18/10/2023
একটা সময় Android ইউজাররা অপেক্ষায় থাকতো কবে আপডেট পাবে, আবার এই OS আপডেটই আজকাল একটা আতঙ্কের নাম। তবে গত কিছু বছর ধরে Samsung ও Apple তাদের OS আপডেট নিয়ে বেশ প্রমিসিং ছিল। এদিকে Android এ সবচেয়ে বেশি OS আপডেট সাপোর্ট Samsung এর থাকলেও এবার Google Pixel তাদের টেক্কা দিয়ে নাম্বার ১ পজিশনটাও দখল করে নিয়েছে। Google প্রমিস করছে ৭ বছরের OS + Security Update দিবে তাদের পিক্সেল ৮ সিরিজে। এখন ফোন যতই পুরাতন হোক না কেন লেটেস্ট সব ফিচার উপভোগ করতে পারবেন পিক্সেল লাভাররা। তার মানে একটা পিক্সেল ডিভাইস এখন ২০৩০ সাল পর্যন্ত আপডেট পাবে। তবে Apple এর পরে Xiaomi কিংবা OnePlus তারাও OS Update নিয়ে বেশ ভালো একটা পজিশন ধরে রাখতে পেরেছে। আপডেট সাপোর্ট যত বেশি দিন হোক না কেন গ্রাহক পর্যায়ে এখন একটা স্টেবল আপডেট নিয়েই সবার এক্সপেক্টেশন থাকে।