange (349 mil views and earn $288,000)

3. Philip DeFranco (248 mil views and earn $181,000)

4. Ryan Higa (206 mil views and earn $151,000)

5. Fred (200 mil views and earn $146,000)

উল্কা দিয়ে তৈরি ৫ তরবারিঅ্যাটাক্সি তরবারিচকচকে ধারালো তরবারি দেখলেই মনে পড়ে রাজ-রাজড়াদের কথা। তাঁদের এই বাহারি আর ভয়া...
12/04/2015

উল্কা দিয়ে তৈরি ৫ তরবারি

অ্যাটাক্সি তরবারিচকচকে ধারালো তরবারি দেখলেই মনে পড়ে রাজ-রাজড়াদের কথা। তাঁদের এই বাহারি আর ভয়াল তরবারি কী দিয়ে তৈরি? এসব অনেক তরবারি তৈরি করা হতো গ্রহাণু বা উল্কাপিণ্ড থেকে পাওয়া লোহায়। উল্কাখণ্ডকে বিভিন্ন ধাতুর সঙ্গে মিশিয়ে এরপর অ্যাসিডে খোদাই করে এক ধরনের নকশা তৈরি করা হতো। উল্কাপিণ্ডের লোহায় থাকা নিকেলের কারণে তা বেশি রুপালি দেখায়। উল্কাখণ্ড থেকে তৈরি এসব তরবারির মধ্যে রয়েছে অ্যাটাক্সি, সম্রাট জাহাঙ্গীরের তরবারি, জেমস সোয়ার্বির তরবারি, ক্রিস ও টেরি প্র্যাটচেটের তরবারি।
পৌরাণিক অনেক কাহিনিতে রয়েছে দুরান্দাল, কুসানাগি, লেগবাইটার, এক্সক্যালিবার, জয়িউসি নামের কিংবদন্তির তরবারির কথা। বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই তরবারিগুলো অসাধারণ হিসেবে খ্যাতি পেয়েছে। অবশ্য মহাকাশ থেকে পৃথিবীতে পড়া উল্কাপিণ্ড দিয়ে তৈরি তরবারিও বিশেষ করে সম্রাটদের আকর্ষণ করেছে। তাঁদের অনেকেই একে স্বর্গীয় আশীর্বাদ মনে করেছেন।
অ্যাটাক্সি তরবারি

তরবারির ঐতিহ্য প্রাচীন আমলের। উল্কাকে ব্যবহার করে তরবারি তৈরি হয়েছে পাঁচ হাজার বছর আগেও। মিসরে সবচেয়ে পুরোনো এ ধরনের তরবারি পাওয়া গেছে। আধুনিক যুগের কামারেরাও ঐতিহ্য অনুসরণ করেন। অ্যাটাক্সি নামের এক ধরনের উল্কাপিণ্ড ব্যবহার করে তাঁরা তৈরি করেন এ ধরনের তরবারি। অ্যাটাক্সিতে ১৮ শতাংশের বেশি নিকেল থাকে। এতে তরবারি বেশি রুপালি দেখায়। সম্প্রতি অপরিচিত এক ক্রেতা তরবারি নির্মাতা এসবিএল লুসিলিনবুরহাসকে দিয়ে অ্যাটাক্সি উল্কাপিণ্ড দিয়ে একটি তরবারি তৈরি করিয়ে নিয়েছেন। এই একটি তরবারি তৈরিতে তিন মাস সময় লেগেছে। অ্যাটাক্সি তরবারি তৈরির ভিডিও দেখা যাবে এই লিংক থেকে https://www.youtube.com/watch?v=K_PS2l31EhM
সম্রাট জাহাঙ্গীরের তরবারিসম্রাট জাহাঙ্গীরের তরবারি
মুঘল সম্রাট জাহাঙ্গীর ভাবতেন সৃষ্টিকর্তার আশীর্বাদে তিনি রাজ্য পেয়েছেন। সৃষ্টিকর্তা খুশি হয়ে তাঁকে কিছু উপহার পাঠান। এ রকম একটি উপহার হচ্ছে তাঁর তরবারি। ১৬০৫ সাল থেকে ১৬২৭ সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের অধিপতি ছিলেন তিনি। তাঁর শাসনামলে ১৬২১ সালের দিকে ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি উল্কাপাতের ঘটনা ঘটে। স্থানীয় এক কর সংগ্রহকারী উল্কাপাতের বিষয়টি লক্ষ্য করেন। আকাশ থেকে কী পড়ছে, তা খুঁজে দেখতে অধীনস্ত ব্যক্তিদের নির্দেশ দেন। এ সময় ওই স্থানে মাটি খুব তেতে ছিল। যত খোঁড়া হচ্ছিল, মাটি থেকে তত তাপ বের হচ্ছিল। শেষ পর্যন্ত এক টুকরো গরম লোহার খোঁজ পান ওই কর আদায়কারী। এটি বাড়িতে নিয়ে গিয়ে একটি ব্যাগে রেখে দেন এবং পরে তা সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত পৌঁছায়। এই উল্কাপিণ্ড দিয়ে দুটি তরবারি ও একটি ড্যাগার (ছোরা) তৈরির নির্দেশ দেন তিনি। লোহার সঙ্গে ওই উল্কা গলিয়ে তৈরি হয় সম্রাটের বিখ্যাত তরবারি।
জেমস সোয়ার্বির তরবারিজেমস সোয়ার্বি তরবারি
শিল্পী ও প্রাকৃতিক ইতিহাসবিদ হিসেবে পরিচিত জেমস সোয়ার্বি। বিভিন্ন উল্কাপিণ্ড সংগ্রহের নেশা ছিল তাঁর। ১৮১৪ সালের দিকে সোয়ার্বি রাশিয়ার সম্রাট আলেকসান্দর-১ এর জন্য ‘কেপ অব গুড হোপ’ নামের উল্কাপিণ্ড থেকে তৈরি করেন বিশেষ একটি তরবারি। এই তরবারি সম্পর্কে বলা হয়, ‘এই লোহা স্বর্গ থেকে এসেছে। ইংল্যান্ড বেড়ানোর সময় এটি পাওয়া যায়। রাশিয়ার সম্রাট মহামান্য আলেকসান্দরকে এটি উপহার হিসেবে দেওয়া হয়।’ক্রিস তরবারি
ইন্দোনেশিয়ার ক্রিস
সাপের মতো আঁকাবাঁকা নকশার জন্য ইন্দোনেশিয়ার ক্রিস ছোরা বিখ্যাত। কিন্তু সেখানকার কিছু তরবারির বিখ্যাত হওয়ার কারণ আবার আলাদা। ১৭৫০ সালে প্রামবানান মন্দিরের কাছে একটি উল্কাপাত হয়। এ সময় উল্কার টুকরো ছড়িয়ে পড়ে। এর একটি টুকরো জাভার সুরাকার্তায় রাখা হয়। অন্যান্য টুকরোগুলো দিয়ে তৈরি হয় তরবারি। ধারণা করা হয়, এই উল্কাপিণ্ডগুলো দিয়ে তৈরি তরবারির জাদুকরি ক্ষমতা রয়েছে। উল্কার লোহাকে অ্যাসিড দিয়ে খোদাই করে তরবারি বানানো হয়। এতে প্যামোর নামের বিশেষ নকশা করা থাকে। প্যামোর ক্রিস তরবারিগুলো উচ্চমর্যাদাসম্পন্ন বলে রাজপরিবারে এর ব্যবহার হতে দেখা যায়। তবে এই তরবারি অস্ত্র হিসেবে ব্যবহারের বদলে আনুষ্ঠানিকতার কাজেই বেশি দেখা যায়।
টেরি প্র্যাটচেটের তরবারিটেরি প্র্যাটচেটের তরবারি
ইংল্যান্ডের নাইট উপাধি পাওয়া প্র্যাটচেট ২০১০ সালে নাইট হওয়ার পর নিজের জন্য বিশেষ একটি তরবারি তৈরির চিন্তা করেন। লোহা গলিয়ে তার মধ্যে উল্কাখণ্ড যুক্ত করে তিনি লোহার বার তৈরি করেন। এরপর সেই বার ব্যবহার করে তৈরি করেন বিশেষ তরবারি।

Address

Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

01916705534

Alerts

Be the first to know and let us send you an email when Property Bazaarbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Property Bazaarbd:

Share