My Local Mart

My Local Mart My Local Mart is a one-stop shopping mall, service hub, and to-let directory of Mirpur DOHS. Easy bookable services.

Our goal is to bring nearby and available products, services & spaces to Mirpur DOHSians. Make appointments and take services smoothly from doctors to interior designers or from barbers to repair services.

13/03/2026

ফিতরা দিচ্ছেন?

রমাদানের শেষ দশক চলছে, সাথে চলছে সাদকাতুল ফিতর-কেন্দ্রিক হিসাব নিকাশ...কি দেয়া যায়, কত দিতে হবে আর কাকেইবা দিব?

ফিতরার পরিমান হল এক সা' বা ৩ কেজি ৩০০ গ্রাম পরিমাণ আটা/যব/কিসমিস/পনীর/খেজুর যেকোন একটা কিংবা সমপরিমাণ মূল্য। আপনার জীবনযাত্রার মান অনুযায়ী আপনার দানের ধরন ও পরিমাণের চয়েস হওয়া উচিত।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সিদ্ধান্ত অনুযায়ী এবারের সাদাকাতুল ফিতর এর পরিমাণ:

১। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ১১০ টাকা প্রদান করতে হবে।

২। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ৫৯৫ টাকা,

৩। খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২৪৭৫ টাকা,

৪। কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২৬৪০ টাকা এবং

৫। পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।

বিশেষ নোট: আমিরে মুয়াবিয়া রা: যখন সাদাকাতুল ফিতর এর লিস্টে আটা যোগ করেন, তখন ইসলামী খিলাফাতের রাজধানীতে আটার দাম অন্য ৪ শস্যের ২ গুণ ছিল। এজন্য উনার সিদ্ধান্ত অনুযায়ী অর্ধ সা' গম দেয়া যেত।

সুতরাং শরীয়ার নির্দেশনা মেনে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন। এজন্য একেবারে ১১০ টাকায় না নেমে ৫৯৫ কিংবা এর চেয়ে বেশি টাকা ফিতরা দেয়ার অনুরোধ রইল।

আপনার আশেপাশে খাবারের অভাব থাকা মানুষ থাকলে নির্দ্বিধায় তাদেরকে দিয়ে দিন এবং তাদের ঈদকে রংগিন করে ফেলুন। কোথায় খুঁজবেন? মুচিওয়ালা, ভাংগারিওয়ালা এমন নিম্নবিত্তের মানুষের বাসায় প্রশান্ত মনে সেমাই-দুধ-কিশমিশ-আটা-মাংস পাঠিয়ে দিন। উৎসব আর দুয়ার বন্যায় ভেসে যাবেন ইংশাল্লাহ।

আপনার আশেপাশে শহুরে অঞ্চলে এমন মানুষ কম পাওয়া যায়, তাই দূরবর্তী অঞ্চলে কাজ করছে যেমন Shorobor - সরোবর কিংবা আস-সুন্নাহ ফাউন্ডেশন এর মত প্রতিষ্ঠানে দিতে পারেন।

আরেকটা অপশন হল, আমাকে দিতে পারেন। কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্ট, অর্থাৎ আমার কাছে কোন ফান্ড আসলে সেটা ইংশাল্লাহ বিভিন্ন জেলায় বিতরণ করা হবে। কত দিবেন? আপনার ইচ্ছা, ১০ টাকাও নিব, নো প্রবলেম। আপনার ফিতরা প্রদানে কোনভাবে সহযোগী হতে পারলে বর্তে যাব।

এবারে জনপ্রতি ১০০০ টাকার পণ্য দেয়ার ইচ্ছা আছে, যেটার বাজারমূল্য প্রায় ১২০০ টাকা।

৪ জনের একটা পরিবারের জন্য ১টা প্যাকেজে থাকছে:
১। ১ কেজি পোলাও এর চাল
২। ১ কেজি চিনি
৩। ১ লিটার দুধ
৪। ১টা ১.৫ কেজি লাইভ ওজনের ফার্মের মুরগী
৫। ২০০ গ্রাম লাচ্ছা সেমাই
৬। ১ লিটার রাইস ব্রান তেল
৭। ১ কেজি আলু
৮। ১ কেজি পিয়াজ
৯। গরম মশলার ছোট ১টা প্যাকেজ
১০। খেজুর + কিশমিশ + আটা এর ১টা স্পেশাল ছোট প্যাক

চেষ্টা থাকবে এমনভাবে বাজার দেয়ার, যাতে পরিবারটা হাসিটা সাংঘাতিক চওড়া থাকে৷ একদিনের জন্য হলেও। যাতে ঐ একদিন, সে নিজে খেয়েও দাওয়াত দিয়ে প্রতিবেশি বা আত্মীয় নিয়ে খেতে পারবে ইংশাল্লাহ... এজন্য দুয়া করি, আল্লাহ আমাদের ফিতরার হাত অনেক অনেক লম্বা করে দিন।

আপনার নিজের থাকার এলাকা, নিজের গ্রামের বাড়ি কিংবা আত্মীয়-স্বজনকে দেয়ার পর বা এরকম নেয়ার মত কেউ না থাকলে নক করতে পারেন আমাকে। মা'আসসালাম।

04/09/2025

কুরআনুল কারিম হিফজ করা অনেক দামী কাজ। কুরআন হিফজ করার অনেক ফযিলত তো আছেই। পাশাপাশি যারা কুরআন হিফজ করে তাদেরকে আর আট দশজন মানুষের মত দূর্বলতা ধরে না। তার কোনোদিন মানসিক সমস্যা ও বিকারগ্রস্থ কাজ হবে না। মুসতাদরাকে হাকিমে এসেছে ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন:

যে ব্যক্তি কুরআনুল কারিম হিফজ করে আল্লাহ পাক তাকে কখনোই বয়সকালের নিকৃষ্ট অবস্থায় ফেলবেন না। এটা তার সম্মান। তিনি সূরা ত্বীনের আয়াত তিলাওয়াত করে বলেন:

ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ

তারপর আমি তাকে ফিরিয়ে দিলাম সবচেয়ে নীচতম স্তরে।

এখানে আল্লাহ তায়ালা মানুষকে বৃদ্ধকালের অসৌন্দর্য্যের কথা বলেছেন। কিন্তু যারা হিফজ করবে তাদেরকে এরকম বানাবেন না।

আবদুল মালিক ইবনে উমাইর রহিমাহুল্লাহ বলেন: মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো কুরআনুল কারিমের তিলাওয়াতকারীগণ।

মুহাম্মাদ ইবনে কাআব রহিমাহুল্লাহ বলেন: যে ব্যক্তি কুরআন হিফজ করবে আল্লাহ তায়ালা তাকে দুইশ বছর হায়াত দিলেও তার বুদ্ধিভ্রষ্ট হবে না।

কারণ কুরআন মানুষের মেধা বাড়ায়। যাদের স্মৃতিশক্তি কম ও পড়ালেখায় দূর্বল আপনারা কিছু কিছু হিফজ করবেন। দেখবেন মেধা ধার হয়ে গেছে।

কুরআন হিফজের প্রতি জোর দিন। আওলাদ ফরজন্দকে হাফিজে কুরআন বানান। এই দুনিয়াদারি-বুয়েট-ডিপ্লোমা-এমবিবিএসের চেয়ে অনেক অনেক অনেক উচা তবকা ও দামী হলো কুরআনুল কারিমের হিফজ।

৩ হাজার টাকা হবে?ইয়াতিম বাচ্চাদের জন্য...যাদের বাবা নেই...যে জনম দুখিনী মায়েরা টানছেন ১/২/৩/৪/৫ জনের সংসার...ছোট ছোট ছেল...
02/07/2025

৩ হাজার টাকা হবে?

ইয়াতিম বাচ্চাদের জন্য...
যাদের বাবা নেই...
যে জনম দুখিনী মায়েরা টানছেন ১/২/৩/৪/৫ জনের সংসার...
ছোট ছোট ছেলে বাচ্চাদের ইয়াতিমখানার থাকা-খাওয়া-পড়াশোনা-পোশাকের খরচ...
ইয়াতিম মেয়েদের জন্য বাসায় মায়ের সাথে থাকবে এবং তাদের খাবার-পোশাক-পড়াশোনার খরচ...

গাজা, সিরিয়া, ইয়ামিনের বেবি দেখে খারাপ লাগে? কখনো পাশের গ্রামের জরিনা বুবুর মর্জিনাটাকে দেখেছেন? কিংবা হঠাৎ করেই মরে যাওয়া ফজলু ভাইয়ের ছোট্ট সজলকে? ওরা সকালে কি খায়? দুপুরে? সন্ধ্যায়? রাতে?! ওদের কি ঘুমটা হয়?

আপনার হাতের ১০০ টাকার নোটটার দিকে তাকান...এই দূর্মুল্যের বাজারে এটারে দিয়ে কি কিনবেন কালকে? গরমের আইসক্রিম, ৩০ টাকা? ১১টার দিকে চা-সিংগারা, ৩০ টাকা? সন্ধ্যায় একটু পিয়াজু-বুট-চা, ৪০টাকা?

ঐ ১০০ টাকায় একজন ইয়াতিম বালকের ৩ বেলা পেটপুর খাবে, জানেন?
ঐ ১০০ টাকার ভিতরেই সে নিরাপদে মাদ্রাসায় থাকবে, জানেন?
ঐ ১০০ টাকার ভিতরেই তাকে প্রতিদিন ৩/৪/৮ জন উস্তাজ পড়ালেখা, আদবকায়দা, দ্বীন, আমল, আখলাক শেখাবে, জানেন?
ঐ ১০০ টাকার ভিতরেই সে ২ ঈদে কাপড় পাবে, জানেন?
ঐ ১০০ টাকার ভিতরেই সে সকল প্রাথমিক চিকিৎসাও পেয়ে যাবে, জানেন?

এবার বলেন, দিনে ১০০ টাকা সাইডে চাপিয়ে ১টা ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিতে পারবেন না?

একটু দেখেন না...

আরেকটা ইনসেন্টিভ দেই....

আল্লাহর রাসুল সা: বলেছেন, যে কোন ইয়াতিমের দায়িত্ব নিবে, সে যেন জান্নাতে রাসুল সা: এর একদম পাশে থাকবে (তিনি দুই আংগুল তুলে একদম গায়ে গায়ে লাগিয়ে দেখালেন যে তারা কত কাছাকাছি থাকবেন)

আপনি বুঝতেসেন? দিনে ঐ ১০০ টাকার নোটটা আপনাকে রাসুল সা: এর কত কাছে পারমানেন্টলি নিয়ে যাচ্ছে?

নিবেন নাকি অফারটা?

একটু দেখেন না...

কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে আমরা বর্তমানে ১২ জনের দায়িত্ব পালন করছি। ৮ জন ইয়াতিম বালক ইয়াতিমখানায় পড়ছে আর ৪ জন ইয়াতিম বালিকার পরিবারে মাসিক ৩ হাজার টাকা অথবা সামগ্রী অথবা তাদের জীবিকার সমস্যা সমাধানে ফান্ডিং চলছে...

এই ইয়াতিমরা বিপদগ্রস্ত না, আমরা যারা সামর্থ্য থাকা সত্বেও তাদের দায়িত্ব নিচ্ছি না, আমরাই চরম বিপদগ্রস্ত... আসুন, নিজের পিঠ বাঁচাই... মাসে মাত্র ৩ হাজার টাকা...মাত্র ২৫ ডলার...মাত্র ২০ সুইস ফ্রাংক...মাত্র ৯২ সৌদি রিয়াল...মাত্র ১৯১৯ রাশিয়ান রুবল...মাত্র ১৮ পাউন্ড স্টারলিং.... মাত্র ৭০০০ পাকিস্তানি রুপি (!)....মাত্র ৩৫০০ জাপানিজ ইয়েন....মাত্র ২১ ইউরো...

আল্লাহ আমাদেরকে তৌফিক দিন...

আব্দুল্লাহ মুহাম্মাদ মিনহাজ রেজা
ফাউন্ডার
কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্ট
০১৭০০ ৭৬৪ ৬৯৬

কুনুজুল আখিরাহ উদহিয়া প্রজেক্ট ২০২৫আপডেট - আলহামদুলিল্লাহ, ৩টি ছাগল ও ২ ভাগ গরু কুরবানির ফান্ড চলে এসেছে! গত ২ বছরের ধার...
26/05/2025

কুনুজুল আখিরাহ উদহিয়া প্রজেক্ট ২০২৫

আপডেট - আলহামদুলিল্লাহ, ৩টি ছাগল ও ২ ভাগ গরু কুরবানির ফান্ড চলে এসেছে!

গত ২ বছরের ধারাবাহিকতায়, এই বছরও আমরা আয়োজন করছি উদহিয়া প্রজেক্টের। আমরা সবসময়ই চেষ্টা করি কত সহজে এই সাদাকায়ে জারিয়াগুলো বা ইবাদতগুলো আপনারা সম্পন্ন করতে পারেন।
এই প্রজেক্টের আওতায় কুরবানী করে মাংস আপনাদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ নেই। আপনাদের তরফ থেকে বিভিন্ন মাদ্রাসায় ও প্রান্তিক মানুষের মাঝে বিলি করে দেয়া হবে।

এই বছর নিম্নোক্ত মূল্য নির্ধারণ করা হয়েছেঃ
১। একটি ছাগল ১০০০০ টাকা
২। এক ভাগ গরু ৯০০০ টাকা
৩। একটি ভেড়া ৮০০০ টাকা

২০২৪ সালের কুরবানীর ঈদে আমাদের কাছে ২টি গরু ও ২টি ছাগলের ফান্ডিং এসেছিল, আলহামদুলিল্লাহ।

১টি গরু ও ১টি খাসী তারবিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, হালুয়াঘাট, ময়মনসিংহে দেয়া হয়েছিল। সেখানকার তালিবুলরা ৩/৪ মাস ধরে আপনাদের এই সাদাকা থেকে উপকৃত হতে পেরেছিল আলহামদুলিল্লাহ।

১টি গরু দেয়া হয়েছিল নারায়ণগঞ্জের রুপগঞ্জের দারুল উলুম মাদ্রাসায়।
১টি খাসী দেয়া হয়েছিল জামিয়াতুল আনওয়ার, যাত্রাবাড়ীতে।

আপনাদের তরফ থেকে সাড়া পাওয়া সাপেক্ষে আমরা প্রান্তিক জায়গা যেমন দিনাজপুরের বীরগঞ্জ, হালুয়াঘাট, পটুয়াখালীর কলাপাড়া, জামালপুরের নান্দিনার চরে কিংবা মৌলভীবাজারের প্রান্তিক চা-শ্রমিকদের মাঝেও কুরবানীর মাংস বিতরণ করতে চাই।

কি কি টাইপের কুরবানীর দায়িত্ব আমাদেরকে দিতে পারেন?

১। ওয়াজীব কুরবানী
আপনার ব্যক্তিগত ওয়াজিব কুরবানী দিতে পারেন আমাদের সাথে। আমাদের সাথের উদহিয়া শেয়ারগুলোতে ঈমানদারদের সাদাকার ভাগ থাকে। আপনার ওয়াজিব কুরবানী এতে আদায় হবে + ভাগ নেয়া মানুষজনের আয়ের ব্যাপারে আমরা নিঃসন্দেহ, সবাই আলহামদুলিল্লাহ হালাল আয়ের অধিকারী।

২। আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কুরবানি করতে পারেন, এই আমলটা আলী রাঃ সহ আরো অনেক সাহাবাদের আমল থেকে প্রমাণিত।

৩। পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় কুরবানি করতে পারেন

৪। আপনি মাত্র ৮/৯/১০ হাজার টাকায় স্পেশাল সাদাকা কুরবানী করার সুযোগ আল্লাহর সন্তুষ্টির জন্য এমনেতেই নিয়ে নিতে পারেন...

৫। বাংলাদেশে আমরা বছরে গড়ে মাত্র ৩ কেজি গরুর মাংস খাই। গ্রামে মানুষজন ৬ মাসেও একবার গরুর মাংস বা খাসীর মাংস খাওয়ার সুযোগ পায়না। আমরা শহরবাসীরা সারাছর চাইলেই পাশের দোকানে বসে তেহারি খেতে পারি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার জন্য হলেও আমাদের উচিত একটা কুরবানী করে গরীবদের মাঝে বিলি করে দেয়া...আমরা কি সেই শোকর গুজার বান্দাদের একজন হতে পারব?

৬। আপনি আকিকার জন্য ছাগল/ভেড়া বেছে নিতে পারেন। সেটাও সম্ভব। তবে, আকিকার জন্য গরুর ভাগ নেয়া যাবে না। এতে ওয়াজিব কুরবানী ব্যাহত হবে।

মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে জানিয়েছেন,
“আল্লাহর দরবারে কোরবানির গোশত ও রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া” (সূরা হজ, আয়াত-৩৭)

তাই, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানীর নিয়ত করি।

আল্লাহ সবার কুরবানী কবুল করে নিন এবং এই দানের মর্যাদা ও বিনিময় লক্ষ-কোটিগুন বাড়িয়ে দিন।

এই গুণাহগার বান্দাকে যদি আপনার আমানত রক্ষার উপযুক্ত মনে করেন, তবে আপনার কুরবানীর দায়িত্ব দিতে পারেন।

আব্দুল্লাহ মুহাম্মাদ মিনহাজ রেজা
ফাউন্ডার
কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্ট
০১৭০০ ৭৬৪ ৬৯৬

কুনুজুল আখিরাহ উদহিয়া প্রজেক্ট ২০২৫আলহামদুলিল্লাহ, গত ২ বছরের ধারাবাহিকতায়, এই বছরও আমরা আয়োজন করছি উদহিয়া প্রজেক্টের। আ...
17/05/2025

কুনুজুল আখিরাহ উদহিয়া প্রজেক্ট ২০২৫

আলহামদুলিল্লাহ, গত ২ বছরের ধারাবাহিকতায়, এই বছরও আমরা আয়োজন করছি উদহিয়া প্রজেক্টের। আমরা সবসময়ই চেষ্টা করি কত সহজে এই সাদাকায়ে জারিয়াগুলো বা ইবাদতগুলো আপনারা সম্পন্ন করতে পারেন।

এই প্রজেক্টের আওতায় কুরবানী করে মাংস আপনাদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ নেই। আপনাদের তরফ থেকে বিভিন্ন মাদ্রাসায় ও প্রান্তিক মানুষের মাঝে বিলি করে দেয়া হবে।

এই বছর নিম্নোক্ত মূল্য নির্ধারণ করা হয়েছেঃ
১। একটি ছাগল ১০০০০ টাকা
২। এক ভাগ গরু ৯০০০ টাকা
৩। একটি ভেড়া ৮০০০ টাকা

২০২৪ সালের কুরবানীর ঈদে আমাদের কাছে ২টি গরু ও ২টি ছাগলের ফান্ডিং এসেছিল, আলহামদুলিল্লাহ।

১টি গরু ও ১টি খাসী তারবিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, হালুয়াঘাট, ময়মনসিংহে দেয়া হয়েছিল। সেখানকার তালিবুলরা ৩/৪ মাস ধরে আপনাদের এই সাদাকা থেকে উপকৃত হতে পেরেছিল আলহামদুলিল্লাহ।

১টি গরু দেয়া হয়েছিল নারায়ণগঞ্জের রুপগঞ্জের দারুল উলুম মাদ্রাসায়।
১টি খাসী দেয়া হয়েছিল জামিয়াতুল আনওয়ার, যাত্রাবাড়ীতে।

আপনাদের তরফ থেকে সাড়া পাওয়া সাপেক্ষে আমরা প্রান্তিক জায়গা যেমন দিনাজপুরের বীরগঞ্জ, হালুয়াঘাট, পটুয়াখালীর কলাপাড়া, জামালপুরের নান্দিনার চরে কিংবা মৌলভীবাজারের প্রান্তিক চা-শ্রমিকদের মাঝেও কুরবানীর মাংস বিতরণ করতে চাই।

কি কি টাইপের কুরবানীর দায়িত্ব আমাদেরকে দিতে পারেন?
১। ওয়াজীব কুরবানী
আপনার ব্যক্তিগত ওয়াজিব কুরবানী দিতে পারেন আমাদের সাথে। আমাদের সাথের উদহিয়া শেয়ারগুলোতে ঈমানদারদের সাদাকার ভাগ থাকে। আপনার ওয়াজিব কুরবানী এতে আদায় হবে + ভাগ নেয়া মানুষজনের আয়ের ব্যাপারে আমরা নিঃসন্দেহ, সবাই আলহামদুলিল্লাহ হালাল আয়ের অধিকারী।

২। আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কুরবানি করতে পারেন, এই আমলটা আলী রাঃ সহ আরো অনেক সাহাবাদের আমল থেকে প্রমাণিত।

৩। পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় কুরবানি করতে পারেন

৪। আপনি মাত্র ৮/৯/১০ হাজার টাকায় স্পেশাল সাদাকা কুরবানী করার সুযোগ আল্লাহর সন্তুষ্টির জন্য এমনেতেই নিয়ে নিতে পারেন...

৫। বাংলাদেশে আমরা বছরে গড়ে মাত্র ৩ কেজি গরুর মাংস খাই। গ্রামে মানুষজন ৬ মাসেও একবার গরুর মাংস বা খাসীর মাংস খাওয়ার সুযোগ পায়না। ামরা শহরবাসীরা সারাছর চাইলেই পাশের দোকানে বসে তেহারি খেতে পারি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার জন্য হলেও আমাদের উচিত একটা কুরবানী করে গরীবদের মাঝে বিলি করে দেয়া...আমরা কি সেই শোকর গুজার বান্দাদের একজন হতে পারব?

৬। আপনি আকিকার জন্য ছাগল/ভেড়া বেছে নিতে পারেন। সেটাও সম্ভব। তবে, আকিকার জন্য গরুর ভাগ নেয়া যাবে না। এতে ওয়াজিব কুরবানী ব্যাহত হবে।

মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে জানিয়েছেন,
“আল্লাহর দরবারে কোরবানির গোশত ও রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া” (সূরা হজ, আয়াত-৩৭)

তাই, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানীর নিয়ত করি।

আল্লাহ সবার কুরবানী কবুল করে নিন এবং এই দানের মর্যাদা ও বিনিময় লক্ষ-কোটিগুন বাড়িয়ে দিন।

এই গুণাহগার বান্দাকে যদি আপনার আমানত রক্ষার উপযুক্ত মনে করেন, তবে আপনার কুরবানীর দায়িত্ব দিতে পারেন।

আব্দুল্লাহ মুহাম্মাদ মিনহাজ রেজা
ফাউন্ডার
কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্ট
০১৭০০ ৭৬৪ ৬৯৬

যাকাত ক্যাম্পেইন ২০২৫ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বালিচান্দা গ্রামে অবস্থিত তারবিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাটার পত...
11/03/2025

যাকাত ক্যাম্পেইন ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বালিচান্দা গ্রামে অবস্থিত তারবিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাটার পত্তন মাওলানা মুহাম্মাদ মুজিবুর রহমান সাহেবের হাত ধরে। ২০১৭-১৮ এর দিক থেকেই ফেসবুকের কল্যাণে কোন কারণ ছাড়াই উনার এই মাদ্রাসা শুরুর পুরো যাত্রার স্বাক্ষী আমি। একজন সাধারণ উলামা হিসেবে উনার এলাকায় হতদরিদ্র পরিবারের বাচ্চাদের কোন যাওয়ার জায়গা না থাকা + খ্রিস্টান মিশনারিদের দৌরাত্ম্যে আশেপাশের মানুষের বে-দ্বীন হয়ে যাওয়ার ব্যাথা নিয়ে উনি তিলে তিলে।এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর উনার এই মকবুল যাত্রাটা শুরু থেকেই অবলোকন করায় আল্লাহর অসীম রহমতে আমিও ২০২০-২১ এর দিক থেকে উনার এই সফরের সাথী হয়ে যাই।

আমাদের মাদরাসারায় এখন ১৬ জন এতীম আছে, তা ছাড়া ৩০ জন হত দরিদ্র বাচ্চা আছে, যাদের সমস্ত খরচ মাদরাসা বহন করে।

বাচ্চাদের স্পন্সরশিপ নেই আমরা জাকাত ও সাদাকা থেকে। ভাবুনতো, একটা বাচ্চার ৩ বেলা খাবার, থাকা, পড়াশোনা, কিছু জরুরি কাপড় কিংবা ঈদে একটু হাতখরচ দিয়ে মায়ের কাছে পাঠানো, এসবের জন্য মাসে খরচ কত হতে পারে?

অবিশ্বাস্য হলেও সত্যি, দিনপ্রতি মাত্র ১০০ টাকা। মাসে মাত্র ৩ হাজার টাকা আর বছরে মাত্র ৩৬ হাজার টাকায় একজন ইয়াতিম কিংবা অত্যন্ত দুস্থ বাচ্চার পুরো দায়িত্ব নিয়ে নিতে পারেন!

অনেক স্পন্সরশিপ ড্রপ হয়, কারণ দাতার আর্থিক অবস্থা সবসময় একইরকম যায় না। তাতে কি একটা বাচ্চার ভরণপোষণ আটকে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা একটা না একটা ব্যবস্থা করে দিবেনই। আপনি কি চান এমন একটা সুবর্ণ সুযোগ গ্রহণ করতে?

যিনি একজন ইয়াতিম কিংবা বিধবার দায়িত্ব নেন, তিনি কিয়ামতের ময়দানে আল্লাহর রাসুল সা: এর একদম পাশে থাকবেন। আল্লাহর রাসুল সা: হাতের দুই আংগুল দেখিয়ে বুঝিয়েছেন, কতটা কাছাকাছি থাকবেন তারা। হতে চান, আল্লাহর রাসুল সা: এর একান্ত সান্নিধ্যের কেউ? টিকেট প্রাইস একদম সস্তা, মাত্র ৩৬ হাজার টাকা প্রতি বছর।

না, আপনাকে আমার এখানেই আসতে হবে, এমন না। আপনার আত্মীয়-স্বজনের মধ্যে এমন কেউ থাকলে, তার দায়িত্ব নিন। গ্রামে-শহরে-নিজ এলাকায় প্রতিবেশিদের কেউ এমন থাকলে, তার দায়িত্ব নিন। এর বাইরে, আপনি চাইলে আমার অধমের ম্যানেজ করা 'ইয়াতিম স্পন্সরশিপ ফান্ড' - এ জাকাত ও সাদাকা দান করতে পারেন।

আমাদের এই মাদ্রাসাতেই আরো অনেক এতীম এবং দরিদ্ররা যোগযোগ করছে, আমরা নিতে পারছি না এখানকার থাকার জায়গা ও অর্থনৈতীক সীমাবদ্ধতার কারনে।

আমাদের ফান্ড থেকে আমরা এই মাদ্রাসাতে ৭ জনের নিয়মিত স্পন্সর করছি এবং এর বাইরেও ইয়াতিম বালিকা, অন্ধদের বিশেষায়িত জামিয়াতুস সুফফা যাত্রাবাড়ি মাদ্রাসা, জামিয়াতুল আনওয়ার মাতুয়াইল, মদুনাঘাট মাদ্রাসা এরকম অনেকগুলো হাইলি ভেরিফায়েড জায়গায় ইয়াতিমদের জন্য বিভিন্ন ফান্ড যেমন শীতের কাপড়, কম্বল, ইফতার, আকিকা-কুরবানির গোশত ও ইয়াতিম স্পন্সর করে থাকি।

এইসব দরিদ্র বাচ্চাদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি?
প্রাথমিকভাবে আমাদের লক্ষ হল, অত্যন্ত আদবপূর্ণ, চরিত্রবান ও আমলদার মানুষ হিসেবে তাদেরকে গড়ে তোলা। তারা আমাদের কাছ থেকে দক্ষ হাফেজ হয়ে বের হচ্ছে। এরপর চাইলে সে উচ্চতর পড়াশোনা করে হক্কানি আল্লাহ্ ভিরু আলেম হয়ে উঠতে পারে,।যিনি শিক্ষকতা কিংবা দাঈ হিসেবে অমুসলিমদের মাঝে দক্ষতার সাথে দাওয়া দিতে পারে।

আবার, যারা একটু বড় হয়ে গেছে বা মেধা খুব কম, তাদেরকে হালাল কাজ শিখানো। কৃষি কাজ, ব্যবসা, দক্ষতা অর্জনে প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের পথ উন্মোচন করা। হয়তো ২/১ বছরের মধ্যেই আমাদের কিছু বাচ্চা হাফেজ হয়ে বের হয়ে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে।

সুতরাং আপনি চাইলে আপনার জাকাত ও সাদাকায়ে।জারিয়া এই খাতে দান করতে পারেন। আপনার।জাকাত ক্যালকুলেশনে কোন সাহায্য প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবেন, দক্ষ আলেমদের মাধ্যমে আপনার হিসাব করা কিংবা হিসাবকে যথাযথভাবে নীরিক্ষা করিয়ে দিব ইংশাল্লাহ।

আব্দুল্লাহ মুহাম্মাদ মিনহাজ রেজা
ফাউন্ডার, কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্ট
ফাউন্ডার এন্ড সিইও, মাই লোকাল মার্ট
০১৭০০৭৬৪৬৯৬

24/02/2025

যাকাতযোগ্য সম্পদ কী কী?

ইসলামে সব ধরনের সম্পদে যাকাত আসে না। আসে নির্দিষ্ট কিছু সম্পদে। আমাদের সমাজে এরকম বহুল ব্যবহৃত যাকাতযোগ্য সম্পদ মোট তিনটি:

১. স্বর্ণ-রূপা।
২. নগদ-ক্যাশ।
৩. ব্যবসায়িক পণ্য।

এর বাইরে যাকাতযোগ্য আরো তিন ধরনের সম্পদ রয়েছে। যথা: ফসল, পশু ও ভূ-গর্ভস্থিত সম্পদ। এর মধ্যে পশু ও ভূগর্ভস্থ সম্পদের ব্যবহার আমাদের সমাজে কম। আর ফসলের প্রচলন থাকা সত্ত্বেও বহু মানুষ এর যাকাত আদায় করে না। তাছাড়া কিছু ভুল বুঝাবুঝি আছে এ ব্যাপারে।

উল্লিখিত সম্পদগুলো ছাড়া অন্য কোনও সম্পদে যাকাত ওয়াজিব হয় না। যদিও তা অতি মূল্যবান হয়। যেমন, হীরা, বাড়ি, গাড়ি ইত্যাদি।

#নলেজ_শেয়ার

জানেন, আপনি মাত্র ৪০ টাকায় প্রতিদিন একজন তালিবুল ইলম কিংবা একজন অত্যন্ত অস্বচ্ছল রোজাদারকে ইফতার করাতে পারেন?কি থাকবে এই...
23/02/2025

জানেন, আপনি মাত্র ৪০ টাকায় প্রতিদিন একজন তালিবুল ইলম কিংবা একজন অত্যন্ত অস্বচ্ছল রোজাদারকে ইফতার করাতে পারেন?

কি থাকবে এই ৪০ টাকায় প্রতিদিন?

১। ৩০ গ্রাম চিড়া
২। ২০ গ্রাম চিনি
৩। ১টা ডিম
৪। ২/৩টা খেজুর
৫। ১০০ গ্রাম তরল দুধ

আমরা শহরবাসী অনেক বেশি খাই, অনেক বেশি খরচ করি, এরপরেও প্রতিদিন ৪০ টাকায় একজনকে ইফতার করানোর তৌফিককে আমি প্রচন্ড বড় করে দেখি।

প্রতিজনের জন্য মাসিক বাজেট ১২০০ টাকা এবং প্রতি প্যাকে থাকবে:
১। ২.৫ কেজি চিড়া
২। ১ কেজি চিনি
৩। ২ কেজি খেজুর
৪। ২ ডজন ডিম
৫। ২ লিটার দুধ বা ১ কেজি মুরগী

রমজান আসন্ন, এখনই ইফতার বা ফুডপ্যাক দেয়ার সুবর্ণ সুযোগ।

আপনি মাত্র ১টা খেজুর দিয়ে হলেও সামিল হওয়ার চিন্তা করতে পারেন...আর আমার মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা ও দরিদ্র‍্য পরিবারকে দিতে চাইলে নির্দ্বিধায় যোগাযোগ করুন।

কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্টের বিগত বছরগুলোর ইফতার সাদাকার ছোট্ট সারাংশঃ

২০২৪ সালে মোট ৮৬,৬২৮ টাকা এসেছিল আলহামদুলিল্লাহ। এর বন্টননামাঃ

১। তারবিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা বালিচান্দা হালুয়াঘাটের ৪৩ জন ছাত্র-শিক্ষক রোজাদারদের সারা মাসের ইফতারের জন্য ৪৭,৫০০ টাকা দেয়া হয়েছিল।

মাদ্রাসায় এর বাইরেও প্রায় ৫ হাজার টাকার খেজুর ও ২,৪০০ টাকার ইফতারের জন্য হাদিয়া আসায়, পূর্ণ ফান্ড ব্যবহার করা লাগেনি। এই সাড়ে ৪৭ হাজার টাকাতেই সবার হয়ে গিয়েছে।


২। জামালপুরের নান্দিনা গ্রামের দারিদ্র্যপীড়িত, মিসকিন (আর্থিকভাবে প্রচন্ড পর্যুদস্থ কিন্তু চাইতে পারে না এবং ঘরে খাবারের অভাব আছে) ও ইয়াতিম ১০টি পরিবারে ১২ হাজার টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছিল।

৩৷ জামিয়াতুল আনওয়ার, যাত্রাবাড়ি মাদ্রাসায় ১৯ হাজার টাকা দেয়া হয়েছে। এখানে প্রতিদিন প্রায় ১০০ ছাত্র-শিক্ষক রোজাদার ইফতার করেছিলেন।

৪। ৫ হাজার টাকা এসেছে জাকাত ফান্ড থেকে। এটা দিয়ে একটা ইয়াতিম পরিবারকে পুরো মাসের খোরাকি হিসেবে দিয়ে দেয়া হয়েছিল।

৫। ৮ টা পরিবারে ১ কেজি চিড়া, আধা কেজি চিনি, আধা কেজি খেজুর ও ১ ডজন ডিম দেয়া হয়েছিল।

আল্লাহ সবার দান কবুল করে নিন এবং এই দানের মর্যাদা ও বিনিময় লক্ষ-কোটিগুন বাড়িয়ে দিন।

এই গুণাহগার বান্দাকে যদি আপনার আমানত রক্ষার উপযুক্ত মনে করেন, তবে আপনার ইফতারের সাদাকা কিংবা জাকাতের দায়িত্ব দিতে পারেন।

আব্দুল্লাহ মুহাম্মাদ মিনহাজ রেজা
ফাউন্ডার, কুনুজুল আখিরাহ চ্যারিটেবল ট্রাস্ট
০১৭০০ ৭৬৪ ৬৯৬

Be Prepared...
07/01/2025

Be Prepared...

Assalamu Alaikum, if you have a plot at Jolshiri Abashon & selling flats, feel free to contact me. Some interested buyer...
25/09/2024

Assalamu Alaikum, if you have a plot at Jolshiri Abashon & selling flats, feel free to contact me. Some interested buyers are looking for multiple floors at once to buy & we are also looking for good plots to take on as developers.

Please note: If you are a middleman, I welcome your intel, but without talking to the Plot Owner, I will not be able to move forward with your prospect.

Best Regards,
A. M. Minhaz Reza
Marketing Director
Task Design & Consultancy
WhatsApp +88 01700 764 696

Address

House 647, Road 10, Avenue 03, Mirpur DOHS
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801796154232

Alerts

Be the first to know and let us send you an email when My Local Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Local Mart:

Share