24/12/2025
⚠️ ওসমান হাদী ভাইকে রাজপথে ইনসাফের লড়াইয়ে দেখেছি। কিন্তু তাঁর ব্যক্তিজীবন আর মেধার গল্প শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন।
📍হাদী ভাই স্কুলের ছাত্র ছিলেন না, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন। দাখিল (৫ম ও ৮ম শ্রেণি) উভয় পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। দাখিল পরীক্ষায় পুরো মাদরাসা বোর্ডে ১ম স্থান এবং আলিম পরীক্ষায় ২য় স্থান অর্জন করে এক অনন্য রেকর্ড গড়েছিলেন।
📍মিশরের আল-আযহার এবং অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েও দেশের টানে বিদেশে যাননি। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এমনকি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েও তিনি দেশে ফিরে আসেন। তিনি চাইতেন নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের সেবা করতে।
📍অত্যন্ত মেধাবী আর সুদর্শন হওয়ায় অনেকেই তাঁর প্রতি আকৃষ্ট হতেন। কিন্তু তিনি বিশ্বাস করতেন আল্লাহর ঠিক করে রাখা জীবনসঙ্গিনীতেই। তাই কোনো সম্পর্কে না জড়িয়ে পারিবারিকভাবে বিয়ে করেন। তিনি ছিলেন এক সন্তানের জনক।
📍হাদী ভাই কখনো ছা' ত্র' লী ' গ, ছা' ত্র' দ' ল বা শি বি রের মতো প্রথাগত ছাত্র রাজনীতি করেননি। তিনি মনে করতেন এদেশের ছাত্র রাজনীতি মানেই হলো তোষামোদ করা। তাই তিনি এই প্রথাকে ঘৃণা করতেন এবং নিঃস্বার্থ দেশপ্রেমী হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন।
📍তাঁর মুখে সবসময় হাসি লেগেই থাকতো। তিনি প্রায়ই বলতেন— "বাঁচলে বীরের মতো বাঁচব, মরলে বীরের মতো মরব।"
তিনি চেয়েছিলেন রাজপথের মিছিলে বু' লে' টে র
আ 'ঘা' তে হাসতে হাসতে শহীদি মৃ' ত্যু আলিঙ্গন করতে। আল্লাহ তাঁর সেই দোয়া কবুল করেছেন, তাঁকে দিয়েছেন অমরত্বের সম্মান।
হাদী ভাইকে যদি আপনি সত্যিই ভালোবাসেন, তবে তাঁর নামে কোনো বিশৃঙ্খলা বা 'মব' তৈরি করবেন না। বরং তাঁর এই অনুপ্রেরণামূলক জীবনকথা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।
ওসমান হাদী হয়তো নেই, কিন্তু তাঁর আদর্শে জন্ম নেবে লক্ষ লক্ষ হাদী। ইনশাআল্লাহ! ✊🇧🇩