Fahim book

Fahim book অনলাইনে সকল ধরনের বই বিক্রয় এবং হোম ডে

29/08/2021

আলহামদুলিল্লাহ প্রকাশিত হতে যাচ্ছে....

26/08/2021

#প্রি-অর্ডার

জাগতিক দুনিয়ায় মানবসৃষ্ট হতে পরম করুণাময় আল্লাহ্ সুবহানাহু তা‘আলার একত্ববাদকে মেনে নিয়ে মহান প্রভুর সন্তুষ্টির জন্য পৃথিবীর মুসলমানরা দিনে অন্তত পাঁচবার মসজিদে গমন করে থাকেন। কেউ বিপদে মুসিবতে কেউবা আবার আল্লাহ্ সুবহানাহু তা‘আলার প্রিয় বান্দা হবার জন্য। পৃথিবীর শুরু হতে সকল নবী রাসুলগণ ভিন্ন স্থান এবং ভিন্ন ঘরের মাধ্যম দিয়ে আবহমান কাল ধরে আল্লাহর নিকট সেজদায় মাথা নত করেছেন। মুসলিম ও ইসলাম এ দুটো বিষয় মসজিদের সঙ্গে সম্পর্ক একেবারে অবিচ্ছেদ্য। সারা দুনিয়াতে প্রায় ১৩০ কোটি মুসলমান থাকার পরেও দেশে দেশে ইসলাম ও মসজিদের পরিপূর্ণ সমন্বয়সাধন করে সমাজের অবক্ষয় রোধ করতে পারছেনা।

জাহেলিয়াতের অন্ধকার দূর করা ও সারা দুনিয়ায় আল্লাহ্ তা‘আলার সার্বভৌমত্বের ঘোষণা করার জন্য, মসজিদে নববী প্রতিষ্ঠা করা তথা মসজিদে কুবা প্রতিষ্ঠা করে রাসূল (সা:) দুনিয়ায় মুসলমানদরে কাছে ইসলামকে পরিপূর্ণতার স্বাদ আস্বাদন করিয়েছেন। যে মসজিদে বসে রাসূল (সা:) সাহাবায়ে কেরামগণের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে সমাজ বিনির্মাণের স্বপ্ন বপন করেছিলেন, সেই মসজিদে বসে রাসূল (সা:) পথভ্রষ্ট বিশ্ববাসীকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে একজন সমর নায়কের ভূমিকা পালন করেন।

শতকোটি মুসলমানদের দুনিয়ায় প্রায় ২৫ লক্ষের অধিক মসজিদ প্রতিষ্ঠিত হলেও মদিনায় অবস্থিত মসজিদে নববী দ্বারা তৎকালীন সময়ে গোটা পৃথিবীবাসীর জন্য যে ভূমিকা প্রমাণ করেছিলেন তা আজ কল্পনার মত ইতিহাসের পাতায় রয়ে গেছে মসজিদে হারাম, মসজিদে আল-আকসা এবং মসজিদে নববী দ্বারা নবী (সা:) গোটা পৃথিবীর জন্য এমন কিছু বার্তা এমন কিছু বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন যা বর্তমান বিশ্বে মুসলমানরা সঠিকভাবে অনুধাবন করতে পারলে মুসলমানরা হারানো গৌরব আবারো ফিরে পাবে ইনশাআল্লাহ।

বই: মসজিদ
লেখক : মোঃ সালাউদ্দীন মানিক
সম্পদনা: শাহ আবদুল হান্নান
প্রকাশনা : মুসলিম ভিলেজ
মোট পৃষ্ঠা: ১১২
মূদ্রিত মূল্য: ১৮০ টাকা

প্রি-অর্ডার করার লিংক: https://muslimvillagebd.com/product/3127

26/08/2021

#প্রি-অর্ডার

মৃত্যুর পরে কী ঘটে সে সম্পর্কে প্রশ্ন অনেক। বিশেষত, পশ্চিমা সমাজগুলিতে এই বিষয়গুলি নিয়ে প্রচুর জল্পনা চলছে। মুসলমানদের কাছে এই প্রশ্নগুলির উত্তর রয়েছে। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমরা কীসের আশা করতে পারি (জান্নাত নাকি জাহান্নাম); তা ইসলাম আমাদের জানায়। কীভাবে আমরা নিজেকে সর্বোত্তমভাবে প্রস্তুত করতে পারব এবং পরকালে পুরষ্কারস্বরূপ জান্নাত অর্জন করতে পারব সে সম্পর্কেও আমাদের যথেষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই বইতে হুসাইন আল আওয়াইশাহ মৃত্যু ও কবরের বিষয়ে ইসলামিক শিক্ষার রূপরেখা তুলে ধরেছেন। ইসলামের বিশুদ্ধ দলিল দ্বারা এই বিষয় সম্পর্কে আরও জানতে চান এমন কোনও মুসলমানের জন্য এটি একটি আবশ্যক পাঠ।

কবর আযাব ও নেয়ামত
লেখক : হুসাইন আল আওয়াইশাহ
প্রকাশনা : মুসলিম ভিলেজ
মোট পৃষ্ঠা: ৭২
মূদ্রিত মূল্য: ১২০ টাকা

প্রি-অর্ডার করার লিংক: https://muslimvillagebd.com/product/3128

26/08/2021

# প্রি-অর্ডার

কুরআন বুঝবার জন্য প্রাণান্ত চেষ্টা সাধনার পরও মানুষ কুরআন মজিদের ভাবধারা হৃদয়াঙ্গম করতে সমর্থ হয় না যতক্ষণ না সে সেই কাজে আত্মনিয়োগ করে যা করবার জন্য কুরআন মজিদ অবতীর্ণ হয়েছে। বস্তুত কুরআন মজিদ নিছক কোনো চিন্তা-কল্পনা ও গবেষণা গ্রন্থ নয়। অতএব আরামকেদারায় বসে পাঠ করলেই তা সম্পূর্ণরূপে হৃদয়াঙ্গম করা যাবে না, আবার দুনিয়ায় কোনো ধর্মমত অনুসারে নিছক কোনো ধর্মপুস্তকও নয়। কাজেই মাদ্রাসা, খানকাহ ও টুলে বসে তার অন্তর্নিহিত সমস্ত তত্ত¡কথা সঠিকরূপে জানতে পারা সম্ভব নয়। কারণ ইহা দাওয়াত ও আন্দোলনের গ্রন্থ। তাই পূর্ণরূপে কুরআন অনুধাবন করা তখনই সহজ হতে পারে যদি আপনি তা নিয়ে উঠেন এবং কুরআনি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর দিকে বিশ^মানবতাকে আহবান জানাবার কাজ বাস্তবক্ষেত্রে শুরু করেন।

অতঃপর আপনার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কার্যক্রম এ কুরআন অনুযায়ী হলেই উহা অবতীর্ণ হওয়ার সময় তখনকার লোকদের যে বাস্তব অভিজ্ঞতা লাভ হয়েছিল, আপনার জীবনেও তা লাভ হওয়া সম্ভব হতে পারে। অতঃপর মক্কা, আবেসিনিয়া ও তায়েফের কঠিনতম অধ্যায়গুলো এক এক করে আপনার সম্মুখে উপস্থিত হবে। বদর ও ওহুদ থেকে শুরু করে হোনায়েন থেকে তাবুক পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ই সম্মুখে হাজির হবে। আবু জেহেল ও আবু লাহাবের মতো লোকদের সাথে আপনার মোকাবেলা হবে। বহু মুনাফিক ও ইহুদি জাতির সাথেও আপনার সাক্ষাত ঘটবে। মোট কথা কুরআন তার সমগ্র অন্তর্নিহিত ভাবধারা যে আপনার সম্মুখে উদঘটিত করে দিবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই কুরআনি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের ময়দানে উপস্থিত থেকে কুরআন অনুধাবনের প্রচেষ্টা চালানোই কুরআনের দাবী।

বই: মহাগ্রন্থ আল কুরআনের পরিচয়
লেখক : মো. ফয়জুল কবির
প্রকাশনা : মুসলিম ভিলেজ
মোট পৃষ্ঠা: ৩২
মুদ্রিত মূল্য: ৬০ টাকা

অর্ডার করার লিংক: https://muslimvillagebd.com/product/3126

আসসালামু অলাইকুম, আজকের ধামাকা অফার এ রয়েছে ৫ টি বই এর প্যাকেজ । ১)  কুরআনের মানচিত্র—ATLAS OF THE QURAN২) নারী সাহাবীদে...
01/07/2021

আসসালামু অলাইকুম, আজকের ধামাকা অফার এ রয়েছে ৫ টি বই এর প্যাকেজ ।
১) কুরআনের মানচিত্র—ATLAS OF THE QURAN
২) নারী সাহাবীদের স্বর্ণময় জীবনকথা
৩) রিযক
৪) নবীদের দোয়া
৪) রিক্লেইম ইউর হার্ট (আত্মার নিয়ন্ত্রণ নিজ হাতে নিন)
৫ টি বই এর মুদ্রিত মূল্য ১৬৭০ টাকা আমরা দিচ্ছি ১১৯০ টাকা
কিনলেই পাচ্ছেন ডেলিভারি ফ্রী ।
ঘরে বসে বইটি হাতে পেতে মেসেজ করুন।
প্রয়োজনে ০১৭৫৮১১৬২১৮

 #প্রি-অর্ডার চলছে....তাদেরকে নসিহত করার আগে প্রথমে নিজেকেই নসিহত করুন। এটাই সবচেয়ে উত্তম প্রতিশোধ। তাদের মুখ বন্ধ করতে ...
20/02/2021

#প্রি-অর্ডার চলছে....
তাদেরকে নসিহত করার আগে প্রথমে নিজেকেই নসিহত করুন। এটাই সবচেয়ে উত্তম প্রতিশোধ। তাদের মুখ বন্ধ করতে নিজেকে উত্তম স্বভাব দিয়ে সাজিয়ে নিন; কারণ আপনি তো ওদের তুলনায় উত্তম।
-ড. বিলাল ফিলিপস
জীবনের প্রতিটি দুর্যোগ আর পরীক্ষা আপনাকে মহান আল্লাহপাকের (সুবহানাহু ওয়া তায়ালা) কাছে যাওয়ার সুযোগ করে দেয়। এসব পরীক্ষার আড়ালে থাকে বান্দার জন্য সীমাহীন কল্যাণ। প্রকৃতপক্ষে এই দুনিয়ার বুকে যেসব সমস্যার অস্তিত্ব দেখা তার পেছনে একটি ঐশ্বরিক প্রজ্ঞা থাকে। আর তা হচ্ছে, এসব পরীক্ষা বান্দাকে তার নশ্বরতা এবং তার জন্য আল্লাহর (সুবহানাহু ওয়া তায়ালা) সাহায্যের ভীষণ প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া।
-শায়খ ইয়াসির ক্বাদি
আপনি অন্যের প্রতি উত্তম আচরণ দেখালেও কিছু লোকের কাছ থেকে হয়তো একই আচরণ আপনি পাবেন না। কিন্তু আপনি যদি মনোযোগী হন, তাহলে দেখতে পাবেন, আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) এমন লোকদেরও দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেও আচরণ আপনার চেয়েও উত্তম।
-ইমাম ওমর সুলেইমান
মোটিভেশনাল উইজডম বা ‘জ্ঞানের কথামালা’ বইটিতে রয়েছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুসলিম প্রাজ্ঞদের এক সিরিজ উত্তম উপদেশ। আমাদের বিশ্বাস, বইটিকে পাঠকরা তাদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচনা করবেন। আমরা এটাও আশা করছি, এসব চিরায়ত জ্ঞান তাদের জীবনের পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বইয়ের নাম: মোটিভেশনাল উইজডম (জ্ঞানের কথামালা)
মূল: ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, ডা. জাকির নায়েক, শায়খ হামজা ইউসুফ, মুফতি ইসমাইল মেনক্, ওমর সুলেইমান, ড. ইয়াসির ক্বাদি, শায়খ হাসান আলী, শায়খ ইয়াসির ফাজাগা
সংকলক: মারইয়াম ইউসুফ
অনুবাদ: জিয়াউদ্দিন সাইমুম
সম্পাদক: ইমদাদ খান
প্রকাশনায়: মুসলিম ভিলেজ

বিশেষ অফার !! একসাথে ৫ টি বই কিনলেই পাচ্ছেন বিশেষ ছাড় এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রী । আমাদের প্যাকেজে যে ৫ টি বই থাকব...
31/01/2021

বিশেষ অফার !!
একসাথে ৫ টি বই কিনলেই পাচ্ছেন বিশেষ ছাড় এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রী । আমাদের প্যাকেজে যে ৫ টি বই থাকবে তা হচ্ছে -
১) নারী সাহাবিদের স্বর্ণময় জীবনকথা।
লেখক : শায়খ আফতাব উদ্দিন ফারুক
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : ইসলামে নারী, নবী-রাসূল ও সাহাবীদের জীবনী
2)অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস ।
লেখক : ড. খন্দকার নাইমুল ইসলাম
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা, হাদিস বিষয়ক আলোচনা
৩) ইসলামকে বুঝতে।
লেখক : আই. এ. ইবরাহীম
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : ইসলাম প্রসঙ্গ
৪)কুরআন ও সুন্নাহের আলোকে জান্নাত ও জাহান্নাম।
লেখক : শায়খ আফতাব উদ্দিন ফারুক
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম
৫)আল্লামা ইকবাল কবি ও নকীব।
লেখক : আব্দুু জাফর
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : ইসলামী ব্যক্তিত্ব
বই ৫ টির মুদ্রিত মূল্য ১১৩০ টাকা আমরা দিচ্ছি ৭৯০ টাকা সাথে থাকছে ডেলিভারি ফ্রী ।
বইগুলো সংগ্রহ করতে ইনবক্সে আপনার নাম মোবইল নম্বর দিন অথবা নিম্নের মোবাইল নম্বরের মাধ্যমে ০১৯১৫২২১৯৭৫ ও ০১৭১১১৭৮৩১৪ কল করে অর্ডার সম্পন্ন করা যাবে।

বিশেষ অফার !! একসাথে ৩ টি বই কিনলেই পাচ্ছেন বিশেষ ছাড় এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রী । আমাদের প্যাকেজে যে ৩ টি বই থাকব...
31/01/2021

বিশেষ অফার !!
একসাথে ৩ টি বই কিনলেই পাচ্ছেন বিশেষ ছাড় এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রী । আমাদের প্যাকেজে যে ৩ টি বই থাকবে তা হচ্ছে -
১) নারী সাহাবিদের স্বর্ণময় জীবনকথা।
লেখক : শায়খ আফতাব উদ্দিন ফারুক
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : ইসলামে নারী, নবী-রাসূল ও সাহাবীদের জীবনী
2)অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস ।
লেখক : ড. খন্দকার নাইমুল ইসলাম
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা, হাদিস বিষয়ক আলোচনা
৩) ইসলামকে বুঝতে।
লেখক : আই. এ. ইবরাহীম
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : ইসলাম প্রসঙ্গ
বই ৩ টির মুদ্রিত মূল্য ৭২০ টাকা আমরা দিচ্ছি ৫৬০ টাকা সাথে থাকছে ডেলিভারি ফ্রী ।
বইগুলো সংগ্রহ করতে ইনবক্সে আপনার নাম মোবইল নম্বর দিন অথবা নিম্নের মোবাইল নম্বরের মাধ্যমে ০১৯১৫২২১৯৭৫ ও ০১৭১১১৭৮৩১৪ কল করে অর্ডার সম্পন্ন করা যাবে।

স্পেশাল অফার এর ৫ টা বই একত্রে কিনলেই পাচ্ছেন ডেলিভারি ফ্রী ---আমাদের বইগুল হচ্ছে -১) আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) কে ...
24/01/2021

স্পেশাল অফার এর ৫ টা বই একত্রে কিনলেই পাচ্ছেন ডেলিভারি ফ্রী ---
আমাদের বইগুল হচ্ছে -
১) আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) কে জানুন
২) ইলমের সিঁড়ি
৩) ঈমান ও ঈমান ভাঙ্গার কারণ
৪) কুরআন ও সুন্নাহের আলোকে জান্নাত ও জাহান্নাম
৫) নবীদের দোয়া
১। আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) কে জানুন
আমরা প্রায় সকলেই জানি যে ইসলামের ৫টি খুঁটি বা পিলার, অনুরূপভাবে ঈমানেরও ৬টি পিলার এবং তা হচ্ছে যে আপনি বিশ্বাস রাখবেন:
১. আল্লাহর প্রতি,
২. তাঁর ফিরিশ্তাগণে,
৩. তাঁর কিতাবসমুহে,
৪. তাঁর নবীগণে,
৫. আখিরাত দিবসে,
৬. তাকদীরে - ভালো হউক বা মন্দ হউক।
আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) -এর প্রতি বিশ্বাস স্থাপন হচ্ছে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটিকে ঈমানের প্রথম পিলার বলা হয়। অন্যান্য পিলারগুলি এই পিলারকে অনুসরণ করে। এই পিলার ছাড়া অন্যান্য পিলারের কোনো মূল্য নাই।
এই গ্রন্থখানি মুহাম্মাদ আল-জিবালী প্রণিত ‘Eemaan Made Easy’ Series এর Knowing Allah পুস্তকখানির বাংলা অনুবাদ। এই গ্রন্থে আলোচিত বিষয়টি বাংলা ভাষাভাষি পাঠকদের আমাদের প্রভূ আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) সম্বন্ধে একটি সঠিক ধারনা দিবে। ইসলামের মূল শিক্ষা হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ অর্থাৎ প্রভূ, প্রতিপালক, সৃষ্টিকর্তা, উপাস্য হিসেবে গ্রহণ গ্রহণ করে তাঁকে সর্বাধিক ভালোবাসা, তাঁর প্রতি সদা সচেতন থেকে একমাত্র তাঁরই ইবাদত করা।
আল্লাহ যেন আমাদের এই নেক প্রচেষ্টাকে গ্রহণ করেন এবং এই গ্রন্থের মাধ্যমে আল্লাহ সম্বন্ধে পাঠক একটি সঠিক ধারণা প্রাপ্ত হয়ে যথাযথভাবে তাঁর ইকাদত করতে সক্ষম হয় এই মুনাজাত করি। আমীন।
বইয়ের নাম: আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) কে জানুন
মূল লেখক: মুহাম্মদ আল-জিবালী
অনুবাদক: মুহাম্মদ ইয়াহিয়া
সম্পাদনায়: মুফতি কাজী ইব্রাহিম
প্রকাশনায়: মুসলিম ভিলেজ
২। ইলমের সিঁড়ি
ইলম অর্জন সে তো এক দীর্ঘ পথ! যেন বিশাল এক সিঁড়ি, যার প্রতিটি ধাপ অনেক অনেক লম্বা। কেউ যদি নিচ থেকে সিঁড়ির উপরের দিকে তাকায়, তাহলে সিঁড়ির শেষপ্রান্ত দেখতে পাবে না। আবার কেউ যদি এক লাফেই একদম চূড়ায় আরোহণ করতে চায়, সে সফল হবে না। বরং সিঁড়ির চূড়ায় উঠতে হলে অতিক্রম করতে হবে এক এক করে প্রতিটি ধাপ। আগাতে হবে এক পা, এক পা করে...
হ্যাঁ, সুদীর্ঘ এই পথে পা পিছলে পড়ে যাওয়ার আশংকা রয়েছে, সম্ভাবনা আছে উৎসাহ হারিয়ে ফেলার। তবুও কন্টকাকীর্ণ এ পথে যতক্ষণ সফর করা যাবে, ততক্ষণই অফুরন্ত নেকি অর্জনের সুযোগ হাতছানি দিয়ে ডাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‏من خرج في طلب العلم، فهو في سبيل الله حتى يرجع‏
“যে ব্যক্তি দ্বীনী ইলম হাসিল করার জন্য পথ চলে, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে।”
[তিরমিযি শরীফ, ২৬৪৭।]
কাজেই ইলমের পথে সফর চলুক মৃত্যু পর্যন্ত, যেন পুরো যিন্দেগীই আল্লাহর রাস্তায় কাটানো যায়।
ইলমের আলোয় আলোকিত হোন, আরোহণ করুন ইলমের সিঁড়িতে...
বইয়ের নাম: ইলমের সিঁড়ি (প্যাপারব্যাক)
মূল লেখক: শাইখ মুহাদ্দিস মুহাম্মাদ আওয়ামা (হাফিযাহুল্লাহ)
অনুবাদ ও সম্পাদনা: জোজন আরিফ
প্রকাশনায়: মুসলিম ভিলেজ
৩। ঈমান ও ঈমান ভাঙ্গার কারণ
বইয়ের নাম : ঈমান ও ঈমান ভাঙ্গার কারণ
লেখক : মুফতি কাজী মুহাম্মদ ইবরাহীম
৪)কুরআন ও সুন্নাহের আলোকে জান্নাত ও জাহান্নাম
৫)নবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা, সৃষ্টির সেরা। আল্লাহর নিকট তাদের বিশেষ মর্যাদা, অবস্থান সবকিছু মিলেই তাঁরা ছিলেন সবার উর্ধ্বে। আর এ জন্য তাদের দুআ কখনও ফিরিয়ে দেয়া হতো না। আচ্ছা, কেমন হয় যদি নবীদের বরকতপূর্ণ সেই দুআগুলো এক কভারে পাওয়া যায়?
হ্যাঁ, এই বইতে নবী ও রাসূলদের করা বিভিন্ন দু’আর এরূপ বহু গূঢ় তাৎপর্য আলোচিত হয়েছে। তুলে ধরা হয়েছে সেসব দু’আর সাথে জড়িত প্রেক্ষাপট, পটভূমি ও শিক্ষা, যা কুরআনের মর্ম আরও গভীরভাবে উপলব্ধির জন্য বিশেষভাবে সহায়ক। পাঠকগণ এই বই থেকে উপকৃত হবেন এবং এর মাধ্যমে তারা কুর’আন উপলব্ধির প্রতি আরও বেশি মনোযোগী হবেন। ইনশাআল্লাহ।
৫ টি বইয়ের মুদ্রিত মূল্যঃ ৮০০
স্পেশাল অফারঃ ৫৫০
বইগুলো সংগ্রহ করতে ইনবক্সে আপনার নাম মোবইল নম্বর দিন অথবা নিম্নের মোবাইল নম্বরের মাধ্যমে ০১৯১৫২২১৯৭৫ ও ০১৭১১১৭৮৩১৪ কল করে অর্ডার সম্পন্ন করা যাবে।

দাজ্জাল : কুর’আন ও ইতিহাসের সূচনাBDT 3̶9̶0̶ 250অন্যের উপর শাসন চালানোর লালসাময় নিষিদ্ধ বৃক্ষের নিকট গমনের উপর ঐশ্বরিক নি...
19/01/2021

দাজ্জাল : কুর’আন ও ইতিহাসের সূচনা
BDT 3̶9̶0̶ 250
অন্যের উপর শাসন চালানোর লালসাময় নিষিদ্ধ বৃক্ষের নিকট গমনের উপর ঐশ্বরিক নিষেধাজ্ঞা জারি দ্বারা ইতিহাসের সূচনা ঘটে। ইতিহাসের সমাপ্তি ঘটছে পৃথিবীর মঞ্চে আবির্ভূত নতুন অভিনেতার মাধ্যমে, যে পৃথিবী শাসনের অপ্রতিদ্বন্দ্বী উপনিবেশিক লালসা প্রদর্শন করে। ঐ নতুন অভিনেতা এক অপ্রতিরোধ্য ক্ষমতা ধারণ করেছে এবং ইতোমধ্যে সর্বদিকে ছড়িয়ে পড়া ইয়াজুজ ও মাজুজদের মাধ্যমে উক্ত ক্ষমতা দ্বারা সে পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। এরপর সে ইহুদিদের জন্য পবিত্রভূমিকে মুক্ত করার মিশনে নামে এবং ঐশ্বরিক আজ্ঞাবলে পবিত্রভূমি থেকে দুই হাজার বছরের নির্বাসনের পর, পবিত্রভূমিতে তারা নিজেদের অধিকারের দাবি নিয়ে ফিরে আসে এবং পবিত্রভূমিতে ইসরাইলি রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ঐ রহস্যজনক নতুন অভিনেতা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স আমেরিকা’-কে [আমেরিকান সাম্রাজ্যকে] ইসরাইলের ‘প্যাক্স জুডাইকা’ [ইহুদি সাম্রাজ্যের] মাধ্যমে প্রতিস্থাপিত করতে যাচ্ছে। ইসলামি এসক্যাটলজির আলোকবর্তিতাস্বরূপ এই গ্রন্থ উক্ত আজব ও রহস্যজনক নতুন অভিনেতাকে সনাক্ত করেছে, যে শেষ সময়ে পৃথিবীর মঞ্চে কেন্দ্রীয় চরিত্র দখল ক’রে আছে এবং যে আধুনিক পশ্চিমা সভ্যতাকে জন্ম দিয়েছে – সে হচ্ছে: ভন্ড মসিহ দাজ্জাল।
বইয়ের নামঃ দাজ্জাল, কুর’আন ও ইতিহাসের সূচনা
মূল লেখকঃ শায়খ ইমরান নযর হোসেন
অনুবাদঃ ইমদাদ খান
সম্পাদনাঃ মুহাম্মদ আলমগীর
প্রকাশনায়ঃ মুসলিম ভিলেজ

আসসালামু অলাইকুম। সকলকে কাঁটাবন শপ এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ । আজকের ধামাকা অফার এ রয়েছে ৫ টি বই এর প্যাকে...
19/01/2021

আসসালামু অলাইকুম। সকলকে কাঁটাবন শপ এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ । আজকের ধামাকা অফার এ রয়েছে ৫ টি বই এর প্যাকেজ ।
১) কুরআনের মানচিত্র—ATLAS OF THE QURAN
২) নারী সাহাবীদের স্বর্ণময় জীবনকথা
৩) রিযক
৪) নবীদের দোয়া
৪) রিক্লেইম ইউর হার্ট (আত্মার নিয়ন্ত্রণ নিজ হাতে নিন)
৫ টি বই এর মুদ্রিত মূল্য ১৬৭০ টাকা আমরা দিচ্ছি ১১৯০ টাকা
কিনলেই পাচ্ছেন ডেলিভারি ফ্রী ।
ঘরে বসে বইটি হাতে পেতে মেসেজ করুন।
প্রয়োজনে ০১৭৫৮১১৬২১৮

হযরত মুহাম্মদ ﷺ দাজ্জাল সম্পর্কে আমাদের অবহিত করেছেন। রাসুল ﷺ বলেন, দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট। তার সাথে প্রবাহমান দুটি ...
18/01/2021

হযরত মুহাম্মদ ﷺ দাজ্জাল সম্পর্কে আমাদের অবহিত করেছেন। রাসুল ﷺ বলেন, দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট। তার সাথে প্রবাহমান দুটি নহর থাকবে। একটি হবে দৃশ্যত সাদা পানি এবং অপরটি দৃশ্যত লেলিহান অগ্নি। যদি কেউ সুযোগ পায় সে যেন ঐ নহরে প্রবশে করে যাকে দৃশ্যত আগুন মনে হবে এবং চক্ষু বন্ধ করে মাথা অবনমিত করে সে যেন তা থেকে পানি পান করে। তা হবে ঠান্ডা পানি। সুতরাং দাজ্জালের তৈরীকৃত বিষয় দৃশ্যত যা বাস্তবে তা নয়। সুতরাং যে ব্যক্তি শুধুমাত্র বাহ্যিক অবস্থা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করবে সে ভুল করবে কারণ সে দাজ্জালের মত একচোখ দিয়ে দেখবে। সুরা কাহাফে বর্ণিত মুসা নবী ও খিজির এর ঘটনা আমাদের বুঝিয়ে দেয় যে একমাত্র আল্লাহর বান্দাগণ দুচোখ দিয়ে দেখে। তারা বাহ্যিক চক্ষু এবং অন্তর চক্ষু উভয়টি দ্বারা দাজ্জালের এযুগে প্রতিটি বস্তুর ঘটনার বাস্তব অবস্থা নিরূপন করতে পারে। দাজ্জাল নিয়ন্ত্রিত এ সময় তাদেরকে বিভ্রান্ত করতে পারে না।
বই-১: দাজ্জাল : কুর’আন ও ইতিহাসের সূচনা
শেষ জামানায় আপাত দৃশ্যমান বস্তু এবং বাস্তব বস্তুর মধ্যে পার্থক্য করায় মানবিক ক্ষমতা দাজ্জাল নষ্ট করে দেবে। হযরত মুহাম্মদ ﷺ দাজ্জাল সম্পর্কে আমাদের অবহিত করেছেন। রাসুল ﷺ বলেন, দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট। তার সাথে প্রবাহমান দুটি নহর থাকবে। একটি হবে দৃশ্যত সাদা পানি এবং অপরটি দৃশ্যত লেলিহান অগ্নি। যদি কেউ সুযোগ পায় সে যেন ঐ নহরে প্রবশে করে যাকে দৃশ্যত আগুন মনে হবে এবং চক্ষু বন্ধ করে মাথা অবনমিত করে সে যেন তা থেকে পানি পান করে। তা হবে ঠান্ডা পানি। সুতরাং দাজ্জালের তৈরীকৃত বিষয় দৃশ্যত যা বাস্তবে তা নয়। সুতরাং যে ব্যক্তি শুধুমাত্র বাহ্যিক অবস্থা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করবে সে ভুল করবে কারণ সে দাজ্জালের মত একচোখ দিয়ে দেখবে। সুরা কাহাফে বর্ণিত মুসা নবী ও খিজির এর ঘটনা আমাদের বুঝিয়ে দেয় যে একমাত্র আল্লাহর বান্দাগণ দুচোখ দিয়ে দেখে। তারা বাহ্যিক চক্ষু এবং অন্তর চক্ষু উভয়টি দ্বারা দাজ্জালের এযুগে প্রতিটি বস্তুর ঘটনার বাস্তব অবস্থা নিরূপন করতে পারে। দাজ্জাল নিয়ন্ত্রিত এ সময় তাদেরকে বিভ্রান্ত করতে পারে না।
অন্যের উপর শাসন চালানোর লালসাময় নিষিদ্ধ বৃক্ষের নিকট গমনের উপর ঐশ্বরিক নিষেধাজ্ঞা জারি দ্বারা ইতিহাসের সূচনা ঘটে। ইতিহাসের সমাপ্তি ঘটছে পৃথিবীর মঞ্চে আবির্ভূত নতুন অভিনেতার মাধ্যমে, যে পৃথিবী শাসনের অপ্রতিদ্বন্দ্বী উপনিবেশিক লালসা প্রদর্শন করে। ঐ নতুন অভিনেতা এক অপ্রতিরোধ্য ক্ষমতা ধারণ করেছে এবং ইতোমধ্যে সর্বদিকে ছড়িয়ে পড়া ইয়াজুজ ও মাজুজদের মাধ্যমে উক্ত ক্ষমতা দ্বারা সে পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। এরপর সে ইহুদিদের জন্য পবিত্রভূমিকে মুক্ত করার মিশনে নামে এবং ঐশ্বরিক আজ্ঞাবলে পবিত্রভূমি থেকে দুই হাজার বছরের নির্বাসনের পর, পবিত্রভূমিতে তারা নিজেদের অধিকারের দাবি নিয়ে ফিরে আসে এবং পবিত্রভূমিতে ইসরাইলি রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ঐ রহস্যজনক নতুন অভিনেতা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স আমেরিকা’-কে [আমেরিকান সাম্রাজ্যকে] ইসরাইলের ‘প্যাক্স জুডাইকা’ [ইহুদি সাম্রাজ্যের] মাধ্যমে প্রতিস্থাপিত করতে যাচ্ছে। ইসলামি এসক্যাটলজির আলোকবর্তিতাস্বরূপ এই গ্রন্থ উক্ত আজব ও রহস্যজনক নতুন অভিনেতাকে সনাক্ত করেছে, যে শেষ সময়ে পৃথিবীর মঞ্চে কেন্দ্রীয় চরিত্র দখল ক’রে আছে এবং যে আধুনিক পশ্চিমা সভ্যতাকে জন্ম দিয়েছে – সে হচ্ছে: ভন্ড মসিহ দাজ্জাল।
বই-২: ইসলামের দৃষ্টিতে আধুনিক যুগে ইয়াজুজ ও মাজুজ
মূল কভার ডিজাইনটি মিসরের দালাল ফিদা’র করা। এই ডিজাইনটি একটি হাদিসের ভিত্তিতে করা হয়েছে, যেখানে বলা হয়েছে: ইয়াজুজ ও মাজুজ গ্যালিলি সাগর অতিক্রম করবে এবং ঐ সাগরের সবটুকু পানি “পান” করবে। কভার ডিজাইনের ফাটল ধরা উপকূল গ্যালিলি সাগরের শুকিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। সাগরটি যখন শুকিয়ে যাবে, তখন ইসরাইলি রাষ্ট্রের জন্য যে পরিণতি অপেক্ষা করছে। পানিতে ইসরাইলি পতাকার ডুবে যাওয়াটা সেটারই প্রতীকী চিত্রায়ন। ইহুদি-খ্রিস্টান চক্রটিই ইয়াজুজ ও মাজুজ, যারা আজকের দিনে পশ্চিমা সভ্যতার ক্ষমতা নিয়ন্ত্রণ করছে এবং সেইসাথে মুসলিম বিশ্বসহ বাদ বাকি দুনিয়ার অধিকাংশ দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে কুক্ষিগত করে রেখেছে। তবে ঐসব দেশ এটার ব্যতিক্রম, যাদের সরকার প্যাক্স আমেরিকানা (মার্কিন সাম্রা জ্যবাদ) ও প্যাক্স ব্রিটানিকা (ব্রিটিশ সাম্রজ্যবাদ )-এর কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানিয়েছে। ইয়াজুজ ও মাজুজই প্রতারক ইসরাইলি রাষ্ট্রের সমর্থকদেরকে মানবজাতি এবং বিশেষভাবে আরবদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানোর খেলায় মাতিয়ে রেখেছে। আর ইয়াজুজ ও মাজুজই নিখুঁত প্রতারণার মাধ্যমে ইসরাইলি রাষ্ট্রকে তার চুড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।
বই-৩: মালহামা, তৃতীয় বিশ্বযুদ্ধ, আরমাগেডন এবং সমকালীন প্রসঙ্গ
“বায়তুল মাকদিস (জেরুজালেমের) সমৃদ্ধি ইয়াসরিব (মদিনার) পতনশীল অবস্থা বয়ে আনবে, ইয়াসরিবের পতনশীল অবস্থার ফলশ্রুতিতে মালহামা (মহাযুদ্ধ) সংঘটিত হবে, মালহামার পথ ধরে কনস্টান্টিনোপলের বিজয় হবে, এবং কনস্টান্টিনোপল বিজয়ের ফলশ্রুতিতে দাজ্জালের খুরুজ (আবির্ভাব) ঘটবে।” (সুনান আবু-দাউদ, দারুল কুতুব ইলমিয়া, কিতাবুল মালাহিম, ৪২৯৪) বর্তমানে আমরা ঠিক মালহামার সামনে দাঁড়িয়ে আছি, যখন বৈশ্বিক রাজনীতি থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই ইয়াসরিব বা মদিনা শহরের উল্লেখ করার মতো ভূমিকা বা প্রভাব নেই, অথচ জেরুজালেম বৈশ্বিক রাজনীতির অন্যতম প্রধান চালক। এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শ্রদ্ধেয় শায়খ ইমরান নযর হোসেন ক্রমাগত মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছেন। তাঁর গ্রন্থের বিষয়বস্তু আজকাল আমরা বাস্তব সংবাদ হিসেবে পাঠ করছি। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, আরব বসন্ত, মধ্যপ্রাচ্য, এবং বিশেষ করে বর্তমান ভূ-রাজনৈতিক পর্যালোচনাতে তাঁর বক্তব্য পুরোপুরি সত্যে পরিণত হয়েছে, যা তাঁর আধ্যাত্মিক উচ্চতার পরিচয় বহন করে। আলোচ্য গ্রন্থে শায়খ ইমরান নযর হোসেনের বেশকিছু বক্তৃতা ও ভাষণের অনুবাদ সংকলিত হয়েছে। এ ব্যাপারে আমরা আশাবাদী যে, এগুলো পাঠকদের জন্য উপকার বয়ে আনবে।
বই-৪: সূরা-কাহাফ: মূল আরবী, তরজমা এবং আধুনিক ব্যাখ্যা
সুরা কাহাফ নাজিল হয় আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (স:) এর মদীনায় হিজরতের পূর্বে মক্কায় অবস্থানের শেষ বৎসরে। এই সূরার ছায়ায় ইহুদিবাদের ভন্ড ধর্মীয় ধারণার ঐশ্বরিক উন্মোচন ঘটে। এই সূরায় শেষ জামানায় ইহুদিদের দ্বারা সৃষ্ট সমস্যার প্রতি ইংগিত করা হয়। শেষ জামনায় বিশ্ব প্রত্যক্ষ করবে ভন্ড মসীহ দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এর নৃশংস আক্রমণ যার শিকার হল শুধুমাত্র ইসলাম নয় বরং সমগ্র মানবজাতি। রহমতের নবী আমাদের জন্য এমন কিছু ভবিষ্যৎ ঘটনা প্রকাশ করেন যা আশ্চর্যজনক। যেমন, রিবা। সুদ মানুষের জীবনে এমনতর প্রভাব বিস্তারকারী হবে যে বিশ্বের অধিকাংশ জনগোষ্ঠী চরম দারিদ্র্যে জীবনাতিপাত করবে। এসময় একজন দরিদ্র ব্যক্তি এ অবস্থায় মোকাবিলা করবে সে নির্দেশনা ব্যক্ত হয়েছে সুরা কাহাফের ৩২-৩৪ আয়াতে।
আখেরী জামানায় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে, ইসলাম অনুসারে জীবনাচরন করা হবে যেন কেউ তার হাতে জ্বলন্ত কয়লা ধারন করেছে। আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন মানুষের এমন এক যামানা আসবে যে যামানায় দীনের উপর সুদৃঢ় ব্যক্তির অবস্থা হবে জ্বলন্ত অংগার মুষ্টিতে ধারণকারী ব্যক্তির মত (তিরমিযি, ২২৬৩, ই.ফা)। গুহায় অবস্থানকারী যুবকদের ঘটনা বর্তমান সময় ও সবশেষে ইসলামের বিজয়ের ইংগিতবাহী (আয়াত ১৩-২০)। এই শেষ সময়ের মানুষের মধ্যে প্রতি হাজারে ৯৯৯ জন হবে ইয়াজুজ-মাজুজ (সহীহ বুখারি হাদিস নং- ৬৫৩০) তবে এই ঈমানহীন দুনিয়ায় সংশ্রব ত্যাগ করাটা সকলের দ্বারা সমালোচিত, নিন্দিত ও প্রত্যাখ্যাত হবে, এমনকি মূর্খ মুসলিম জনতাও এর অংশীদার হবে। মুসলিমদের আত্মসচেতন করারও এই তাফসীরের অন্যতম উদ্দেশ্যে।
আমরা বিশ্বাস করি যে একমাত্র কুরআন পারে বর্তমান সময়ের বাস্তবতা উপলব্ধি করতে। আল্লাহ তায়ালা এ বিষয়ে বলেছেন,
وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ ۖ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَـٰؤُلَاءِ ۚ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
সেই দিন আমি উত্থিত করিব প্রত্যেক সম্প্রদায়ে তাহাদেরই মধ্য হইতে তাহাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনিব সাক্ষীরূপে ইহাদের বিষয়ে। আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথনির্দেশ, দয়া ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম। (সূরা নাহল ১৬: ৮৯)
আমরা আরো বিশ্বাস করি যে, সূরা কাহাফ হল সেই সূরা যা বর্তমান সময়ের দাজ্জাল সৃষ্ট রহস্য উন্মোচন করে আল্লাহর বান্দাদের দিতে পারে সঠিক পথের দিশা। মুহাম্মদ (সা.) বলেছেন,
“যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করা হবে”
(মুসনাদে আহমদ, ১৯৬)
অপর বর্ণনায় রয়েছে, “যে ব্যক্তি জুমআর দিনে সুরা কাহাফ তেলওয়াত করবে তার জন্য দুই জুমআর মধ্যবর্তী সময় আলোকিত হয়ে থাকে”।
(মুসতাদারাকে হাকিম ২/৩৬৮)
বই-৫: বর্তমান বিশ্বে আখেরী জামানার আলামত
যখন আখেরী জামানা আসবে, তখন কঠিন পরীক্ষা বা ফেতনার সম্মুখীন হতে হবে। মানব জাতির প্রায় সবাই এই পরিক্ষায় ব্যর্থ হবে। যারা ব্যর্থ হবে তারা । খুব অল্প সংখক মানুষ এই পরিক্ষায় সফল হবে। যারা ব্যর্থ হবে তারা জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ’র রাসূল (সাঃ) বলেছেন, কিছু আলামত ঘটবে যা থেকে প্রতীয়মান হবে যে, আপনারা আখেরী জামানায় বাস করেছেন। এবং এটাই এই বইয়ের আলোচ্য বিষয়।
৫টি বই একত্রে মুদ্রিত মূল্য ১৪৬০ টাকা প্যাকেজ মূল্য ১০০০ (একহাজার)টাকা সাথে ডেলিভারি ফ্রি দেওয়া হবে।
বইগুলো অর্ডার করতে ঠিকানা এবং ফোন নম্বর ইনবক্স করুন। অথবা এই নম্বরে কল করেও অর্ডার কনফার্ম করা যাবে। ০১৭১১১৭৮৩১৪, ০১৯১৫২২১৯৭৫

Address

34 Northbrok Hall Road, Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim book:

Share

Category