Farahbi's Collection

Farahbi's Collection Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Farahbi's Collection, Dhaka.

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচ...
16/08/2025

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:

পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচেয়ে উপকারী।

জলসমৃদ্ধ ফল (তরমুজ, বাঙ্গি, আঙুর) ২০–৩০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খান।

অম্লীয় ফল (কমলা, আনারস, কিউই) ৩০–৪০ মিনিটে হজম হয়। সকালে বা স্ন্যাক্স টাইমে ভালো, তবে খাবারের পরপর খেলে গ্যাস হতে পারে।

আপেল, নাশপাতি, পেঁপে ৪০–৫০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খেলে ভালো।

কাঁচা শাকসবজি (শসা, গাজর, সালাদ) ৩০–৪০ মিনিটে হজম হয়। দুপুর বা রাতের খাবারের আগে খেলে উপকারি।

রান্না করা সবজি ৪০–৫০ মিনিট লাগে। দুপুর বা রাতে খাওয়া যায়।

ভাত, রুটি, আলু প্রায় ১.৫–২ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

ডাল, ছোলা, সয়াবিন ২–৩ ঘণ্টা লাগে। দুপুর বা বিকেলের দিকে খেলে হজম সহজ হয়।

দুধ ও দই ৩-৪ ঘণ্টা লাগে। সকালে বা রাতে খাওয়া ভালো।

সেদ্ধ ডিম ১ ঘণ্টা ৪৫ মিনিট লাগে, ভাজা ডিমে সময় বেশি লাগে। সকাল বা দুপুরে ভালো।

মাছ ১ ঘণ্টায় হজম হয়। দুপুর বা রাতে উপযোগী।

মুরগি ২-৩ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

গরু/খাসি মাংস ৩–৪ ঘণ্টা লাগে। দুপুরে খাওয়া উত্তম, রাতে খেলে হজম ধীর হয়।

বাদাম ও বীজ ২–৩ ঘণ্টা লাগে। সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো।

ফাস্টফুড ও তেলেভাজা ৩–৪+ ঘণ্টা লাগে। যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস:
ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত ১ ঘণ্টা আগে খান।
দুপুরে ভারী খাবার, রাতে হালকা খাবার রাখুন।
পানি খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পরে পান করুন।

01/08/2025

ভালোবাসাও এক ধরনের রিজিক!
যার কাছ থেকে যতোটুকু তোমার রিজিকে থাকবে, তুমি ততোটুকুই পাবা।❤️ End of the day everything is about "Rizik"

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

যে দিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি আফসোস করি না। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই অধিকার আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফা'য়'সালা আ'স'মানে হয়, জ'মিনে না"

29/07/2025

প্রত্যেকদিন ৭ ঘন্টা না ঘুমাইলে আপনার **হরমোন লেভেল কমবে **চেহারা নষ্ট হবে **স্ট্রোকের সম্ভাবনা বাড়বে**হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে।
😣😖🥹

28/07/2025

কাউকে ঠকানো বা অন্যায়ভাবে প্রতারণা করা ইসলামে খুব বড় গোনাহ। কেউ যদি ইনিয়ে-বিনিয়ে কথা বলে, মিষ্টি ভাষায় হাজারটা অজুহাত দিয়ে অন্যকে ঠকায়, তাহলে মনে রাখতে হবে আল্লাহ সব দেখছেন, সব জানেন। হয়তো দুনিয়াতে সে কিছুদিনের জন্য পার পেয়ে যাবে, কিন্তু আখিরাতে তার কঠিন হিসাব হবে।

অনেক সময় আমরা দেখি কেউ কারো দায়িত্ব নেয়, প্রতিশ্রুতি দেয় কিন্তু পরে সেই দায়িত্ব অস্বীকার করে বসে। এটা শুধু ন্যায়ের বিরুদ্ধেই নয়, এটা একপ্রকার মুনাফিকির মতো। কোরআন ও হাদীসে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের পরিণতি ভালো হয় না।

আর যারা জায়গা-জমি, ঘরের সম্পদ বণ্টনের ক্ষেত্রে কারো প্রতি অন্যায় করে, কারো ভাগ বেশি দেয় আর কারো ভাগ কম দেয় – তারাও আল্লাহর কাছে কঠিন অপরাধী। কারো হক (অধিকার) মেরে দিলে তা যত ছোটই হোক না কেন, আল্লাহ তা ক্ষমা করেন না যতক্ষণ না যার হক নেওয়া হয়েছে সে ক্ষমা করে।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন,
"তোমরা মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকের কাছে অন্যায়ভাবে পৌঁছার জন্য মিথ্যা সাক্ষ্য দিও না।" (সূরা বাকারা)

তাই আমাদের উচিত সৎ থাকা, ন্যায়ের পথে থাকা এবং কারো অধিকার নষ্ট না করা। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে ঠকিয়ে হয়তো লাভ করা যাবে, কিন্তু আখিরাতে তার চরম মূল্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে ইনসাফ ও সততার সাথে চলার তৌফিক দান করুন। আমিন।

#মাহবুবা_আক্তার_লিমা
#লিখালিখি

Sick 😭😭
27/07/2025

Sick 😭😭

29/06/2025
18/05/2024

মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন।

In sha Allah
13/01/2022

In sha Allah

Address

Dhaka

Telephone

+8801619998382

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farahbi's Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farahbi's Collection:

Share