11/06/2026
আমার পেজে রিভিউ তেমন নেই। সব রিভিউ ম্যাসেজে ভরা। তবে আমি সেগুলো স্ক্রিনশট নিয়ে পোস্ট দেই না কারণ আমি যেটাই বানাই সেটারই পিকচার নেয়ার পাশাপাশি ভিডিও করে রাখি। যেন কাস্টমার বুঝতে পারে সাইজ কেমন বা হাতে নিলে কেমন দেখায়। তবে আজকে পোস্ট না দিয়ে পারলাম না। মাত্র ৯০টাকা এডভান্স এর জন্য এইসব শুনতে হয়🤦♀️ উনি বললেন কাগজের দাম বেশি না। হ্যাঁ আমিও মানলাম কিন্তু উনি তো কাগজ নিতে চায় নি 🙄। উনি নিবে ৩/৪ কালারের পেপার দিয়ে ফ্লাওয়ার এর কাজ করা কার্ড, যেটা আবার ডাইস এবং মেশিনে কাটিং করা লাগবে। ১-২ ঘন্টা মেহনত করে 🫡।
অর্ডার না আসলে আমাদের ক্ষতি নেই তবে অর্ডার করে টাকা না দিলে আমাদের অনেক ক্ষতি। কারন হ্যান্ডমেড কাজ যেটা আপনি অর্ডার করবেন সেটা শুধুমাত্র আপনার জন্যই বানানো হবে, আপনি না নিলে সেটা অন্য কেউ নিবে না।তাই সামান্য এডভান্স নিয়েই আমরা কাজ করে থাকি।
আমার সময় গুলো জাস্ট নষ্ট করলো। ফেক/রিয়েল এর মধ্যে তফাৎ করা শিখা দরকার সবারই😮💨🤗