Dawah Shop BD

Dawah Shop BD মহানবি হয়রত মুহাম্মদ (সাঃ) এর মহা মূল্?

26/09/2022

আদব ও আখলাক সিরিজ

আপনার সন্তান যখন আপনার সাথে সুন্দর করে কথা বলে, বড়দের সম্মান করে, আদবের সাথে চলে, সকলেই যখন তাদের এই ভালো গুণগুলোর প্রশংসা আপনার সামনে করে, তখন আপনার অনুভূতি কেমন হয়? নিশ্চয়, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার যায় না? মনে হয় আপনার ঘরে এ যেন এক টুকরো জান্নাত ও আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামাত।

সবাই তার সন্তানকে পৃথিবীর সেরা ও আদর্শ মানুষ বানাতে চায়। তবে সেরা বানানোর উপায় অনেকেই জানে না। সেরা হওয়ার প্রথম শর্তই হচ্ছে আদব-আখলাক সুন্দর হওয়া। আমরা ‍যদি ছোটবেলা থেকেই শেখাতে পারি সুন্দর আদব ও আচার-আচরণ এবং হাতে তুলে দিতে পারি কিছু অসাধারণ বই; তাহলে তারা শিখতে পারবে জীবনে চলার পথে আদব ও নববি আদর্শ।

আদব-আখলাক সুন্দর হলে পরিবার, সমাজ, দেশ ও জাতি সবাই উপকৃত হয়। ব্যক্তি যেমন শান্তিতে থাকে, তেমনি শান্তিতে থাকে তার পরিবার। আর এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে পুরো সমাজে, দেশ থেকে দেশান্তরে।

সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নিয়ে এসেছি ছোটদের আদব সিরিজ। যেখানে গল্পে গল্পে আদবের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের উপযোগী করে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে অসংখ্য গল্প। যেগুলো বেছে নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে। সাথে প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে আকর্ষণীয় রঙিন রঙিন ছবি; শিশুরা দেখলেই যা পছন্দ করবে।

আদব সিরিজের বইগুলো—
১. সালাম ও সাক্ষাতের আদব
২. ইলম শেখার আদব
৩. আল্লাহর সাথে আদব
৪. পোশাক ও পবিত্রতার আদব
৫. ঘুম ও খাওয়ার আদব
৬. খেলাধুলা ও আনন্দ করার আদব

ছোটদের আখলাক সিরিজের বইগুলো :
১. ক্ষমাশীল হই
২. দয়ালু হই
৩. মুখলিস হই
৪. অনুগত হই
৫. লজ্জাশীল হই
৬. সহযোগী হই

ছোটদের আদব ও আখলাক সিরিজটির বৈশিষ্ট্য :
- প্রতিটি সিরিজে রয়েছে ৬টি করে বই।
- প্রতিটি বইয়ে আছে ২৪ পৃষ্ঠা।
- প্রতি পৃষ্ঠায় আছে মনকাড়া সব রঙ্গিন ছবি ও দৃশ্য। তাই শিশুরা বিরক্ত হবে না।
- প্রতিটি সিরিজে ৬টি করে মোট ১২টি বইয়ের মোট ২৮৮ পৃষ্ঠায় পাবেন প্রায় ২০০ শিক্ষণীয় গল্প ও ঘটনা।
- প্রতিটি গল্পই নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে।
- ফলে আপনার শিশু অনুপ্রাণিত হবে বিশুদ্ধ ইসলামি শিক্ষার আলোকে।
- পুরো সিরিজটি সাজানো হয়েছে শিশুতোষ মন-মানসিকতার কথা মাথায় রেখে। তাই কোথাও জটিল শব্দ বা বড় বাক্য ব্যবহার করা হয়নি। সহজ সাবলীল করার চেষ্টা করা হয়েছে।
- আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যে শিশুরা নিজে থেকে এখনো বই পড়তে পারে না—মানে যাদের বয়স ছয় বছরের কম—তারাও এই বইগুলো দেখতে ও শুনতে খুব পছন্দ করবে।
- একটি সুন্দর গল্পই বদলে দিতে পারে আপনার শিশুর ভাবনার জগৎ।

বইয়ের নাম- ছোটদের আদব ও আখলাক সিরিজ
লেখক- তানভীর হায়দার
সম্পাদনা- আসিফ আদনান
শারঈ সম্পাদনা - আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
উৎস নির্দেশ- আসাদ আফরোজ
প্রকাশনী- সত্যায়ন প্রকাশন

সন্তানের মুখে দুআ ও যিক্‌র শুনে মা-বাবার মন ভরে যায়। তাদের কোমল উচ্চারণগুলো শুনতে মধুর লাগে। শিশুরা রঙিন ও সুন্দর ছবি দেখে আনন্দ পায়। ফলে সেগুলোর মাধ্যমে সহজেই তাদেরকে শেখানো যায়। তাই শিশুদের কথা ভেবে তাদের উপযোগী করে রঙিন ছবি ও সুন্দর ডিজাইনে আমরা নিয়ে এসেছি ‘আমার দুআ আমার যিক্‌র’। এতে ১৬টি ফ্ল্যাশ কার্ডের একটি বক্সে প্রতিদিনের প্রয়োজনীয় দুআগুলো তুলে ধরা হয়েছে। যা শেখা সবার জন্যই জরুরি।

ফ্ল্যাশ কার্ডগুলোর বৈশিষ্ট্য :
১. এতে রয়েছে ১৬টি ফ্ল্যাশ কার্ড।
২. ১৬টি ফ্ল্যাশ কার্ডে রয়েছে মোট ২৪টি দুআ।
৩. প্রতিদিনের প্রয়োজনীয় মাসনূন দুআগুলো এতে স্থান পেয়েছে।
৪. প্রতিটি দুআর সাথেই রয়েছে আকর্ষণীয় রঙিন ছবি।
৫. দুআগুলোর উচ্চারণ ও অর্থও দেওয়া হয়েছে।
৬. সহজে পড়ার জন্য সুন্দর ও স্পষ্ট আরবি ফন্ট ব্যবহার করা হয়েছে।

সিরিজগুলো অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন 01619009082 নাম্বারে (মোবাইল/হোয়াটসঅ্যাপ)

সবাই পৃথিবীর সেরা হতে চায়। তবে সেরা হওয়ার প্রধান উপায় অনেকেই জানেনা। সেরা হওয়ার প্রথম শর্তই হচ্ছে আদব ও আখলাক সুন্দর...
18/09/2022

সবাই পৃথিবীর সেরা হতে চায়। তবে সেরা হওয়ার প্রধান উপায় অনেকেই জানেনা। সেরা হওয়ার প্রথম শর্তই হচ্ছে আদব ও আখলাক সুন্দর হওয়া। আদব ও আখলাক সুন্দর হলে সবাই উপকৃত হয়। ব্যক্তি যেমন শান্তিতে থাকে তেমনি শান্তিতে থাকে তার পরিবার। আর এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে পুরো সমাজে।

তুমি কি নবীজির প্রিয় হতে চাও? কিয়ামতের দিন প্রিয় নবীজির কাছাকাছি থাকতে চাও? যেদিন সবাই পেরেশান থাকবে, সেদিন নবীজির কাছাকাছি থাকতে হলে আদব ও আখলাক সুন্দর হওয়া চাই। প্রিয় নবীজি বলেছেন,"তোমাদের মধ্যে যার স্বভাব চরিত্র সবচেয়ে সুন্দর কেয়ামতের দিন সে আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে কাছে থাকবে।"

আদব আখলাক শেখার সবচেয়ে ভালো সময় শৈশবকাল। বড় হয়ে শেখা অনেক কঠিন। তাই বড়দের উচিত ছোটদের উত্তম আদম আখলাক শিক্ষা দেওয়া। সুন্দর আখলাক গঠনের উদ্দেশ্যই বহুদিনের প্রচেষ্টায় সত্যায়ন প্রকাশনী নিয়ে এসেছেন 'ছোটদের আদব সিরিজ' এবং 'ছোটদের আখলাক সিরিজ'। প্রতিটি সিরিজে রয়েছে ছয়টি করে বই। যেখানে গল্পে গল্প আখলাকের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের উপযোগী করে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে অসংখ্য গল্প। গল্পগুলো বেছে নেওয়া হয়েছে কুরআন, হাদিস ও সিরাতের বিশুদ্ধ কিতাব থেকে। সাথে প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে আকর্ষণীয় কারুকাজের রঙিন রঙিন ছবি; যা মুহূর্তেই শিশুদের মন কেড়ে নেবে।

আদব ও আখলাক সিরিজের সাথে আমরা দিচ্ছি ২৪ টি ফ্ল্যাশ কার্ড সম্পূর্ণ ফ্রি ।ফ্ল্যাশ কার্ডগুলোর বৈশিষ্ট্য:০১. এতে রয়েছে ১৬ ট...
18/09/2022

আদব ও আখলাক সিরিজের সাথে আমরা দিচ্ছি ২৪ টি ফ্ল্যাশ কার্ড সম্পূর্ণ ফ্রি ।
ফ্ল্যাশ কার্ডগুলোর বৈশিষ্ট্য:
০১. এতে রয়েছে ১৬ টি ফ্ল্যাশ কার্ড
০২. ১৬ টি ফ্লাশ কার্ডে রয়েছে মোট ২৪ টি দোয়া
০৩. প্রতিদিন এর মাসনুন দোয়া গুলো এতে স্থান পেয়েছে
০৪. প্রতিটি দোয়ার সাথে রয়েছে আকর্ষণীয় রঙিন ছবি
০৫. দোয়া গুলোর উচ্চারণ ও অর্থ দেওয়া হয়েছে
০৬. সহজে পড়ার জন্য সুন্দর ও স্পষ্ট আরবি ফন্ট ব্যবহার করা হয়েছে

এতে যে দোয়া গুলো রয়েছে সেগুলো হল:
০১. পিতা-মাতার জন্য দোয়া
০২. কাপড় পরিধান করার দোয়া
০৩. ঘুমানোর সময় দোয়া
০৪. ঘর থেকে বের হওয়ার দোয়া
০৫. টয়লেটে প্রবেশ করার দোয়া
০৬. টয়লেট থেকে বের হওয়ার দোয়া
০৭. রাগ থামানোর দোয়া

এরকম মোট ২৪ টি সুন্দর সহজ দোয়া।

Address

Road-06, Block-D, Section-1, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawah Shop BD:

Share

Category