Enlight Shop

Enlight Shop Online Business Centre

09/08/2021
বই: মধ্যমপন্থালেখক : আল্লামা ইউসূফ আল-কারযাভী।বিষয় : ইসলামী জ্ঞান চর্চা, ফিকাহ ও ফতওয়া।পৃষ্ঠা : 88, কভার : হার্ড কভার, ...
28/07/2021

বই: মধ্যমপন্থা
লেখক : আল্লামা ইউসূফ আল-কারযাভী।
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা, ফিকাহ ও ফতওয়া।
পৃষ্ঠা : 88, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st edition 2020
মূল্য: ১০০ টাকা মাত্র।
অনুবাদ: শাইখুল আজম আবরার।

বড্ড কঠিন সময় পাড়ি দিচ্ছে মুসলিম উম্মাহ। প্রান্তিকতার এই অস্থির সময়ে তাই মধ্যমপন্থার আলোকমশাল জ্বালিয়ে দিতে হবে প্রতিটি অন্তরে। চরম কিংবা নরম-দুটোই বিপর্যয় ডেকে আনতে পারে।

প্রান্তিকতার দেয়াল ভেঙে মুক্তির নতুন সূর্য আনতে ‘মধ্যমপন্থা’ হতে পারে সফল মাধ্যম।মধ্যমপন্থার ব্যাখ্যা, ক্ষেত্র, পরিসীমা ও প্রয়োগবিধি নিয়ে শাইখ ইউসুফ আল কারজাভির চমৎকার উপস্থাপনা -‘মধ্যমপন্থা’ (ওয়াসাতিয়্যাহ) পড়ে নতুন করে ভাবার খোরাক পাওয়া যাবে, ইনশাআল্লাহ।

বইটি আজই অর্ডার করুন এ।

বই : কুরআনিক দুআলেখক : ড. ইয়াসির ক্বাদিবিষয় : নামায ও দোয়া-দরুদপৃষ্ঠা : 168, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published...
28/07/2021

বই : কুরআনিক দুআ
লেখক : ড. ইয়াসির ক্বাদি
বিষয় : নামায ও দোয়া-দরুদ
পৃষ্ঠা : 168, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2020
আইএসবিএন : 978-984-8254-91-2
মূল্য: ১৮৫ টাকা
অনুবাদঃ আলী আহমাদ মাবরুর

মহাপ্রতিপালক মনিব তাঁর সৃষ্ট বান্দাদের অনন্ত জীবনে জান্নাতে নিতে চান। তিনি জানেন- বান্দা ভুল করে, অপরাধ করে; আর তিনি অপেক্ষা করেন ক্ষমা আর দয়া নিয়ে। তিনি চান- বান্দারা তাঁর কাছে মুক্তির আর্জি পেশ করুক, ক্ষমা প্রার্থনা করুক।রবের কাছে যেভাবে বান্দারা কিছু চায়, তা অপর্যাপ্ত ও অপূর্নাঙ্গ হতে পারে, তাই তিনি নিজেই আবেদন প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন কুরআনুল কারিমে। কোন ভাষায়, কোন শব্দে, কোন কথামালায় চাইতে হবে, তা আমাদের শিখিয়েছেন নিজেই।

এই গ্রন্থে আমরা এমন সব কুরআনিক দুআ নিয়ে জানব, যা বান্দা হিসেবে রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক এক অনন্য মাত্রায় নিয়ে যাবে, ইনশাআল্লাহ।

বইটি আজই অর্ডার করুন এ।

বই: রিভাইভ ইয়োর হার্টলেখক : নোমান আলী খানবিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাপৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার, সংস্করণ ...
26/07/2021

বই: রিভাইভ ইয়োর হার্ট
লেখক : নোমান আলী খান
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 144, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published 2019
আইএসবিএন : 9789848254400
অনুবাদক: মারদিয়া মমতাজ
বিক্রিত মূল্য: ১৭৫ টাকা

আধুনিক যুগের বিশ্বাসী মানুষরা কীভাবে আল্লাহ্‌ রাব্বুল আলামিনের সাথে হৃদয়ের কথা উপস্থাপন করে? কীভাবে আমরা একটা সৌহাদ্যপূর্ণ, পারস্পরিক সহযোগিতা মনোভাবাপন্ন সমাজ গড়ে তুলতে পারি? আজকের দিনে উম্মাহ যেসব বড়ো বড়ো চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেগুলোকে কীভাবে আমরা সামলিয়ে নিতে পারি?

এসব প্রশ্ন এবং তার উত্তর খুঁজে পাব- উস্তাদ নুমান আলী খানের এই সংকলিত গ্রন্থে ইনশাআল্লাহ্‌।
ঝঞ্জা-বিক্ষুব্ধ এই সময়ে আমাদের করনীয় খুঁজে ফিরব এখানে।

পছন্দের বইটি আজই অর্ডার করুন Enlight Shop এ।

17/07/2021

প্রিয় পাঠক/পাঠিকা,

পছন্দের যেকোন বই অর্ডার করুন এ।
যোগাযোগের জন্য কল করুন 01886-211184 নম্বরে।

 #জেনে_নিন_কুরবানী_প্রসঙ্গে_নানান_মাসায়েল।
14/07/2021

#জেনে_নিন_কুরবানী_প্রসঙ্গে_নানান_মাসায়েল।

বই :  #পড়ো_১লেখক : ওমর আল জাবিরবিষয় : কুরআন বিষয়ক আলোচনাপৃষ্ঠা : 184, কভার : পেপার ব্যাক, মূল্য : ১৫৪ টাকাসংস্করণ : 1st...
14/07/2021

বই : #পড়ো_১
লেখক : ওমর আল জাবির
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : 184, কভার : পেপার ব্যাক,
মূল্য : ১৫৪ টাকা
সংস্করণ : 1st Published 2017
আইএসবিএন : 9789849222309

‘পড়ো’ বইটি নিয়ে আমরা কিছু বলতে চাই। বইটিতে আলোচনা করা হয়েছে পবিত্র কুর’আনের বিভিন্ন আয়াত নিয়ে। আজ থেকে সাড়ে চৌদ্দশতো বছর আগে নাযিল হওয়া আয়াতগুলো আমাদের সমসাময়িক কাল, অবস্থা, পরিবেশের সাথে এক অদ্ভুতরকমভাবে মিলে যায়। এই আয়াতগুলো আবু জাহেলের জন্য যেমন ছিলো চিন্তার ব্যাপার, আজকের দিনের ইসলামের শত্রু, নব্য আবু জাহেল, নব্য নমরূদ, ফিরাঊনদের জন্যও ঠিক যেন সেভাবেই চিন্তার বিষয়।

কুর’আনের আয়াতগুলো আবু বকর (রাঃ), ওমর (রাঃ), উসমান (রাঃ) দের জন্য যেমন ছিলো আশার বাণী, আত্মার খোরাক, আজকের দিনের মুমিনদের জন্যও সেরকম। সাড়ে চৌদ্দশতো বছর আগে এই বাণী শুনলে একজন মুমিনের অন্তর যেরকমভাবে প্রশান্তিতে ছেঁয়ে যেতো, আজও কুর’আনের প্রতিটি আয়াত প্রতিটি মুমিনের অন্তরকে প্রশমিত করে। পরিতৃপ্ত করে। মুমিনের অন্তর প্রকম্পিত হয়।

কুর’আনের বিধানগুলো সেই সময়ে যেমন ছিলো সমসাময়িক, আজকের দিনে বসেও তা ঠিক একইভাবে যুগোপযোগী। এজন্যই কুর’আন সর্বদা সর্বাবস্থা, সর্ব পরিবেশে সমানভাবে সবার জন্যই।আমরা যারা পবিত্র কুর’আনকে সহজে বুঝতে চাই, জানতে চাই, তাদের জন্য ‘পড়ো’ বইটি নিঃসন্দেহে অনন্য একটি বই।

লেখক ওমর আল জাবির ভাইয়ের ভাষায়- ‘এটি কোন তাফসীর নয়। আধুনিক যুগের মানুষের জন্য কুর’আনের আয়াতগুলোকে বৈজ্ঞানিক এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে দেখা এবং সমসাময়িক প্রশ্ন, দ্বন্ধ এবং ঘটনাগুলোর উপর প্রাসঙ্গিক আলোচনা’।বইটির ফ্ল্যাপ কাভারে লেখা আছে- ‘পৃথিবীতে একটা বই নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। একটা বই মানবজাতিকে আমূল বদলে দিয়েছে এমন নজির আর নেই।
আনপড় একটা জাতিকে একটা বই পড়াশোনাতে ডুবিয়ে দিয়েছে, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। পৃথিবীর লাখ লাখ লোক একটা বই আগা-গোড়া মুখস্ত করে রেখেছে- এমন বই একটাই।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন অডিওবুক সেটি- মানুষ শুধু পড়েনা, শোনেও…
বইটি দাবি করে সেটা এই পৃথিবীর না। বইটা দাবি করে সেটা ভুলের উর্ধ্বে। বইটি আলো দেয়, অন্ধকার সরায়। সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়।
কোন বই সেটি? এই বইটা সেই বইটিকে নিয়েই…

বই : #পড়ো_২
লেখক : ওমর আল জাবির
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : 184, কভার : পেপার ব্যাক,
মূল্য : ১৯৬ টাকা
সংস্করণ : 1st published

লেখক ওমর আল জাবিরের ১ম খণ্ড যারা পড়েছি, তাদের জন্য ২য় খণ্ড আরও চমৎকার কিছু হবে। এই গ্রন্থে লেখক বর্তমান সময়ের চিন্তা-চেতনা ধারণ করে তারই আলোকে কুরআনকে উপস্থাপনের চেষ্টা চালিয়েছেন। বিশেষ করে কুরআন ও দ্বীন সম্পর্কে আধুনিক বলয়ের নানান প্রশ্ন, সন্দেহ-সংশয় ইত্যাদিকে সামনে রেখে তিনি বইটিকে উপস্থাপন করেছেন।

সমসাময়িক ও সমকালীন বিচিত্র অভিজ্ঞতাকে তিনি তার লেখায় পেশ করেছেন উপাদেয় ও আকর্ষণীয়ভাবে। উদ্দেশ্য, লাওহে মাহফুযে সংরক্ষিত আসমানি গ্রন্থ কুরআন মাজীদকে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে শিক্ষিত মহলে পরিচিত করা এবং বিশ্ববাসীর নিকট এ ম্যাসেজ পৌঁছে দেওয়া যে, ‘হে বিশ্ববাসী, অশান্ত এ পৃথিবীতে তোমরা যদি শান্তি ও মুক্তি পেতে চাও, তবে পড়ো এ বইটি।

এতেই রয়েছে মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণ ও মুক্তির দিশা। তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে পাবে এ বইটিতে। এ বইটিকে বলা হয়েছে ‘হুদা ল্লিন্নাস’ ‘মানবজাতির জন্য হিদায়াত’। আরও বলা হয়েছে, ‘হুদা ল্লিলমুত্তাকীন’ ‘সতর্কদের জন্য রাহবারী’।’
বইয়ের উপস্থাপনা প্রাণবন্ত, হৃদয়গ্রাহী। জীবনঘনিষ্ঠ পারিবারিক সামাজিক বিষয়গুলোর সুন্দর উপস্থাপনার মাধ্যমে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেন মনে হবে এটাই তো আমরা জানতে চেয়েছিলাম। বহু গ্রন্থ মন্থন, প্রচুর পড়াশোনা এবং জীবনের বাস্তব পরিক্রমায় লব্ধ তথ্য-উপাত্ত সমৃদ্ধ করে বইটিকে সাজিয়েছেন। পাঠক খুঁজে পাবেন অনাবিল প্রশান্তির এক ঝরনাধারা।

বই দু'টি আজই অর্ডার করুন এ।

বই : ফিলিস্তিনের বুকে ইজরাইল লেখক : আসাদ পারভেজবিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইতিহাস স্পেশালপৃষ্ঠা : ৩০৬, কভার : হার্ড কভারসংস...
11/07/2021

বই : ফিলিস্তিনের বুকে ইজরাইল
লেখক : আসাদ পারভেজ
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইতিহাস স্পেশাল
পৃষ্ঠা : ৩০৬, কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2019
আইএসবিএন : 9789848254356
পৃষ্ঠা: ৩০৬
মূল্য : ২৫০ টাকা

ভূমধ্যসাগরের পূর্বে ১০৪২৯ বর্গমাইলের দেশ ফিলিস্তিন। দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে। হত্যা, খুন, গুম সেখানকার নিত্যদিনের ঘটনা। দখলদার ইজরাইলি পাপিষ্ঠরা ফিলিস্তিনিদের স্বীয় মাতৃভূমি থেকে বিতাড়িত করার বীভৎস খেলায় মেতে উঠেছে।
অথচ গল্পটা ছিল ভিন্ন!

পছন্দের বইটি আজই অর্ডার করুন এ

সারা পৃথিবীতে প্রত্যাখ্যাত ইহুদিরা উদার ফিলিস্তিনিদের সরলতার সুযোগে পবিত্র ভূমিতে গেঁড়ে বসে। কৌশলে দখল করতে থাকে ফিলিস্তিনিদের ভূমি।আরবদের অভ্যন্তরীণ দলাদলি আর আমির-ওমরাদের ঔদাসীন্য ইজরাইল নামক অবৈধ রাষ্ট্রের ভিত মজবুত করে দেয়। নিজভূমে পরবাসী হয়ে ওঠার বেদনার উপাখ্যান তৈরি হয়। সেই উপাখ্যান প্রতিবিম্বিত হয়েছে ‘ফিলিস্তিনের বুকে ইজরাইল’ গ্রন্থে।

জিলহজ্জের প্রথম ১০ দিনের আমল সম্পর্কে জানুন।
11/07/2021

জিলহজ্জের প্রথম ১০ দিনের আমল সম্পর্কে জানুন।

 #ম্যাসেজলেখক : মিজানুর রহমান আজহারিবিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাপৃষ্ঠা : 296, কভার : হার্ড কভারছাড় মূল্য : ২৫০...
06/07/2021

#ম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারি
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 296, কভার : হার্ড কভার
ছাড় মূল্য : ২৫০ টাকা
আজই অর্ডার করুন Enlight Shop-এ♥

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।
কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।

#লেখক_পরিচিতি:
মিজানুর রহমান আজহারি।
তরুণ চিন্তক এবং জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে স্নাতকোত্তর শেষে সেখানেই পিএইচডি গবেষণা করছেন। স্বপ্ন দেখেন-ইনসাফ, আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজকাঠামোর। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের পরশে। বোধ ও সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে।মিজানুর রহমান আজহারি।
তরুণ চিন্তক এবং জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে স্নাতকোত্তর শেষে সেখানেই পিএইচডি গবেষণা করছেন। স্বপ্ন দেখেন-ইনসাফ, আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজকাঠামোর। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের পরশে। বোধ ও সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে।

সবাইকে অসংখ্য মুবারকবাদ।

 #প্রোডাক্টিভ_মুসলিমলেখক : মোহাম্মাদ ফারিসবিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাভাষান্তর: মিরাজ রহমান, হামিদ সিরাজীপৃষ্ঠ...
05/07/2021

#প্রোডাক্টিভ_মুসলিম
লেখক : মোহাম্মাদ ফারিস
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
ভাষান্তর: মিরাজ রহমান, হামিদ সিরাজী
পৃষ্ঠা: ২৫৬
কাগজ: ৮০ গ্রাম (বাইকালার)
কভার: হার্ড কভার‘
মূল্যঃ২৪০টাকা(ফিক্সড প্রাইজ)
অর্ডার করুনঃ 01886211184 এই নম্বরে।
অথবা,পেইজের ইনবক্সেও অর্ডার করতে পারবেন।

প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর।এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।

কী থাকছে এই বইয়ে? জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে ‎রাসূল ‎ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাক...
28/06/2021

কী থাকছে এই বইয়ে? জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে ‎রাসূল ‎ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবনীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে ইচ্ছে করেই সেগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ে আমাদের ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধা। ইসলামি দৃষ্টিকোণ থেকে ‎রাসূল ‎ﷺ এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; ‎রাসূলর ‎ﷺ ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ‎ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১) কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, ‎রাসূল ‎ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ‎ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, ‎রাসূল ‎ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে তিনি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার পাত্র। আমরা প্রিয় নেতাকে জীবনের চেয়েও ভালোবাসি। কিন্তু আমরা তাঁকে এমন সম্ভ্রম-জাগানিয়া নিখুঁত মানুষ হিসেবে তুলে ধরি যে, আমাদের সময়ে তাঁকে অনুসরণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা কেন যেন রাসূল ‎ﷺ কে কঠিন করে উপস্থাপন করতে চাই। এই বইতে পাঠক তাঁর সম্পর্কে এক নতুন চিত্র পাবেন। তারা দেখবেন কীভাবে তিনি আমাদের মতোই, আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেগুলোর মোকাবিলা করেছেন। সেগুলোর মোকাবিলায় তিনি আমাদের অনুপ্রাণিত করবেন। পাঠক আরও খেয়াল করবেন যে, এখানে নিজের জীবন উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলোর বর্ণনাভঙ্গীতে অনেক সময় মনে হয়, আমরা কী আর তাঁর মতো হতে পারব? এ ধরনের হীনমন্যতা দূর করে বাস্তব পদক্ষেপ দেখিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে নিঃসন্দেহে ‎রাসূল ‎ﷺ তা-ই ছিলেন। কিন্তু এটা সত্য যে তিনি ছিলেন মানুষ। মানুষ হিসেবে অনেক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এসব ইস্যুতে প্রিয় নবিজী আর আমাদের মাঝে দারুণ কিছু মিল আছে। আমরা সহজাত উপায়েই নবিজীকে অনুসরণ করতে পারি। আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন বইয়ের অনেক বিষয় আমি এখানে নিয়ে এসেছি। বিশেষ করে যেগুলো ইসলামের সাথে খাপ খায়, যেগুলো ‎রাসূলর ‎ﷺ জীবনে পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে সামাজিক বিচারবুদ্ধি, সৃষ্টিশীলতা, পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, নেতৃত্ব বিকাশের মতো বিষয়গুলো। চিরাচরিত জীবনীগ্রন্থের দৃষ্টিকোণ থেকে এই বইকে দেখটা ঠিক হবে না। এটা ঐ শ্রেণিতে পড়ে না। আবার ঠিক আত্ম-উন্নয়নমূলক বইও না। আমি এই দুই ধরনের এক অনন্য মিশেল তৈরি করতে চেষ্টা করেছি।

Address

Dhaka
1232

Telephone

+8801886211184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enlight Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enlight Shop:

Share

Category