Aping Shop

Aping Shop It’s a effort of few students to become self-employed entrepreneur. Best Service & Quality Is Our First Commitment. Online service

জীবন নামের রেলগাড়ি গেলো থেমে!  Aping Shop
26/09/2025

জীবন নামের রেলগাড়ি গেলো থেমে!
Aping Shop

উদ্দিপক টা ঠিক উল্টো হলে মানুষ কি শিখতো?
26/09/2025

উদ্দিপক টা ঠিক উল্টো হলে মানুষ কি শিখতো?

জানিনা কেমন লাগবে তবে পড়ার অনুরোধ সবাইকে একবার হলেও।।।🙏  জীবন প্রবন্ধমোত্তাকিন শেখ আপিং১২.০২.২০২৪ষড়যন্ত্র অথবা যন্ত্রণা—...
15/05/2025

জানিনা কেমন লাগবে তবে পড়ার অনুরোধ সবাইকে একবার হলেও।।।🙏


জীবন প্রবন্ধ
মোত্তাকিন শেখ আপিং
১২.০২.২০২৪

ষড়যন্ত্র অথবা যন্ত্রণা—
জীবনের প্রতিটি ভোর যেন শুরু হয় এক অজানা ষড়যন্ত্রে,
আর কোনো অদৃশ্য চক্রান্তে,
যেখানে আলোর আশ্বাসের চেয়ে ছায়ার দাপট বেশি।
প্রতিটি রাত নিঃশব্দে বিলীন হয়
আর গুমরে ওঠে নিঃশব্দ যন্ত্রণায়।
এই জীবনের নামহীন প্রবন্ধে
বর্ণনা নেই, নেই উপসংহারও।
শুধু রয়েছে কয়েক টুকরো শব্দগুচ্ছ,
যা মুখের ভাষায় সিক্ত আর,
ভাঙা অনুভব, আর অতৃপ্ত দীর্ঘশ্বাস।

অন্তর্লীন যন্ত্রণার ঢেউয়ে,
যা শব্দহীন অথচ হৃদয়ের প্রতিটি ভাঁজে ছড়িয়ে পড়ে
অজানা বিষের মতো।

এই জীবনের নামহীন প্রবন্ধে নেই কোনো শিরোনাম,
নেই উপসংহার—
রয়েছে শুধু কিছু অসংলগ্ন অনুচ্ছেদ,
বিক্ষিপ্ত অভিজ্ঞতার ছাপ
আর অতৃপ্ত দীর্ঘশ্বাসের সমাহার।
কখনো একাকিত্বের অন্ধকারে হারিয়ে যাওয়া কিছু সময়,
যেখানে অনুভব কেবলই ধোঁয়াটে স্মৃতি হয়ে ওঠে।
কখনো শরীর ক্লান্ত এক অচেনা রোগে—
হাড়ে হাড়ে জমে ওঠে বিষণ্নতা,
চোখের নিচে ঘুমহীন রাতের ছায়া,
আর মুখে নীরব স্বীকারোক্তি—
“ভালোলাগা কবে শেষ হয়েছিল, মনে নেই আর।”

আবার কখনো আত্মা জর্জরিত অভিমানে,
অদৃশ্য এক শোক দংশন করে হৃদয়ের গভীরতম স্থান।
বন্ধ দরজার ওপাশে পড়ে থাকে
বিফল প্রেম, অনাহুত চিঠি,
অথবা কোনো না বলা কথা,
যা চিরকালই ‘না বলা’ রয়ে যায়।

এই যে জীবনের অগোছালো প্রবন্ধ—
এখানে নিয়ম নেই, নেই কোনো পরিচ্ছন্ন বিন্যাস।
আনন্দ আসে, আবার হারিয়ে যায়—
কাঁধে চাপিয়ে রেখে যায় প্রশ্নের পাহাড়।

বেঁচে থাকা কি শুধুই কষ্ট বইবার নাম?
নাকি এই যন্ত্রণার মাঝেই লুকিয়ে থাকে স্বার্থের আভাস?
আমরা কি কেবলই সহনশীলতার অনুশীলনে নিয়োজিত
নিঃশব্দ সৈনিক?

জীবন, তুমি কি কোনো পরিকল্পিত নাটক?
না কি একের পর এক ব্যর্থতার খসড়া?
তবুও চলি—
চলার মাঝেই যেন খুঁজে ফিরি
উত্তরের আগেই হারিয়ে যাওয়া প্রশ্নগুলো।

শরীর—সে তো কেবল এক অবিন্যস্ত খোলস,
যার প্রতিটি কোষে জমে থাকে ক্লান্তির চিহ্ন,
চোখের নিচে জেগে ওঠে নির্ঘুম রাতের স্তুপিত ছায়া।
মুখে তখন থাকে এক গভীর, অথচ বিনীত স্বীকারোক্তি—

আত্মা?
সে তো কখনো অভিমানে জর্জরিত,
কখনো এক অব্যক্ত শোকে ছিন্নভিন্ন।
হৃদয়ের গভীরে বাস করে
বিফল প্রেমের ধুলো পড়া স্মৃতি,
না পাঠানো চিঠির ভাষাহীনতা,
আর সেইসব না বলা কথার অশ্রুত গুঞ্জন,
যা চিরকালই অপূর্ণ থেকে যায়।

এই জীবনের প্রবন্ধে কি তবে?
নির্দিষ্ট কোনো ছাঁদ নেই,
নেই পাঠযোগ্য কোনো ধারাবাহিকতা।
আনন্দ আসে—
আবার নির্দিষ্ট কারণ ছাড়াই বিদায় নেয়,
পেছনে রেখে যায় প্রশ্নের অসমাপ্ত পর্বত।

বেঁচে থাকা কি কেবলই সহ্য করার অন্য নাম?
নাকি যন্ত্রণার গহীনে লুকিয়ে থাকে
অস্তিত্বের আসল ব্যাখ্যা?
আমরা কি তবে কেবলই সহনশীলতার শিকলে বাঁধা
নিঃশব্দ কিছু সৈনিক,
যারা প্রতিদিন বেঁচে থাকার অনুশীলনে ব্যস্ত?

জীবন, তুমি কি একটি সুচারু রচিত নাটক,
যার পাণ্ডুলিপা আগেই লিখে ফেলা?
নাকি কেবলই একের পর এক ব্যর্থতার অধ্যায়,
যার কোনো পাতাতেই নেই অর্থের স্পষ্টতা?

তবুও চলি—
চলার মাঝেই খুঁজি
সেই প্রশ্নগুলো,
যেগুলোর উত্তর হয়তো কোনোদিনই জানবো না,
তবুও যাদের খোঁজেই বেঁচে থাকি।

তুমি হয়তো উত্তর নও, জীবন—
তবে তুমি প্রতিনিয়ত নতুন প্রশ্নের জন্ম।

আসলেই বুঝি!
জীবন—একটি রহস্যময় প্রবন্ধ, যেটার পাতা ভরা অগণিত প্রশ্ন আর অমীমাংসিত সঙ্কটে।
এটি শুরু হয় এক অদৃশ্য ষড়যন্ত্রের ছায়ায়,
যেখানে প্রতিটি সকাল যেন আনে নতুন চ্যালেঞ্জ, নতুন অব্যক্ত ভয়।
আর প্রতিটি রাত ডুবে যায় নিঃশব্দ যন্ত্রণায়,
যা কখনো মুখ ফুটে বলা হয় না, শুধু হৃদয়ের গভীরে নিঃশেষ হয়।

আর মুখে জমে নীরব এক স্বীকারোক্তি—
“কবে ভালো ছিলাম? মনে অজান্তেই।”
আমাদের আত্মা ক্ষতবিক্ষত হয় অব্যক্ত অভিমান আর পীড়ায়,
যা মনুষ্যত্বের গভীরতম স্থানগুলোতে অচেনা দংশন সৃষ্টি করে।

বিফল প্রেম, অপাঠ্য চিঠি, বলা হয়নি এমন কথা—
এসবই হয়তো জীবনের সেই অনুলিপি,
যা কখনো প্রকাশ পায় না, তবু থেকে যায় অদৃশ্য ছায়ার মতো
চোখের কোণে জমে থাকা এক অবিরত অশ্রুর মতো।

জীবন কি শুধু এলোমেলো টুকরো টুকরো অনুভূতির এক কোলাজ?
নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো সূক্ষ্ম, অবাঞ্ছিত অর্থ?
আমরা কি শুধুই নীরব সৈনিক, যাদের কাজ হলো
এই যন্ত্রণা সহ্য করে সামনে এগিয়ে যাওয়া?
নাকি এই যন্ত্রণার মাঝেই লুকিয়ে থাকে বেঁচে থাকার এক নির্দিষ্ট উদ্দেশ্য?

প্রশ্নগুলো রেখে যায় আমাদের অন্তরেতে,
যেগুলোর কোনো সরল উত্তর নেই,
শুধু জ্বলজ্বল করে অন্ধকারে,
আমাদের পথচলাকে করে আরও রহস্যময়।

জীবন, তুমি কি সুশৃঙ্খল কোনো নাটক,
যার প্রতিটি দৃশ্য আগে থেকে নির্ধারিত?
নাকি এক অনন্ত পরীক্ষা, যেখানে বারবার আমরা ব্যর্থ হই,
তবুও থামি না, চলতেই থাকি,
কারণ হয়তো চলার মধ্যেই লুকিয়ে আছে আমাদের মুক্তির চাবিকাঠি।

এই জীবনের অজানা পথচলার মাঝে,
আমরা খুঁজে যাই প্রতিদিন নতুন প্রশ্ন,
যেগুলো হয়তো কখনো উত্তর পাবে না,
তবুও সেগুলোর তাগিদেই বেঁচে থাকার মানে খুঁজে পাই আমরা।

তাই জীবন—
তুমি হয়তো কোনো এক পরিকল্পিত রচনা নও,
তবুও তোমার অজানা অধ্যায়গুলো
আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা,
আর সবচেয়ে বড় কথা—অবিচল আশা।😊

21/10/2024

I gained 24 followers and received 18 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Welcome To -- Aping Shop

24/05/2024

এক'পৃথিবী বিরহের শেষেও;
তোমার'ই হ'বো তেমন করে,
নিবেদিত ছিলাম আমি যেমন করে, তমার'ই তরে-"। ফিরে এসো হে নন্দিনী তুমি সেই আশ্বাসবাণী স্মরণ করে।।
মোত্তাকিন শেখ আপিং
২৮.০২.২০২০

23/05/2024

ইচ্ছের বিপর্যয়টাই অধিকাংশ আত্মার কল্প গল্পে।
নিয়তি, ভাগ্য আর বাস্তবতা যেটাই হোক উপসংহারে সবটাই খুব বিস্ময়কর,
হয়তো হাহাকার নয়তো জয়জয়কার"।।

মোত্তাকিন শেখ আপিং
২৩.০৯.২০২১

নিয়তির কাছে-পৃথিবীও তালাবদ্ধ,তবুও ইচ্ছে স্বাদে-মানব-মানবীর মস্তিষ্ক। জীবনে চাওয়া-পাওয়া-সবই পৃথিবীর বুকে, শান্তশিষ্ট আচরন...
22/05/2024

নিয়তির কাছে-
পৃথিবীও তালাবদ্ধ,
তবুও ইচ্ছে স্বাদে-
মানব-মানবীর মস্তিষ্ক।

জীবনে চাওয়া-পাওয়া-
সবই পৃথিবীর বুকে,
শান্তশিষ্ট আচরনে পৃথিবী-
অগ্নিসংযোগ করে মনের বিরুদ্ধে।

তবুও মহাজনের কাছে-
চাইতে থাকি অভাবহীন জীবন,
চাওয়া পাওয়া পূরণে-
সে'ই তো গড়িয়াছে নিয়তির বন্ধন।

মানতে না-পারা নিয়তি'ই যে জীবন-
তাইতো কেহ, পারেনা মানতে নিয়তি,
দোষের পাল্লায় মাপামাপি অনর্থক-
স্বার্থ-স্বাদের অতৃপ্তিতে চিরন্তন পৃথিবী।

“নিয়তির কাছে পৃথিবী তালাবদ্ধ”
___ মোত্তাকিন শেখ আপিং
১৯.০৫.২০২৪

14/04/2024

কাঙ্ক্ষিত স্বাদের তিক্ততায় আজ,
কঙ্কালিক সম্পর্কের বাধনে বেধেছি জীবন।
কখনো পেতে চাইনা দুখ,
শুধু কাঙ্ক্ষিত রুপে কল্পনা করি সুখ।
তুমি'হীন সবই লাগে শুন্য,
বিষাক্ত সৃতি'ই তুমি, চিরন্তন ভাগ্য।
নিজেকে মনে হয় খুব অসহায়,
যদি-ও থাকি ভবিষ্যৎ নিয়ে খুব দোটানায়।
স্রষ্টার ইচ্ছাতেই দহন-এ ভাগ্যের লিখন-
অথবা হোকনা স্বাদে,
আকাশের চাঁদে,
জোসনা তারায় বসিয়ে জীবন।
স্রষ্টার আদালতে বরাদ্দ পেয়েছে যেমন'ই,
ভাগ্য আমার এমন'ই।

“ভাগ্য আমার এমনই”
___ মোত্তাকিন শেখ আপিং
১৪.০৪.২০২৪

Address

Dhaka

Telephone

+8801974451500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aping Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aping Shop:

Share