Glorious QURAN

Glorious QURAN We will provide All kinds of Quran & Tafseer. We will deliver all over Bangladesh.

18/11/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ২০২৫

ছাত্রশিবির সমর্থিত *অদম্য জবিয়ান ঐক্য* প্যানেলে পদপ্রার্থীদের তালিকা

*ভিপিঃ* মোঃ রিয়াজুল ইসলাম
*জিএসঃ* আব্দুল আলিম আরিফ
*এজিএসঃ* মাসুদ রানা
*মুক্তিযুদ্ধ ও গনতন্ত্রঃ* নুরনবী
*শিক্ষা ও গবেষণাঃ* ইব্রাহিম খলিল
*বিজ্ঞান ও প্রযুক্তিঃ* সুখীমন
*স্বাস্থ্য ও পরিবেশঃ* নূর মোহাম্মদ
*আইন ও মানবাধিকারঃ* হাবিব মু. ফারুক আজম
*আন্তর্জাতিকঃ* নওশীন নাওয়ার জয়া
*সাহিত্য ও সংস্কৃতিঃ* নাহিদ হাসান রাসেল
*ক্রীড়াঃ* জর্জিস আনোয়ার নাঈম
*পরিবহনঃ* তাওহীদুল ইসলাম
*সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণঃ* মোস্তাফিজুর রহমান
*পাঠাগার ও সেমিনারঃ* মো. সোহাগ আহম্মেদ
*কার্যনির্বাহি সদস্যঃ*
১. শান্তা আক্তার
২. সালেম হোসেন সিয়াম
৩. ফাতেমা আক্তার অওরিন
৪. আকিব হাসান
৫. কাজী আরিফ
৬. মেহেদি হাসান
৭. আব্দুল্লাহ্ আল ফারুক

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পল্টন মতিঝিল থানার উদ্যোগে আয়োজিত থানা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতর...
17/11/2025

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পল্টন মতিঝিল থানার উদ্যোগে আয়োজিত থানা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সমাজকল্যাণ ও পল্টন থানার আমীর জননেতা শাহীন আহমদ খান।
এই সুন্দর আয়োজনের মাধ্যমে ছোট হাফেজদের উৎসাহিত করা হয়েছে, যা সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে সহায়ক হবে ইনশাআল্লাহ।

🌙 আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কুরআনের খেদমতে আরও বেশি নিয়োজিত হওয়ার তাওফিক দান করুন। 🤲

কুরআনুল কারিমে কমবেশ আশি হাজার শব্দ আছে। কিন্তু মৌলিক শব্দের সংখ্যা মাত্র দুই হাজারের মতো। আশি হাজার শব্দ এই দুই হাজার দ...
15/05/2024

কুরআনুল কারিমে কমবেশ আশি হাজার শব্দ আছে। কিন্তু মৌলিক শব্দের সংখ্যা মাত্র দুই হাজারের মতো। আশি হাজার শব্দ এই দুই হাজার দিয়েই গঠিত। এটাকে কুরআনের অন্য অনেক মুজিযার সাথে আরেকটি মুজিযা হিসেবে গণ্য করা যেতে পারে।

একজন পাঠক যদি প্রতি দিন মাত্র দশটি করে শব্দ শিখে নেয়, তা হলে মাত্র সাত মাস সময়ের মধ্যে সে কুরআনের মৌলিক বার্তাগুলো উপলব্ধি করতে সক্ষম হবে ইনশা আল্লাহ।

পবিত্র কুরআন মজিদ তিলাওয়াতের সময় আমাদের প্রবলভাবে জানতে ইচ্ছে করে, আমার আল্লাহ এই আয়াতে আমাকে কী বলছেন! আমরা আল্লাহর সমস্ত কথা বুঝতে চাই—বাক্যে বাক্যে বুঝতে চাই, শব্দে শব্দে বুঝতে চাই। আমাদের এই চাওয়া পূরণ করেছে মহিমান্বিত কুরআন।

মহিমান্বিত কুরআনের (সর্বশেষ সংস্করণ) বৈশিষ্ট্যঃ

💠 শব্দে শব্দে অনুবাদ, তাই কুরআন-শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সহায়ক
💠 পবিত্র কুরআন মাজিদের শাব্দিক ও সাবলীল অনুবাদ
💠 দই হাজার শব্দের আভিধানিক শিট সংযোজিত
💠 হার্ডকভার বক্সসহ
💠 ১ খন্ডে সম্পূর্ণ ৩০ পারা কুরআন

অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুন 01931965559

আসসালামু আলাইকুম।  প্রিয় কুরআনপ্রেমি পাঠকগণ। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে ভালো ও সুস্থ আছেন...
10/05/2024

আসসালামু আলাইকুম। প্রিয় কুরআনপ্রেমি পাঠকগণ। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে ভালো ও সুস্থ আছেন। আমাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে দীর্ঘদিন আপনাদেরকে যথাযথ সেবা দিতে পারি নি।
আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আপনাদের কাছে আবারো হাজির হয়েছি ইনশাআল্লাহ।
আমাদের জন্য দু'আ করবেন। শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে হাজির হচ্ছি ইনশাআল্লাহ।

22/04/2024

কলেজে থাকতে এক বন্ধুর কাছ থেকে ১০ টাকা নিয়েছিলেন। পরে আর শোধ করেননি, সে বন্ধুও ক্ষমা করেনি।
আজ একযুগ পেরিয়ে গেলো। কারও কিছু মনেই নেই। কিন্তু একদিন সে আপনার সামনে ক্ষমাহীন দাবী নিয়ে আসবে। আপনি বড্ড রকমের অবাক হয়ে যাবেন।
দশজনে মিলে টাকা তুলে পার্টি দিলেন। আপনি ক্যাশিয়ার। খরচাদি শেষে দু'টাকা রয়ে গেল পকেটে। তখনই ক্লিয়ার করুন। নাহলে ভাগের বিশ পয়সা একদিন ওরা চাইবে।
আর ধন-সম্পদ, জমি-জামা, জনগণের রিলিফের চাল-আটা, রাস্তার টাকা, বয়স্কভাতা, জাতীর টাকা মেরে দেওয়ার বিষয়তো অনেক অনেক উপরে।
পথে একটা মেয়ের দিকে নজর পড়লো। মুহূর্তেই আল্লাহর ভয়ে চোখ নামিয়ে নিলেন। কিন্তু শয়তান আপনাকে আবার তাকাতে বাধ্য করলো। ভালো লাগলো। আবার কয়েক সেকেন্ড দেখলেন।
পরেরবার আপনার পক্ষে নয়।
এই কয়েক সেকেন্ডও পাপের খাতায় লিখা হবে।
পরের কয়েক সেকেন্ড কে গুনাহ্ মনে করে ক্ষমা চেয়েছেন কখনো রব্বে কারীমের কাছে?
পথে হাটঁছেন। হঠাৎ একটা কুত্তা দেখে হুদ্দাই একটা ইট নিয়ে মেরে দিলেন। কুত্তা ব্যথা পেল, এতে কার কি?
ডাজন্ট ম্যাটার।
এটারও পরিপূর্ণ বদলা নেয়া হবে।
অপেক্ষায় থাকা কাউকে ফোন কলে বললেন এইতো বেরিয়েছি, অথচ আপনি বেরুননি। এটা মিথ্যা।
পাপ লিখা হবে। লঘু নয়, গুরুতর।
এইতো কাঁচা আমের সিজন।
মন চাইলো আর ঢিল মেরে নিয়ে গেলেন। মালিকের অনুমতি ছিলোনা। এর মূল্য চুকাতে হবে। চড়া মূল্য।
গ্রামের বাড়িতে আম-জাম, কাঁঠাল চুরি, শসা ক্ষীরা, তরমুজ এগুলো চুরি করে খেয়ে থাকলে এজ সোন এজ পসিবল ক্ষমা চেয়ে নিন। একেবারেই মালিককে পাওয়া সম্ভব না হলে তার নামে সদাকা করুন, তার জন্য দোয়া করুন আল্লাহর কাছে এবং এর গুনাহ্ থেকে ক্ষমা চান।
আপনি চাকরী থেকে রিটায়ার করেছেন। সেই ৩৫ বছর আগে বোর্ড পরীক্ষায় মাত্র একটা কুয়েশ্চন নকল করে লিখেছিলেন।নাহলে আপনার পয়েন্টটা একটু কম হতো।
সেই একটু পয়েন্টে এগিয়ে গিয়ে আপনি চাকরীটা পেয়েছিলেন। আরেকজন এই একটুর জন্য পায়নি। এটা জুলুম হয়েছিল। এটারও হিসেব হবে।
একজন নেতা টাইপ লোককে দেখে সালাম দিলাম।
তারপর রিক্সাওয়ালা গেলেন। সালাম দিলাম না। মনে ভাব হয়েছিল,
'আরে একে কি সালাম দিব!'
অথবা বাচ্চা, দারোয়ান, কুলি টাইপ কেউ সালাম দিলো, সালামটা নেওয়ার প্রয়োজন বোধ করলাম না।
বিচারের ময়দানে এগুলো মোটাদাগে জিজ্ঞেস করা হবে।
টালী খাতা আছে।
সদা সর্বদা প্রস্তুত লেখকদ্বয় আছেন।
লিখে রাখছেন সব।
একদিন পেশ করা হবে।
আমরা প্রচুর অবাক হবে বলবো,
مَالِ هَٰذَا ٱلْكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّآ أَحْصَىٰهَا
এ কেমন হিসাব নামা?
ছোট থেকে বড় কিছুই যে ছাড়া হলোনা!
(সূরা কাহফ, আয়াত নং ৪৯)
তাই হিসাব সহজের জন্য দোয়া করা-
"اللهم حاسبني حسابا يسيرا"
হে মালিক!
আমার হিসাবকে সহজ করে নিয়েন।
~মাহদী ফয়সাল

21/01/2022

ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা উচ্চারণ ও অনুবাদ সহ 'কালার কোডেড সহজ কোরআন'। উন্নতমানের রেক্সিন বাইন্ডিং, গ্লোসি পেপার, চার রঙ বিশিষ্ট তাজবিদ আরবি টেক্সট, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ সব এক সাথে পাচ্ছেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কুরআন।

কলিকাতা ফন্টে ছাপানো বড় সাইজের এই কুরআনটি উপহার হিসেবে চমৎকার।

সহজ কুরআন (সম্পূর্ণ ৩০ পারা) (বড় সাইজ)
প্রকাশক : ওয়ান পাবলিকেশন
হাদিয়া : ১২০০ টাকা
কভার কালার : নীল, কালো, মেরুন, সাদা, গোলাপি।

সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে মেসেজ করুন m.me/gloriousquranbd অথবা সরাসরি যোগাযোগ করুনঃ 01931965559

আল কুরআনের কাব্যানুবাদ – স্ট্যান্ডার্ডলেখক : মুহিব খানপ্রকাশনী : রাহনুমা প্রকাশনীবিষয় : আল কুরআনের তরজমা ও তাফসীর, কবিত...
04/12/2021

আল কুরআনের কাব্যানুবাদ – স্ট্যান্ডার্ড
লেখক : মুহিব খান
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
বিষয় : আল কুরআনের তরজমা ও তাফসীর, কবিতা
পৃষ্ঠা : 800
আইএসবিএন : 9789849322245, ভাষা : আরবী, বাংলা
‘আল কুরআনের কাব্যানুবাদ’ বাংলাভাষায় রচিত কুরআনের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কাব্যানুবাদ। আলেম লেখক ও কবি মুহিব খান অনূদিত এ রচনা বাংলাভাষার সাহিত্যে একটি ঐতিহাসিক ও গৌরবময় সংযোজন। বাংলা মুসলিম সভ্যতার অন্যতম ও বিরল রচনাকীর্তিও এই গ্রন্থ। এটি কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এই রচনা। ভাবানুবাদ বা মর্মানুবাদ নয়, পূর্ণাঙ্গ কুরআনের বিশুদ্ধ মূলানুগত্ব এ কাব্যানুবাদের বৈশিষ্ট্য। কুরআনের তরজমা সহজে পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত কার্যকরী, ফলদায়ী ও উপযোগী এই গ্রন্থ। কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ হয়েছে এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের জন্যই এ কাব্যানুবাদটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য।
আল কুরআনের কাব্যানুবাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য :
* কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ধারাবাহিক কাব্যানুবাদ; বিক্ষিপ্ত বা আংশিক নয়।
* কুরআনের তুলনামূলক বিশুদ্ধ, বিপুল গবেষণালব্ধ ও নির্ভরযোগ্য কাব্যানুবাদ; আবেগ বা অনুমানভিত্তিক নয়।
* কুরআনের মূলানুগ কাব্যানুবাদ; সারসংক্ষেপ বা ভাবার্থ নয়।
* কুরআনের প্রতিটি আয়াত থেকে আয়াতের ধারাবাহিক স্বতন্ত্র অনুবাদ; মিশ্রিত নয়।
* কুরআনের বিশেষ বিশেষ ছন্দসমৃদ্ধ সুরা ও আয়াতসমূহের অনুবাদ সেরকম বিশেষ ছন্দ ও অন্ত্যমিলেই করা হয়েছে। যথা : সুরা আর-রাহমান, সুরা তাকভির ও অন্যান্য।
* যথার্থ কাব্যমান এবং উচ্চতর ভাষা ও সাহিত্যমান-সম্পন্ন কাব্যানুবাদ; ছন্দ-গোঁজামিল বা অনুত্তীর্ণ সাহিত্যমানপূর্ণ নয়।
* একইসাথে দীর্ঘ সময়লব্ধ ও দ্রুততম সময়ে সম্পন্ন একটি কর্ম। এর শুরু ও সমাপ্তির ব্যাপ্তিকাল প্রায় ১৭ বছরের হলেও কাজটি সুসম্পন্ন মাত্র ৮ মাসে।
* কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এর রচনাধারা।
* কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের পক্ষেই এর পাঠ কুরআনের তরজমাপাঠের মতোই আনন্দ ও ফলদায়ক।
* কুরআনের অর্থ পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত দরকারি ও উপযোগী এ রচনা। বিশেষত ছোট-ছোট সকল সুরা ও গুরুত্বপূর্ণ আয়াতসমূহ শিশুদের মুখস্থ করানোর জন্য এর কাব্যানুবাদ অত্যন্ত কার্যকরী।
* ‘বিশুদ্ধ, পূর্ণাঙ্গ, মূলানুগ ও সাহিত্যমানসম্পন্ন’—এ সকল বৈশিষ্ট্যযোগে এটি শুধু বাংলাভাষার নয়, বিশ্বের যেকোনো ভাষায় কুরআনের প্রথম কাব্যানুবাদ। এটি দাবি নয়, আমাদের অনুসন্ধান।
স্ট্যান্ডার্ড এডিশনে ৮০ গ্রাম অফহোয়াইট পেপার উন্নত বাঁধাই ও ছাপা; বহন করার জন্য সুদৃশ্য একটি ব্যাগ।

1,000 ৳

07/11/2021

‘আল কুরআনের কাব্যানুবাদ’ বাংলাভাষায় রচিত কুরআনের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কাব্যানুবাদটি সংগ্রহ করতে যোগাযোগ করুন 01923965559। জাগ্রত কবি মুহিব খান অনূদিত এ রচনা বাংলাভাষার সাহিত্যে একটি ঐতিহাসিক ও গৌরবময় সংযোজন এই কাব্যানুবাদ। বাংলা মুসলিম সভ্যতার অন্যতম ও বিরল রচনাকীর্তিও এই গ্রন্থ। এটি কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এই রচনা। ভাবানুবাদ বা মর্মানুবাদ নয়, পূর্ণাঙ্গ ৩০ পারা কুরআনের বিশুদ্ধ মূলানুগত্ব এ কাব্যানুবাদের বৈশিষ্ট্য। কুরআনের তরজমা সহজে পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত কার্যকরী, ফলদায়ী ও উপযোগী এই গ্রন্থ। কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ হয়েছে এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের জন্যই এ কাব্যানুবাদটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য।

প্রিমিয়াম ভার্সন : ফিক্সড প্রাইস : ১৫০০ টাকা, ১২০ গ্রাম ম্যাট পেপারে উন্নত বাঁধাই, ২ কালারে ছাপানো; সাথে প্রোটেক্টেড শক্ত বক্স ও বহন করার জন্য সুদৃশ্য একটি ব্যাগ।

স্ট্যান্ডার্ড ভার্সন : ফিক্সড প্রাইস : ১০০০ টাকা, ৮০ গ্রাম অফহোয়াইট পেপার উন্নত বাঁধাই ও ছাপা; বহন করার জন্য সুদৃশ্য একটি ব্যাগ।

সারাদেশে ক্যাশ অন ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা।

অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুন 01923965559।

ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা উচ্চারণ ও অনুবাদ সহ 'কালার কোডেড সহজ কোরআন' এখন আকর্ষণীয় কভারে। উন্নতমানের রেক্সিন বাইন্ডিং, ...
29/09/2021

ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা উচ্চারণ ও অনুবাদ সহ 'কালার কোডেড সহজ কোরআন' এখন আকর্ষণীয় কভারে। উন্নতমানের রেক্সিন বাইন্ডিং, গ্লোসি পেপার, চার রঙ বিশিষ্ট তাজবিদ আরবি টেক্সট, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ সব এক সাথে পাচ্ছেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কুরআন থাকছে এতে।

কলিকাতা ফন্টে ছাপানো বড় সাইজের এই কুরআনটি বয়স্ক মানুষদের জন্য হবে চমৎকার।
বই : সহজ কুরআন (সম্পূর্ণ ৩০ পারা) (বড় সাইজ)
প্রকাশক : ওয়ান পাবলিকেশন
হাদিয়া : ১২৫০ টাকা
কভার কালার : নীল, কালো, মেরুন, খয়েরি।
সারাদেশে থাকছে কুরআন হাতে পেয়ে টাকা পরিশোধের সুযোগ।

অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুনঃ 01931965559

15/06/2021

আমাদের দেশে সাধারণত কুরআনের যেসব ছাপা পাওয়া যায়, সেগুলোর কাগজ হয় ভীষণ ম্যাড়ম্যাড়ে। অল্প কদিন পড়লেই কেমন যেন লুজ লুজ ভাব চলে আসে। বাঁধাইয়ের মানও হয় যাচ্ছে তাই।

আচ্ছা পাঠক, সাউদি আরব থেকে প্রকাশিত এক খণ্ডের অনন্য তাফসিরগ্রন্থ ‘মাআরিফুল কুরআন’-এর কথা কি মনে আছে? হলুদাভ মিহি পাতা, ঝকঝকে মুদ্রণ, তকতকে লেখা তাফসীরগ্রন্থ? জি, এবার সেই অনন্য তাফসিরগ্রন্থ মিসর থেকে মাকতাবাতুল আযহার ছেপে এনেছে কুরআনপ্রেমীদের জন্য।

প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের বিশ্ববিখ্যাত শামওয়া কাগজে মুদ্রিত এই তাফসিরগ্রন্থের মাঝে আপনি পাবেন অবিকল পূর্বের সেই স্বাদ, সেই স্নিগ্ধ আসমানি পরশ, মনমাতানো মৌতাত। রেশমের মতো মিহি পাতাগুলো একবার ছুঁয়ে দিলে আপনার মনে হবে বারবার হাত বুলিয়ে যাই আল্লাহর পবিত্র কুরআনে।

মিসরের সর্বাধুনিক প্রেসে মুদ্রিত, সম্পূর্ণ অটোমেশিনে অত্যন্ত মজবুতভাবে বাঁধাইকৃত এই কালজয়ী তাফসিরগ্রন্থের হাদিয়া মাত্র 1150 টাকা।

সারাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী। সাথে থাকছে কুরআন হাতে পেয়ে টাকা পরিশোধের সুযোগ। ৬৪ জেলা সদরে হোম ডেলিভারি।

অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুন 01931965559।

Address

Shop No #30, Madrasha Market (1st Floor)
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Glorious QURAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Glorious QURAN:

Share