15/09/2022
যে সুন্নাহগুলি আমরা কম প্রাকটিস করি...
▪️দুধ পানের পর কুলি করা
ইবনু আব্বাস রাদি. থেকে বর্ণীত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করলেন অতঃপর কুলি করে বললেন, ইহা তৈলাক্ত। (মুত্তাফাক আলাইহি)
▪️দুধ পানের দোয়া পড়া
রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলছেন, … আল্লাহ্ যাকে দুধ পান করায় সে যেন বলে- اللهمَّ بارك لنا فيه وزدنا منه (হে আল্লাহ্ আপনি এর মাঝে বরকত দিন এবং আমাদেরকে আরও বৃদ্ধি করে দিন) (মুসনাদে আহমাদ, তিরমিজী)
আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দিন। অন্যদের উৎসাহ দিয়ে বা স্বরন করিয়ে দিয়ে সাওয়াবের ভাগীদার হবার সুযোগ দিন।
Abdul Hi Muhammad Saifullah