Book Point BD Fiction Books

Book Point BD Fiction Books This is an official page of Book Point BD. This page is specially designed for fiction books.

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস "পুতুলনাচের ইতিকথা"। মানিক বন্দ্যোপাধ্যায় এ উপন্যাস লেখেন মাত্র ২৬ বছর বয়সে। কথাশ...
10/05/2023

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস "পুতুলনাচের ইতিকথা"। মানিক বন্দ্যোপাধ্যায় এ উপন্যাস লেখেন মাত্র ২৬ বছর বয়সে। কথাশিল্পী আনিসুল হক লিখেছেন, ‘পুতুলনাচের ইতিকথা আমি যতবার পড়েছি, প্রতিবার এই উপলব্ধি হয়েছে যে আমি আর আগের মানুষটি নেই।'
পুতুলনাচের ইতিকথার একটি শ্রেষ্ঠ সম্পদ মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষা। এই ভাষা একই সঙ্গে স্বাদু, মধুর, সহজপাঠ্য; তেমনি সৌন্দর্যময় এবং ইঙ্গিতময়।’ এ উপন্যাসের প্রধান উপজীব্য নারী-পুরুষের সম্পর্ক। শশী ডাক্তারের সঙ্গে কুসুমের সম্পর্কই আসল। কুসুম-শশীর সম্পর্কের মধ্যেই কত অন্ধসন্ধি! কুসুম-শশীর সেই বিখ্যাত সংলাপ : কুসুম বলে, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু ...? শশী বলে, শরীর! শরীর! তোমার মন নাই, কুসুম?
শশী ডাক্তারই এই উপন্যাসের প্রধান চরিত্র। অনবদ্য চরিত্র কুসুম। যে-কুসুম বলে, সইতে পারি না ছোট ছোটবাবু। এমনি চাঁদনি রাতে আপনার সঙ্গে কোথাও চলে যেতে সাধ হয় ছোটবাবু।’ সেই কুসুমই আবার বলে, মানুষ কি লোহায় গড়া যে চিরকাল সে একরকম থাকবে, বদলাবে না? বলতে বসেছি যখন কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না’
ফরাসি সাহিত্যরসিক পিয়ের ফালোঁ এস জে বাংলা শিখেছিলেন, পড়েছিলেন বঙ্কিম থেকে তিরিশের কথাশিল্পীদের। তাঁকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল পুতুলনাচের ইতিকথা। এক প্রবন্ধে পিয়ের লিখেছেন, ‘আমার বিশ্বাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা বইখানির মধ্যে আমরা তাঁর শিল্পী-মনের উৎকৃষ্টতর ও গভীরতর অভিব্যক্তির নিদর্শন পাই।’
পাঠক, পুতুলনাচের ইতিকথা যতবার পড়বেন, মনে হবে নতুন বই পড়ছি!
বইঃ পুতুলনাচের ইতিকথা
লেখকঃ মানিক বন্দ্যোপাধ্যায়
কভারঃ হার্ড কভার
পৃষ্ঠাঃ ২৪০
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
বই ২ : পথের পাচালী
লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
কাভার: হার্ডকাভার
পৃষ্ঠা সংখ্যা : ২৫৬
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
প্যাকেজের মুদ্রিত মূল্যঃ ৭০০ টাকা
প্যাকেজের বিক্রয় মূল্যঃ ৫৬০ টাকা
বইগুলো অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করুন।
যে কোন প্রয়োজনে কল করুন: 01568-836040

বাংলাদেশ সাহিত্যের সমৃদ্ধ ক্ষেত্র কবিতা। এর বিকাশ ও ব্যাপ্তি ১৯৪৭ থেকে ধরে নিলে বয়স হয়েছে সত্তরের বেশি। স্বাধীন বাংলাদ...
10/05/2023

বাংলাদেশ সাহিত্যের সমৃদ্ধ ক্ষেত্র কবিতা। এর বিকাশ ও ব্যাপ্তি ১৯৪৭ থেকে ধরে নিলে বয়স হয়েছে সত্তরের বেশি। স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে আমাদের কবিতা কেমন, উৎসমুখ থেকে অভিমুখ বিচারের একটা সময় নিশ্চয়ই এখন দাবি করা চলে। এ লক্ষ্যেই এমন বইয়ের পরিকল্পনা। ইতোমধ্যে এ লেখকের কবিতা-বিষয়ক নানা ধরনের লেখালেখি পাঠকের সম্মুখে ও স্মৃতিতে আছে। বর্তমান গ্রন্থটি সে চিন্তারই পরিকল্পিত ও সাংগঠনিক স্বরূপের প্রয়াস। গত সত্তর বছরের বাংলাদেশের কবি ও কবিতার একটি পূর্ণ-রূপ এখানে পাওয়া যাবে। বাংলাদেশের কবিতাঙ্গনে প্রধান ও অনিবার্য কবিদের বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের পাঠসূচিতে অন্তর্ভুক্ত রয়েছেন-তাদের স্বতন্ত্র-বিচার এখানে যেমন আছে তেমনি উত্তীর্ণ পথরেখায় যে কবিরা দৃঢ়তর ছাপ রেখে চলেছেন- তাদেরও পরিচয় প্রদানের চেষ্টা এখানে রয়েছে। গ্রন্থটি বাংলাদেশের কবি ও কবিতার আকরগ্রন্থরূপে পাঠক সমাদৃত হবে, এমনটা আশা করা যায়।
বই : বাংলাদেশের কবি ও কবিতা
লেখক : শহীদ ইকবাল
পৃৃষ্ঠা : ৩৮২
মুদ্রিত মূল্য : ৭০০ টাকা
বিক্রয় মূল্য : ৫৯৫ টাকা
বইটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন। https://bookpointbd.com/book/bangla-sahittoঅথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল না...
10/05/2023

বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/bangla-sahitto
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
মুদ্রিত মূল্য : ৬৫০ টাকা
বিক্রয় মূল্য : ৫৫০ টাকা
কাভার : হার্ড কাভার
পেইজ সংখ্যা : ৩৫২
যেকোন প্রয়োজনে কল করুনঃ 01760-171148

বাংলার মধ্যযুগের ইতিহাসের সরস বিবরণ, মধ্যযুগের বাংলা : বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা। রাজনৈতিক ও সাম্প্রদায়িক পক্ষপা...
10/05/2023

বাংলার মধ্যযুগের ইতিহাসের সরস বিবরণ, মধ্যযুগের বাংলা : বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা। রাজনৈতিক ও সাম্প্রদায়িক পক্ষপাত এড়িয়ে লেখক তুলে এনেছেন মধ্যযুগের শাসকদের উত্থান-পতনের আখ্যান। বাঙালি পাঠক মধ্যযুগের এই শাসকদের চেনেন, কিন্তু পুরোপুরি জানেন না। এই বইতে উঠে এসেছে তাঁদের জীবনের অজানা নানা দিক—তাঁদের আকাঙ্ক্ষা, সাহস, বীরত্ব, দুর্ভাগ্য, এমনকি বিশ্বাসঘাতকতার গল্পও। পাঠক, গৌড়-বঙ্গ-সমতটের পথে ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রায় আপনাকে স্বাগতম।
বই : মধ্যযুগের বাংলা
লেখক : খন্দকার স্বনন শাহরিয়ার
পৃষ্ঠা : ১৪৪
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
বিক্রয় মূল্য : ৩০০ টাকা
বাংলার বিস্মৃতপ্রায় ইতিহাসের সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ বিবরণ ‘প্রাচীন যুগের বাংলা : গঙ্গারাজ্য থেকে গৌড়’। পলিমাটির স্তূপ, ভগ্ন দালান আর আমাদের আপন অনিচ্ছা-অনাগ্রহের তলায় চাপা পড়ে আছে বাংলার কুড়ি হাজার বছরের সভ্যতার ক্রমবিবর্তনের গল্প। নানা নির্ভরযোগ্য উৎস থেকে সে গল্পের অংশগুলোকে যোগাড় করে, দুর্বোধ্য ভাষা আর পরস্পরবিরোধী তথ্যের জট ছাড়িয়ে লেখক এক মলাটের ভেতর সাজিয়েছেন। পাঠক চলুন, ঘুরে আসা যাক সময়ের কুয়াশায় ঢাকা বিন্দুসার-অশোক-গোপাল-বল্লাল সেনের ধূসর জগৎ থেকে।
বই : প্রাচীন যুগের বাংলা
লেখক : খন্দকার স্বনন শাহরিয়ার
পৃষ্ঠা : ১২০
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা
বিক্রয় মূল্য : ২৭০ টাকা
প্যাকেজের মুদ্রিত মূল্য : ৬৭০ টাকা
প্যাকেজের বিক্রয় মূল্য : ৫৭০ টাকা
বইগুলো অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/banglar-itihas
অথবা আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588

এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে। পাসপোর্টে ছাপ পড়ে। বাক্স প্যাঁটরা নিয়ে ইমিগ্রেশান পার করে মানুষ। এক সময়ে ...
10/05/2023

এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে। পাসপোর্টে ছাপ পড়ে। বাক্স প্যাঁটরা নিয়ে ইমিগ্রেশান পার করে মানুষ। এক সময়ে যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায়। প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দু দেশেই। তবু সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে। ওটা ইন্দুবালার দাদুর স্বপ্ন হয়েই থেকে যায়।
খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতায়। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সিদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস—মন কেমনের গল্প।
বই : ইন্দুবালা ভাতের হোটেল
লেখক : কল্লোল লাহিড়ী
পৃষ্ঠা সংখ্যা : ১৬০.০০
মুদ্রিত মূল্য : ৩৫০.০০
ছাড় মূল্য : ২৯৫.০০

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রকৃতি নিজেই চরিত্র। প্রাণময়। কিন্তু আদর্শ হিন্দু-হোটেল-এ মানুষের জীবনই প্রধান ও প্রখর হয়ে উঠেছে। এই উপন্যাসের প্রধান চরিত্র হাজারি নিপীড়িত হয়, মিথ্যা চুরির অপবাদে পর্যুদস্ত হয়। তবু সে স্বপ্ন দেখে। খুব ব্যস্ত একটি রেলস্টেশন আর তার কাছে একটি ভাতের হোটেল, মূল ঘটনা এখানেই। শারীরিক কষ্ট, অনাদর আর অপমানে ক্লান্ত হাজারি তার সামান্য অবকাশ পার করে না সহকর্মী রতনঠাকুরের মতো গা এলিয়ে দিয়ে বা স্টেশনের ব্যস্ততা দেখে। সে চলে যায় চূর্ণী নদীর ধারের ঠাকুরবাড়িতে, কিংবা রাধাবল্লভ-তলায় নাটমন্দিরের নিভৃতিতে। স্বপ্ন দেখে ভবিষ্যতের। এমন কিছু উচ্চাশা নয় তার।
হোটেলে কাজ করতে করতে সে গ্রাহক-ঠকানো দেখে। ডাল কম পড়লে তাতে ফ্যান মিশিয়ে দেয়, বাসী মাছ কড়া করে ভেজে চালিয়ে দেয় পরের দিন। এগুলো তার সরল মনকে আলোড়িত করেছে। সে ভেবেছে নিজেই একটা হোটেল করবে। সে হোটেলে এমন লোক-ঠকানো কাজ সে করবে না। সে হোটেল করেছে, জীবনে সাফল্য এসেছে, কিন্তু তার সরল সাধারণ মনটি হারিয়ে যায়নি। ব্যবসায়িক সাফল্য কিংবা বোম্বাইয়ের ডাক তাকে বিচলিত করেনি; বিচলিত করেছে তার প্রতিপক্ষ পদ্মদিদির প্রণতি : বিদায়বেলায় তার পা ছুঁয়ে তাকে প্রণাম করে যাওয়া। এই প্রণতিই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই উপন্যাস তাঁর পক্ষেই লেখা সম্ভব, যিনি তাঁর দেশটিকে চোখ খুলে দেখেছেন, ভালোবেসেছেন; তার সূক্ষ্মাতিসূক্ষ্ম নানা দিক গভীরভাবে উপলব্ধি করেছেন।
বই : আদর্শ হিন্দু হোটেল
লেখক : বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
পৃষ্ঠা সংখ্যা : ২০০
মুদ্রিত মূল্য : ৩০০.০০
ছাড় মূল্য : ২৫৫.০০
বইগুলো অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে আমাদেরকে মেসেজ করুন।
যে কোন প্রয়োজনে কল করুনঃ 01760-171148

Address

34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Book Point BD Fiction Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category