TAQWA Online Shop

TAQWA Online Shop সততাই ব্যবসার মূলধন

Indian 4pcs setUnstitched Free Size Dress.Full Body - Indian Soft Georgette.Inner & Salwar - Butter Silk.Orna - Soft Geo...
24/09/2023

Indian 4pcs set

Unstitched Free Size Dress.
Full Body - Indian Soft Georgette.
Inner & Salwar - Butter Silk.
Orna - Soft Georgette and all-over embroidery work.
All Over Embroidery Sequins Work.
Sleeve: Soft Georgette
long- 42/44
Salwar: 2  goj 
Color may vary due to Lighting 
Made in Bangladesh.
Price : 2000tk
Call : 01795799799

Product Type: Saree Hight : 12 Hatt Main Material: Silk Gender: Women No Blouse Piece Occasion: Casual, Party & Festive ...
23/09/2023

Product Type: Saree
Hight : 12 Hatt
Main Material: Silk
Gender: Women
No Blouse Piece
Occasion: Casual, Party & Festive
Attractive designs
Fashionable
An uncommon present for the extraordinary individual
Price: 800 tk
7 days free replacement warranty in case of product defect.

অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।ছবিতে যাকে দেখছেন নাম মতিন।বৃহত্তর নোয়াখালীর সন্তান।২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে ...
14/11/2022

অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।

ছবিতে যাকে দেখছেন নাম মতিন।
বৃহত্তর নোয়াখালীর সন্তান।২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই হাত দুই পা হারিয়ে বসেন।বিশ্বকাপের উত্তেজনা তো শেষ ১ মাসেই কিন্তু মতিনের জীবনের উত্তেজনা আর ফিরেনি।ফিরেনি চঞ্চলতাময় তারুণ্য।মানবেতর জীবন যাপন করে চলছে মতিন।
পরিবার বয়ে চলছে তার গ্লানি।আর্জেন্টিনা, মেসি কিংবা ব্রাজিল,নেইমার আপনাকে দেখভাল করবে না।
আপনাকে আপনিই দেখভাল করতে হবে।

এমনও অনেকে আছে তারুণ্যের উত্তেজনায় কত কিছু করে বসে।কখনো কখনো হাজার মাইল দূরের প্রিয় দল,খেলোয়াডদের সাপোর্ট করতে গিয়ে প্রতিবেশী ভাই বন্ধুকে গালি-তালি দিতেও পিছপা হয় না।
অনেকে ফল বাগান,ফসলি জমি বিক্রি করে অন্যান্য দেশের পতাকা সেলাচ্ছেন কঠিন ভাবে।
আর ব্রাহ্মণবাড়িয়া মাইরপিট তো লেগেই থাকে।
আবেগ যেন বিবেক গিলে না খায়
সেই দিতে নজর রাখা জরুরী।

খেলাধুলা বিনোদনের অংশ বিনোদনেই সীমাবদ্ধ থাকুক।
Collected

 াক্তারের_টাইমলাইন_থেকে_নেয়ামানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্...
04/11/2022

াক্তারের_টাইমলাইন_থেকে_নেয়া
মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করতো না।

আজকে দ্বিতীয়বার অটোপসি দেখার সুযোগ হয়।অনেক এক্সাইমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম।
তিনটা লাশ (কেস) ছিলো তখন।
একজন ২৩ বছর বয়সি মেয়ের ফাসি দিয়ে আত্মহত্যার কেস।
আরেকজন ৩০ বছর বয়সি মহিলার বিষ খেয়ে আত্মহত্যার কেস।
এবং আরেকজন ৩০-৩২ বছর বয়সি পুরুষকে দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস।

প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপর কেটে খুলে ফেলে ২৩ বছর বয়সি মেয়েটার।আহা...আজ সেই পর্দা,লজ্জা,সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুইভাগ করে দেয়।হয়তো আমরা কুরবানির সময়ও গরুকে অনেক কেয়ার করে কাটি।বাট এখানে দুইপাশে টেনে চামড়া ছিলে ফেল্লো।পাজরের কার্টিলেজ টা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো।পেটে বাচ্চা ছিলো কিনা চেক করলো।
মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবড়া ছোলার মত টেনে মাথার চামড়া টা কপাল পর্যন্ত ছোলে খুলিটা কুপিয়ে ভাঙ্গছিলো।কেমন যেনো গরুর হাড্ডি কুপানোর কথা মনে পরে যাচ্ছিলো🙂

এমন ভাবেই পয়সনিং এর মহিলাটারও এভাবেই কেটে স্টমাক,লিভার,কিডনি,ব্রেন বের করে ফেরিনসিক এর জন্য পাঠিয়ে দিলো।

মার্ডার কেসটা তো চোখের দেখাতেই মার্ডার কেস।তাও কাটাকাটি করতেই হলো।

সব শেষে আবার বস্তা সেলাইয়ের এর মত নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস।
বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে।সেটাকে আনতে চলে গেলো মামারা।

কোথায় গেলো এত সম্ভ্রম এত দাম্ভিকতা?
বার বার একটা কথাই মনে হচ্ছিলো...মরে গেলে শরীরটার যেন আর একপয়সার ও দাম নেই।
বেচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহস ও পেত না।বাট এখন মরার পরে নিথর দেহ পরে আছে।বিবস্র অবস্থায় লাশ ঘরে ধারালো ছুড়ি আর কড়াতের ধারে মাথার খুলি আলাধা হওয়ার অপেক্ষায়।

আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনও দেখতো তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমান অনেকটা কমে যেতো।

অবশ্য মানুষের বডির মূল্য আর কত?!
মারা গেলে পশুরাও খায় না।
#এখন মনে হচ্ছে আখেরাতটাই আসল"।এই দুনিয়ায় আমরা শুধু ব্যাটারি লাগানো একটা শরীর।

আত্মা ছাড়া শরীরের কোনো দাম নাই।আর বাপদাদার টাকা না থাকলে ডেডবডিটার ও কোনো সম্মান নাই😭
আত্মহত্যা করার কোন অধিকার কোন ধর্ম আপনাকে দেয়নি, এমনকি শরীরের কোন অংশকে কষ্ট দেওয়ারও অধিকার আমাদের নেই।
ধর্ম হলো এক মাত্র সমাধান 😭🤲
আসুন যার যার ধর্ম সুন্দর করে পালন করি 🤲🤲

৩ অক্টোবর ২০২২ এরপর কোভিড ভ্যাকসিন ১ম ডোজের সুযোগ থাকবেনা। সুতরাং ১ম ডোজের সুযোগ শেষ হওয়ার আগেই নিজের প্রাপ্য ভ্যাকসিনটি...
27/09/2022

৩ অক্টোবর ২০২২ এরপর কোভিড ভ্যাকসিন
১ম ডোজের সুযোগ থাকবেনা।
সুতরাং ১ম ডোজের সুযোগ শেষ হওয়ার আগেই নিজের প্রাপ্য ভ্যাকসিনটি বুঝে নিন।

26/09/2022

রশিদ মিয়ার চাকরি হয়েছে।
সে প্রথম দিন অফিসে গিয়ে মহা খুশি, কারণ বাহিরে নোটিশ বোর্ডে লেখা ছিলো, "রশিদ ছাড়া কাউকে টাকা দিবেন না"

26/09/2022

⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️
১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )
২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )
৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )
সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।
আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়
▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :
▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।❤️
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️

19/09/2022

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

সব বাচ্ছারা স্কুলে এ্যডমিশন হয়ে গেলো।। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল ,, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উঁট ,, জিরাফ,, সবার বাচ্ছা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফাষ্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্ছা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফাষ্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উঁট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্ছা ফেল।। বাঁদরের বাচ্ছা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্ছার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

বাঁদর আনন্দে আত্মহারা।। তার ছেলে টপার হয়েছে।। এ গাছ থেকে সে গাছে,, কি ভীষণ লাফালাফি করে চলেছে।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উঁট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শেখ,, বাঁদরের বাচ্ছার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্ছা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উঁট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্ছাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "আহা,, তোমরা মারো কেনো,, ছোট ছোট বাচ্ছাদের ??"

উঁট বলে - "মেরেই ফেলবো একে।। আমার মানসম্মান কিছু বজায় রাখলো না।।"

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
-- "আচ্ছা,, তোমরা গাছে চড়তে পারো?? "

জিরাফ বলে -- "আমরা তো নিরক্ষর।। তখন এসব স্কুল-টুল ছিলো না।। থাকলে শিখে নিতাম,, অবশ্যই গাছে চড়তে পারতাম।।"

শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উঁট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে ।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

হাতির বাচ্ছাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন , মাছের বাচ্ছা জল বিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে।

শিক্ষা-দীক্ষা , খেলা-ধুলা, নাচ-গান, শিল্প-কলা, অভিনয়, ব্যাবসা,যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন।‌ ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন।

আপনার দায়িত্ব শুধু একটাই, *সন্তানকে সদাচারণ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া।*

লেখাটি সংগৃহীত

 #ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়...
03/09/2022

#ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ফিরে আসে আর এভাবে ৪ ঘণ্টা নড়াচড়া ছাড়া কস্ট সহ্য করে বিছানায় থাকতে হয়।

#কীডনী বিকল রোগীদের প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা।

#আমরা যারা সুস্থ আছি, আমাদের কিডনি দিনে ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোন প্রকার ব্যথা ছাড়াই আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে।

#আল্লাহ তায়ালার কি পরিমান দয়ায় আমরা বেচে আছি একবারও কি উপলব্ধি করেছেন?

#তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন।
#আলহামদুলিল্লাহ

24/08/2022

সম্মানিত অভিভাবকদের
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।

সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন -

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।

একজন শিক্ষার্থী স্কুলে দৈনিক সর্বোচ্চ
৫/ ৬ ঘন্টা অবস্থান করে, বাকি ১৮ ঘন্টা সময় আপনার আওতাধীন। এর মধ্যেও সাপ্তাহে ২ দিন স্কুল ছুটি।

দেশে বর্তমানে ব্যাপক শিক্ষার্থী বিপথগামী হচ্ছে।
অভিভাবক হিসেবে শুধু টাকা পয়সা খরচ করেই আপনার দায়িত্ব শেষ না।
সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে আপনার সহযোগিতা আবশ্যক।


সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

ধন্যবাদ।

Address

Dhaka

Telephone

+8801716844372

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share