RuhamaShop.com

RuhamaShop.com An online market place for all Islamic books & products. Let’s begin your Islamic journey with us!

Aim is to get the very best Islamic products to diverse range of customers all over Bangladesh at amazingly reasonable prices.

একটি শিশু শুধু পরিবারের নয়, পুরো সমাজের আমানত। তাদের নিরাপত্তা, সঠিক শিক্ষা ও ইসলামিক মূল্যবোধ নিশ্চিত করা আমাদের সবার দ...
07/06/2026

একটি শিশু শুধু পরিবারের নয়, পুরো সমাজের আমানত। তাদের নিরাপত্তা, সঠিক শিক্ষা ও ইসলামিক মূল্যবোধ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

কিন্তু সেই পরিবার, সমাজ ও রাষ্ট্র কি আমরা গড়তে পেরেছি? তাহলে এর ভয়াবহ পরিণাম কি আমাদের উপর নেমে আসবে না?

অর্ডার করুন : https://www.ruhamashop.com/book-publisher/ruhama-publication/

24/05/2026

কুরআন কথা বলে মানুষের সাথে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ দিয়ে কুরআনের বিষয়বস্তু সাজানো। তবে কুরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায়, আমরা বুঝে উঠতে পারি না—কুরআন থেকে ঠিক কীভাবে উপকৃত হব। বাস্তবতা হলো—ব্যস্ত এই জীবনে কুরআন-চর্চা খুব একটা হয় না।

এক-নজরে কুরআন একটি গবেষণাধর্মী বই, যা কুরআনকে জানার তৃষ্ণা বাড়াবে। কুরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে, আর কুরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এ বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু-শেষ সম্পর্ক।

কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, উঠে এসেছে সেসব চিত্রও। একটি সূরার সাথে তার আগে-পরের সূরার সম্পর্কও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে জীবনঘনিষ্ঠ কিছু আলাপ। মোটকথা, কুরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কুরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে, তা অনায়াসেই অনুভব করা যাবে ইন শা আল্লাহ।

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/ek-nojore-quran/

আপনি কি জানেন একফালি কাগজ কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো? অর্থনৈতিক বৈষম্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে কেন? আর কেনই বা উন্নত বি...
09/05/2026

আপনি কি জানেন একফালি কাগজ কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো? অর্থনৈতিক বৈষম্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে কেন? আর কেনই বা উন্নত বিশ্ব এত ঋণগ্রস্থ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো খুব তাত্ত্বিক এবং বিচ্ছিন্ন বলে মনে হতে পারে। অথবা মনে হতে পারে এগুলো জানা কি আমাদের খুব প্রয়োজন? আসলে প্রশ্নগুলো মোটেও বিচ্ছিন্ন কিংবা তাত্বিক নয়; সম্পূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং একই সুতোয় গাথা বাস্তবতা। আমাদের জীবনে নিয়মিত গভীর প্রভাব ফেলা এই না-দেখা বাস্তবতাগুলোকে ছোটছোট গল্পের আকারে সাজিয়ে সবার কাছে সহজভাবে তুলে ধরতে রচনা করা হয়েছে এই বই। বইটিতে গ্রন্থাকার আমাদের এই নাজানা বাস্তবতাকেই গল্পের মতো প্রাণবন্ত এবং ছবির ন্যায় রঙিন করে ফুটিয়ে তুলেছেন।

01740723487

গল্প হচ্ছে এমনই একটি জাদু, যা কঠিন বিষয়কেও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে। তাই অর্থনীতির জটিল পাঠগুলোকে সহজ করে তুলে ধরতে...
06/05/2026

গল্প হচ্ছে এমনই একটি জাদু, যা কঠিন বিষয়কেও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে। তাই অর্থনীতির জটিল পাঠগুলোকে সহজ করে তুলে ধরতে বহুকাল ধরে চলে আসা সেই পদ্ধতিটির অনুসরণ করে ‘গল্পে গল্পে অর্থনীতি’ বইটি লেখা হয়েছে। এই বইটির অধ্যায়গুলো শুরু হয়েছে ‘ঠাকুরমার ঝুলি’ কিংবা ‘ঈশপের গল্পের’ মতো প্রাণবন্ত উপস্থাপনায়। পাশাপাশি বস্তুনিষ্ঠ উদাহরণের মাধ্যমে আলোচনা করা হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর।

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/golpe-golpe-orthoniti/

এটা মুসলিমবঙ্গ, আমরা মুসলিম। আল-কুরআন আমাদের মুক্তির মহা সনদ..!"অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/muslim-...
07/04/2026

এটা মুসলিমবঙ্গ, আমরা মুসলিম।
আল-কুরআন আমাদের মুক্তির মহা সনদ..!"

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/muslim-bongo/

ক্যারিয়ার নিয়ে কনফিউশন দূর করেনিজের জন্য সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করবে এই বই।অর্ডার লিংক : https://www.ruhamashop.com/...
01/04/2026

ক্যারিয়ার নিয়ে কনফিউশন দূর করে
নিজের জন্য সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করবে এই বই।

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/shikkharthi-der-career-vabna/

বই : ব্রেইন সেক্সনারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত? কি হবে তাদের সামাজিক ভূমিকা (Social roles)? এ ধরণের প্...
30/03/2026

বই : ব্রেইন সেক্স

নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত? কি হবে তাদের সামাজিক ভূমিকা (Social roles)? এ ধরণের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের যেই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে হয় তা হলো নারী ও পুরুষ কি একইরকম নাকি আলাদা? তারা কি একে অপরের হুবহু জেরক্স কপি নাকি কোনোরুপ ভিন্নতা তাদের মাঝে আছে?

একটি পক্ষ এর উত্তরে প্রগাঢ় বিশ্বাস ও দৃঢ়তার সাথে বলেছে-না, নারীরা এক ও অভিন্ন। তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। ভিন্নতা যা আছে তা সমাজের কারণে, সমাজ একে অপর থেকে ভিন্নভাবে বড় করে তোলে। এরই ভিত্তিতে তারা নারীদেরকে “পুরুষশাসিত” সমাজে নিজেদের সমতা আদায়ের লড়াইয়ে নামতে প্ররোচিত করেছে। সাহিত্য, মিডিয়া, প্যারেন্টিং, শিক্ষাক্ষেত্র, আইনকানুন ও পলিসি বা নীতি-নির্ধারণ-এমন কোনো ক্ষেত্র বাকী নেই যেখানে এই ন্যারেটিভ বা বয়ানের ছায়া পড়েনি। কিন্তু বহুল প্রচলিত এই ধারণাকে কি আমরা কখনো খতিয়ে দেখার চেষ্টা করেছি?

সেটাই করে দেখিয়েছেন এ বইয়ের লেখকদ্বয়। তারা হাল আমলের বৈজ্ঞানিক গবেষণা থেকে তুলে এনেছেন-নারী ও পুরুষ আলাদা, কোথায় কোথায় আলাদা, জীবনচক্রের কোন কোন পর্যায়ে কতটুকু আলাদা, কোন কোন কারণে আলাদা ইত্যাদি নানান বিষয়াদি। লিঙ্গ পার্থক্যের ক্ষেত্রে বইটা নিঃসন্দেহে একটা ক্লাসিকের মর্যাদা রাখে। আশা করি সত্যানুসন্ধানীদের পিপাসা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে বইটি।

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/brain-sex/

বই :  নামাজ : যেমনটি তিনি চানড. রাগেব সারজানির ‘নামাজ : যেমনটি তিনি চান’ বইতে আপনি পাবেন নামাজের আসল পরিচয়। ওজু থেকে শুর...
29/03/2026

বই : নামাজ : যেমনটি তিনি চান

ড. রাগেব সারজানির ‘নামাজ : যেমনটি তিনি চান’ বইতে আপনি পাবেন নামাজের আসল পরিচয়। ওজু থেকে শুরু করে নামাজকে সুন্দর করার কার্যকরী সব টিপস। লেখক তার অনবদ্য রচনাশৈলী ও জাদুময়ী উপস্থাপনার মাধ্যমে বইয়ের প্রতিটি বিষয়কে পাঠকের সামনে প্রাণবন্ত করে তুলে ধরেছেন।

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/namaj-jemonti-tini-chan/

আমরা এক অদ্ভুত সময়ের বাসিন্দা। চেনা পৃথিবী বিদায় নিচ্ছে, আর অনিশ্চিত নতুন ভবিষ্যৎ জন্মযন্ত্রণায় ছটফট করছে।প্রগাঢ় পরিব...
10/03/2026

আমরা এক অদ্ভুত সময়ের বাসিন্দা। চেনা পৃথিবী বিদায় নিচ্ছে, আর অনিশ্চিত নতুন ভবিষ্যৎ জন্মযন্ত্রণায় ছটফট করছে।

প্রগাঢ় পরিবর্তনের ধাক্কা আছড়ে পড়েছে এই বদ্বীপেও। পরাশক্তিদের রেষারেষি, আঞ্চলিক আধিপত্যবাদ আর অভ্যন্তরীণ অবক্ষয়ের মুখে এই কওম ও যমীনের অস্তিত্ব আজ বিপন্ন।

এই ক্রান্তিকালে আমাদের নিজস্ব প্রকল্প কী?

আমরা কি হারিয়ে যাব? অথবা অন্যের উচ্ছিষ্ট খেয়ে তেলাপোকার মতো কোনোমতে বেঁচে থাকাকেই ভাববো সফলতা? নাকি নিজেদের আপন পথ গড়ে নেওয়ার হিম্মত দেখাবো?

বিদ্যমান ব্যবস্থা মৃত; সমাধান দিতে সে অক্ষম। পুরোনো পথ আর ধার করা পঁচা-গলা তন্ত্রমন্ত্র আমাদের কেবল পরাজয় আর লাঞ্ছনাই উপহার দিয়েছে। বারবার প্রচেষ্টা, রক্তের নাযরানা আর কুরবানির পরও তিন শতাব্দীর অপমানের অধ্যায় শেষ হয়নি।

অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে বিদ্যমানতার আমূল রূপান্তর অনিবার্য। গোলামির জিঞ্জির ভেঙে, তিন শতকের গ্লানি মুছে মাথা উঁচু করে দাঁড়াবার একটাই পথ: তাওহীদের বুনিয়াদের ওপর এক নতুন সত্তার অভ্যুদয়—মুসলিমবঙ্গ।

এই বই সেই রূপান্তরের রূপরেখা।

ইতিহাস আমাদের দুয়ারে দাঁড়িয়ে। আমরা কি যুগসন্ধির দায় মেটাতে প্রস্তুত?

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/muslim-bongo/

পবিত্র কোরআনুল কারীম (মারিফুল কুরআন সংক্ষিপ্ত) রমাদান এ আপনার সময় কে কাজে লাগান কুরআন এর তাফসীর এবং অনুবাদ এর সঙ্গে অর্ড...
01/03/2026

পবিত্র কোরআনুল কারীম (মারিফুল কুরআন সংক্ষিপ্ত)

রমাদান এ আপনার সময় কে কাজে লাগান কুরআন এর তাফসীর এবং অনুবাদ এর সঙ্গে

অর্ডার লিংক : https://www.ruhamashop.com/product/maripul-quran/

Address

Madrasa Market (2nd Floor), 34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when RuhamaShop.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RuhamaShop.com:

Share