Book House

Book House Book Publisher, Distributor & Supplier

জীবাণুর বিরুদ্ধে লড়াই লেখকঃ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী প্রকাশকঃ বুক হাউজ, প্রকাশকালঃ মার্চ ২০২৪। ওয়েব লিঙ্কঃ https://book...
19/03/2024

জীবাণুর বিরুদ্ধে লড়াই লেখকঃ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী প্রকাশকঃ বুক হাউজ, প্রকাশকালঃ মার্চ ২০২৪। ওয়েব লিঙ্কঃ https://bookhouse.com.bd/product/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87

ছোটদের ইংরেজী ভাষার দুর্বলতা দূর করাতে চান? উপযুক্ত সময় প্রাইমারি লেভেল, এখান থেকে সঠিকভাবে ইংলিশ ভোকাবুলারি শিখে যেতে প...
16/06/2022

ছোটদের ইংরেজী ভাষার দুর্বলতা দূর করাতে চান? উপযুক্ত সময় প্রাইমারি লেভেল, এখান থেকে সঠিকভাবে ইংলিশ ভোকাবুলারি শিখে যেতে পারলে পরবর্তী গন্তব্য অনেক সহজ।সংগ্রহ করুন বাচ্চাদের ইংলিশ ভোকাবুলারি শেখার সেরা বই " প্রাইমারি ইংলিশ বেঙ্গলি পিকচার ডিকশনারি ক্লাস ১-৫” পাঁচটি বই। বইগুলি আর্ট পেপারে কালার ছবি সহ প্রতিটি ইংরেজি শব্দের সঙ্গে শব্দের প্রকার, উচ্চারণ, একাধিক বাংলা অর্থ, একাধিক English Synonym দেওয়া আছে।১ম শ্রেণীর বইয়ে মোট ৪৪ পৃষ্ঠা, ১৮৭ টি মূল ইংরেজি শব্দ, ২য় শ্রেণীর বইয়ে মোট ৫৬ পৃষ্ঠা, ২৯২ টি মূল ইংরেজি শব্দ, ৩য় শ্রেণীর বইয়ে মোট ৯২ পৃষ্ঠা, ৫০৭ টি মূল ইংরেজি শব্দ, ৪র্থ শ্রেণীর বইয়ে মোট ১০৮ পৃষ্ঠা, ৭০১ টি মূল ইংরেজি শব্দ, ৫ম শ্রেণীর বইয়ে মোট ১৫৬ পৃষ্ঠা, ১০১৯ টি মূল ইংরেজি শব্দ, পাঁচটি বইয়ে মোট ২৭০৬ টি ইংরেজি শব্দের প্রকার, উচ্চারন, একাধিক অর্থ, একাধিক English Synonym জেনে যেতে পাড়বে । প্রতিটি বইয়েই টেক্সট বইয়ের প্রায় সকল শব্দ নেওয়া হয়েছে বিধায় আমাদের বইগুলো ভালো ভাবে পড়লে অতি সহজেই মেইন বইয়ের শব্দ গুলো আয়ত্বে আসবে । কোনো শব্দই একবারের অধিক ব্যবহার করা হয়নি। বইয়ের দামঃ ১ম শ্রেনি ১৫০ টাকা, ২য় শ্রেনি ১৭৫ টাকা, ৩য় শ্রেনি ২৩০ টাকা, ৪র্থ শ্রেনি ২৫০ টাকা, ৫ম শ্রেনি ৩১০ টাকা, মোট মূল্য ১১১৫ টাকা, ফেসবুকে সীমিত সময়ের অফারে ফুল সেট এক সাথে নিলে ৪০% ডিস্কাউন্ট দিয়ে দাম ৬৬৯ টাকা, সেট ভেঙ্গে নিলে ডিস্কাউন্ট ৩০%।

Price: ৳669

বিখ্যাত মোটিভেশনাল লেখক রবিন শর্মার বই “Who Will Cry When You Die-কোথায় পাব তারে আমার মনের মানুষেরে? দ্যা অ্যালকেমিস্ট এ...
16/06/2022

বিখ্যাত মোটিভেশনাল লেখক রবিন শর্মার বই “Who Will Cry When You Die-কোথায় পাব তারে আমার মনের মানুষেরে?

দ্যা অ্যালকেমিস্ট এর লেখক পাওলো কোহলো বলেছেন “ রবিন শর্মা লেখা বইগুলি সারা পৃথিবীর মানুষকে এক ভিন্ন প্রকারের মহৎ জীবন যাপনে সাহায্য করে”

কোথায় পাব তারে … আমার মনের মানুষেরে? বইটি ইংলিশ বই Who Will Cry When You Die বই থেকে অনুবাদ করা হয়েছে । বইটির অনুবাদক মীনাক্ষী ভট্রাচার্য এবং প্রকাশক জয়কো পাবলিশিং হাউজ, ইন্ডিয়া ।

“বইটি ব্যক্তিগত শুদ্ধি উন্নয়নে, ব্যক্তিগত সক্রিয়তায় এবং ব্যক্তি স্বাতন্ত্রের তৃপ্তি ও খুশি প্রাপ্তির ক্ষেত্রে এক মজার, মনোমুগ্ধকর এবং আকর্শনীয়ভাবে কল্পনাপ্রবণ, রোমাঞ্চকর এবং বিপদ সংকুল অভিযান। এটি যেন প্রত্যেক একক ব্যক্তির জীবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য জ্ঞান ও অভিক্ষতার এক খনি বিশেষ।।“

বইটির উল্লেখযোগ্য কিছু টপিকঃ
• প্রতিদিন অন্তত একজন অচেনা মানুষের প্রতি দয়া অনুভব করুন
• সৎ দর্শনের পরিস্ফুটন করুন
• আপনার অতীতকে স্বীকার করুন
• সন্তোজনকভাবে আপনার দিন শুরু করুন
• শালীন ও সাবলীলভাবে না বলতে শিখুন
• নিজের সাথে নিজেই কথা বলুন
• আপনার আদর্শ প্রতিবেশি সম্পর্কে একটু ভাবুন
• খুব সকালে ঘুম থেকে উঠুন
• আরো বেশি করে হাসুন
• বলার মত জীবন কাটান
• আপনার সাথে সবসময় একটি বই রাখুন
• অন্যের দৃষ্টিকোনে চারদিক দেখার চেষ্টা করুন
• সক্রিয়ভাবে কাজ করার অভ্যাস অনুশীলন করুন
• বিনীত হোন
• নিজের কাজকে ভালোবাসুন
• নিঃসার্থভাবে পরিসেবা দিন
• খুশিমনে বাচুন, যেন মৃত্যুকালে কোন খেদ না থাকে

হতাশ এবং অশান্ত মনকে সতেজ করুন, এ ধরনের বই বেশি বেশি পড়ুন ।

Website Link: https://bookhouse.com.bd/product/Who-Will-Cry-When-You-Die-%7C-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6...

Buy Books Online from www.bookhouse.com.bdজাতির পিতার আজীবন লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে অবিরাম ছুটে চলা বাংল...
08/11/2021

Buy Books Online from www.bookhouse.com.bd
জাতির পিতার আজীবন লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে অবিরাম ছুটে চলা বাংলাদেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোল মডেল। পিতার স্বপ্নকে পূরণ করতে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আর এ প্রত্যয় অর্জনের জন্য প্রতিটি জেলার ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে এর নিজস্বতাকে আপন মহিমায় বিকশিত করার জন্য জেলা ব্র্যান্ডিং একটি প্রশংসনীয় উদ্যোগ এবং দূরদর্শী সিদ্ধান্ত। এই উদ্যোগকে আরো বিকশিত ও আক্ষরিক রূপ দেওয়ার জন্য পটুয়াখালীর শিল্প-সংস্কৃতি, অর্থনীতি ও দর্শনীয় স্থানগুলো বাংলাদেশসহ বিশ্বের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে জেলা প্রশাসন, পটুয়াখালী প্রকাশ করেছে জেলা ব্র্যান্ডবুকের দ্বিতীয় সংস্করণ। সরকারি দায়িত্ব ও নির্দেশনা পালনের সঙ্গে যখন একটি জনপদের প্রতি ওই জনপদের মানুষের আন্তরিকতা, মমত্ববোধ আর ভালোবাসা মিশে যায়, তখন কাজটি শিল্পের পর্যায়ে উন্নীত হয়। ‘কুয়াকাটা অনন্যা, পটুয়াখালী সাগরকন্যা’ শিরোনামে পটুয়াখালী জেলা ব্র্যান্ডবুকটির প্রচ্ছদ আকর্ষণীয় ও পরিপাটি। বইটির সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

সাগরকন্যা পটুয়াখালীর পর্যটনশিল্পের টার্নিং পয়েন্ট অনিন্দ্যসুন্দর কুয়াকাটার মসৃণ তপ্ত বালুকাময় তট, ঐতিহাসিক কুয়া, ক্র্যাব আইল্যান্ড, গঙ্গামতির চর, ফাতরার বন, শুঁটকি পল্লী, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, রাখাইনপল্লী, প্রাচীন কাঠের নৌকাসহ বিভিন্ন দর্শনীয় স্থানের ঝকঝকে আলোকচিত্রসহ তথ্যবহুল উপস্থাপন পটুয়াখালীর ব্র্যান্ডিংয়ে পর্যটনশিল্প খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। পর্যটকদের জন্য আছে হোটেল-মোটেলের সার্বিক তথ্য ও সেবার তথ্য। পায়রাবন্দর আর তাপ-বিদ্যুৎ কেন্দ্র গ্লোবাল অর্থনীতিতে দিয়েছে অনন্যমাত্রা। অবকাঠামোগত উন্নয়নে নতুন সংযোগ শেখ হাসিনা সেনানিবাস, কোস্টগার্ড, শেখ রাসেল পার্ক ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু যোগাযোগে এনে দিয়েছে সড়কে উড়ে বেড়ানোর স্বাদ। সেই সঙ্গে যোগ হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে জেলা প্রশাসনের এক প্রশংসনীয়, নান্দনিক ও আইকনিক স্থাপনা ‘বঙ্গবন্ধু তোরণ’, যাতে টেরাকোটায় ফুটিয়ে তোলা হয়েছে ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ইতিহাসের বাঁক পরিবর্তনের ঘটনাগুলো।

সম্পাদক ও সম্পাদনা পর্ষদের আন্তরিকতা বইটিকে সমৃদ্ধ করেছে। নান্দনিক আলোকচিত্র আর নির্ভুল মুদ্রণসহ ও আন্তরিকতার ছাপ রয়েছে বইটির অবয়ব জুড়ে।

গুণগত মানসম্পন্ন, আকর্ষণীয় ও তথ্যবহুল এই জেলা ব্র্যান্ডবুকটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বদরবারে পটুয়াখালীর ব্র্যান্ডিংকে করবে আরো সমাদৃত।

26/10/2021

অগ্রিম মূল্য পরিশোধ করে যেকোন মূল্যের ৩টি বই একসাথে ক্রয় করলে

Address

215, Shahid Syed Nazrul Islam Sarani
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801933227733

Alerts

Be the first to know and let us send you an email when Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book House:

Share

Category