Skynet

Skynet Skynet online shop is committed to delivering your favorite product at home. Your trust is our capital.

Skynet Online Shop
18/03/2022

Skynet Online Shop

           #জবা  #জবাফুলেরতেল               জবা ফুলের উপকারিতা :যুগ যুগ ধরে চুল পড়া কমাতে ব্যবহৃত হয়ে আসছে জবা ফুল। এটি ...
06/03/2022

#জবা #জবাফুলেরতেল

জবা ফুলের উপকারিতা :
যুগ যুগ ধরে চুল পড়া কমাতে ব্যবহৃত হয়ে আসছে জবা ফুল। এটি সহজলভ্য এবং বিস্ময়কর গুণসমৃদ্ধ। জবা শুধু একটি ফুলই নয়, এতে আছে হাজারো ওষুধিগুণ। চুল পড়া থেকে শুরু করে চুল ভেঙে যাওয়া প্রতিরোধে জবার এসেনসিয়াল ওয়েল নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। জবা ফুলে থাকা ভিটামিন “সি”, ভিটামিন “এ” এবং অ্যামিনো অ্যাসিড চুল পড়া বন্ধ করে ও চুল ঝলমলে করে। এছাড়া চুলের বৃদ্ধিতে এর জুড়ি নেই। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে জবার এসেনসিয়াল ওয়েল চুলকে নরম ও মসৃণ করে। চুল পাকা রোধে জবা ফুলের এসেনসিয়াল ওয়েলের বিকল্প নেই। এতে আছে আলফা হাইড্রক্সি এসিড, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম যা আপনার চুলকে দেয় পর্যাপ্ত পুষ্টিগুণ ও চুল রাখে ঝলমলে, কালো ও সুন্দর। বিশেষ করে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে জবা ফুল। জার্নাল অব এথনোফার্মাকোলজির এক গবেষণা অনুসারে, জবা ফুল ব্যবহারে চুলের ফলিকল বাড়ায় টাক সমস্যার সমাধান হতে পারে। জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এই অ্যামিনো অ্যাসিডগুলো কেরাটিন নামে একটি স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করে। কেরাটিন চুলের গোড়া মজবুত রাখে। সোসঙ্গে চুলে পর্যাপ্ত কেরাটিন থাকলে ভেঙে পড়থেকেও রক্ষা করে। জবা ফুল এবং পাতায় প্রচুর পরিমাণে মিউসিল থাকে, যা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। তাই চুলের বৃদ্ধি ও বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করুন জবার তেল। নিম্নে চুলের উপকারে জবা ফুলের এসেনসিয়াল তেলের উপকারিতা বর্ণনা করা হলো :

১) চুল দ্রুত বৃদ্ধি করে : জবা ফুলের এসেনসিয়াল ওয়েলের মধ্যে অ্যামিনো অ্যাসিড উপাদান আছে। যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সহায়তা করে। পাশাপাশি মাথার তালুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফলে অল্প সময়েই মাথার চুল ঘণ হয়ে ওঠে।

২) চুল মজবুত করে : জবা ফুলের এসেনসিয়াল ওয়েলের অ্যামিনো অ্যাসিড চুলকে মজবুত করে সাথে চুলকে নরম রাখে ফলে ফুল আগা অথবা গোড়া ফেটে যাওয়া রোধ করে।

৩) খুশকি দূর করে : জবা ফুলের এসেনসিয়াল ওয়েলের নানান প্রাকৃতিক উপাদান মাথার খুশকি দূর করে।

৪) চুল পড়া রোধ ও চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে : জবা ফুলের এসেনসিয়াল ওয়েলে বিদ্যামান অ্যামিনো অ্যাসিড, ভিটামিন “সি”, ভিটামিন “এ”, আলফা হাইড্রক্সি এসিড, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম যা চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমানে পুষ্টিগুণ সরবরাহ করে ফলে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে এবং চুল পড়া বন্ধ হয়ে যায় সাথে নতুন চুল গজাতে প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করে।

৫) প্রাকৃতিক কন্ডিশনিং : জবা ফুলের এসেনসিয়াল ওয়েলে বিদ্যামান অ্যামিনো অ্যাসিড, ভিটামিন “সি”, ভিটামিন “এ”, আলফা হাইড্রক্সি এসিড, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম যা চুলকে প্রাকৃতিক ভাবে কন্ডিশনিং করে। চুলকে ঝলমলে নরম, কোমল, মসৃণ এবং সুগন্ধী করনে কোন জুড়ি নাই। চুলের গোড়াকে Moisturizer করে। চুলকে এক আশ্চর্য রকমের আকর্ষণীয় করে তোলে।

     #পুদিনা  #পুদিনারতেল                    Mint Essential Oilপুদিনা পাতার এসেনশিয়াল ওয়েলপুদিনা পাতায় বিদ্যামান ভিটামিন...
20/02/2022

#পুদিনা #পুদিনারতেল

Mint Essential Oil
পুদিনা পাতার এসেনশিয়াল ওয়েল

পুদিনা পাতায় বিদ্যামান ভিটামিন এ, সি আর বি – কমপ্লেক্স যা ত্বকের যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি উপাদান। এছাড়াও পুদিনা পাতায় রয়েছে লৌহ, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ। এই খনিজ উপাদানগুলো রক্তে ‘হিমোগ্লোবিন’ এর মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে। পুদিনা পাতায় থাকা ‘মেন্থল’ পেশিকে শিথিল করার মাধ্যমে ব্যথা কমায়। আশ্চর্যজনক হলেও পুদিনা পাতার গুণ খুব সত্যি। বহু বিজ্ঞানীদের দাবি, পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে। পুদিনা পাতার পেরিলেল অ্যালকোহল যা ফাইটো নিউট্রিয়েন্টসের একটি উপাদান দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে।

মানসিক স্বস্তি : সুগন্ধিভিত্তিক চিকিৎসায় পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েল প্রথম সারির উপাদান। এর কড়া সুগন্ধ মানসিক চাপ, হতাশা দূর করে শরীরকে চনমনে করে তোলে। রক্তে ‘কর্টিসল’ হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ক‌রে জৈবিক মানসিক চাপ সামাল দেওয়ার ক্ষমতাকে সক্রিয় করার মাধ্যমে এই কাজটি হয়। পুদিনা পাতার ‘এসেন্সিয়াল অয়েল’এ ঘ্রাণ তাৎক্ষণিক রক্তে ‘সেরোটনিন’ হরমোন নিঃসরণ করে। এই হরমোনও মানসিক অস্থিরতা ও হতাশা কমায়।

ত্বকের যত্নে : প্রদাহ ও ব্যাকটেরিয়ানাশক গুণ থাকার কারণে ত্বকের ব্রণের সমস্যা সারাতে পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েলের জুড়ি নেই। পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েলে উচ্চমাত্রায় ‘স্যালিসাইলিক অ্যাসিড’ থাকে যা ব্রণ দূর করে। ত্বক পরিষ্কার করতেও এটি বেশ কার্যকর। মৃত কোষ দূর করতে এবং কড়া পড়া অংশ স্বাভাবিক করতেও পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েল ভা‌লো কাজ দেয়।

স্মৃতিশক্তি বাড়ায় : মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা। পুদিনা পাতার এসেনশিয়াল নিয়মিত ব্যবহারের ফলে উপস্থিত বুদ্ধি , সতর্কতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

চুলের যত্নে : পুদিনা পাতায় থাকা মেন্থল, অ্যান্টি-বায়োটিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়া গুণাবলি মাথার ত্বকের সকল প্রকার উকুন, খুশকি, ফাঙ্গাস প্রতিরোধে ঔষধের ভূমিকা পালন করে। মাথার চুল ঝড়ার ক্ষেত্রে মাথা গরম থাকা এবং মানসিক চাপ প্রত্যক্ষ ভূমিকা পালন করে। পুদিনা পাতার মেন্থল মাথার পেশি গুলোকে শিথিল করে তাতে মাথা ঠান্ডা থাকে, মানসিক প্রশান্তি বিরাজ করে। এতে করে মাথার চুল ঝড়া এবং অকালে চুল পেকে যাওয়া রোধ হয়।

     #লেবু  #লেবুরতেল                    লেবুর Essential Oil :লেবু সিট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি...
23/01/2022

#লেবু #লেবুরতেল


লেবুর Essential Oil :

লেবু সিট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, পেক্টিন এবং ফ্লাভানয়েডস সমৃদ্ধ যা চুলের বৃদ্ধির জন্য উপকারী এবং ত্বকের ব্রণ, দাগ ও এলার্জি জনিত দাগ দূর করার জন্য এই প্রমাণিত ঔষধ। মাথা এবং ত্বকরে চামড়া পরিষ্কার করার একটি কার্যকর উপাদান।

তৈলাক্ত, ও রুক্ষ ত্বকে কার্যকারিতা :
আমাদের ত্বক ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টিতে গঠিত। এই ক্ষুদ্র কোষের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে। যার মাধ্যমে ত্বকের ভেতরে অক্সিজেন প্রবেশ করে এবং সেই পথেই ত্বকের ভেতর থেকে বর্জ্য (ঘাম) আকারে বেরিয়ে আসে। এখন যাদের ত্বক তৈলাক্ত, তাদের সেই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র গুলো বন্ধ হয়ে থাকে। যার ফলে ত্বকের ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনা এবং ত্বকের বর্জ্য অপসারণ হতে পারেনা। এতে করে ত্বকের ভেতরেই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদির প্রসার ঘটে। যার ফলস্বরূপ ত্বকে ব্রণ, কালো দাগ, লাবণ্য চলে যায়। লেবুর ভেতরে বিদ্যামান সিট্রিক অ্যাসিড ত্বকের উপরে জমে থাকা অবাঞ্ছিত তৈলাক্ত পদার্থকে খুব সহজেই পরিষ্কার করে যার ফলে বাহির থেকে অক্সিজেন ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে এবং ত্বকের ভেতরে বর্জ্য খুব সহজেই ত্বকের বাহিরে বের হতে পারে। এতে ত্বক পুনরায় সতেজ হয়ে উঠে। ত্বক থেকে সমস্ত প্রকার ব্রণ, কালো দাগ ও রুক্ষতা দূর করে ত্বকের হারানো উজ্জলতা ও লাবণ্য ফিরিয়ে এনে দেয়।

চুলের ক্ষেত্রে কার্যকারিতা :

লেবুর মধ্যে বিদ্যমান খনিজ উপাদান চুলের তালুর সমস্ত প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস গুলোকে নির্মুল করে চুলের ত্বককে পরিষ্কার করে। এতে মাথার ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র গুলোও পরিষ্কার হয়ে যায়। এতে মাথার ত্বকের ভেতরে অক্সিজেন প্রবেশ করে এবং সেই পথেই বর্জ্য (ঘাম) আকারে বেরিয়ে আসে। এতে মাথার রক্ত চলাচল স্বাভাবিক হয়। এতে মাথা গরম হয়ে যাও বন্ধ হয়। অতিরিক্ত মাথায় রক্ত চড়ে যাওয়া দূর হয়। এতে মানসিক স্থিতি বজায় থাকে। যা মানসিক প্রশান্তির কাজ করে। এতে ব্রেণ স্টোক হওয়ার ঘটনা হ্রাস পায়। মাথা ঠান্ডা থাকে ফলে মাথার চুল পড়া স্বাভাবিক ভাবেই হ্রাস পায়। এবং মাথা ঠান্ডা থাকার ফলে চুল সাদা হয়ে যাওয়াও বন্ধ হয়ে যায়। মাথার ত্বকের ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র গুলো পরিষ্কার থাকার ফলে চুল গুলো গোড়ায় অক্সিজেন প্রবেশ করতে পারে, ফলে চুলের গোড়া নরম হয়। এতে চুল ভেঙে পড়েনা। লেবুর বাকি খনিজ উপাদান চুলের পুষ্টি ঘার্টি পুরন করে ফলে চুল স্বাস্থ্যকর হয়ে ওঠে। চুল পড়া বন্ধ হয়ে যায় এবং নতুন চুল গজাতে ভূমিকা পালন করে। অল্প সময়ে চুল ঘণ হয়ে ওঠে, ঝলমলে কালো হয়ে যায়।

       #নিম  #নিমেরতেল                   Essential Oil বা অপরিহার্য তেল মূলত তৈরি হয় উদ্ভিদ থেকে। বাষ্পীভূত পদ্ধতি বা Di...
21/01/2022

#নিম #নিমেরতেল

Essential Oil বা অপরিহার্য তেল মূলত তৈরি হয় উদ্ভিদ থেকে। বাষ্পীভূত পদ্ধতি বা Distillation এর মাধ্যমে উদ্ভিদ হতে যে তেল বের করা হয় তাকেই Essential Oil বা অপরিহার্য তেল বলে। Essential oil নিম পাতা, লেবু, কমলা, পুদিনা পাতা, পেঁপে পাতা, পেয়ারা পাতা, ঘৃত কুমারি, জবা ফুল ইত্যাদি হরেক উদ্ভিদ হতে উৎপাদন করা হয়। আর এদের প্রতিটার গুণ ভিন্ন হয়ে থাকে। আজ নিম পাতার Essential Oil বিষয়ে বিস্তারিত বলব।

নিমপাতার Essential Oil :

নিমের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। নিমপাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক (ফাঙ্গাস) বিরোধী। তাই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে নিমপাতা খুবই কার্যকরী! ব্রণর সমস্যা থেকে দ্রুত নিস্তার পেতে নিমপাতার Essential Oil খুবই কার্যকর ভূমিকা রাখে এবং ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ত্বকের দাগ দূর করে এবং ত্বকে উজ্জলতা এনে দেয়।

নিমের আরেকটি অন্যতম গুণ হচ্ছে চুলকানি, ঘা এসবের ক্ষেত্রে ঔষধের কাজ করে। যাদের মাথার তালু, চেহেরা অথবা শরীরের অন্যান্য স্থানে চুলকানি, বা ঘায়ের মত সমস্যা আছে তাদের জন্য নিমের Essential Oil একটি ঔষধ!

নিমপাতার Essential Oil চুলের গোড়া শক্ত করে, চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমায় এবং নতুন চুল গজাতে শুরু করে। চুলের মধ্যে একটা Shine এনেদেয়। চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম কোমল ও ঝলমলে হবে। চুলকে খুশকি ও উকুন মুক্ত করে।

17/01/2022

Essential Oil বা অপরিহার্য তেল বলত মূলত সেই তেলকে বুঝায় যা বাষ্পের মাধ্যমে উদ্ভিদ হতে বের করা হয়। যেমন সুগন্ধি। সাধারণত প্রায় যে সমস্ত তেল আমরা খাবার অথবা চুল/ত্বকে ব্যবহার করি তা মূলত শস্যকে Extract করে বের করা হয়। আর Essential Oil বা অপরিহার্য তেল উদ্ভিদকে বাষ্প প্রক্রিয়ার মাধ্যমে বের করা হয় যার পরিমাণ শস্য থেকে বের করা তেলের তুলনায় অনেক অল্প হয়ে থাকে। পরিমাণে সামান্য হলেও কার্যকারিতার দিক থেকে শস্যকে Extract কর তেল যেমন : নারিকেল, সরিষা, কাঠ বাদাম ও অলিভ ওয়েলের তুলনায় বহু গুণ বেশি কার্যকর হয়ে থাকে এই Essential Oil বা অপরিহার্য তেল। Essential Oil বা অপরিহার্য তেল যেমন : নিম পাতা, কমলা ও লেবু , জবা ফুল, পুদিনা পাতা হতে যে তেল বের করা হয় তার কার্যকারিতা শুনলে আপনি অবশ্যই অবাক হবে।

পরের Post এ ইনশাআল্লাহ্ Essential Oil বা অপরিহার্য তেলের কার্যকারিতা সম্পর্কে জানাব।

14/01/2022

Essential Oil বা অপরিহার্য তেল আমাদের কি কি উপরকার করে কে কে বলতে পারবেন?

Address

Dhaka
1211

Telephone

+8801559082910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skynet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skynet:

Share