Sharif Book Shop

Sharif Book Shop সকলধরনের ইসলামিক বই, দরসি, গায়রে দরসি এবং মিশর, ব‌ইরুত ও ইন্ডিয়া থেকে আমদানী করা কিতাব পাওয়া যায়।

পবিত্র কুরআন মাজীদ এমনই এক মহান কিতাব যা তিলাওয়াতে প্রতি হরফে নেকি লাভ করা যায়। তবে কুরআন নাযিলের আসল উদ্দেশ্য হচ্ছে এটি...
03/02/2026

পবিত্র কুরআন মাজীদ এমনই এক মহান কিতাব যা তিলাওয়াতে প্রতি হরফে নেকি লাভ করা যায়। তবে কুরআন নাযিলের আসল উদ্দেশ্য হচ্ছে এটি বোঝা ও আমলে পরিণত করা। প্রাতিষ্ঠানিক শিক্ষা, সঠিক অধ্যয়ন ও চর্চা ছাড়া কুরআনের শাশ্বত সত্য বোঝা দুস্কর। এর মর্মবাণী অনুধাবন ও অন্তরে লালন করা আরও কঠিন। এজন্য উলামায়ে কেরাম সাধারণ মানুষদের সহজবোধ্য করে তোলার জন্য কুরআন নিয়ে ব্যাপক গবেষণা ও সহায়ক গ্রন্থ রচনা করেছেন। এটি তেমনই একটি গ্রন্থড়আল-কুরআনের তত্ত্বকথা। এতে পুরো কুরআনে প্রতিটি সূরায় লুকায়িত তত্ত্বকথা ও রত্নভাণ্ডার সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। আশা করা যায়, সকল শ্রেণির পাঠকই এ থেকে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

মুফতি আব্দুল হালীম কাসেমী বর্তমান প্রজন্মের একজন খ্যাতিমান লেখক ও অনুবাদক। দারুল উলুম দেওবন্দ (ভারত)-এ দাওরায়ে হাদীস এবং আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন (১৯৯৭-৯৮)। জামিআ ইসলামিয়া দারুল উলুম ঢাকা, মসজিদুল আকবর, মিরপুর, ঢাকা থেকে ২০০৬ সালে ইফতা সম্পন্ন করেন। পরবর্তী কালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (আরবি, প্রথম শ্রেণিতে প্রথম, ২০১০) এবং এমএ (আরবি, প্রথম শ্রেণিতে প্রথম, ২০১২) পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ভূষিত হন। তার বিখ্যাত গ্রন্থসমূহের মধ্যে তাফসীরে মুযিহুল কুরআন (১-৩), হাদীসের দুআ দুআর হাদীস, আরবি বাগধারা, আরবি-বাংলা অভিধান, ইসলামী ও আধুনিক অর্থব্যবস্থা, কুরআন অধ্যয়নের মূলনীতি ইত্যাদি উল্লেখ্য।

লেখক : মুফতী আব্দুল হালীম কাসেমি
অনুবাদ:
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮
মুদ্রিত মূল্য : ৫০০
ধরন : হার্ডকভার
ছাড় : ৫০%
- অর্ডার মূল্য : ২৫০
হোমডেলিভারি চার্জ : ঢাকা সিটিতে ১০০/- ঢাকার বাহিরে ১৩০/-
অর্ডার করতে ইনবক্সে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিন। যোগাযোগ - 01725968371ঔ

আমাদের অবস্থা তো এমন যে, আমরা বুঝতেই পারি না কোন জিনিস চাইব, কোন জিনিস চাইব না।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ...
02/02/2026

আমাদের অবস্থা তো এমন যে, আমরা বুঝতেই পারি না কোন জিনিস চাইব, কোন জিনিস চাইব না।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আমাদের জীবন কুরবান হোক; তিনি আমাদেরকে দুআ করতে শিখিয়েছেন।...

তিনি আমাদেরকে এমন এমন দুআ শিখিয়েছেন যার মধ্যে দুনিয়া ও আখেরাতের সব কল্যাণ ও সফলতা অন্তর্ভুক্ত হয়ে গেছে।

তাছাড়া যে সকল দুআ সরাসরি কুরআন মাজীদে বর্ণিত হয়েছে সেগুলো তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকেই ওহী মারফত এসেছে।

-মুনাজাতে মাকবুল: কুরআনী দুআসমূহের ব্যাখ্যা, খণ্ড ১, পৃষ্ঠা ৪৭

লেখক : মুফতী তাকী উসমানী
অনুবাদ: উম্মু আমাতুল্লা সাফফানা
পৃষ্ঠা সংখ্যা : (১-৪ খন্ড) ১২৮০ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য : ২৪২০ টাকা
ধরন : হার্ডকভার
ছাড় : ৫০%
- অর্ডার মূল্য : ১২১০
হোমডেলিভারি চার্জ : ঢাকা সিটিতে ১০০/- ঢাকার বাহিরে ১৩০/-
অর্ডার করতে ইনবক্সে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিন। যোগাযোগ - 01725968371ঔ

জীবনযাত্রার ব্যয়, সামাজিক চাপ, কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ক্রমাগত অন্যের সাথে তুলনা, সামাজিক...
02/02/2026

জীবনযাত্রার ব্যয়, সামাজিক চাপ, কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ক্রমাগত অন্যের সাথে তুলনা, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবন যাপনকে ক্রমশই কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। এই জটিল প্রেক্ষাপটে ব্যক্তিগত সাফল্যের জন্যে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা কাজে দিবে তখনই যখন আপনার থাকবে মানসিক দক্ষতা। এই দক্ষতা অর্জন একটা সচেতন, দীর্ঘমেয়াদি প্রক্রিয়া যা নিয়ে উদাসীন থাকলে আপনি নিশ্চিত পিছিয়ে পড়বেন। আপনি যা জানেন না তা আপনাকে জানতে হবে। আর যা জানেন তা কাজে লাগানোর অভ্যাসটা একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে চেষ্টা এবং চর্চা দিয়ে কীভাবে সাজাবেন তা 'যদি লক্ষ্য থাকে অটুট' বইয়ের পাতায় পাতায় লেখা আছে। সেই লেখা পড়তে পড়তে নানা বাস্তব উদাহরণ ও অসংখ্য ইনফোগ্রাফিক্স আপনাকে দাঁড় করাবে আপনার আয়নায়। আপনার উন্নতির পথ আপনি দেখতে পাবেন নিজেই।

বিক্রম মূল্য - ৬৮০ টাকা

কোরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর) দুই খন্ড = ৩০০০ টাকা
01/02/2026

কোরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর) দুই খন্ড = ৩০০০ টাকা

01/02/2026
একজন গ্রাহকের অর্ডার ছিল! সবার অর্ডার সিরিয়াল ভাবে পাঠানো হচ্ছে।আমরা চেষ্টা করছি ন্যায্য মূল্যে সর্বোচ্চ ডিসকাউন্টে এবং...
27/12/2025

একজন গ্রাহকের অর্ডার ছিল! সবার অর্ডার সিরিয়াল ভাবে পাঠানো হচ্ছে।
আমরা চেষ্টা করছি ন্যায্য মূল্যে সর্বোচ্চ ডিসকাউন্টে এবং দ্রুত সময়ে সব ধরনের ইসলামিক বই আপনাদের হাতে পৌঁছে দিতে ইনশাআল্লাহ।

'কিভাবে শিখব প্যাকেজ'১.কীভাবে তরজমা শিখব, মুদ্রিত মূল্য -৮০০২.কীভাবে তারকীব শিখব, মুদ্রিত মূল্য -৬০০৩.কীভাবে আরবীতে কথা ...
21/12/2025

'কিভাবে শিখব প্যাকেজ'
১.কীভাবে তরজমা শিখব, মুদ্রিত মূল্য -৮০০
২.কীভাবে তারকীব শিখব, মুদ্রিত মূল্য -৬০০
৩.কীভাবে আরবীতে কথা বলব, মুদ্রিত মূল্য -৬০০
৪.কীভাবে ছরফ শিখব, মুদ্রিত মূল্য -১১০০
৫.মুয়াল্লিমুন্নাহু ওয়াচ্ছরফ, মুদ্রিত মূল্য -১১০০
৬.কিভাবে নাহু শিখব, মুদ্রিত মূল্য -৮৪০

ধরন : হার্ডকভার
ছাড় : ৪০%
- অর্ডার মূল্য : ৩০২৪
হোমডেলিভারি চার্জ : ঢাকা সিটিতে ১০০/- ঢাকার বাহিরে ১৩০/-
অর্ডার করতে ইনবক্সে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিন। যোগাযোগ - 01725968371

কারীয়ানা কালার কোডেড সহজ কোর‌আনবৈজ্ঞানিক পদ্ধতিতে তাজবীদ, বাংলা উচ্চারণ, অনুবাদ, শানে নুযুল, টিকা ও বিষয়ভিত্তিক আয়াত ...
16/11/2025

কারীয়ানা কালার কোডেড সহজ কোর‌আন
বৈজ্ঞানিক পদ্ধতিতে তাজবীদ, বাংলা উচ্চারণ, অনুবাদ, শানে নুযুল, টিকা ও বিষয়ভিত্তিক আয়াত সহ।

১১×৯ সাইজ -১৩৫০ টাকা
১০×৮ সাইজ - ১০০০ টাকা

শরিয়াহভিত্তিক চিকিৎসা ৩ টি ব‌ইমুদ্রিত মূল্য -১৬৩৫ টাকা ছাড় মুল্য - ৬৫০ টাকা
07/11/2025

শরিয়াহভিত্তিক চিকিৎসা
৩ টি ব‌ই
মুদ্রিত মূল্য -১৬৩৫ টাকা
ছাড় মুল্য - ৬৫০ টাকা

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন মুসলিম উম্মাহর এক চিরন্তন আকাঙ্ক্ষা। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ ও পদ্ধতি নিয়ে আমাদে...
03/11/2025

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন মুসলিম উম্মাহর এক চিরন্তন আকাঙ্ক্ষা। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ ও পদ্ধতি নিয়ে আমাদের মাঝে রয়েছে নানা মতপার্থক্য-কেউ নিয়মতান্ত্রিক রাজনীতির কথা বলেন, কেউ সশস্ত্র সংগ্রামের, আবার কেউ আত্মশুদ্ধিকেই মূল ভিত্তি মনে করেন।

কিন্তু সব পথের কর্মীরাই এক সাধারণ বাস্তবতা মোকাবেলা করেন-ত্যাগ, পরীক্ষা, বিপর্যয় ও হতাশা।

"দ্য রোড টু রেভুলেশন” ঠিক এই জায়গা থেকেই কথা বলে। এটি শাইখ হামাদ বিন হুমুদ আত-তামিমি (রহ.)-এর কালজয়ী গ্রন্থ "ওয়াকাফাত ইন্দাল ইবতিলাআত”-এর প্রাঞ্জল ভাবানুবাদ। লেখক নিজে ছিলেন জিহাদের ময়দানের একজন সক্রিয় যোদ্ধা, যিনি তত্ত্বের পাশাপাশি বাস্তবতার কঠিন জমিনে দাঁড়িয়ে কথা বলেছেন।

এই বইটি কেন পড়বেন?

এটি বিপ্লবের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করে, যা কৌশলগত আলোচনার চেয়েও গুরুত্বপূর্ণ।

জয়-পরাজয়ের প্রচলিত ধারণার বাইরে গিয়ে ঈমান, নৈতিকতা ও আখেরাতের দৃষ্টিতে শ্রেষ্ঠত্বের এক নতুন সংজ্ঞা দেয়।

ভিন্ন ভিন্ন ইসলামী ধারার কর্মীদের পারস্পরিক সহযোগিতার এক বৃহত্তর রূপরেখা তৈরিতে সাহায্য করে।

অনুবাদক প্রতিটি অধ্যায়ের শেষে সারমর্ম ও শিক্ষণীয় বিষয় যুক্ত করায় সাধারণ পাঠকের জন্যও বইটি বোঝা সহজ হয়েছে।

যারা ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের জন্য এই বইটি এক অবশ্যপাঠ্য মানসিক পাথেয়।

লেখক : শাইখ হামাদ বিন হামুদ উসমান আত-তামিম
অনুবাদ: মুহিউদ্দীন মাযহারী
পৃষ্ঠা সংখ্যা : ৩২০
মুদ্রিত মূল্য : ৬৪০
ধরন : হার্ডকভার
ছাড় : ৫০%
- অর্ডার মূল্য : ৩২০
হোমডেলিভারি চার্জ : ঢাকা সিটিতে ৬০/- ঢাকার বাহিরে ১০০/-
অর্ডার করতে ইনবক্সে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিন। যোগাযোগ - 01725968371

'ইতিহাসের মহাবীর আরতুগ্রুল' গ্রন্থটিতে 'মহাবীর আরতুগরুল গাজি ইবনে সুলাইমান শাহ'-এর ইতিহাস আলোচনা করার মধ্য দিয়ে তখনকার র...
03/11/2025

'ইতিহাসের মহাবীর আরতুগ্রুল' গ্রন্থটিতে 'মহাবীর আরতুগরুল গাজি ইবনে সুলাইমান শাহ'-এর ইতিহাস আলোচনা করার মধ্য দিয়ে তখনকার রাজনৈতিক ও সমাজিক অবস্থা ফুটে উঠেছে। বিশেষ করে আরবি ও বাংলা গবেষণাগারগুলো বহুদিন ধরে এমন একটি গ্রন্থের প্রয়োজনীয়তা উপলব্ধি করছিল, যেখানে ইসলামি ইতিহাসের সকল স্তরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আলোচিত হবে। অবশ্যই এসব আলোচনা গ্রহণযোগ্য রেফারেন্সের সহায়তায় রচিত হবে, তা বলার অপেক্ষা রাখে না।

'ইতিহাসের মহাবীর আরতুগ্রুল' গ্রন্থটিতে ৫টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলোর বিবরণ নিম্নরূপ,

প্রথম অধ্যায়ে তুকমান গোত্র এবং উণ্ডয ও ইউঘুর গোত্রগুলোর ইতিহাস আলোচিত হয়েছে। অর্থাৎ এসব গোত্রের ক্রমবিকাশ ও তাদের রাজনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করা হয়েছে।

দ্বিতীয় অধ্যায়ে কাই গোত্রের ইতিহাস ও আর্যানজান এলাকায় মহাবীর আরতুগ্রুল গাজির উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

তৃতীয় অধ্যায়ে আরতুগরুল গাজির সামাজিক জীবন, আনাতোলিয়াতে নতুন স্বদেশের অনুসন্ধান এবং এখানে অবস্থানকারী তুকমান গোত্রগুলোর বিবরণ বর্ণনা করা হয়েছে।

চতুর্থ অধ্যায়ে আনাতোলিয়াতে সালজুক সম্প্রদায়ের আগমন, সালাজিকাতুর রুমের সাম্রাজ্য প্রতিষ্ঠা, ক্ষমতাবান সালজুক 'সুলতান আলাউদ্দিন কিকোবাদ প্রথম' ও আব্বাসি সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রকারান্তে দুর্বল হওয়ার কারণসমূহ পর্যালোচনা করা হয়েছে।

পঞ্চম অধ্যায়ে বাইজেন্টাইন সাম্রাজ্য, ফুরসানুল হাইকাল বা নাইট টেম্পলার, মঙ্গোল বাহিনী, সালজুকদের সাথে মঙ্গোলদের লড়াই, উছমান ইবনে আরতুগরুল গাজির সংক্ষিপ্ত ইতিহাস এবং পিতার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে।

প্রতিটি আলোচনার সহায়ক ম্যাপ-মানচিত্র, ছবি ও টেবিল ইত্যাদির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। প্রয়োজনীয় আলোচনায় পর্যালোচনামূলক পার্শ্বটীকা সংযোজন করা হয়েছে। আশা করি, সর্বশ্রেণীর পাঠক-পাঠিকাগণ গ্রন্থটি পাঠ করে উপকৃত হবেন।

লেখক : ড. মোঃ খুলাইফ আছ-ছানিয়্যান কুয়েতি
অনুবাদ: আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮
মুদ্রিত মূল্য : ৬০৯
ধরন : হার্ডকভার
ছাড় : ৫০%
- অর্ডার মূল্য : ৩০৯
হোমডেলিভারি চার্জ : ঢাকা সিটিতে ৬০/- ঢাকার বাহিরে ১০০/-
অর্ডার করতে ইনবক্সে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিন। যোগাযোগ - 01725968371

Address

Pari Das Road
Dhaka
1204

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801725968371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharif Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharif Book Shop:

Share

Category