24/08/2024
✍️আলহামদুলিল্লাহ,রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজে কতৃক দুই দিনব্যাপী পনেরোশত বন্যাকবলিত পরিবারকে ত্রান সহায়তা প্রদান সম্পন্ন হয়েছে। আমরা লক্ষীপুরের প্রত্যন্ত অঞ্চলগুলো বিশেষ করে কমলনগরের চর কাদেরিয়া,দিঘলি বেড়িবাঁধ, রামগতি এছাড়াও নোয়াখালীর চরমোটুয়া পর্যন্ত পৌঁছে গেছি জনমানুষের কল্যানে।
⚫বন্যা একটি প্রাকৃতিক দূর্যোগ।দূর্যোগ পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন রোগের সংক্রমণে আক্রান্ত হতে পারে জনপদ। সে পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা মেডিকেল স্টুডেন্ট হিসেবে উদ্যোগ নিয়েছি মেডিক্যাল ক্যাম্প এবং কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার জন্য বন্যার্ত মানুষের দ্বারে দ্বারে।
⚫আমাদের পক্ষে হয়তো সম্ভব না সবার কাছে পৌছানো,আমাদের সাধ্যানুযায়ী অন্ততপক্ষে ৫০০ পরিবারের টার্গেট আমরা নিয়েছি।আমরা দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করবো।আমাদের এর জন্য প্রয়োজন আপনাদের আর্থিক সহযোগীতা এবং কেউ যদি মনে করেন কিছু ওষুধ বা যাতায়াত ব্যবস্থা দিয়ে সহায়তা করবেন আমরা কৃতজ্ঞ থাকব আপনাদের নিকট।
আমাদের প্রয়োজনীয় মেডিসিন গ্রুপ:
➡এন্টিডায়রিয়াল
➡এনালজেসিক
➡এন্টিপাইরেটিক
➡এন্টিডিপ্রেসেন্ট
➡এন্টিব্যাকটেরিয়াল
এছাড়াও রাখবো স্যালাইন
আপনারা চাইলে কুরিয়ার যোগে মেডিসিন পাঠাতে পারেন..
ঠিকানা:
নাম:পোষ্টকারী,সুন্দরবন কুরিয়ার সার্ভিস,মান্দারি বাজার,লক্ষীপুর।
অথবা নগদ বা বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগীতা পাঠাতে পারেন।
বিকাশ:01637600826(Personal)
নগদ:01887204089