27/07/2025
ভেপকে স্বতন্ত্রভাবে মূল্যায়ন না করে, ধূমপানের তুলনায় ক্ষতি হ্রাসের (হার্ম রিডাকশন) কৌশল হিসেবে বিবেচনা করা উচিত। এটি কোনোভাবেই অ-ধূমপায়ীদের জন্য নয় বরং শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের জন্য, যারা তুলনামূলক কম ক্ষতিকর বিকল্প খুঁজছেন।
বিশ্লেষণ ও খণ্ডন
❌ “শুধু ভেপ করলে COPD হওয়ার ঝুঁকি ২.২৯ গুণ বেশি” — বিভ্রান্তিকর উপস্থাপনা
বিশ্লেষণ : এই তথ্যটি এসেছে একটি পর্যবেক্ষণমূলক গবেষণা থেকে —
“E-cigarette Use and Incident Cardiometabolic Conditions in the All of Us Research Program” (Ni****ne & To***co Research)
🔗 Source: https://academic.oup.com/ntr/advance-article-abstract/doi/10.1093/ntr/ntaf067/8079085
এই গবেষণায় প্রায় ২,৫০,০০০ অংশগ্রহণকারীর পূর্বে সংগৃহীত (Pre-Existing) স্বাস্থ্য তথ্য ও জরিপের উপাত্ত ব্যবহার করা হয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদি (longitudinal) কহর্ট স্টাডি, যেখানে অংশগ্রহণকারীদের কয়েক বছর ধরে ফলো-আপ করা হয়েছে, তাই এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা, যা কার্যকারণ (cause-effect) প্রমাণ করতে পারে না, শুধু সম্পর্ক (association) দেখাতে পারে।
গবেষণার সারাংশ:
২,৪৯,১৯০ জন অংশগ্রহণকারীর মধ্যে (৩.৭–৩.৯ বছর ফলোআপ):
● শুধুমাত্র ভেপ ব্যবহারকারীদের মধ্যে সিওপিডি-র ঝুঁকি ছিল ২.২৯ গুণ বেশি।
● ৩০–৭০ বছর বয়সীদের মধ্যে ভেপ ব্যবহারকারীদের উচ্চ রক্তচাপের ঝুঁকি ছিল বেশি (১.৩৯ গুণ)।
● অন্যান্য রোগের (ডায়াবেটিস, হার্ট ফেলিউর, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাসকুলার রোগ) সঙ্গে ভেপ-এর তেমন কোনো উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।
● অন্যদিকে সিগারেট ও ডুয়াল ব্যবহারকারীদের মধ্যে কার্ডিওমেটাবলিক রোগের ঝুঁকি সব ধরনের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া গেছে।
✅ এই গবেষণার ফলাফল আসলে UK Health Security Agency (UKHSA) যা পূর্বে Public Health England (PHE) -এর দীর্ঘমেয়াদি অবস্থানকেই সমর্থন করে:
“ভেপিং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, তবে ধূমপানের তুলনায় প্রায় ৯৫% কম ক্ষতিকর।”
এই গবেষণা-সম্পর্কিত উদ্বেগ ও সীমাবদ্ধতা:
● অংশগ্রহণকারীদের ওপর কোনো নিয়ন্ত্রিত ট্রায়াল বা হস্তক্ষেপমূলক পরীক্ষা চালানো হয়নি শুধু বিদ্যমান উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে।
● অতএব, এই গবেষণার ফলাফল থেকে cause-effect নয়, কেবল association ব্যাখ্যা করা সম্ভব — অর্থাৎ কোনটি কোনটির কারণ, তা নিশ্চিতভাবে বলা যায় না।
● অংশগ্রহণকারীদের তথ্য স্বপ্রতিবেদন-ভিত্তিক, ভুল তথ্যের আশঙ্কা রয়েছে।
● “EXCLUSIVE E-CIGARETTE USER” হিসেবে যাদের বিবেচনা করা হয়েছে, তাদের ধূমপানের পূর্বে ইতিহাস ছিল কিনা — তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি।
● গবেষণায় “EXCLUSIVE E-CIGARETTE USER” বলতে ঠিক কতোদিন ধরে বা কত পরিমাণে ব্যবহার করেছেন তা স্পষ্ট নয়।
● স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ব্যবহারের পার্থক্য করা হয়নি।
● পর্যবেক্ষণমূলক গবেষণায় পূর্ব-প্রভাব (RESIDUAL CONFOUNDING) পুরোপুরি দূর করা যায় না। বয়স, লিঙ্গ, জাতি, BMI নিয়ন্ত্রণ করা হলেও, অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেমন: জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, মানসিক চাপ ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়নি।
বিপরীত চিত্র: একটি RCT গবেষণার ফলাফল
"Switching to E-ci******es as Harm Reduction Among Individuals With Chronic Disease Who Currently Smoke" এই র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়ালে দেখা গেছে —
● ভেপিংয়ে পরিবর্তনের ফলে ধূমপায়ীদের COPD উপসর্গ কমে যায়, বাড়ে না।
🔗 Source: https://academic.oup.com/ntr/article-abstract/27/1/36/7712725
❌ ২. “ভেপিং লিকুইডে থাকা ডায়াসিটাইল ফুসফুসে প্রদাহ ও স্কার তৈরি করে”
বাস্তবতা: অপ্রাসঙ্গিক ও পুরনো তথ্য: ২০১৭ সাল থেকেই আন্তর্জাতিকভাবে অনুমোদিত ভেপ লিকুইডে ডায়াসিটাইল নিষিদ্ধ বা অনুপস্থিত।
● ইউরোপ, কানাডা ও যুক্তরাজ্যে উৎপাদিত ই-লিকুইডে ডায়াসিটাইল নেই। উল্লেখযোগ্য বিষয় হলো ২০১৭ সালের পর বিশ্বব্যাপী সব রেগুলেটেড ব্র্যান্ড তাদের পণ্য থেকে ডায়াসিটাইল সম্পূর্ণভাবে বাদ দিয়েছে।
● EU-UK TPD, FDA, MHRA নীতমালা অনুযায়ী ডায়াসিটাইল ও অ্যাসেটাইল প্রপিওনিল সম্পূর্ণ নিষিদ্ধ।
● বেশিরভাগ স্বনামধন্য আন্তর্জাতিক ভেপ ব্র্যান্ড ল্যাব টেস্ট রিপোর্ট, MSDS (Material Safety Data Sheet), এবং ISO সার্টিফিকেশন প্রদান করে, যা তাদের পণ্যের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে স্বচ্ছতা এবং বৈশ্বিক মানদণ্ড মেনে চলার প্রমাণ।
● ধূমপানের ফলে গ্রহণ করা ধোঁয়ায় ডায়াসিটাইলের পরিমাণ খুবই বেশি অথচ এটি তেমন আলোচনায় আসে না।
● একজন সিগারেট ব্যবহারকারী প্রতিদিন গড়ে 6,718 µg (মাইক্রোগ্রাম) ডায়াসিটাইল গ্রহণ করেন।
● তুলনায়, ভেপ প্রোডাক্টে যেগুলোতে ডায়াসিটাইল ছিল (২০১৭ আগের কিছু ফ্লেভারড লিকুইডে), সেখানে সর্বোচ্চ ছিল 239 µg/দিন — অর্থাৎ সিগারেটের তুলনায় 28 গুণ কম।
🔗 Sources:
● NHS UK: https://www.nhs.uk/better-health/quit-smoking/ready-to-quit-smoking/va**ng-to-quit-smoking/va**ng-myths-and-the-facts/
● https://ukhsa.blog.gov.uk/2018/02/20/clearing-up-some-myths-around-e-ci******es/
● https://www.ecigarette-research.org/research/index.php/whats-new/whatsnew-2015/236-da2
● https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10326081/
❌ ৩. “ইঁদুরের উপর গবেষণায় দেখা গেছে AOX এনজাইম ফুসফুস ধ্বংস করে” — মানুষের জন্য প্রাসঙ্গিক নয়
● AOX (Aldehyde Oxidase) একটি স্বাভাবিক মানব এনজাইম, যা শরীরের মেটাবলিক প্রক্রিয়ায় কাজ করে। এটা নতুন বিষ তৈরি করে না, বরং শরীরে উপস্থিত অ্যালডিহাইড জাতীয় যৌগ ভেঙে ফেলতে সহায়তা করে।
● ইঁদুরের উপর করা গবেষণায় AOX এর এক্সপ্রেশন পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু মানবদেহে তা রোগ সৃষ্টি করে এমন সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।
● ইঁদুরের ফুসফুস ও নিকোটিন বিপাকের পদ্ধতি মানুষের তুলনায় ভিন্ন। ইঁদুরের ফুসফুস মানুষের একটি ভালো প্রাথমিক মডেল হলেও, তাদের প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে সমান নয় এবং মানব স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়নের জন্য অতিরিক্ত গবেষণা প্রয়োজন।
● গবেষণায় ১৫০ mM নিকোটিন ব্যবহার করা হয়েছে। রেগুলেটেড ই-লিকুইডে সাধারণত ৩–৫% নিকোটিন থাকে, অর্থাৎ ~১৮০–৩০০ mM প্রতি মিলে। তবে একজন ব্যবহারকারী দিনে গড়ে সর্বোচ্চ ৫ ml ই-লিকুইড ব্যবহার করেন, এবং তা ইনহেলড হওয়ার পরে শরীরে অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সীমিত মাত্রায় পৌঁছে।
● গবেষণায় "CHRONIC E-CIGARETTE EXPOSURE" বলা হলেও, বাস্তব জীবনে একজন ইউজার কীভাবে, কতটা এবং কী ব্র্যান্ডের পণ্য ব্যবহার করছেন তা বিবেচনায় নেওয়া হয়নি।
● বর্তমান বৈজ্ঞানিক ঐকমত্য অনুযায়ী, ধূমপানের ক্ষতি মূলত দহনের ফলে তৈরি হওয়া টক্সিন ও কার্বন মনোক্সাইড থেকে হয়, নিকোটিন নয়।
Royal College of Physicians (RCP): “ধূমপানে সৃষ্ট রোগের প্রধান কারণ নিকোটিন নয়; তা হলো ধোঁয়ার বিষাক্ত উপাদানসমূহ।”
https://www.rcp.ac.uk/improving-care/resources/nicotine-without-smoke-to***co-harm-reduction/
https://www.rstreet.org/commentary/nicotine-is-not-the-problem
https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(19)31884-7/fulltext
"Animal studies often use extreme exposure conditions that are not representative of typical human e-cigarette use and should not be used to directly infer human health risks."
-National Academies of Sciences, Engineering, and Medicine (2018)
আন্তর্জাতিক অবস্থান
✅ UK NHS:
“E-ci******es are far less harmful than smoking.”
🔗 nhs.uk
✅ FDA (USA):
“Switching completely from combustible ci******es to e-ci******es may reduce the risk of to***co-related disease.”
🔗 fda.gov
✅ Harm Reduction Journal (2023):
“There is strong evidence that e-ci******es are less harmful than combustible to***co and help some people quit smoking.”
🔗 harmreductionjournal.biomedcentral.com
✅ Smith & Aitkenhead’s Textbook of Anaesthesia (2019):
Acknowledges the use of ENDS pre-operatively to reduce cigarette intake, noting reduced carbon monoxide and tar exposure (p. 385).
📉 Reduced Cardiovascular Risk:
Major Adverse Cardiovascular Events (MACE) were significantly lower among e-cigarette users (~10%) compared to smokers (~17%) —
🔗 https://academic.oup.com/eurheartj/article-abstract/46/1/84/7828721