Prothoma Book Cafe

Prothoma Book Cafe দেশি-বিদেশি বইয়ের সমাহার

কাজী নজরুল ইসলাম যখন কবি হিসেবে বেশ খ্যাতিমান, গান রচনায়ও সিদ্ধির পরিচয় দিয়েছেন, তখনো গান-বাজনার চর্চা জায়েজ কি না তা ন...
25/05/2026

কাজী নজরুল ইসলাম যখন কবি হিসেবে বেশ খ্যাতিমান, গান রচনায়ও সিদ্ধির পরিচয় দিয়েছেন, তখনো গান-বাজনার চর্চা জায়েজ কি না তা নিয়ে বাঙালি মুসলমান সমাজের এক বড় অংশের মধ্যে বিতর্ক চালু ছিল। নজরুল এ ক্ষেত্রে যাকে বলে যুগান্তর ঘটিয়েছেন। ইসলাম ধম-সংশ্লিষ্ট নানা বিষয় এবং ঈদসহ বিভিন্ন উৎসব-পার্বণ নিয়ে একের পর এক গান লিখে, সুর দিয়ে ও রেকর্ড করিয়ে গানকে বাঙালি মুসলমানের প্রাত্যহিক জীবনে অনুষঙ্গে পরিণত করেছেন। এ তথ্য মোটামুটি আমাদের সবার জানা।
নজরুলের লেখা ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি ছাড়া আজও আমাদের ঈদ উৎসব পূর্ণতা পায় না। ঈদ উপলক্ষে লেখা এই গানটিই শুধু নয়—এক ঈদ নিয়েই নজরুল কবিতা, গান, গদ্যরচনা, এমনকি নাটক কত কিছু যে লিখেছেন, আমরা কজন তার খবর রাখি? একটি সংকলন পুস্তকের পরিসরে নজরুলের ঈদ বিষয়ক গদ্য-পদ্য সকল রচনা পাঠকদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

আসছে খুশির ঈদে, মিটুক বইয়ের খিদে১০০০ টাকার বই কিনলেই প্রথমা ও প্র প্রকাশনের বইয়ে ২৫% ছাড়। ভারতীয় বাংলা ও ইংরেজি বইতে ১০%...
07/05/2026

আসছে খুশির ঈদে, মিটুক বইয়ের খিদে
১০০০ টাকার বই কিনলেই প্রথমা ও প্র প্রকাশনের বইয়ে ২৫% ছাড়। ভারতীয় বাংলা ও ইংরেজি বইতে ১০% ছাড় (১ রুপি = ১.৭০ টাকা)। এই অফার চলবে ৭-২৭ মে পর্যন্ত প্রথমার সকল বিক্রয়কেন্দ্রে ও অনলাইনে।

23/04/2026

আজ বিশ্ব বই দিবস! পাঠক, লেখক ও বইয়ের সাথে যুক্ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা!

– প্রথমা বুক ক্যাফে

New arrival! Order on the page or visit our store located at Chef's table Courtside,  Madani Avenue (100 ft. road), Dhak...
13/04/2026

New arrival!
Order on the page or visit our store located at Chef's table Courtside, Madani Avenue (100 ft. road), Dhaka.
✆ 01730000600
Thanks.

প্র থ মা   প্র কা শি ত  ন তু ন  ব ই
22/01/2026

প্র থ মা প্র কা শি ত ন তু ন ব ই

New arrival! Please order on the page or visit our store located at Chef's Table Courtside, Madani avenue (100 ft. road)...
05/12/2025

New arrival!
Please order on the page or visit our store located at Chef's Table Courtside, Madani avenue (100 ft. road), Dhaka.
✆ 01730000600

প্রথমা প্রকাশনের প্রকাশিতব্য নতুন বইশিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালামুহম্মদ ইউসুফ সিদ্দিক৩০৪ পৃষ্ঠাপ্রথম প্রকাশ...
04/12/2025

প্রথমা প্রকাশনের প্রকাশিতব্য নতুন বই
শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা
মুহম্মদ ইউসুফ সিদ্দিক
৩০৪ পৃষ্ঠা
প্রথম প্রকাশ: অগ্রহায়ণ ১৪৩২, ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল
মূল্য: ১৫০০ টাকা
ISBN 9789845370387

১ম ফ্লাপ
ইতিহাসের অনেক তথ্যের উৎস হলো প্রত্নলিপি। পুরোনো কালের নানা তথ্য ও ঘটনা উৎকীর্ণ রয়েছে সে যুগের প্রত্ন বা শিলালিপিগুলোতে। ভবিষ্যতের মানুষের কথা ভেবেই সমকালীন ঘটনার বিবরণ, তথ্য ও বাণী-বিবৃতি লিখে রাখা হতো কঠিন পাথরের গায়ে। বলা বাহুল্য, সে যুগের মানুষের জীবনযাত্রা, চিন্তাচেতনা, ধর্ম ও সংস্কৃতির পরিচয় লাভের পক্ষে এগুলোর উপকরণগত মূল্য অপরিসীম। শিলালিপিতে আরবি-ফারসি ভাষার ব্যবহার দুনিয়ায় প্রথম যে অঞ্চলগুলোতে দেখা যায়, আমাদের বাংলাদেশ তার অন্যতম। বাংলার স্থাপত্য অলংকরণেও এসব শিলালিপির রয়েছে বিশিষ্ট স্থান। লিপিশৈলীর সৌন্দর্য, শৈল্পিক স্ফূর্তি আর রূপের বৈচিত্রে্যও এগুলো অনন্য। শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা নামের এ বইটিতে লেখক বাংলা অঞ্চলে প্রাপ্ত আরবি ও ফারসি ভাষায় লেখা শিলালিপির পাঠোদ্ধার ও পরিচয় তুলে ধরার পাশাপাশি সেগুলোর ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিশ্লেষণ করেছেন। সত্যি কথা বলতে এই অঞ্চলের মধ্যযুগের শিলালিপি নিয়ে এত বড় মাপের কাজ এর আগে আর হয়নি। সেদিক থেকে আগ্রহী পাঠক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী সকলের জন্যই এটি হবে একটি মূল্যবান আকরগ্রন্থ।

লেখক পরিচিতি
মুহম্মদ ইউসুফ সিদ্দিক
জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৫৭, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত। বর্তমানে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের অতিথি অধ্যাপক। ইতিপূর্বে তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জায়েদ বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামি অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সভ্যতা ও সংস্কৃতির অধ্যাপক ছিলেন। ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ভিজিটিং ফেলো। এ ছাড়া তিনি আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচারের অধীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটিতে পোস্ট ডক্টরেট গবেষক ও ফেলো হিসেবে কাজ করেছেন। অধ্যাপক সিদ্দিক সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে বাংলা, ইংরেজি, আরবি ও উর্দুতে বেশ কয়েকটি গ্রন্থ ও অজস্র গবেষণা-প্রবন্ধ রচনা করেছেন। বিশ্বের নামী প্রকাশনা প্রতিষ্ঠান ও বিখ্যাত গবেষণা জার্নালসমূহে সেগুলো প্রকাশিত হয়েছে। এনসাইক্লোপিডিয়া অব ইসলাম-এর ডজনখানেক ভুক্তি তাঁর লেখা। তিনি ‘বাণী’ নামের একটি পল্লি উন্নয়ন প্রকল্পের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক।

প্রথমা প্রকাশনের নতুন দুটি বই! আপনার কপির জন্য অর্ডার করুন আমাদের পেইজে। অথবা ভিজিট করুন আমাদের স্টোর: প্রথমা বুক ক্যাফে...
13/11/2025

প্রথমা প্রকাশনের নতুন দুটি বই! আপনার কপির জন্য অর্ডার করুন আমাদের পেইজে। অথবা ভিজিট করুন আমাদের স্টোর:
প্রথমা বুক ক্যাফে
শেফস টেবিল কোর্টসাইড, মাদানি এভিনিউ, (১০০ ফিট রোড), ঢাকা।
✆ 01730000600

প্রথমা ও ঢাকা কমিক্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো কমিকস ও কার্টুন ওয়ার্কশপ! ভেন্যু: প্রথমা বুক ক্যাফে, শেফস টেবিল কোর্টসাইড...
07/11/2025

প্রথমা ও ঢাকা কমিক্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো কমিকস ও কার্টুন ওয়ার্কশপ!
ভেন্যু: প্রথমা বুক ক্যাফে, শেফস টেবিল কোর্টসাইড, মাদানি এভিনিউ (১০০ ফিট রোড), ঢাকা।
দেশি বিদেশি দারুণ সব বইয়ের জন্য ভিজিট করুন আমাদের স্টোর!

Address

Chef's Table Courtside, Madani Avenue
Dhaka
1212

Opening Hours

Monday 11:55 - 22:00
Tuesday 11:55 - 22:00
Wednesday 11:55 - 22:00
Thursday 11:55 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 11:55 - 22:00

Telephone

+8801730000600

Alerts

Be the first to know and let us send you an email when Prothoma Book Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prothoma Book Cafe:

Share

Category