25/07/2026
Global Travellers Club of Chittagong (GTCC)-এর লক্ষ্য, উদ্দেশ্য এবং ভ্রমণপ্রেমীদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছেন আয়োজকদের পক্ষ থেকে GTCC-এর অ্যাডমিন মো: মাসুদুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, GTCC শুধু একটি ট্রাভেল গ্রুপ নয়—এটি ভ্রমণপ্রেমীদের একটি পরিবার, যেখানে অভিজ্ঞতা বিনিময়, নিরাপদ ও দায়িত্বশীল ভ্রমণ, নতুন ভ্রমণকারীদের উৎসাহ প্রদান এবং বাংলাদেশের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরাই মূল লক্ষ্য।
একই সঙ্গে তিনি ভ্রমণকারীদের নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন, যেমন—ভিসা জটিলতা, অতিরিক্ত ভ্রমণ ব্যয়, তথ্যের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার বিভিন্ন চ্যালেঞ্জ।
GTCC বিশ্বাস করে—
"ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং মানুষ, সংস্কৃতি ও পৃথিবীকে নতুনভাবে জানার এক অনন্য যাত্রা।" 🌍✈️