Ideal Muslim Shop

Ideal Muslim Shop Surely, in what is halal there is peace...

“Allah has permitted trade and has forbidden usury (interest).” [2:275]

Faith | Quality | Trust ✓

Ideal Muslim Shop customer হওয়া সৌভাগ্যের বিষয় 🥱🫪আল্লাহ চাইলে নভেম্বর-ডিসেম্বর ওয়েবসাইট আসবে, যদি মুড থাকে। যাযাবর হও...
19/07/2026

Ideal Muslim Shop customer হওয়া সৌভাগ্যের বিষয় 🥱🫪

আল্লাহ চাইলে নভেম্বর-ডিসেম্বর ওয়েবসাইট আসবে, যদি মুড থাকে। যাযাবর হওয়ার মুড হলে তখন আবার ভিন্ন বিষয়, দুয়া চাই।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "আল্লাহ তা'আলা বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য তুমি (অন্যান...
09/07/2026

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "আল্লাহ তা'আলা বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য তুমি (অন্যান্য কাজ হতে) অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার দুই হাতকে (দুনিয়ার) ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব কোনোদিনই দূর করব না।"

(সহীহ, তিরমিজি: ২৪৬৬, ইবনে মাজাহ: ৪১০৭)

Customer Click 📸Another happy customer, Alhamdulillah!
27/06/2026

Customer Click 📸
Another happy customer, Alhamdulillah!

25/06/2026

মুতা'র যুদ্ধে একইরকম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জা'ফর ইবনে আবি তালিব (রা.)। মুসলিমদের সেনাপতি যাঈদ ইবনু হারিসা (রা.) শহীদ হওয়ার পর জা'ফর (রা.) কালিমার পতাকা হাতে তুলে নেন। এক পর্যায়ে শত্রুর আঘাতে তাঁর ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বাম হাতে পতাকা তুলে নেন। অতঃপর তাঁর বাম হাতও বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তিনি দুই হাতের কনুই দ্বারা পতাকা উঁচিয়ে ধরেন। এবং এ অবস্থাতেই শহীদ হয়ে যান।

জা'ফর (রা.) শহীদ হওয়ার পর কালিমার পতাকা তুলে নেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা (রা.)। তিনিও শহীদ হয়ে যান। এক পর্যায়ে পতাকা হস্তান্তর করা হয় মুসলিম বাহিনীর নতুন সেনাপতি খালিদ ইবনু ওয়ালিদ (রা.) এর কাছে। রাসূল (ﷺ) ওয়াহীর মাধ্যমে দূর থেকে যুদ্ধের বিস্তারিত জানতে পারছিলেন। খালিদ (রা.) পতাকা গ্রহণ করার পর তিনি (ﷺ) বলেন “...অতঃপর পতাকা গ্রহণ করলো আল্লাহ তরবারিগুলোর মধ্য হতে একটি তরবারি।”

যেই পতাকার জন্য শেষ পর্যন্ত মুসআব ইবনু উমাইর, জা'ফর ইবনু আবি ত্বালিব রাদ্বিয়াল্লাহু আনহুম দুই হাত হারিয়ে শহীদ হয়েছিলেন, অসংখ্য সাহাবী যেই পতাকার জন্য নিজের জান কুরবান করে দিয়েছিলেন তা কোন সাধারণ পতাকা হতে পারেনা। যেই দ্বীন ও পরিচয় আমাদের কাছে স্থানান্তরিত করতে প্রতি ৫ জন সাহাবীর মাঝে ৪ জন শহীদ হয়ে গেছেন, সেটা কোন সাধারণ দ্বীন না, কোন সাধারণ পরিচয় না।

আজ মুসলিম দাবিদারদের হাতে, বাড়ির ছাদেও পতাকা উড়তে দেখা যায়। রঙ বেরঙের পতাকা নিয়ে গর্ব করতে দেখা যায়। কিন্তু সেগুলো কাদের পতাকা? সম্মানের পতাকা, না লাঞ্ছনার পতাকা?

প্রতিবার যখন কোন বিজাতীয় পতাকার প্রতি আপনার আবেগ-ভালোবাসা কাজ করে, জেনে রাখুন যে সাহাবায়ে কেরামও একটি পতাকাকে প্রচন্ড ভালোবাসতেন, যার জন্য তাঁরা অনায়াসে শহীদ হতেন। কী সেই পতাকা? কতটা আত্মপরিচয়হীন হলে এত গৌরবান্বিত পতাকা পাওয়ার পরও আজ অন্যের পতাকা ওড়ানো যায়?

প্রশ্ন করুন নিজেকে।

- IslamographerBengali

সন্ধ্যা এর পর ৯ মুহাররম এবং পরের দিন ১০ মুহাররম (আশুরা)কোন কারণে ৯ মুহাররম না রাখা হলে ১১ মুহাররম রেখে মিলিয়ে নিয়ে ইহু...
24/06/2026

সন্ধ্যা এর পর ৯ মুহাররম এবং পরের দিন ১০ মুহাররম (আশুরা)

কোন কারণে ৯ মুহাররম না রাখা হলে ১১ মুহাররম রেখে মিলিয়ে নিয়ে ইহুদিদের থেকে ব্যতিক্রম করবেন। ফজিলত পেতে ১০ মুহাররম রাখতে-ই হবে (পূর্বের এক বছরের সগীরা গুনাহ মাফ)

ফজরের আজান দেওয়ার উপর ভিত্তি করে রোজা রাখবেন না, রোজা হবে না। আজান দেওয়ার অনেক আগেই সাহরীর সময় শেষ হয়ে যায়। সাহরী না করেও রোজা রাখা যাবে, তবে করলে উত্তম। আপনি এখন চিন্তা করছেন রোজা রাখবেন এবং এর উপরে দৃঢ় আছেন, আপনার নিয়ত করা হয়ে গেছে, মুখে কিছু বলে নিয়ত করার নিয়ম নাই।

বিস্তারিত ভাবে:
https://www.facebook.com/share/p/1SBPC2MNL9/

সংক্ষিপ্ত ভাবে:
https://www.facebook.com/share/p/16pQpk9Dqg/?mibextid=oFDknk

Ideal Muslim Shop

আপনি যে ধরনের ও কালারের পতাকা ব্যবহার করেন না কেন, আপনার শত্রুরা কোন না কোন excuse বানিয়ে-ই নিবে। যত পিছানোর চিন্তা করব...
20/06/2026

আপনি যে ধরনের ও কালারের পতাকা ব্যবহার করেন না কেন, আপনার শত্রুরা কোন না কোন excuse বানিয়ে-ই নিবে। যত পিছানোর চিন্তা করবেন বা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যত নিজের রং বদলানোর চেষ্টা করবেন, কোন লাভ নেই। তারা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মতো হয়ে যান। এর জন্য উচিত হলো যা আছে সেটাকেই আরো শক্তি, শ্রম, অর্থ ও সময় দিয়ে নরমালাইজ করা রাষ্ট্রীয় কাঠামোতে। তাদের ন্যারেটিভ বিপরীতে ন্যারেটিভ তৈরি করে খন্ডন করা। নিজেদের মিডিয়া গুলো শক্তিশালী করা বা যারা করছে তাদের সাপোর্ট করা। যেটা অলরেডি প্রতিষ্ঠিত আছে তা প্রমোট না করে নতুন করে ন্যারেটিভ বা অন্য কিছু তৈরি করে ইম্প্লিমেন্ট করতে যাওয়া শক্তি, অর্থ ও সময়ের অপচয় এবং বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা জেনেবুঝে বা অজ্ঞাত ভাবে। যার অন্তরে নিফাক আছে, তাকে দিয়েই এসব আকাইম্মা বিভেদ সৃষ্টি করা সম্ভব। কার ভয়ে আপনি সাদা-কালো এভোয়েড করতে চাচ্ছেন? শত্রুকে সন্তুষ্ট রেখে কখনো শত্রুর বিরুদ্ধে শক্তিশালি অবস্থান কী নেওয়া যায়? আমার কাজ যদি হক্ব ও বাতিলের মেরুকরণ না করে তবে তার কী ফায়দা? কালো-সাদা পতাকা বাংলাদেশে নরমাল একটা জিনিস সাধারণ জনতার কাছে, এটা ভিন্ন তেমন নতুন কিছু না। এতটুকু ব্যাসিকের ব্যাসিক জ্ঞান সাধারণ জনতার আছে যে আল্লাহর রাসূল ﷺ কোন কালারের পতাকা ব্যবহার করেছে। সব জায়গায় বিবেক খাটানো ও ইন্টেলেকচুয়াল হিসেবে নিজেকে পেশ করা সমস্যাজনক, যেখানে আসলে দরকার নাই। নিজের বিবেককে ইলাহ এর জায়গা দিয়ে দিয়েন না, সুন্নাহ এবং জায়েজ এর মধ্যে সবসময় জায়েজকে বাছাই করতে চাওয়ার প্রবণতা ও বেশি বিবেক ব্যবহার করার টেন্ডডেন্সি খারাপ জিনিস (অন্যান্য এক্টিভিটির কারণে বলছি)। প্যাকেজিং বা প্যাকেট (কালেমার পতাকার রং বা ভিন্ন পতাকা ব্লা ব্লা) করার কাজ পরে, আগে মূল জিনিস (কালেমার বা তাওহীদের প্রকৃত দাওয়াহ) দরকার। আমরা কেন সবসময় বক্সের ভিতরে বিষয়ের কোয়ালিটি উন্নত করার থেকে বক্সের প্যাকেজিং কেমন হবে তা নিয়ে মাথা বেশি ঘামাই? ভিন্ন পতাকা আনলে বলা হবে বাংলাদেশের ভিতর নতুন রাষ্ট্র করতে চায়, বিচ্ছিন্নবাদীদের আগমন ঘটেছে, বাংলাদেশ পতাকাকে অবমাননা করা হচ্ছে ইত্যাদি। অন্তত আল্লাহর রাসূল ﷺ যে কালারের পতাকা ব্যবহার করেছেন তা বিভেদ সৃষ্টি করবে না যা ভিন্ন ভিন্ন কালারের পতাকা নিয়ে হাজির হলে অনেক বেশি হবে। একেক পলিটিক্স উদ্দেশ্য-ওয়ালা বান্দা তখন ভিন্ন ভিন্ন পতাকা এনে নতুন ঝগড়া শুরু করবে আসল কাজ বাদ দিয়ে। বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, বিবেক ততটাই খাটানোর চেষ্টা করবো যতটা আল্লাহ চায় এবং অতঃপর পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। যারা আসল কাজ না করে ফালতু কাজে ফোকাস বেশি দেয়, তারা কখনো দিনশেষে শেষ বিজয়ের হাসি হাসতে পারে না।

- আশরাফুল আলম ইমন, ২০ জুন ২০২৬
Ideal Muslim Shop Community ➠ (Reviews, Previews and Contest) & Ideal Muslim Shop, 01883-498612

পতাকা ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং ভ্রান্ত তাকিয়াবাজ শিয়াদের পতাকা ক্রয় করা হতে বিরত থাকুন। আলি (রা.) এব...
19/06/2026

পতাকা ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং ভ্রান্ত তাকিয়াবাজ শিয়াদের পতাকা ক্রয় করা হতে বিরত থাকুন। আলি (রা.) এবং আল্লাহর রাসূল ﷺ পরিবারকে আমরা তাদের থেকে প্রকৃত অর্থে অধিক ভালবাসি ও সম্মান করি। প্রত্যেক সাহাবাহ আমাদের নিকট নক্ষত্রের চেয়েও বড় কিছু এবং তারা প্রত্যেকেই আল্লাহর ওলি। তা বিশেষ করে পতাকায় লাগানো বা কালেমা হিসেবে উচ্চারণ করার কিছু নেই। সতর্কতা সাথে কালেমার পতাকা সংগ্রহ করুন এবং প্রচার করুন। ঘরে ঘরে সঠিক তাওহীদ ও রিসালাতের শেষ বার্তাবাহকের (ﷺ) ঘোষণার কালেমা ছড়িয়ে দিন।
পতাকার সাইজ : ২×৩ ফিট
কালার: সাদা ও কালো দুটি-ই আছে
কাপড়: Polyester
দাম: ১২০৳

AAI, Ideal Muslim Shop
19 June 2026

19/06/2026

মু'তার যুদ্ধে ইসলামের পতাকা বহনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সাহাবাহ-রা যাদের বিরুদ্ধে যু-দ্ধে লিপ্ত হয়ে ইসলামের পতাকাকে উঁচু রাখতে নিজেদের বিলিয়ে দিয়েছেন, আপনি ঠিক তাদেরই পতাকা উঁচু রাখতে এবং আল্লাহ ও তাঁর রাসুল ﷺ বিরুদ্ধে যেতে নিজেকে বিলিয়ে দিচ্ছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Muslim Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ideal Muslim Shop:

Share