14/05/2025
অনেকেই বলে, ভাই দাম বেশি!!!
ভাই লুকানোর কিছু নাই, আমি ১০ দিন ১০ রাত খেটে কিছু টাকা নিয়ে ঢাকায় ফিরতে চাই।
সাতক্ষীরায় আম ব্যবাস্থাপনায় খরচের কথা বলি।
ঘড় ব্যাবস্থাপনার জন্য এখানে প্রতি ১০ কেজির বক্সে ২০ টাকা নেয়, প্রতিটি বক্স ও বস্তা শেলাই করতে ২৫ টাকা নিচ্ছে, ৩০ টাকার কাগজ নিচ্ছে ৮০ টাকা কেজি, ১০ টাকার বস্তা ২৩ টাকা পিস নিচ্ছে, ১৫০ টাকার ক্যারেট ২১০ টাকা নিচ্ছে, কখনো ২৩০ টাকা নিচ্ছে।
৩০০ টাকার ভ্যান ভাড়া ৬০০-৭০০ টাকার নীচে নড়ে না। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে খাজনা টিম, গাড়ি আঁটকিয়ে তারা ২% খাজনা চায়। কুরিয়ার বিল প্রতি কেজিতে ঢাকায় ১২ টাকা নেয়, ঢাকার বাহিরে প্রতি কেজিতে ১৬ টাকা নেয়, ঢাকায় হোম ডেলিভারি ২২ টাকা প্রতি কেজি, স্টীড ফাস্ট কুরিয়ার এ একটু খোঁজ নিন।
একটা রুম ভাড়া নিছি দুজনের থাকার, সেখানেও ৬০০ টাকার রুম ভাড়া দৈনিক ১২০০ টাকা নিচ্ছে, সেটাও গ্রাহককে বহন করতে হবে।
এই সব মিলায়ে দিন রাত খেটে কিছু টাকা হাতে নিয়ে ফিরতে চাই, এই আমের সিজনের জন্য সারা বছর অপেক্ষা করি যে এই সময় রাত দিন খেটে কয়েক মাস কাজ না করে রাজনীতিতে সময় দেব।
এবার আসি অনলাইনে অন্যরা কত দরে সেল করছে। অনলাইনে ১৩০ থেকে ১৪০ টাকা দরে সেল হচ্ছে। সেখানে আমি দর দিয়েছি অনেক অনেক কম।
আমি আপনাদের কি আশ্বাস দিতে চাইঃ
আমি বড় আম বলে ছোট আম আপনাদের দেব না, আমার আম গুলো কিছু ৩ টায় এক কেজি হবে, বেশিরভাগ ৪ টায় এক কেজি হবে। আম মিষ্টির ক্ষেত্রে গ্যারান্টি করা মিষ্টি হবে। আমি মিষ্টি নিশ্চিত না হয়ে আম পাঠাই না।
তৃতীয় নিশ্চয়তা, আমার আম নিরাপদ আম, এখানে এক ফোটাও কার্বাইড, ইথাইল বা ফরমালিন প্রয়োগ করতে দেই না। এটা যদি কেউ প্রমান করতে পারেন আমার আমে এসব প্রয়োগ করেছি আমি তাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করব।
*ঢাকা ও ঢাকার বাহিরে পয়েন্ট ডেলিভারি*
কুরিয়ার খরচ, প্যাকিং খরচ সব নিয়েই দাম ধরতে হয়।
যদি আম পছন্দ হলে এই হোয়াটসঅ্যাপ এ মেসেজ করুন।