SoFast Web Services

SoFast Web Services welcome to our page & thank you much for visiting our page. We believe in finding products for customers not finding customers for our products.

গত শতাব্দীর তুলনায় এই শতাব্দীতে টুইন বেবি জন্মহার অনেক বেশী।যেটা আগের শতাব্দিতে ছিল ১% সেটা এই ২০০০-২০১০ সালে এসে দারিয়ে...
11/03/2021

গত শতাব্দীর তুলনায় এই শতাব্দীতে টুইন বেবি জন্মহার অনেক বেশী।

যেটা আগের শতাব্দিতে ছিল ১% সেটা এই ২০০০-২০১০ সালে এসে দারিয়েছে ৩.৫%। মানে হিসেব করলে দারায় একশো টা বাচ্ছা জন্ম নিলে তার মধ্য ৩-৪ টাই জন্ম নেয় টুইন বেবি হিসেবে।

নোটঃ ইয়াং মা দের তুলনায় বেশী বয়সে যারা মা হচ্ছেন তাদের টুইন হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

সুত্রঃ Article of Alexis C. Madrigal of The Atlantic.

পৃথিবীর সব জনসংখ্যা যদি এক যায়গায় জড় করা হয়, তাহলে কতটুকু যায়গা লাগবে সব মানুষকে এক জায়গা জড় করতে? ভেবে অবাক হচ্ছেন?ন্যা...
11/03/2021

পৃথিবীর সব জনসংখ্যা যদি এক যায়গায় জড় করা হয়, তাহলে কতটুকু যায়গা লাগবে সব মানুষকে এক জায়গা জড় করতে? ভেবে অবাক হচ্ছেন?

ন্যাশনাল জিওগ্রাফিক হিসেব অনুযায়ী আমেরিকার স্টেট লস এঞ্জেলসে পৃথিবীর সব মানুষকে এক সাথে জড় করা সম্ভব যদি প্রত্যেক মানুষ একে অন্যর সাথে কাধ মিলিয়ে দারায়।

নোটঃ পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭৫০ কোটিরও বেশী।

মঙ্গলগ্রহ থেকে তোলা আমাদের পৃথিবীর ছবি।  কি অদ্ভুত তাই না, বিশাল ইউনিভার্সের ক্ষুদ্র একটা অংশে আমাদের বসবাস।
11/03/2021

মঙ্গলগ্রহ থেকে তোলা আমাদের পৃথিবীর ছবি। কি অদ্ভুত তাই না, বিশাল ইউনিভার্সের ক্ষুদ্র একটা অংশে আমাদের বসবাস।

06/03/2021
06/03/2021
গোপাল ভাঁড়কে কেন আর বাংলায় দেখা যায় নি?তখন ছিল ১৭৫৭ সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময়ে বাংলা-বিহার-উড়িষ্যার নবাব। তাঁর শত্রু...
25/02/2021

গোপাল ভাঁড়কে কেন আর বাংলায় দেখা যায় নি?

তখন ছিল ১৭৫৭ সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময়ে বাংলা-বিহার-উড়িষ্যার নবাব। তাঁর শত্রু সংখ্যা প্রচুর। মির জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ-সহ অনেকেই গোপনে ষড়যন্ত্র করে তাঁকে সিংহাসনচ্যুত করার কাজে লিপ্ত। তাঁরা প্রত্যেকেই নিজের স্বার্থ হাসিল করার জন্য ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেছেন। এক সময় এই ষড়যন্ত্রে রাজা কৃষ্ণচন্দ্রকেও যোগ দিতে বলা হয়। কৃষ্ণচন্দ্র নিজের সভাসদদের কাছে মতামত চান। রাজসভার সবাই যোগ দেওয়ায় সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি ‘না’ করেন। তিনি হলেন গোপাল ভাঁড়।

তিনি আন্দাজ করতে পেরেছিলেন ইংরেজ ও মির জাফরদের কূট পরিকল্পনা। আর স্বার্থসিদ্ধির পর ইংরেজরা আর যে রাজাকে মনে রাখবে না, সেটাও তিনি টের পান। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বার বার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু রাজা তাঁর কথায় কর্ণপাতও করলেন না, বরং তাঁর বাকি সভাসদদের নিয়ে গোপালকে চরম বিদ্রূপ করতে আরম্ভ করলেন। গোপাল কিন্তু তাঁর সিদ্ধান্তে অটল। তখন কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি মুর্শিদাবাদ গিয়ে নবাবকে মুখ ভেংচি দিয়ে আসতে পারে, তবেই তিনি আর নবাবের বিরুদ্ধে যাবেন না।

কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল পর দিনই মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা করলেন। মুর্শিদাবাদে তো পৌঁছালেন, কিন্তু তাঁকে নবাবের হীরাঝিল প্রাসাদে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হল না। গোপাল তখন প্রহরীর হাতে দিল একটা কামড়। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে পেশ করা হল গোপালকে।

নবাব সিরাজউদ্দৌলা গোপালকে জিজ্ঞাসা করলেন, ‘কে তুমি, কেন এসেছো?’ গোপাল কোনও কথার উত্তর দিলেন না। বরং নবাবের দিকে তাকিয়ে বিশ্রী ভাবে মুখ ভেংচালেন। নবাব তো রেগে লাল। ‘কী! এত বড় দুঃসাহস! আমাকে মুখ ভেংচানো। প্রহরী, আটক করো এই বদমাশটাকে!’ আটক করা হল গোপালকে। আগামীকাল হবে বিচার।

এর মধ্যেই গোপাল কায়দা করে মির জাফরের কানে কানে গিয়ে বললেন, ‘আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে। কিন্তু কিছু বলব না। কারণ এ সব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্রও যে ফেঁসে যাবেন। তখন নবাব তাঁকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তাঁর ক্ষমতা হারিয়ে ফেলুক। তিনি যে আমার অন্নদাতা।’

মির জাফর গোপালের এমন কথা শুনে তো রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি নবাবের কান ফুঁসলিয়ে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। পরদিন সভায় গোপালকে হাজির করা হল। শোনানো হল তাঁর শাস্তি। ফাঁসির শাস্তি শুনেও গোপালের মুখের কোনও পরিবর্তন দেখা গেল না। বরং নবাব গোপালের দিকে তাকাতেই গোপাল আবার মুখ ভেংচি দিলেন। নবাব তো থ! এ হেন পাগলকে নিয়ে তিনি কী করবেন ভেবে পেলেন না। পাগল লোককে কি ফাঁসি দেওয়া ঠিক?

ডাক পড়ল কবিরাজের। কবিরাজ মশাই গোপালকে পরীক্ষা করতে লাগলেন। নবাব জিজ্ঞাসা করলেন, ‘কবিরাজ মশাই, কী বুঝছেন?’ কবিরাজ মাথা চুলকে বললেন, ‘এ তো দেখছি বদ্ধ উন্মাদ!’ শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন।

গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। মহারাজকে সব কথা খুলে বললেন। কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন গোপাল আর যা-ই করুক নবাবকে মুখ ভেংচানোর সাহস হবে না! এ দিকে গোপাল তো অসাধ্য সাধন করে এসেছেন। আর কৃষ্ণচন্দ্রের মনের ইচ্ছা মির জাফরকেই সমর্থন করা। তার উপর একমাত্র গোপাল ছাড়া বাকি সব সভাসদরাও তাঁর সঙ্গে আছেন।

মহারাজ সকল সভাসদদের সামনে গোপালকে বলে উঠলেন, ‘গোপাল! তুমি যা-ই করো না কেন, তোমাকে দেওয়া শর্ত আমি মানি না। আমি নবাবের বিরুদ্ধেই যাব। এতে তুমি আমাকে সাথ দাও বা না-দাও, তাতে আমার কিছু যায় আসে না।’ এ বার গোপাল ভীষণ অপমানিত বোধ করলেন। নিঃশব্দে সভা ত্যাগ করলেন। ঠিক করলেন, এই রাজসভায় আর ফিরে আসবেন না। শুধু রাজসভা কী, তিনি এই রাজ্যই ত্যাগ করবেন। অতঃপর অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে গোপাল সপরিবারে রাজ্য ত্যাগ করলেন। এর পর সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা যায়নি।

বিশ্বের শীর্ষ ধনী এখন এলন মাস্কমাস্কের বর্তমানে সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলারঅন্যদিকে, প্রথম ধনী তালিকায় থাকা ই-...
08/01/2021

বিশ্বের শীর্ষ ধনী এখন এলন মাস্ক

মাস্কের বর্তমানে সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলার

অন্যদিকে, প্রথম ধনী তালিকায় থাকা ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে বর্তমানে তাঁর সম্পদের মূল্য প্রায় ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।
03/01/2021

তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।

ফ্রান্সেও নতুন ধরনের প্রজাতির করোনার সন্ধান।যুক্তরাজ্যে পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাসের সন্ধান এবার ফ্রান্সেও মিলেছে।
26/12/2020

ফ্রান্সেও নতুন ধরনের প্রজাতির করোনার সন্ধান।

যুক্তরাজ্যে পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাসের সন্ধান এবার ফ্রান্সেও মিলেছে।

চলে গ্যালেন ‘ইত্যাদি’র আরো একজন নিয়মিত শিল্পী, সবার প্রিয় অভিনেতা আব্দুল কাদের। প্রায় পঁচিশ বছর ধরেই তিনি ‘ইত্যাদি’র অত্...
26/12/2020

চলে গ্যালেন ‘ইত্যাদি’র আরো একজন নিয়মিত শিল্পী, সবার প্রিয় অভিনেতা আব্দুল কাদের।
প্রায় পঁচিশ বছর ধরেই তিনি ‘ইত্যাদি’র অত্যন্ত জনপ্রিয় পর্ব ‘মামা-ভাগ্নে’র ‘মামা’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি নিজে যেমন এই চরিত্রটিকে ভালোবাসতেন, তেমনি দর্শকদের কাছেও প্রিয় ছিলো এই ‘মামা’ চরিত্রটি। অত্যন্ত নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল জীবন-যাপন করতেন কাদের ভাই। দেখে কখনও মনেই হয়নি এত বড় একটি রোগ তাঁর শরীরের এতটা ক্ষতি করে ফেলেছে। গত ৩০ অক্টোবর প্রচারিত ‘ইত্যাদি’ই ছিলো কাদের ভাইয়ের জীবনের শেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটির ধারণের সময়ই কাদের ভাইকে কিছুটা অসুস্থ ও মলিন দেখাচ্ছিলো। আগের সেই উচ্ছ্বাস ছিলো না। ধারণ শেষে যাবার সময় বলেছিলেন তাঁর শরীরটা ভালো যাচ্ছে না। দোয়া চাইলেন। এরপর হঠাৎ করে শুনলাম তিনি চেন্নাইয়ের হাসপাতালে। ভিডিও কলে কথা হলো। মুখে খোঁচা খোঁচা দাড়ি, নাকে অক্সিজেন মাস্ক। কাদের ভাইয়ের এই চেহারা দেখবো কখনও কল্পনাও করিনি। আমাকে দেখে আবেগে কেঁদে ফেললেন। এরপর চট্টগ্রাম বিমান বন্দরে নামার পর আবার কথা হলো। বললেন, ‘দেশের মাটিতে এসেছি, দোয়া করবেন যাতে আবার একসাথে কাজ করতে পারি।’ আবারও সেই কান্নাভেজা কণ্ঠ। আরো ৬টি মাস বাঁচতে চেয়েছিলেন কাদের ভাই কিন্তু মৃত্যু তাকে সে সুযোগ দেয়নি। এত দ্রুত যে তিনি এতটা অসুস্থ হবেন এবং আমাদের ছেড়ে চলে যাবেন তা কল্পনাও করিনি।
কাদের ভাই শুধু ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পীই ছিলেন না, ছিলেন ‘ইত্যাদি’ পরিবারের একজন সদস্য। গুণী এই অভিনেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর জন্য মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সূত্রঃ হানিফ সংকেত

বিয়েতে কনে সাদা পোশাক পরেন নারীরা কেন?ইতিহাস থেকে জানা যায় যে, ১৮৪০ সালের ১০ ফেব্রুয়ারি এই প্রচলন শুরু করেছিলেন রানি ভিক...
25/12/2020

বিয়েতে কনে সাদা পোশাক পরেন নারীরা কেন?

ইতিহাস থেকে জানা যায় যে, ১৮৪০ সালের ১০ ফেব্রুয়ারি এই প্রচলন শুরু করেছিলেন রানি ভিক্টোরিয়া।
তখন নিজের বিয়েতে নিজেরই নকশা করা সাদা একটি গাউন পরেছিলেন রানি। তখন থেকে বিয়েতে সাদা পোশাক পরাই কনের জন্য আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে এবং সে ধারা এখনো অবধি প্রচলিত হয়ে আসছে।

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুর গুজব নিয়ে বিরক্ত তাঁর পরিবার। দুদিন ধরে বিভিন্ন ওয়েব পোর্টাল ও ইউটিউব চ্যানেলে তাঁর মৃত্যু...
25/12/2020

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুর গুজব নিয়ে বিরক্ত তাঁর পরিবার। দুদিন ধরে বিভিন্ন ওয়েব পোর্টাল ও ইউটিউব চ্যানেলে তাঁর মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। সেসব দেখে অনেক মানুষ ফেসবুকে এই অভিনেতার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন, যা তাঁর পরিবারের জন্য হয়রানিমূলক। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন কাদেরের পরিবারের সদস্যরা।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when SoFast Web Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share