28/02/2026
আল্লাহু আকবার এর আসল (اللَّهُ أَكْبَرُ) অর্থ কি⁉️
#اللّٰهُ_أَكْبَرُ_আল্লাহু_আকবার☝️🕋
''আল্লাহু আকবার (اللَّهُ أَكْبَرُ) ' উচ্চারণ — দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে, তার চেয়ে উত্তম, শ্রেষ্ঠ ও কল্যাণকর।
🎯 উমর ইবনুল খাত্তাব (রা.)
আল্লাহু আকবার (اللَّهُ أَكْبَرُ) অর্থ কি⁉️
👉 “আল্লাহু আকবার (اللَّهُ أَكْبَرُ) অর্থ হচ্ছে, হাক্বীকত এবং আক্ষরিক অর্থে আল্লাহ তাআ’লা সমস্ত কিছুর চেয়ে বড় এবং মহান। তিনি ইলম (জ্ঞান), ক্বুদরত (ক্ষমতা), শ্রবণ, দর্শন এবং কর্তৃত্বে সমস্ত কিছুর চেয়ে বড়। এমনকি আল্লাহ سُبْحَانَهُ وَتَعَالَىٰ সত্ত্বাগত দিক থেকেও সবচেয়ে বড়। কেননা, সাত আসমান এবং সাত যমীন পরম করুণাময় আল্লাহর হাতের তালুতে কিসের মত? (এতোটাই ছোট), যেন আমাদের কারো হাতের তালুতে একটা সরিষার দানার মতো!
💥 কেননা আল্লাহ তাআ’লা বলেনঃ-↙️
وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
“আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি অথচ কিয়ামতের দিন সমস্ত যমীন থাকবে তাঁর হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাদেরকে (আল্লাহর সাথে) শরীক করে, তিনি তাদের উর্ধ্বে।”
🎯 সূরা আয-যুমারঃ ৬৭☝️🕋
💥 আল্লাহ عَزَّ وَ جَلَّ আরও বলেছেনঃ-↙️
يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ
“সেদিন আমরা আসমানসমূহকে গুটিয়ে ফেলব, যেভাবে গুটানো হয় লিখিত দফতর; যেভাবে আমরা প্রথম সৃষ্টির সুচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব; এটা আমার কৃত প্রতিশ্রুতি, আর আমরা তা পালন করবই।”
🎯 সূরা আল-আম্বিয়াঃ ১০৪☝️🕋
সুতরাং, আল্লাহ সবকিছুর চেয়ে বড়, যেমন তাঁর আসমা (সুন্দরতম নামসমূহ) ও সিফাত (সুমহান গুণাবলীতে), একইভাবে তিনি নিজেও সবকিছুর চেয়ে বড়। আল্লাহর বড়ত্ব ও মহত্ত্বের প্রকৃত বাস্তবতা অনুধাবন করা কোন মানুষের পক্ষে সম্ভব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِيَ اللهُ عَنْهُمَا যদি আরশ সম্পর্কে মন্তব্য করেন যে, আরশ কত বড় সেটা মানুষের পক্ষে বুঝা সম্ভব না, তাহলে চিন্তা করে দেখ, আরশের সৃষ্টিকর্তা (আল্লাহ) কত বড় সেটা বুঝা মানুষের জন্য কতটা অসম্ভব! ত্বইয়্যিব।
সুতরাং তুমি যখন বলো, اللَّهُ أَكْبَرُ তখন তুমি এটা অনুভব করবে যে, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। তিনি ইলম, ক্বুদরত, হিকমত, সমস্ত কাজ পরিচালনার দিক থেকে সবচেয়ে মহান, অনুরূপভাবে তিনি নিজে সমস্ত কিছুর চেয়ে বড়।”
➡️ বিঃদ্রঃ ইসলাম প্রচার করা রাসুলুল্লাহ সাঃ এর হুকুম। আমাদের সবাইকেই পার্টটাইম ইসলামের দায়ী হতে হবে। এর জন্য আপনাকে আলেম বা বিজ্ঞ হতে হবে ব্যাপারটা তা মোটেও নয়। তবে শর্ত হলো ইসলামের যাই আপনি প্রচার করেন না কেনো, সহীহ্ নিয়তে একমাএ আল্লাহর রাজিখুশির জন্য করবেন।
👉 ইসলাম প্রচার বিষয়ে রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেনঃ- ↙️✍️
🎯 কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে, প্রত্যেকে তার সমান সাওয়াবের অধিকারী হবে। তবে যারা অনুসরণ করেছে তাদের সাওয়াবেও কোন কমতি হবে না।
[★ সহীহ্ মুসলিমঃ ২৬৭৪ ★]
🎯 হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "অবশ্যই প্রচার করো,যদি একটি মাএ আয়াতও হয়।আর যে করে,কে হতে পারে তার হতে উওম আল্লাহর নিকট"।
[★ সহীহ্ বুখারীঃ ৩৪৬১ ★]
👉 ইসলাম প্রচারে সয়ং আল্লাহ সোবহানাহ্ তা’আলা পবিত্র কোরআনে বলেনঃ↙️✍️
وَ مَنۡ اَحۡسَنُ قَوۡلًا مِّمَّنۡ دَعَاۤ اِلَی اللّٰہِ وَ عَمِلَ صَالِحًا وَّ قَالَ اِنَّنِیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۳۳﴾
উচ্চারণঃ- ওয়া মান আহছানুকাওলাম মিম্মান দা‘আইলাল্লা-হি ওয়া‘আমিলা সা-লিহাওঁ ওয়াকা-লা ইন্নানী মিনাল মুছলিমীন।
অর্থঃ- ঐ ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, সৎ কাজ করে এবং বলেঃ আমিতো আত্মসমর্পনকারীদের অন্তর্ভুক্ত (মুসলমান) ।
[ And who is better in speech than he who [says: My Lord is Allah (believes in His Oneness), and then stands straight (acts upon His Order), and] invites (men) to Allah's (Islamic Monotheism), and does righteous deeds, and says: I am one of the Muslims. ]
🎯 সূরাহ হা'মীম সেজদাহ্ঃ (৪১) :- ৩৩☝️🕋
তাই আমাদের সকলের উচিত উত্তম কথা বলা মানুষকে সদ উপদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহর দিকে ডাকা এবং আল্লাহর কোরআন ও রাসুলুল্লাহ (সাঃ) এর সহীহ্ হাদীস অনুযায়ী আমল এবং বুক ফুলিয়ে বিশ্বকে বলা হ্যা আমি রাসুলুল্লাহ (সাঃ) এর উম্মত, আমার ধর্ম ইসলাম, আমার পরিচয় আমি মুসলিম, আমার ইলাহ্ একমাএ আল্লাহ সোবহানাহ্ তাআ'লা☝️🕋
#ব্যাক্তিগত_মন্তব্যঃ উপরোক্ত আমার কোন উক্তি যদি কোরআন ও সহীহ্ হাদিসে বিপরীতে যায় তবে তা ছুড়ে ফেলে দিন এবং যতটুকু সহীহ্ তা যাচাই-বাছাই করে গ্রহণ করুন ও আমল করুন। জ্ঞান বিহীন আমল এবং আমল বিহীন জ্ঞান উভয়ই জাহান্নামের কারন হবার জন্য যথেষ্ট। আমিও মানুষ তাই ভুলের উর্ধে নই। জাজাকাল্লাহ খাইরান ❤️
আল্লাহু আকবার ( اللّٰهُ أَكْبَرُ )☝️🕋
゚