Oakia

Oakia আমাদের প্রতিটি প্রডাক্ট ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাওয়া যাবে।

30/12/2025

তাঁর নাম ছিল খালেদা খানম পুতুল,বাংলাদেশ পন্থী প্রধানমন্ত্রী।👑🇧🇩

#খালেদাজিয়া

27/12/2025

ইনকিলাব সেন্টারে নিয়মিত গোয়েন্দা এজেন্ট পাঠাতো DGFI

তাদের এজেন্ট পাঠানো টা শুরু হয় ইনকিলাব মঞ্চ শুরুর হবার অনেকদিন পর থেকে।

হাদি ভাইয়ের বিভিন্ন ভিডিও, টক শো, ইন্টারভিউগুলো যখন লাইমলাইটে আসতে শুরু করে, যখন আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের, সেনাপ্রধানের এবং ভারতের সমালোচনা শুরু করে তখন থেকে পর্যবেক্ষণে নামে DGFI.

প্রথমদিকে হাদি ভাইকে এবং ইনকিলাব মঞ্চকে তেমন একটা আমলে নেয়নি তারা। কিন্তু যখন লাইমলাইটে আসে তখন তাদেরকে পর্যবেক্ষণ করে পুরো বিষয়ে একটা রিপোর্ট জানাতে বলা হয়েছিল।

তাই তারা সরাসরি লোক পাঠিয়ে বুঝার চেষ্টা করছিল ওসমান হাদি আসলেই ভবিষ্যৎ রাজনীতির জন্যে থ্রেট কি-না।

এজন্যে ইনকিলাব সেন্টারে সিভিল বেশে গোয়েন্দা এজেন্ট পাঠানো হতো। সেটা তারা পাঠাতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এমনিতেই নিয়মিত DGFI এর কয়েকজন এজেন্টরা অবস্থান করে। বড় বড় রাজনীতিবিদদের মিটিং গুলোও হতো এই হোটেলে।

কারণ এখানে সবচেয়ে বেশি প্রাইভেসি পাওয়া যেত, নিউজ লিক হবার সম্ভাবনা কম ছিল।

অন্য জায়গা থেকে এজেন্ট না পাঠিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকেই এজেন্টদের পাঠানোর সবচেয়ে বড় কারণ ছিল- এখান থেকে ইনকিলাব সেন্টারে যেতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট।

যেহেতু তারা একটা দীর্ঘ সময় যাবত পর্যবেক্ষণ করতে চেয়েছিল সেজন্যেই এই হোটেলে অবস্থান নেয়া এজেন্টদের পাঠাতো।

যুদ্ধের আগে সৈন্যরা যেমন শত্রুর পরিস্থিতি রেকি করে ঠিক তেমনি DGFI তাদের লোক পাঠিয়ে হাদি ভাইয়ের মোটিভ এবং ভবিষ্যৎ রাজনীতিটা বুঝার চেষ্টা করছিল।

সে তাদের পুরো গ্রুপটার জন্যে থ্রেট কি-না সেটাও বুঝার ট্রাই করছিল।

সেজন্যে DGFI এর পাঠানো লোক ইনকিলাব সেন্টারে কি কি বই আছে, কারা এখানে আসে, এখানে কি কি কার্যক্রম হয়, কি শেখানো হয় সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছিল।

এমনকি বইগুলোও ঘেঁটে ঘেঁটে দেখতো কোন টাইপের বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেখানকার বেশিরভাগ বই ই ছিল অবশ্য ভারতীয় আধিপত্যবাদ, আন্তর্জাতিক রাজনীতি এবং বিপ্লব সংক্রান্ত বই।

ওরা যখন পর্যবেক্ষণ করছিল তখন হাদি ভাইয়ের খু*নী ফয়সাল অ*স্ত্র মামলায় জেলে ছিল।

কোনদিন কি কি পর্যবেক্ষণ করেছে সেসব ওরা আবার ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদদের কাছে পাঠাতো। রাজনীতিবিদ হয়ে কিছু ভারতীয় সাংবাদিকও সেসব নিউজ পেত।

ভারতীয় পত্রিকা The Hindu হাদি ভাইয়ের ইনকিলাব সেন্টারে কোনদিন কি কি হয়েছে সেগুলো নিয়েও নিউজ করেছিল। ভিতরকার এত ডিটেইলস ভারতে বসে সাংবাদিকের জানার কথা না।

মূলত নিউজ বাইপাস হয়েছে। পরে হাদি ভাইয়ের হ*ত্যার পর The Hindu পত্রিকাটা ওই আর্টিকেলগুলো ডিলিট করে দিয়েছে (কমেন্টে সেগুলোর স্ক্রিনশট দিয়েছি)।

আমাদের সোর্সদের মতে DGFI তাদের এজেন্ট পাঠিয়ে আনুমানিক ২০-২৫ দিনের মতো ইনকিলাব সেন্টারে রেকি করিয়েছিল।

তারপর তারা ফাইনাল রিপোর্ট এবং ফাইনাল সিগনাল দেয় যে ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চ ভবিষ্যৎ রাজনীতিতে থ্রেট হিসাবে গণ্য হতে পারে। তাকে সরিয়ে দেয়াটাই বেটার।

DGFI এর এজেন্টরা এই সংবাদটা পাঠায় যারা তাদেরকে এ কাজে নিযুক্ত করেছিল।

এর মাসখানেক পরই শ্যুটার ফয়সালকে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে এবং বিপুল টাকা খরচ করে জামিন নিয়ে দেয়া হয়। দুই দুইবার জামিন নিয়ে দেয়া হয়েছিল তাকে।

তাকে মূলত এই কি*লিং মিশনের উদ্দেশ্যেই বের করা হয়েছিল এবং বর্ডার ক্রস করিয়ে দেয়ার আশ্বাসও দেয়া হয়েছিল।

তারপরই শ্যুটার ফয়সাল তার চুল ছোট করে, চোখে কন্টাক্ট লেন্স লাগিয়ে পুরো লুক পাল্টিয়ে হাদি ভাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে।

তাকেও শিখিয়ে দেয়া হয়েছিল কিভাবে কিভাবে মিশতে হবে। শ্যুটার ফয়সাল সেই অনুযায়ীই হাদি ভাইয়ের সাথে মিশে এবং নির্বাচনী প্রচারণাও চালায়।

এভাবেই ১০-১৫ দিন একসাথে থেকে বিশ্বস্ততা অর্জন করার পর হাদি ভাইকে খু*ন করার মিশনটা সাকসেসফুল করে সে।

তার পালিয়ে যাওয়ার সব সেট-আপও আগে থেকেই রেডি করা ছিল বেশ কয়েকটা গ্রুপের মাধ্যমে।

মূলত হাদি ভাইকে খু*ন করার আগে গোয়েন্দারা দুইটা ইউনিটের এজেন্ট পাঠিয়ে বুঝার চেষ্টা করা হয়েছিল ওসমান হাদি ভবিষ্যত রাজনীতির জন্যে এবং তাদের উর্ধ্বতনদের জন্যে হুমকিস্বরূপ কি-না।

পর্যবেক্ষণ করে বুঝার পরপরই বাকি কাজগুলো ধাপে ধাপে করা হয়েছিল।

এমনকি বিচার না করা এবং বিচারের ব্যাপারে মুখ না খোলার পিছনেও ব্যাকআপের জন্যে লাস্ট স্টেপের আরেকটা গ্রুপ কাজ করছে যাদের কাজই ছিল মেরে ফেললে আইন,আদালত এবং টাকা-পয়সার ব্যাকআপটা দেয়া।

আমাদের সমস্ত অনুসন্ধান, ইনফরমেশন এবং সবকিছু ক্রসচেক করার পর মনে হচ্ছে-

ঠিক এভাবেই হাদি ভাইকে দীর্ঘদিনের পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি থেকে এবং পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়েছে!

- Ibrahim Khalil Shawon

Today at Uttara 11 No sector!! তোমার ঘরে মা বোন নাই ভাই!!Pc: Unknown
02/08/2024

Today at Uttara 11 No sector!!
তোমার ঘরে মা বোন নাই ভাই!!
Pc: Unknown

02/08/2024

ব্রেকিং নিউজ!
০২/০৮/২০২৪
ঢাকা উত্তরাতে এখন পর্যন্ত 3 জন শহীদ হয়েছেন!

02/08/2024

All Eyes On Uttara
Uttara-11 No.
02-08-24


Coca cola পৃথিবীর কোন দেশেই ডিরেক্ট কোক বোতলজাত করে বিক্রি করে না । এরা বিক্রি করে syrup, beverage base আর concentrates....
11/06/2024

Coca cola পৃথিবীর কোন দেশেই ডিরেক্ট কোক বোতলজাত করে বিক্রি করে না । এরা বিক্রি করে syrup, beverage base আর concentrates.

পরবর্তীতে বিভিন্ন দেশের কিছু কম্পানি ওদের থেকে এসব কিনে নিয়ে স্টিল ওয়াটার কিংবা স্পার্কলিং ওয়াটারের সঙ্গে মিশিয়ে, ওদের মানদন্ড অনুযায়ী কোক তৈরি করে এবং ওদের ট্রেডমার্ক দিয়ে বোতলজাত করে ।

এই লোকাল বোতলজাতকারীদের কোকাকোলা বলে 'Bottling partner', যেটি হতে হলে কোকাকোলা কে একটা চড়া এমাউন্ট টাকা দিয়ে একটা রাইট কিনে নিতে হয়, এবং নির্দিষ্ট প্রডাকশন ক্ষমতা ও মানদন্ড রক্ষা করতে হয় ।

বটলিং পার্টনার এবং কোকাকোলার ভিতর এই বিজনেস স্কিম কে পুরোপুরি ফ্র্যানচাইজ ও বলা যাবে না, আবার সাপ্লাই চেইন ও বলা যাবে না । এটাকে বলা হয় 'হাইব্রিড সিস্টেম ' । কোকাকোলা এটাকে বলে ' দ্যা কোকাকোলা সিস্টেম ' । ( ফ্রানচাইজিকে বছর বছর ফি দিতে হয় কিনা জানতে পারিনি )

কোকাকোলা বটলিং পার্টনারের টেরিটরি তে ডিরেক্টলি কিছু ইনভেস্ট করে । যেমন বিভিন্ন সুপার শপ, রেস্টুরেন্ট এর সাথে চুক্তি । লোকাল ব্রান্ড অ্যাম্বাসেডর সহ আরও নানান উপায়ে ।

বাংলাদেশে কোকাকোলার সার্টিফাইড Bottling partner হলো 2 টা । ABDUL MONEM BEVERAGE LTD. আর Coca cola Beverage Bangladesh Ltd. আর ব্রান্ড অ্যাম্বাসেডর হলো তাহসান আর অর্নব । আর PEPSICO এর Bottler হলো TRANSCOM BEVERAGE LTD.

যারা ফিলিস্তিনের ভাইদের প্রতি সহমর্মিতার জন্যে কোক বর্জন করেছিলো, তাদের কে খুব বাজে ভাবে portray করেছে কোকাকোলার বর্তমান এ্যাড। বর্জনকারীদের ছাপরি টাইপ লোক দিয়ে, এবং এই খবরকে আকাশকুসুম বলে সরাসরি বর্জনকারীদের বিবেচনাবোধের উপর প্রশ্ন তুলে দিয়েছে। তবে এটুকু ক্লিয়ার, এবার আগুন বেশ ভালোভাবেই লেগেছে ।

Abdul Monem এর আরও কিছু প্রোডাক্ট হলো Igloo Ice cream, Igloo sugar, AM rice bran oil. ইত্যাদি ইত্যাদি। এমনেই বললাম আরকি। 🤧

Address

Salman Villa, 8 No. Sector Rail Get, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Oakia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oakia:

Share