28/09/2025
আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? হিংসা! হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা।
আমি পেইজে ডিক্লেয়ার করেছিলাম যে আমি বিজনেস পার্মানেন্টলি অফ করে দিয়েছি, সেজন্য অনেক অনেক আপু মন খারাপ করেছেন, পেইজে ম্যাসেজের অভাব নেই। কিন্তু অনেকেই আবার খুশিও হয়েছেন যারা আমার হেটার্স!
আমার কিছু হেটার্স আছেন যারা আমাকে ডিমোটিভেট করার জন্য বলেছিলেন যে, আমার বাসায় নাকি পুলিশ আসবে! কারণ যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে নাকি বাসায় বাসায় গিয়ে ধরা হচ্ছে! 😄
আমার হাজবেন্ডকেও এটা বলেই ভয় দেখিয়েছে।
তবে আমরা এসব হিংসাত্মক কথাবার্তা উড়িয়ে দিয়েছিলাম কারণ এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নি। ভয়ে যেন বিজনেস ছেড়ে দেই, সেজন্যই এই কথাবার্তা!
আবার আমার সামনেই অনেকেই বলতো, এসব তেল ব্যবহার করা ঠিক না, ডাক্তার দেখানো ভাল, অথচ তারাও কিন্তু মাথায় তেল ইউজ করে 🤦♀️
আবার অনেকের প্রিয় স্বামীরা আমার হাজবেন্ডকে খোঁচা মেরে বলেছেন, তোমার কি টাকা পয়সার এতোই অভাব পড়ে গেছে যে তোমার বউকে দিয়ে ইনকাম করানো লাগবে? অথচ তাদের স্ত্রীরাও এখন উদ্যোক্তা 😄
আর এদিকে আমার হাজবেন্ড আমার বিজনেসের টাকা নেওয়া তো দূরে থাক, উলটো আমি ওর কাছ থেকে মাঝে মাঝে টাকা ধার নিতাম বিজনেস পারপাসে। অনেক সময় টাকা ব্যাক করে দিতাম, আবার অনেক সময় দিতাম ও না, কারণ ও কখনোই আমার সেই ধার নেওয়া টাকা ফেরত চাইতো না।
আসলে তাদের মূল সমস্যা ছিল একটাই, আমার প্রতি আমার হাজবেন্ডের ১০০% সাপোর্ট! খেয়াল করে দেখবেন, যেসব স্বামী বউদের সাপোর্ট করেন, সেসব বউদের প্রতি হিংসুকের সংখ্যা বেশি! 😄
যাক গে! আমার বিজনেস ছেড়ে দেওয়ার পিছনে তাদের হিংসা কোনো কাজ করে নি,আমার নিজ ইচ্ছাতে, কিছু পার্সোনাল কারণে আমি বিজনেস ছেড়েছি।
আমি সবসময় মানুষের হিংসার শিকার হয়েছি, যে অন্যায় আমি করি নি, সেটার দোষেও আমাকে দোষী করা হয়েছে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে। আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমি তো কারো খারাপ চাই না, হিংসা করি না। উলটো আরও সবসময় দোয়া করি, হে আল্লাহ আপনি সবাইকে কল্যান দান করুন, সাথে আমাকেও কল্যান দান করুন। কারণ আমি জানি, মানুষের কল্যান চাইলে আল্লাহ আমাকেও কল্যান দান করবেন, দোয়া করার এটাই নিয়ম। কিন্তু আমি দেখলাম, আমার ভালো অনেকেরই সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয়, মানুষের এই হিংসার আগুনে হয়তো আমি জ্বলেপুড়ে ছাই হয়ে যাবো, তাই ধীরে ধীরে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি। আমার কোনো ভাল সংবাদ ও আমি কাউকে জানাতে ভয় পাই, কারণ আমি জানি বেশিরভাগ মানুষ ই আমার সাফল্যে, আমার ভাল সংবাদ শুনে খুশি হবে না, উলটো জ্বলবে! কি দরকার তাদের জ্বালানোর!
এই জমানায় এখন আর কেউ কারো ভাল চায় না, অমুক কেন বেশি ইনকাম করবে? অমুক কেন বেশি পাবে? অমুক কেন বেশি সফল হবে? অমুকের হাজবেন্ড কেন স্ত্রীর সাপোর্ট নিয়ে কথা বলবে? ইত্যাদি ইত্যাদি! এগুলোই তাদের সমস্যা।
আমি একটু আগেও কাঁদলাম, আর আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ আর কেউ জানুক বা না জানুক, আপনি জানেন আমি কেমন? আপনি শুধু আমাকে মানুষের হিংসার হাত থেকে আমাকে বাঁচান, মানুষের বদনজর থেকে আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আর তাদের অনেক অনেক হেদায়েত দান করুন আমীন 🤲
এই ভাইরাল কেক বিক্রেতার পিছনে মানুষ এত বেশি লেগেছে যে নিজের কষ্টের কথাগুলো মনে পড়ে গেলো, না লিখে পারলাম না। উনি যদি এই লেখাটা পড়েন, তাহলে বলবো, ভাই এই দেশে আপনি মানুষের হিংসা এড়িয়ে কাজ করতে পারবেন না, প্লিজ আপনি ডিমোটিভেট হয়ে কাজ ছেড়ে দিয়েন না,স্ত্রীকে আরও বেশি সাপোর্ট করবেন। আর সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন আপনার হেটার্সদের অনেক হেদায়েত দান করেন, সুবুদ্ধি দেন।
আর আপনি যদি আসলেই সৎ হন, তাহলে আল্লাহ যেন আপনার বিজনেসে আরও অনেক বরকত দান করেন, আমীন।