24/04/2026
এই অর্ডারটা আমার জন্য সত্যিই একটা চ্যালেঞ্জ ছিল… 🌸
প্রায় ১৩ দিন আগে হঠাৎ করেই এক আপু ১০০ পিস
বুকমার্কের অর্ডার দিলেন। অর্ডার নেওয়ার সময় সবচেয়ে বড় চিন্তা ছিল—সময়ের মধ্যে, অর্থাৎ ২৫ তারিখের আগেই ঠিকভাবে ডেলিভারি দিতে পারবো তো?
তবুও সাহস করে অর্ডারটা নিয়ে ফেলেছিলাম,এরপর কয়েকটা দিন বেশ চাপের মধ্যেই কেটেছে।
একদিকে সংসার সামলানো, অন্যদিকে আগের অর্ডারগুলোর ডেলিভারি, আর সাথে এই ১০০ পিস বুকমার্ক সময়মতো প্রস্তুত করার দায়িত্ব।
আলহামদুলিল্লাহ! অবশেষে আজ আপুর ১০০টি বুকমার্ক সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিতে পেরেছি।
মনে হচ্ছে যেন ছোট্ট একটা ফুলের বাগান সাজিয়ে পাঠালাম!
এই বুকমার্কগুলো আপু তাঁর প্রিয় মানুষদের গিফট দেওয়ার জন্য নিয়েছেন। সত্যি বলতে—এমন ভালোবাসা দিয়ে দেওয়া ছোট্ট উপহারগুলোই দীর্ঘদিন মনে থেকে যায়। 💐
আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষদের জন্য এমন সুন্দর বুকমার্ক গিফট করতে পারেন। অর্ডার করতে ইনবক্সে জানাতে পারেন।