SHLOK

SHLOK We provide different types of local and foreign books. We also publish books of prominent authors.

সুফি আন্দোলন: বঙ্গে ও বহির্বঙ্গে/বঙ্গ ও বহির্বঙ্গে সুফিবাদের বিবর্তন ও কালানুক্রমিক ইতিহাস এ বইটির উপজীব্য...দাম: ৬৪০ টা...
07/08/2025

সুফি আন্দোলন: বঙ্গে ও বহির্বঙ্গে/
বঙ্গ ও বহির্বঙ্গে সুফিবাদের বিবর্তন ও কালানুক্রমিক ইতিহাস এ বইটির উপজীব্য...
দাম: ৬৪০ টাকা

গঙ্গাপথের ইতিকথা/গোমুখ থেকে সাগর মোহানা পর্যন্ত বিস্তৃত গঙ্গাপথের নানা প্রাগৈতিহাসিক ইতিকথা, গাঙ্গেয় সভ্যতার উৎপত্তি ও ব...
04/08/2025

গঙ্গাপথের ইতিকথা/
গোমুখ থেকে সাগর মোহানা পর্যন্ত বিস্তৃত গঙ্গাপথের নানা প্রাগৈতিহাসিক ইতিকথা, গাঙ্গেয় সভ্যতার উৎপত্তি ও বিকাশ, প্রাচীন সাহিত্যে গঙ্গার অনুষঙ্গ, গঙ্গার নাব্যতা, গঙ্গাভিত্তিক বাণিজ্য ও পরিবহণ, গঙ্গা-দূষণ ইত্যাদি নিয়ে তথ্যনির্ভর এ বই...
দাম: ১৬০ টাকা
#বিজ্ঞান #নদী

16/05/2025

শ্লোক প্রকাশনীর নতুন বই...

পার্বত্য চট্টগ্রাম: রণাঙ্গনের আখ্যান//
স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের লক্ষ্যে পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠীর গেরিলা যুদ্ধ এবং এ যুদ্ধের প্রেক্ষাপট এ বইয়ের বিষয়বস্তু। সাংবাদিক সুবীর ভৌমিকের আলোচিত বই ‘ইনসার্জেন্ট ক্রসফায়ার: নর্থ-ইস্ট ইন্ডিয়া’র ‘দ্য এমব্যাটেলড হিল ট্র্যাক্টস’ অধ্যায়টিতে মূলত এ অঞ্চলের অধিবাসীদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাষ্ট্রীয় নিপীড়ন এবং তারই ধারাবাহিকতায় সশস্ত্র সংগ্রামের আখ্যান উঠে এসেছে।
সুবীর ভৌমিকের বর্ণনায় উঠে এসেছে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি এবং এর সামরিক শাখা শান্তি বাহিনী গঠনের প্রেক্ষাপট। পচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও দেশটির কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় কীভাবে শান্তি বাহিনীর সশস্ত্র কার্যক্রম শুরু হয় তার ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে। উঠে এসেছে জন সংহতি সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং এম এন লামলা হত্যার বিবরণ। ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত ব্যক্তি, গেরিলা নেতৃত্বের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে রণাঙ্গনের এ আখ্যান তুলে ধরেছেন সুবীর ভৌমিক।
সাধারণ পাঠক শুধু নয়, গবেষণা, সমাজতত্ত্ব এবং রাজনীতি নিয়ে আগ্রহীদের জন্যও এ বইটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।

দাম: ২৮০ টাকা
ছাড়কৃত দাম: ২১০ টাকা

শ্লোক প্রকাশনীর নতুন বই----------------***--------------ভারতবর্ষে ভূমি-সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে/ভূমি-সম্পর্ক কীভাবে ভার...
10/05/2025

শ্লোক প্রকাশনীর নতুন বই
----------------***--------------

ভারতবর্ষে ভূমি-সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে/
ভূমি-সম্পর্ক কীভাবে ভারতীয় ইতিহাসের গতিপথকে আকার দিয়েছে? ‘ভারতবর্ষে ভূমি-সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে’ নোটে কার্ল মার্ক্স ভারতের কৃষি ইতিহাসের একটি নজরকাড়া বিশ্লেষণ তুলে ধরেছেন। খুবই উল্লেখযোগ্য এ রচনাটি মার্ক্সবাদী ঘরানায় বেশ কম পরিচিত হলেও মার্ক্স এখানে প্রাক-ঔপনিবেশিক ও ঔপনিবেশিক ভারতের আর্থ-সামাজিক কাঠামো নিয়েই আলোচনা করেছেন। অর্থাৎ ভূমি মালিকানার বিবর্তন এবং দেশীয় কৃষি ব্যবস্থার উপর ব্রিটিশ শাসনের প্রভাব অন্বেষণেই ছিল তাঁর মূল আকর্ষণ...

দাম: ১৮০ টাকা
ছাড়কৃত দাম: ১৩৫ টাকা

গবেষণার অন্দর-বাহির/প্রকৃত সত্য হল গবেষণা কর্ম আর গবেষকের জীবনে দুটি দিক থাকে। একটি বাইরের দিক আর একটি অন্দরের দিক। 'গবে...
25/03/2025

গবেষণার অন্দর-বাহির/
প্রকৃত সত্য হল গবেষণা কর্ম আর গবেষকের জীবনে দুটি দিক থাকে। একটি বাইরের দিক আর একটি অন্দরের দিক। 'গবেষণার অন্দর-বাহির' বইটি সেই অন্তর মহলের সরস বৃত্তান্ত।
পরিত্যক্ত কাগজের মধ্যে, লুকানো পাণ্ডুলিপির পৃষ্ঠায় কিংবা ভাঙা মন্দিরে গবেষক খুঁজে পান জায়মান মানবরতনের সন্ধান। বেরিয়ে পড়ে কোনো ছিন্নসূত্র বা অকথিত কাহিনি। 'গবেষণার অন্দর- বাহির' সংকলনে তেরো জন অনুসন্ধানী মানুষ লিপিবদ্ধ করেছেন তাঁদের বিচিত্র অভিজ্ঞতার আশ্চর্য বিবরণ...
দাম: ৪০০ টাকা

প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে/ভারতীয় উপমহাদেশে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে (খ্রিস্টপূর্ব ২৩০০-খ্রিস্টাব্দ ১...
23/03/2025

প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে/
ভারতীয় উপমহাদেশে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে (খ্রিস্টপূর্ব ২৩০০-খ্রিস্টাব্দ ১২০০) যে সব অর্থনৈতিক ক্রিয়াকলাপ চলছিল, তার একটি রূপরেখা এবং গতিপ্রকৃতি এই গ্রন্থের উপজীব্য। সুদূর অতীতে ভারতে কীভাবে কৃষিপ্রধান অর্থনীতির পত্তন হল, তার আলোচনা যেমন এখানে, একইসঙ্গে নজর দেওয়া হয়েছে ফসলের বৈচিত্র্য, কৃষিকাজের উপকরণ, সেচব্যবস্থা, ভূমিব্যবস্থা, সাধারণ কৃষক, ভূস্বামী প্রভৃতি জরুরি বিষয়ের উপরেও। যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে কারিগরি শিল্পোৎপাদনের নানা দিকের উপর, যার অন্তর্গত কারিগরি বৃত্তি ও বিভিন্ন পেশার বিকাশ, কারিগরি দক্ষতা ও কৃৎকৌশলের উন্নতি, ধাতুর ব্যবহার, কারিগরি সংগঠনগুলির রীতিচরিত্র ইত্যাদি। উৎপাদনের নানা দিকের মতোই মনোযোগ দেওয়া হয়েছে প্রাচীন ভারতের ব্যবসা-বাণিজ্যের প্রতি...
দাম: ৬৪০ টাকা

অন্তরঙ্গ সম্পর্ক: ভারতীয় যৌনতার সন্ধানে/ভারতীয় সংস্কৃতির বিভিন্ন উৎস থেকে নজির তুলে এনে সাংস্কৃতিক মনস্তত্ত্বের আলোয় যৌ...
27/02/2025

অন্তরঙ্গ সম্পর্ক: ভারতীয় যৌনতার সন্ধানে/
ভারতীয় সংস্কৃতির বিভিন্ন উৎস থেকে নজির তুলে এনে সাংস্কৃতিক মনস্তত্ত্বের আলোয় যৌনতার বিশ্লেষণ করেছেন লেখক। হিন্দি উপন্যাস, ভারতীয় বিভিন্ন লোককথা, জনপ্রিয় হিন্দি সিনেমা, সংস্কৃত, তামিল আর হিন্দি প্রবাদ-প্রবচন, গান্ধীজির আত্মজীবনী, দিল্লির বস্তিবাসী নারীদের সাক্ষাৎকার, নিজের মনঃসমীক্ষণভিত্তিক চিকিৎসার রোগীদের বক্তব্য বিশ্লেষণ- এই সবকিছু থেকে ভারতীয় যৌনতার প্রকৃতি খুঁজে বার করার চেষ্টা করেছেন সুধীর কাকার। নারী-পুরুষ সম্পর্কের মনস্তাত্ত্বিক ভিত্তি খুঁজতে গিয়ে যাচিয়ে দেখেছেন মনুসংহিতা-র শ্লোককেও। ভারতীয় যৌনতার এক সর্বাঙ্গীণ অনুসন্ধানের ফসল এই বই...
দাম: ৬০০ টাকা

বিজ্ঞান ও মতাদর্শ/হিন্দুত্ববাদ...ক্রিয়েশনিজম..বিকল্প বিজ্ঞানবিজ্ঞান স্বয়ম্ভু নয়। তা নিজগুণে, নিজের অভ্যন্তরীণ পদ্ধতিতান...
09/02/2025

বিজ্ঞান ও মতাদর্শ/
হিন্দুত্ববাদ...ক্রিয়েশনিজম..বিকল্প বিজ্ঞান
বিজ্ঞান স্বয়ম্ভু নয়। তা নিজগুণে, নিজের অভ্যন্তরীণ পদ্ধতিতান্ত্রিক তাড়নায় বিকশিত হয়েছে, এ কথাটা স্পষ্টতই ভুল। বিজ্ঞান-বহির্ভূত মতাদর্শের সঙ্গে তাকে বরাবরই লড়তে হয়েছে। ঔপনিবেশিক ভারতবর্ষে, মধ্য-উনিশ শতকের ইউরোপে, আজকের আমেরিকায় ও আমেরিকা-গ্রস্ত ভারতে, সর্বত্রই নানা ধরনের মতাদর্শের সঙ্গে সংঘাতের মধ্যে দিয়ে এগোতে হয়েছে, হচ্ছে বিজ্ঞানকে। সে-সব মতাদর্শ কখনো ক্রিয়েশনিজম, কখনো হিন্দুত্ববাদ, কখনো ইসলামি মৌলবাদ, কখনো কোনো কমিউনিস্ট পার্টির বিশেষ লাইন, কখনো বা উত্তরাধুনিক দর্শনকে আশ্রয় করে বিজ্ঞানকে পথভ্রষ্ট করতে চেয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে মতাদর্শের এই ধারাবাহিক অনুপ্রবেশ ও বিজ্ঞানের সঙ্গে তার নিরন্তর সংঘাতের বহুমাত্রিক দ্বান্দ্বিকতাকে ঘিরেই এই বই...
দাম: ৩৬০ টাকা

নারী বাউল/বাউলদের কথা, তাদের তত্ত্ব-দর্শন, অনুশীলনের কথা আমরা কমবেশি জানি, কিন্তু বাংলার বাউলানিদের কথা!ইন্দুভূষণ মণ্ডল ...
07/02/2025

নারী বাউল/
বাউলদের কথা, তাদের তত্ত্ব-দর্শন, অনুশীলনের কথা আমরা কমবেশি জানি, কিন্তু বাংলার বাউলানিদের কথা!
ইন্দুভূষণ মণ্ডল সম্পাদিত এ বইটি অজানা অনেক তথ্যেই আলো ফেলবে...
দাম: ৫৬০ টাকা

প্রাচীন ভারতে দাসপ্রথা/ড. দেব রাজ চানানা'র এই গবেষণা কাজটি প্রাচীন ভারতে দাসপ্রথা বিষয়ে আকরগ্রন্থ হিসেবে দীর্ঘদিন স্বীক...
23/01/2025

প্রাচীন ভারতে দাসপ্রথা/
ড. দেব রাজ চানানা'র এই গবেষণা কাজটি প্রাচীন ভারতে দাসপ্রথা বিষয়ে আকরগ্রন্থ হিসেবে দীর্ঘদিন স্বীকৃত। ইংরিজিতে বইটির একাধিক সংস্করণ প্রকাশিত হওয়ার পর বাঙলায় এটা অনুদিত হয়েছে। ছাত্র, শিক্ষক ও ইতিহাস-জিজ্ঞাসুর জন্য অপরিহার্য এক গ্রন্থ...
দাম: ৩২০ টাকা

ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি: ঐতিহাসিক পদচিহ্ন/ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের সূচনা যাঁরা করেছিলেন সৌম্যেন্দ্রনাথ ঠাকু...
19/01/2025

ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি: ঐতিহাসিক পদচিহ্ন/
ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের সূচনা যাঁরা করেছিলেন সৌম্যেন্দ্রনাথ ঠাকুর তাঁদের অন্যতম। তাঁর দলের নাম ছিল কমিউনিস্ট লিগ অব ইন্ডিয়া (১৯৩৪)। ক্রমশ তাঁরা সিপিআই দলের ছায়া থেকে সরে আসেন এবং তৃতীয় পার্টি কংগ্রেসে ১৯৩৮ সালে দলের নাম হয় রেভল্যুশনারি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (আরসিপিআই)। বর্তমান গ্রন্থের লেখক প্রভাত সেন। সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই কমিউনিস্ট লিগের শুরু থেকে শেষজীবন পর্যন্ত একত্রে কাজ করেছেন।
এ বইয়ের মধ্য দিয়ে প্রভাত সেন প্রাক স্বাধীনতা ১৯৩০ থেকে স্বাধীনতা উত্তর ১৯৫০ পর্যন্ত দেশের ও বিদেশের পটভূমিকায় আরসিপিআইয়ের রাজনৈতিক চিন্তা ও কার্যাবলির বিবরণই তুলে ধরেছেন। এই গ্রন্থ নেহাত স্মৃতিকথা নয়- এক জ্বলন্ত সময়ের দলিল...
দাম: ৬৪০ টাকা

Address

50/A, Basement, Aziz Super Market, Shahbagh
Dhaka

Opening Hours

Monday 11:30 - 19:30
Wednesday 11:30 - 19:30
Thursday 11:30 - 19:30
Friday 12:00 - 19:30
Saturday 11:30 - 19:30
Sunday 11:30 - 19:30

Telephone

+8801787578133

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHLOK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHLOK:

Share

Category