Kindle Bangla

Kindle Bangla Kindle Bangla
E-book is made suitable for reading Bangla books in KFX and ePub format on devices.

29/04/2026
রাতের শেষ ট্রেন ঢুলতে-ঢুলতে স্টেশনে ঢুকল। আমি ছাড়া সাকুল্যে জনাচারেক যাত্রী নামলেন। তাঁরা অন্ধকারে কোথায় যে গায়েব হলে...
06/04/2026

রাতের শেষ ট্রেন ঢুলতে-ঢুলতে স্টেশনে ঢুকল। আমি ছাড়া সাকুল্যে জনাচারেক যাত্রী নামলেন। তাঁরা অন্ধকারে কোথায় যে গায়েব হলেন— বুঝতেই পারলাম না। ঘুম-চোখো টিকিট-চেকারের হাতে টিকিট গুঁজে দেওয়ার পর তিনিও পা-টেনে-টেনে দূরে চলে গেলেন। স্টেশন থেকে বাইরে এসে দেখলাম, চারদিক শুনশান। লোকজন নেই, গাড়িঘোড়া নেই। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমার পেছনে দপ্‌-দপ্‌-করা প্ল্যাটফর্মের লালচে গ্যাসবাতি ছাড়া কোত্থাও কোনও আলো অবধি নেই।

হঠাৎ মনে হল, সেই অন্ধকারের সমুদ্র ঠেলে একটা টমটম এগিয়ে আসছে। ঘোড়ার গলায় বাঁধা ঝুমঝুমির শব্দ আর গাড়ির ক্যাঁচকোঁচ আওয়াজ কাছে আসতে-আসতে থেমে গেল। আবছায়া গাড়ির মধ্যে আরও ঘন একতাল অন্ধকারের মতো বসে ছিল কোচোয়ান। সে বলে উঠল, ‘কোথায় যাবেন, বাবু?’

একটা চৈনিক প্রবাদ আছে–”হাঁচি, কাশি এবং প্রেম কারও কাছ থেকে লুকানো যায় না।“ আমি এই তিনটির সঙ্গে আরেকটি যুক্ত করেছি- “হাঁ...
28/02/2026

একটা চৈনিক প্রবাদ আছে–”হাঁচি, কাশি এবং প্রেম কারও কাছ থেকে লুকানো যায় না।“ আমি এই তিনটির সঙ্গে আরেকটি যুক্ত করেছি- “হাঁচি, কাশি, প্রেম এবং গানম্যান কারও কাছ থেকে লুকানো যায় না।“ কিছুদিনের মধ্যে সবাই জেনে গেল আমার সঙ্গে একজন দুর্ধর্ষ গানম্যান আছে। বন্ধুবান্ধবদের বাসায় আসা আশঙ্কাজনকভাবে কমে গেল।

গানম্যানের নিঃসঙ্গতা কাটল, আমার একজন বাবুর্চি জোগাড় হলো। গানম্যান বাজার করে আনে, দু’জনে মিলে কোটাবাছা করে। রান্না চাপায়। একদিন মজার এক দৃশ্য দেখলাম, রান্নাঘরে গানম্যান লেপটা দিয়ে বসে কচুর লতি বাছছে। পাশেই লোডেড পিস্তল।

তাকে নিয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে আরেক যন্ত্রণা। সিজদায় গিয়েছি, টুপ করে শব্দ হলো। তাকিয়ে দেখি পকেট থেকে গানম্যানের পিস্তল জায়নামাজে পড়ে গেছে। মুসুল্লীরা তাকিয়ে আছেন আতংকিত চোখে।

গানম্যানদের প্রতিমাসেই গাজীপুরে পিস্তল শুটিং-এর পরীক্ষা হয়। একবার পরীক্ষা দিয়ে আমার গানম্যান খুব মন খারাপ করে ফিরল।

আমি বললাম, কী হয়েছে?

সে বলল, পরীক্ষা খারাপ হয়েছে। হাতের টিপ নষ্ট হয়ে গেছে।

কচুর লতি বাছলে হাতের টিপ তো নষ্ট হবেই।

---------------------------------------------------------------------
ফাউন্টেন পেন
- হুমায়ূন আহমেদ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kindle Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category