19/08/2025
শিশুরা গল্পপ্রিয়। তারা গল্প শুনতে চায়। গল্পের জগতে ডুবে থাকতে চায়। গল্প তাদেরকে ভাবতে শেখায়। কল্পনার রাজ্যে ঘুরিয়ে আনে। জীবনের অনেক গল্প ভুলে গেলেও শিশুকালে শোনা গল্প আমরা ভুলতে পারি না। কারণ, সেই বয়সে শোনা গল্পগুলো আমাদের মনোরাজ্যে দাগ কাটে। আর সেই দাগ কখনো মোছা যায় না।
আজকের এই ছোট্ট বাবুটি আগামীতে গোটা জগত আলোকিত করুক—এই আশা প্রত্যেক বাবা-মায়ের মনেই কাজ করে। আর গল্প শিশুমনে সেই আলোর জ্বেলে দেয় খুব সহজেই। এখন গল্পটা হতে পারে সত্য কিংবা মিথ্যার; হতে পারে কার্টুন কিংবা রূপকথার। আবার গল্প হতে পারে কুরআন-হাদীসেরও!
আমাদের সন্তানদেরকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে সহায়ক অসাধারন ৩ টি বই নিয়ে আমাদের আয়োজন "ছোটোদের গল্প প্যাকেজ"।
এই বইগুলো ৭-১২ বছরের শিশুরা নিজে নিজে পড়তে পারবে, সেই সাথে এর নিচের বয়সের শিশুদেরকে পড়ে শোনানোর জন্যও বইগুলো অত্যন্ত চমৎকার।
প্যাকেজে থাকছে শিশুকানন প্রকাশন থেকে প্রকাশিত ৩ টি বইঃ
১. ৩৬৫ গল্প ও দুআ
২. দাদুর মুখে নবিদের গল্প
৩. ছোটোদের মহানবী সা.
আজই অর্ডার করুন ইনবক্সে 😊
আরো জানতে আমাদের কল করুন:
PHONE NO: 01748-483281
#এসোশিখি_bdpanda_এর_সাথে