25/09/2023
জীবন মানেই একটা চ্যালেঞ্জ!
তবে এই চ্যালেঞ্জের মাঝেও সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাদ্যদ্রব্য-সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য নিশ্চিত করতে পারা তো আমাদের মৌলিক অধিকার৷ কিন্তু চারপাশে এত এত ভেজালের ভিড়ে, আমাদের পরিবারের জন্য নিরাপদ পণ্যের এ অধিকার নিশ্চিত করা যেন জীবনের অন্যতম চ্যালেঞ্জ।
আমাদের দেশের কৃষক ভাইয়েরা ভালো উৎসাহ ও সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, জেনে বা না জেনে নানা ভাবে তাদের উৎপন্ন পণ্যে রাসায়নিক দ্রব্য বা ক্ষতিকর কেমিক্যাল মিশাচ্ছেন।
এছাড়া বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোও একটু লম্বা সময় ধরে বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশায় পচনশীল পণ্যকে করে তুলেছেন অপচনীয়।
এমতাবস্থায় খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো যেন আমাদের জন্য রুপান্তরিত হচ্ছে বিষে। আমাদেরকে ঠেলে দিচ্ছে নানাবিধ জটিল রোগের দিকে এবং জাতি হিসেবে আমাদের আগামী ভবিষ্যৎকে করে দিচ্ছে দুর্বল।
এই কঠিন সময়ে স্রোতের প্রতিকূলে গিয়ে খাঁটি ও সেইফ ফুড নিয়ে কাজ করছেন আমাদের কিছু ভাই। ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের সাধারন জনতার মাঝেও সেইফ ফুডের গুরুত্ব ও প্রয়োজনবোধ জেগে উঠছে।
কিন্তু এখনো যে পরিমান কাজ হচ্ছে তা পর্যাপ্ত নয়। তাই, খাঁটি ও নিরাপদ পণ্যের এ আন্দোলনকে বেগবান করতে, স্রোতের প্রতিকূলে গিয়ে হলেও,
সকলের জন্য প্রয়োজনীয় নিরাপদ সব পণ্য নিশ্চিত করার প্রচেষ্টাকে সামনে রেখেই আমাদের পথ চলা।
AWAM GOODS - আওয়াম গুড্স
"নিরাপদ পন্য সকলের জন্য"