Aalia Online Point

Aalia Online Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aalia Online Point, Shopping & retail, Baridhara DOHS, Dhaka.

24/01/2026
যে মহিলা বুড়া বয়সে এত সুন্দর তার যৌবনে সে আর কত সুন্দরী হবে চিন্তা করেছেন?  এত সুন্দর মেয়েকে বউ হিসেবে পেয়েও কিভাবে একটা...
21/01/2026

যে মহিলা বুড়া বয়সে এত সুন্দর তার যৌবনে সে আর কত সুন্দরী হবে চিন্তা করেছেন? এত সুন্দর মেয়েকে বউ হিসেবে পেয়েও কিভাবে একটা ছেলে অন্য মেয়েকে বিয়ে করতে পারে তাকে চিট করতে পারে? আসলে একজন লয়াল রেস্পেক্টফুল পুরুষ পেতে ভাগ্য লাগে সৌন্দর্য না!! আমি এমন মেয়েকেও দেখেছি যে কিনা সুন্দর না, দুনিয়ার লোক যেটাকে সৌন্দর্য বলে তার ছিটে ফোটাও নেই তারপরও তার স্বামী চোখে সে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী আর এমন মেয়েও দেখেছি যাকে দেখলে আপনার মনে হবে এত সুন্দর মেয়েও দুনিয়াতে আছে অথচ তার স্বামী তাকে দুই পয়সারও দাম দেয়না নিজের সুন্দরী বউকে রেখে অন্য মেয়ের পিছে পাগল! আমি ছোট বেলা থেকে আমাদের বড়দের মুখ থেকে শুনতাম যে আল্লাহ যেন কোনো মেয়ের শুধু চেহারা নয় তার নসীব সুন্দর করুক এখন আমি বুঝতে পারছি তারা কেন এরকম দুয়া করতো!!
হক্ব মুভি থেকে একটা শিক্ষা নিবেন পুরুষ মানুষ আপনাকে কতটা ভালোবাসে সেটা গুরুত্বপূর্ণ নয় কতদিন ভালোবাসবে এটা গুরুত্বপূর্ণ কোন সময় বদলে যাবে তার ঠিক নেই! এজন্য পরিবারে সবাইকে বারবার মেয়েদেরকে একটা জিনিস শেখানো উচিত যে "কারও স্বামী যদি কোটি টাকার সম্পদের মালিক হয় বা আরবপতিও হয় তারপরও মেয়েদের নিজস্ব পায়ে দাঁড়ানো খুব জরুরি!! ফিউচার সিকিউর করতে না নিজের চোখে নিজের সম্মান রক্ষার্থে " ❤️
ইসলাম কোনো মেয়েকে ঘরে বন্দী রাখতে বলেনি, কোনো হাদিসে নেই যে মেয়েদেরকে ঘর থেকে বের হওয়া যাবেনা । যদি তাই হতো তাহলে হযরত খাদিজাতুল কুবরা (রা) বিজনেস করতেন না, মা আয়েশা সিদ্দিকা (রা) মত বিচক্ষন মেধাবী সেসময় কেও ছিলেন না এমনকি বড় বড় সাহাবি তাঁর কাছে আসতেন বিভিন্ন মাসায়েল সম্পর্কে জানতে, পর্দার মধ্যে থেকে তিনি উত্তর দিতেন।শরীয়াতের সীমার মধ্যে থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন আর কাজও করতে পারেন।

হক্ব মুভিতে বলা হয়েছে কুরআনের প্রথম শব্দ নাজিল হওয়া "ইকরা" সম্পর্কে , অর্থাৎ " পড়"। জ্ঞান অর্জন প্প্রত্যেক মুমিনের উপর ফরয। মেয়েদের উপর এক পুরো সুরা নাজিল হয়েছে "আন নিসা " এর থেকেই শিক্ষা নিয়ে মেয়েদের উচিত জ্ঞান অর্জন করা নিজের পায়ে দাঁড়ানো, তবে কিছু শর্ত আছে আর সেগুলো আমাদের protection এরজন্যই। তাই বলছি আপনারা নিজেকে মুল্য দিতে শিখুন।
মন দিয়ে লেখাগুলো পড়বেন আর কোনো ভুল হলে ক্ষমা করবেন। All the best ❤

China  jewellery Very premium quality jewellery if you like it.. Plz inbox us
12/11/2025

China jewellery
Very premium quality jewellery
if you like it..
Plz inbox us

এটা খিচুড়ি বিলাসের বৃষ্টি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক পোস্ট দেওয়ারও বৃষ্টি না।কোনটা সাইক্লোন /দুর্যোগ এটা বো...
27/05/2024

এটা খিচুড়ি বিলাসের বৃষ্টি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক পোস্ট দেওয়ারও বৃষ্টি না।কোনটা সাইক্লোন /দুর্যোগ এটা বোঝার ক্ষমতা মহান আল্লাহ আমাদেরকে দিক।
মহান সৃষ্টিকর্তা সহায় হোন নদী ও উপকূল এলাকার সমস্ত মানুষ ও পশু পাখিদের ওপর । আমিন

**মানসিক ভাবে ভালো থাকার উপায়**    গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি...
13/05/2024

**মানসিক ভাবে ভালো থাকার উপায়**
গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে।

ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ, যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু।

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারুর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় ।

মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। দান করবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেন নাই অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না।

নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় :
দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
মাদক ব্যাবসা করতো বা করে বা ভালো হয়ে গিয়েছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখন ও বিশ্বাস করবেন না । এরা বেইমানী করবেই কারনে অকারনে ।
একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।

প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

করণীয় কী ?
১) অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
২) অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
৩) মানুষকে ক্ষমা করে দিন।
৪) রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।
৫) পিপাসার্ত না হলেও জল পান করুন।
৬) সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
৭) যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।
৮) ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
৯) আর্থিক সঙ্গতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। দান করুন ।
১০) ধনী না হলেও তৃপ্ত থাকুন।
১১) মাঝে মাঝে ভোরের সূর্যোদয় ,রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।
১২) মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন। মিথ্যা ত্যাগ করুন ।
১৩.সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন। পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্ত ভাবে হাসবেন।
১৪) সবার সাথে মিশবেন ছোটো বড় ভাববেন না।
--------------

আমার আরো পোস্ট পেতে পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন।

সংগৃহীত

Address

Baridhara DOHS
Dhaka
1206

Telephone

+8801517152679

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aalia Online Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share