Sazzad Hossain

Sazzad Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sazzad Hossain, West Nakhalpara, Dhaka.

07/05/2025

যু *দ্ধে *র বর্তমান আপডেটঃ
পা*কি স্তান কে অনেক সময় দেয়া হয়েছে
আর নয়..
এখন Hrithik তার টিম নিয়ে বের হচ্ছে বিমান নিয়ে Akshay Kumar আর Tiger shroff যাবে হাটা রাস্তায়.. গেরিলা হবে
অজয় দেবগণ কে এখনো রিলিজ দেওয়ার প্লান নাই..
পা*কি স্তান বেশি বাড়াবাড়ি করলে Bajirao Singham বের হবে সাথে Simba..
পারমানবিক ইউজ করার দরকার পড়বে না..
Akshay kumar ঠিক টাইমেই পা*কি*স্তান আর্মির জেনারেল আর এই যু *দ্ধে *র মূল হোতাকে ধরে নিয়ে আসবে..

পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন

22/04/2025

কাওমী মাদ্রাসার আলেমরা কোনো ভাবেই চায়না, তাদের ছাত্ররা রাষ্ট্রের সেবা করুক, তারা কেবল চায়, তাদের ছাত্ররা মসজিদ মাদ্রাসার ইমাম হোক, কিংবা মুয়াজ্জিন, অথবা দাওরা শেষ করে বিদেশ চলে যাক, তারা চায়না যে, তাদের ছাত্ররা ব্যবসা করুক, পুলিশ হোক, সেনাবাহিনীর অফিসার হোক, এইটা তারা চায়না, মানে রাষ্ট্রের কোনো কাজেই লাগেনা এই কাওমী মাদ্রাসার আলেমরা, রাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব, সব সেক্টরে কাজ করার মত শারিরীক ভাবে শক্তিশালী অনেক কাওমী আলেম উলামা আছেন, কিন্ত তাদের শিক্ষকরা মনে করেন, এসব দুনিয়াবি কাজ, আর দুনিয়ার পিছনে যারা ঘুরে, তারা একেকটা কুকুর, মানে হাদীসের অপব্যাখ্যা দাড় করায়,

রাষ্ট্র যন্ত্রে ৩ লাখ পুলিশ আছে, যারা সবাই স্কুল থেকে গিয়েছে, একটু চিন্তা করুন, যদি কোর'আন হাদীস জানা লোক এসব প্রফেশনে ডুকতো, তাহলে দূর্নীতি কিছুটা হলেও কমতো,

কাওমী মাদ্রাসার দাওরা হাদীস কে সরকার মাস্টার্সের স্বীকৃতি দিয়েছে, আলেমরা আন্দোলন করেছে, তাই স্বীকৃতি দিয়েছে, কিন্ত SSC, HSC, Honours, এসব সমমান এর কোন স্বীকৃতি নাই, তাহলে একটা ছেলে যার SSC, HSC, Honours /বা সমমানের কোন স্বীকৃতি নাই, সে ছেলে মাস্টার্সের স্বীকৃতি দিয়ে কি করবে? না কোন ভার্সিটিতে ভর্তি হতে পারে, না কোনো প্রতিযোগিত মূলক পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে, নাথিং,

দাওরা হাদীস মাস্টার্স হলে তার আগের কোন শ্রেণীকে graduation স্বীকৃতি দেওয়া দরকার, কিন্ত কাওমী বোর্ড বলে, আমাদের graduation /HSC/SSC স্বীকৃতি দরকার নাই, আমরা শুধু মাস্টার্সের স্বীকৃতি চাই, কি এক অবান্তর কথাবার্তা, আমি এক আলেমকে জিজ্ঞাস করলাম, হযরত, SSS, HSC, অনার্স বাদ দিয়ে কেবল মাস্টার্স কেন চাইতেছেন? তিনি উত্তর দিলেন, SSC, HSC স্বীকৃতি নিলে আমাদের মাদ্রাসায় দাওরার বছর ছাত্র কমে যাবে, পোলাপান কাওমীতে SSC, HSC সমমান শেষ করে ভার্সিটিতে চলে যাবে, তখন আমরা ছাত্র কম পাবো-

এইসব অবান্তর কথা শুনলে অনেক আশ্চর্য হয়ে যাই, কাওমীতে একটা ছেলে HSC সমমান পড়ে ভার্সিটিতে গেলে তো কাওমীর দাম কমে যাচ্ছেনা, বরং বাড়বে, একই ক্লাসে যদি ২০ জন ছাত্র থাকে, হয়তো ১০ জন ভার্সিটিতে যাবে, বাকি ১০ জনকে আপনি ভালো ভাবে আলেম বানান, আপনি জোর করে ১০০ জনের ১০০ জনকে আলেম বানাতে হবে কেনো? শরহে বেকায়া পর্যন্ত এক ক্লাসে ২০ জন থাকলে তাদের ৫ জন আরবী মতন পড়তে পারে, ওই ৫ জন কে আলেম বানান, তারা দাওরা দিয়ে হক্কানী আলেম হবেন, আর ১৫ জন তো আরবী ই পড়তে পারেনা, তাদের কে দাওরা পর্যন্ত টেনে নেওয়ার কোন ফায়দা নাই, তাদের যদি HSC equivalent থাকে, তাহলে তারা পছন্দ অনুযায়ী দেশের অন্যান্য সেক্টরে নিজেদের নিয়োজিত করবে, তারা আরবী মতন পড়তে না পারলেও শরহে বেকায়া পর্যন্ত কাওমী সংস্পর্শ পাওয়ার কারণে তাদের মধ্যে তাকওয়া ও তাজকিয়া তৈরি হয়েছে, এই তাকওয়া ও তাযকিয়া রাষ্ট্রের জন্য ব্যবহার হোক, কিন্ত আরবী পড়তে না পারা ছেলেটাকে দাওরা পর্যন্ত জোর করে নেওয়ার কোন মানে হয়না।

HSC সমমান বা শরহে বেকায়া পর্যন্ত পড়ার পর তাদের নিজের সিদ্ধান্ত নেওয়ার মত বুঝ আছে, তখন কাওমীতে শরহে বেকায়ার যদি সরকারি স্বীকৃতি থাকতো, তাহলে এই ছাত্ররা ভার্সিটিতে গিয়ে অনার্স /মাস্টার্স শেষ করে কেউ একদিন সচিব হতো, কেউ আইনজীবী, কেউ পুলিশ৷ কেউ আর্মি অফিসার, কেউ ম্যাজিস্ট্রেট,
শরহে বেকায়া পর্যন্ত পড়া একটা ছেলে ম্যাজিস্ট্রেট হলে এইটা কি ইসলামের সেবা হবেনা? নাকি শুধু ওয়াজ মাহফিল করে উল্টাপাল্টা চিল্লাইলে ইসলামের সেবা হবে?

আপনারা কেনো কাওমী মাদ্রাসার ছাত্রদের HSC equivalent এর স্বীকৃতির জন্য দাবী জানাচ্ছেন না?
কেনো রাষ্ট্র গঠনে কাওমী শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দিচ্ছেন না.. কাওমী শিক্ষার্থীদের পুরো কুপের ব্যাঙ বানাই রাখলেন কেনো? ১০০ বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবী এক না-- সব নতুন করে ভাবতে হবে,

কাওমী আলেমরা দেশের অবিচ্ছেদ্য অংশ, কিন্ত দুঃখজনক হলেও সত্য, ওনাদেরকে মাসজিদ মাদ্রাসা ছাড়া আর কোথাও পাওয়া যায়না, যার কারণে পুরো রাষ্ট্রযন্ত্র দূর্নীতিতে ভরপুর,

আর এইটাও কেমন কথা, একটা ছেলের SSC, HSC, Honours equivalent নাই৷ কেবল মাস্টার্স স্বীকৃতি,
তাই এই লাইনটাতে এখন কাজ করা দরকার, কাওমীতে সংস্কার করা অপরিহার্য।

কাওমীর HSC equivalent স্বীকৃতি না থাকায় আমাকে কাওমীতে ১৫-১৬ বছর পড়ে পুনরায় আবার স্কুল কলেজ থেকে SSC, HSC শেষ করে পরে মেডিকেলে আসতে হয়েছে, আমি মেডিকেল থেকে MBBS শেষ করে এখন ডাক্তারদের মধ্যে কোর'আন শিক্ষা নিয়ে কাজ করতেছি,
ডাক্তারদের মধ্যে GP practice নিয়ে কাজ করতেছি
CCR medical academy, CCR Quran Academy এর মত দুইটা অর্গানাইজেশন গঠন করেছি, ৮-১০ হাজার ডাক্তার আমার বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন, ৫০০+ ডাক্তার কোর'আন শিখেছেন, আমি তো এখনো কাওমী ওন করি, কাওমী মাদ্রাসা আমাকে শিখিয়েছে আল্লাহর প্রতি তাকওয়া, কাওমী মাদ্রাসা আমাকে শিখিয়েছেন আল্লাহর রাসূলের পরিচয় ও ইনসাফ৷ আমি চাই, আমার আরো হাজার কাওমী ভাই এগিয়ে আসুক রাষ্ট্রের বিভিন্ন কাজে। রাষ্ট্রগঠনে সবাই অংশ গ্রহণ করুক। এতে কাওমীর ছাত্র কমবেনা, বরং বাড়বে।
কেউ ভুল না বুঝে এইটা নিয়ে একটু চিন্তা করুন

Dr Ismail Azhari
MBBS, MRCP part-1 ( London UK)
SMLE (KSA)
Masters in Hadith : Hathazari Arabic University
Faculty of Islamic science : Al Azhar University
Founder : CCR Medical Academy
Founder : CCR Quran Academy

18/03/2025

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;-

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবেনা।

কত গভীর এই দুইটা লাইন। অপেক্ষা কি; সে কেবল ওই মানুষটা জানে, যে ফিরবেনা জেনেও অপেক্ষা করে গেছে একটা দীর্ঘ সময়।

সাগরের মাঝখানে ডুবে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত চারদিকে তাকিয়ে একটু ঠাই পাওয়ার অপেক্ষায় যেমন মানুষ ছটফট করে। অপেক্ষার সময় টা হয়তো তেমনই।
©

15/03/2025

Bangladesh is now undergoing unprecedented changes following widespread protests that led to the ouster of Sheikh Hasina’s Awami League government in August 2024.

08/03/2025

৮ বছরের যে শিশুটি ধ*র্ষ*ণের কারণে বাঁচতেই পারল না সেই ধ*র্ষ*ক তার সম্পর্কে দুলাভাইয়ের বাবা মানে বোনের শ্বশুড়..!

আমাদের বর্তমানের বাবা-মায়েদের ঝু*লি*য়ে তারপর শিক্ষা দেয়া উচিত যে এটা এখন শয়*তানের জনপদ.. এখানে বাবা মা ছাড়া কারো কাছেই যে বাচ্চারা নিরাপদ না এই বিষয়টা বাবা মায়েদের মাথায় ঢুকছেই না...!!!

মাত্র ৭ হর্স পাওয়ার পাম্প দিয়ে মানুষ নিয়ে উড়তে পারে বিমান পুরাই  ট্যালেন্ট..!মাত্র ২৫-৩০ হাজার টাকা মূল্যের ইঞ্জিন সর্বম...
07/03/2025

মাত্র ৭ হর্স পাওয়ার পাম্প দিয়ে মানুষ নিয়ে উড়তে পারে বিমান পুরাই ট্যালেন্ট..!
মাত্র ২৫-৩০ হাজার টাকা মূল্যের ইঞ্জিন সর্বমোট খরচ মাত্র ১.৫ লাখ টাকা..!

বিমান আবিষ্কার হয়েছে শত বছর হলো তবুও এতো কম বাজেটে কেউ কখনও আকাশে উড়তে পেরেছে বলে আমার জানা নেই.. নিঃসন্দেহে এটি চমৎকার আবিষ্কার..

পার্সোনাল ব্যবহারের জন্য ছোট বিমান এখনও নাগালের বাইরে.. যদি এটাকে একটু মোডিফাই করে যদি ৫-১০ লাখ টাকা দামেও বাজারজাত করা যায় ভাবতে পারছেন কি পরিবর্তন আসবে..?

সব থেকে বড় কথা লেখা থাকবে “Made in Bangladesh”

Address

West Nakhalpara
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sazzad Hossain:

Share