ফিবোনাক্কি : Book & Such

Call Directions Website Contact the business

ফিবোনাক্কি : Book & Such Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফিবোনাক্কি : Book & Such, Book shop, Lift/1/A, House/03, Road/09, Block/D, Chandrima Model Town, Mohammadpur, Dhaka.

আমরা যখন বই সংগ্রহ করি,
তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।

🔖আকর্ষনীয় ডিসকাউন্ট, সবসময়ই
🔰কম সময়ে সহজ অর্ডার
⏳দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা

🛒সহজেই বইগুলো অর্ডার করতে —
fibonaccibookshop.com

বইয়ের সাথে আপনার যাত্রা আরো রোমাঞ্চিত হোক, ক্ষুধা মেটাই অক্ষরে... বই হলো আমাদের মেধা ও চিন্তার বিকাশের অন্যতম মাধ্যম। বইয়ের পাতায় কালো কালির অক্ষরে মানবজীবনের চিন্তা-চেতনার বাস্তব প্রতিফলন ঘটে। বই মানুষের জীবনকে করে তোলে আধুনিক ও বিজ্ঞানমনস্ক, বিকাশ ঘটায় সভ্যতা ও সংস্কৃতির, মানুষকে করে তোলে সৃজনশীল,স্ব-শিক্ষিত ও সুশিক্ষিত। তাই উন্নত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই।

ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো বলেছেন, "বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকিয়ে রাখার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হলো সভ্যতার রক্ষাকবচ।"

বইপ্রেমীদের জন্য বই সংগ্রহ ঠিক কতটা গভীর অনুভূতির ধারক আমরা তা বুঝি। তাই আমরা নিয়ে এসেছি এক অন্যরকম বইয়ের দোকান "ফিবোনাক্কি : Book & Such"। এটি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নয়, ফিবোনাক্কি আমাদের শখের দোকান। আপনাদের বই সংগ্রহের অভিজ্ঞতাকে আরেকটু বিশেষ করে তুলতে আমরা বদ্ধপরিকর।

আমাদের এই বিশেষ যাত্রায় পাশে চাই আপনাদের মতো বইপ্রেমীদের। চলুন একটা বইয়ের রাজ্য গড়ি,সেই রাজ্য মুখরিত হোক আপনাদের পদচারণায়।

ক্ষুধা মেটাই অক্ষরে!

এক গুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 🌻আপনার সংগ্রহে  আছে তো?🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 019817...
07/09/2026

এক গুচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 🌻
আপনার সংগ্রহে আছে তো?

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 01981789157

লয় ভাগছে এটি একটি হরর গল্প সংকলন ব‌ই। বইটির গল্পগুলো প্রচলিত রাজকীয়/গথিক ভূতের গল্পের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত অভিজ্ঞ...
07/09/2026

লয় ভাগছে

এটি একটি হরর গল্প সংকলন ব‌ই। বইটির গল্পগুলো প্রচলিত রাজকীয়/গথিক ভূতের গল্পের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ঘটনার আবহে তৈরি। পাঠকদের আলোচনায় “অতিথি”, “মশারি”, “মাছি”, “কমিউনিজমের ভূত”, “দেখেন দিয়া মন” ইত্যাদি লেখা বিশেষভাবে উঠে এসেছে।

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 01981789157

হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করে। নীলাম্বর পরোপকারী কিন্তু বুদ্ধিহীন; উপার্জন করেন ন...
07/09/2026

হুগলি জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্রবর্তী বাস করে। নীলাম্বর পরোপকারী কিন্তু বুদ্ধিহীন; উপার্জন করেন না, গাঁজা খান, মড়া পোড়ান, কীর্তন গান ও খোল বাজান। পীতাম্বর সংসারী ও বাস্তববাদী। তিনি পৈতৃক সম্পত্তি ভাগ করে বাড়ির মাঝে পাঁচিল তুলে দেন।
নীলাম্বরের স্ত্রী বিরাজ (বা বিরাজমোহিনী) অসামান্য সুন্দরী। নয় বছর বয়সে বিয়ে হয়েছিল বলে সবাই তাকে “বিরাজবৌ” বলে ডাকে। শাশুড়ির মৃত্যুর পর তিনি গৃহিণী। তাদের একটি পুত্রসন্তান জন্মের পর মারা যায়, তাই তারা নিঃসন্তান। দুই ভাইয়ের ছোট বোন হরিমতি (পুঁটি)-র দেখাশোনার ভার নীলাম্বরের ওপর পড়ে। তার বিয়ে ও স্বামীর পড়াশোনার খরচের জন্য নীলাম্বর সম্পত্তি বন্ধক রাখেন, কিন্তু মমতায় বিক্রি করতে পারেন না। বিরাজ নিজে অভুক্ত থেকেও স্বামীর যত্ন নেন।

বিরাজ বৌ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 01981789157

অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ গল্পটি একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র মিজান সাহেব—একজন কঠোর,...
07/09/2026

অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ

গল্পটি একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র মিজান সাহেব—একজন কঠোর, শাসক স্বভাবের পিতা (মেঘনা এন্টারপ্রাইজেসের ক্যাশিয়ার)। তার স্ত্রী ফরিদা এবং চার সন্তান—বুলু, বীণা, লীনা ও বাবলু। পরিবারে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বাবার কঠোরতার কারণে।

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 01981789157

কেইকো কখনোই সমাজের সাথে খাপ খাইয়ে উঠতে পারেনি- না নিজের পরিবারে, না স্কুলে। তবে আঠারো বছর বয়সে যখন সে হিরোমাচি শাখার “স্...
07/09/2026

কেইকো কখনোই সমাজের সাথে খাপ খাইয়ে উঠতে পারেনি- না নিজের পরিবারে, না স্কুলে। তবে আঠারো বছর বয়সে যখন সে হিরোমাচি শাখার “স্মাইল মার্ট” -এ কাজ শুরু করে, তখন তার জীবনে এক অদ্ভুত শান্তি ও লক্ষ্য খুঁজে পায়। দোকানের পরিবেশে, যা অন্য কোথাও সে কখনো খুঁজে পায়নি, সামাজিক যোগাযোগের নিয়মগুলো তার কাছে স্পষ্ট হয়ে ওঠে- অনেক নিয়মই দোকানের ম্যানুয়ালে সরলভাবে লেখা থাকে। সহকর্মীদের পোশাক, আচরণ ও কথোপকথন নিখুঁতভাবে অনুকরণ করার মাধ্যমে সে স্বাভাবিক একজন মানুষের ভূমিকা বেশ দক্ষতার সঙ্গে পালন করতে থাকে।

কেইকো এতে খুব খুশি হয়। কিন্তু তার পরিবার থেকে সহকর্মীরা পর্যন্ত সবাই ক্রমশ তার ওপর চাপ দিতে থাকে- একজন স্বামী খুঁজে নেওয়া এবং সঠিক পেশা শুরু করার জন্য। এই চাপ তাকে এমন এক চরম পদক্ষেপ নিতে প্ররোচিত করে, যা তার জীবনে বড় ধরনের পরিবর্তনের আভাস দেয়।

কনভিনিয়েন্স স্টোর ওমেন
লেখক : সায়াকা মুরাতা
অনুবাদক : মো: আমিনুল ইসলাম
প্রকাশনী : রোদেলা প্রকাশনী
বিষয় : জাপানিজ ফিকশন

🛒 বইটি অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করুন।

প্রাগৈতিহাসিক - মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটির নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘প্রাগৈতিহাসিক’ বলতে সাধারণত সভ্যতার পূর্ববর্তী ...
07/09/2026

প্রাগৈতিহাসিক - মানিক বন্দ্যোপাধ্যায়

গল্পটির নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘প্রাগৈতিহাসিক’ বলতে সাধারণত সভ্যতার পূর্ববর্তী সময়কে বোঝায়। কিন্তু মানিক এখানে কেবল প্রাচীন যুগের কথা বলেননি। তিনি দেখিয়েছেন—আধুনিক সমাজে বাস করেও মানুষের ভেতরে কিছু আদিম প্রবৃত্তি রয়ে গেছে।
ক্ষুধা, লোভ, যৌন আকাঙ্ক্ষা, ক্ষমতার আকাঙ্ক্ষা, হিংসা এবং আত্মরক্ষার প্রবল তাগিদ—এসব যখন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, তখন সভ্যতার আবরণ অনেকটাই সরে যায়। এই কারণেই গল্পের নাম ‘প্রাগৈতিহাসিক’ অত্যন্ত অর্থবহ।

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 01981789157

কল্পনা 🌻এই ব‌ইটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ যা ১৯০০ সালে প্রকাশিত হয়।এটি রবীন্দ্রনাথের কাব্যজীব...
07/09/2026

কল্পনা 🌻

এই ব‌ইটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ যা ১৯০০ সালে প্রকাশিত হয়।
এটি রবীন্দ্রনাথের কাব্যজীবনের অন্তর্বর্তী পর্বের (মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদির পরের সময়ের) একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি। এই সময়ে কবির বয়স প্রায় ৩৬–৩৯ বছর; তারুণ্য পেরিয়ে পৌঢ়ত্বের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 01981789157

চক্রবাককাজী নজরুল ইসলামচক্রবাক কাজী নজরুল ইসলামের এক অসাধারণ প্রেমের কাব্যগ্রন্থ। ১৯২৯ সালে প্রকাশিত এই বইয়ে নজরুল চক্রব...
07/09/2026

চক্রবাক
কাজী নজরুল ইসলাম

চক্রবাক কাজী নজরুল ইসলামের এক অসাধারণ প্রেমের কাব্যগ্রন্থ। ১৯২৯ সালে প্রকাশিত এই বইয়ে নজরুল চক্রবাক পাখির মতো বিচ্ছেদের যন্ত্রণা, প্রেমের আকুতি আর বিরহের গভীর বেদনা অপূর্ব সুরে ফুটিয়ে তুলেছেন।

বিদ্রোহী কবির এখানে দেখা মেলে এক নরম, রোমান্টিক ও সংবেদনশীল রূপ। চক্রবাক পড়তে পড়তে মনে হবে, বিরহের কষ্টও যেন কত মধুর হতে পারে।

প্রকাশনী: কবি প্রকাশনী

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন— 01981789157

07/09/2026

একটা কথা বলি?

পরিণীতা লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি প্রেমের না বলা কথা, অভিমান, দ্বিধা, সামাজিক বাধা ও শেষ পর্যন্ত আত্মসম্মা...
07/09/2026

পরিণীতা
লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উপন্যাসটি প্রেমের না বলা কথা, অভিমান, দ্বিধা, সামাজিক বাধা ও শেষ পর্যন্ত আত্মসম্মানের জয়ের মাধ্যমে এগোয়। শরৎচন্দ্র এখানে সাধারণ মানুষের দৈনন্দিন সুখ-দুঃখ, কেরানি জীবনের যন্ত্রণা এবং মানবমনের দ্বন্দ্ব অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন

🛒 অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন - 01981789157

Address

Lift/1/A, House/03, Road/09, Block/D, Chandrima Model Town, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ফিবোনাক্কি : Book & Such posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফিবোনাক্কি : Book & Such:

Shortcuts

Share

Category